Miqdad Bin Raihan

Miqdad Bin Raihan
THE MOST IMPORTANT THING IS TO ENJOY YOUR LIFE-TO BE HAPPY-IT'S ALL THAT MATTERS_🌼

16/04/2026

▪️مَّا كَانَ مُحَمَّدٌ أَبَآ أَحَدٍۢ مِّن رِّجَالِكُمْ وَلَـٰكِن رَّسُولَ ٱللَّهِ وَخَاتَمَ ٱلنَّبِيِّـۧنَ ۗ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمًۭا০ (٤٠)
_Muḥammad is not the father of any of your men,1 but is the Messenger of Allah and the seal of the prophets. And Allah has ˹perfect˺ knowledge of all things.

03/04/2026

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের সিদ্ধান্ত সমুহ..

১. সরকারি - বেসরকারি অফিস চলবে ৯টা থেকে ৪ টা পর্যন্ত।
২. ব্যাংক চলবে ৯-৩ টা পর্যন্ত।
৩. সন্ধ্যা ৬ টার মধ্যে বন্ধ করতে হবে সব মার্কেট।
৪. বিয়ে বাড়ি সহ সব জায়গায় নিষিদ্ধ সবধরণের আলোকসজ্জা।
৫. আগামি ৩ মাস সরকারি অর্থায়নে সব ধরণের সরকারি সফর বন্ধ।
৬. তিন মাস সরকার কোন ধরনের যানবাহন ও কম্পিউটার কিনবেনা।
৭. জ্বালানি মোকাবিলায় কাজাখস্তান থেকে তেল কিনবে সরকার।
৮. শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত রবিবার।

20/03/2026

‎تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ صَالِحَ الأَعْمَالِ▪️
আল্লাহ আমাদের ও আপনাদের সৎ আমলগুলো কবুল করুন।

প্রিয় প্রবাশী ও দেশের সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

আসন্ন ঈদুল ফিতর বয়ে আনুক সুখ, শান্তি ও সম্প্রীতি—
সবার জন্য রইলো দোয়া ও শুভকামনা।

🤍

20/03/2026

- اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد (ﷺ)

প্রিয় অভিভাবক, এক মুহূর্ত থেমে ভাবুন।ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়ার আগে একবার গভীরভাবে চিন্তা করুন। য...
04/03/2026

প্রিয় অভিভাবক, এক মুহূর্ত থেমে ভাবুন।

ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়ার আগে একবার গভীরভাবে চিন্তা করুন। যদি আপনার আর্থিক অবস্থা স্বচ্ছল হয়, যদি এমন আস্থা থাকে যে ভবিষ্যতে তাকে কেবল মসজিদ বা মাদ্রাসার নামমাত্র সম্মানীর ওপর নির্ভর করতে হবে না—তবেই এই পথে এগোনো শ্রেয়। অন্যথায় ফরজে আইন পরিমাণ দ্বীনি শিক্ষা প্রদান করে তাকে উপার্জনমুখী শিক্ষার দিকে পরিচালিত করাই অধিক বাস্তবসম্মত।

যাদের অর্থনৈতিক ভিত্তি দুর্বল, পারিবারিক সহায়তা নেই—তাদের জন্য দীর্ঘ মাদ্রাসা শিক্ষায় অগ্রসর হওয়া প্রায়ই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। দ্বীনের মৌলিক জ্ঞান অর্জনের পর কারিগরি দক্ষতা, ব্যবসা-বাণিজ্য কিংবা জেনারেল শিক্ষায় সার্টিফিকেট নিয়ে একটি স্থিতিশীল পেশায় প্রবেশ করাই হতে পারে উত্তম পথ। মেধা ও আগ্রহ অনুযায়ী কাজ শেখা, ধীরে ধীরে প্রতিষ্ঠিত হওয়া—এটিই অধিক টেকসই ব্যবস্থা।

শুধু এই ভেবে যে “যা পাই তাই দিয়ে জীবন কেটে যাবে”—এমন সিদ্ধান্ত অনেক সময় কঠিন সংকটে ফেলে। প্রথম জীবনে বিষয়টি ততটা বোঝা না গেলেও, পরিবার-পরিজন, মা-বাবা, সন্তানাদি—সময়ের সাথে সাথে দায়িত্ব বাড়ে, বাস্তবতার চাপও তীব্র হয়। তখন না আল্লাহর হক আদায় সহজ হয়, না বান্দার হক পূর্ণ করা সম্ভব হয়।

অতএব আবেগ নয়, প্রজ্ঞা দিয়ে সিদ্ধান্ত নিন। দ্বীনের জ্ঞান অর্জন করুন, তবে জীবনের দায়িত্ব পালনের সক্ষমতাও গড়ে তুলুন—যেন দুনিয়া ও আখেরাত দু’টিই সুরক্ষিত থাকে।

ইফতারের আগে একটি খেজুর মুখে তোলার সাহস করি না—রোজা ভেঙে যাবে এই আশঙ্কায় হৃদয় কাঁপে।কিন্তু বিস্ময়করভাবে, অন্যের হক গ্র...
04/03/2026

ইফতারের আগে একটি খেজুর মুখে তোলার সাহস করি না—রোজা ভেঙে যাবে এই আশঙ্কায় হৃদয় কাঁপে।

কিন্তু বিস্ময়করভাবে, অন্যের হক গ্রাস করতে গিয়ে সেই ভয় জাগে না অন্তরে।

খেজুরের ক্ষুদ্র দানায় যেখানে পাপের ভীতি দেখি,
সেখানে মানুষের অধিকার হরণে বিবেক নীরব থাকে।

রোজার শুচিতা রক্ষায় যত সতর্কতা,
ন্যায়-অন্যায়ের প্রশ্নে ততটা নয় কেন?

আত্মসংযমের সাধনা যদি কেবল ক্ষুধা-পিপাসায় সীমাবদ্ধ থাকে, তবে মানবতার পরীক্ষায় আমরা কেমন করে উত্তীর্ণ হব?

28/02/2026

🖤

28/02/2026

প্রতিদিন বেশি বেশি ইস্তেগফার করা
সুন্নত ও খুবই ফজিলতপূর্ণ আমল। 🤍

❛❛সুস্থতার নিয়ামত ||আল্লাহ তাআলার অগণিত নিয়ামতের মাঝে সবচেয়ে বড় ও মূল্যবান নিয়ামত হলো সুস্থতা। মানুষ যখন অসুস্থ হয়, তখনই...
23/02/2026

❛❛সুস্থতার নিয়ামত ||
আল্লাহ তাআলার অগণিত নিয়ামতের মাঝে সবচেয়ে বড় ও মূল্যবান নিয়ামত হলো সুস্থতা। মানুষ যখন অসুস্থ হয়, তখনই সে প্রকৃত অর্থে উপলব্ধি করে—সুস্থ শরীর ও প্রশান্ত মন কত বড় দান।

❛❛রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন: “দুটি নিয়ামত আছে, যেগুলোর ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত—সুস্থতা ও অবসর।”— সহিহ বুখারী

⚘⚘ সুস্থতা কেন বড় নিয়ামত?
১. ইবাদতের শক্তি দেয় – নামাজ, রোজা, তিলাওয়াত ও অন্যান্য আমল সঠিকভাবে আদায় করতে সুস্থ শরীর অপরিহার্য।
২. কর্মক্ষমতা বাড়ায় – পরিবার, সমাজ ও দীনী খেদমতে সক্রিয় থাকতে সুস্থতা প্রয়োজন।
৩. মানসিক প্রশান্তি আনে – শারীরিক সুস্থতা মানসিক স্বস্তির পথ সুগম করে।

⚘⚘ সুস্থতার শোকর কিভাবে আদায় করবো?
আল্লাহর আনুগত্যে নিজেকে নিয়োজিত রাখা।
হারাম ও ক্ষতিকর কাজ থেকে বিরত থাকা।
শরীরের হক আদায় করা—পরিমিত আহার, বিশ্রাম ও পরিচ্ছন্নতা রক্ষা করা।
অসুস্থদের পাশে দাঁড়ানো ও তাদের জন্য দু’আ করা।🤲

সুস্থতা এমন এক অমূল্য সম্পদ, যা হারানোর আগে আমরা তার মূল্য বুঝি না। তাই প্রতিদিন আল্লাহর দরবারে এই দু’আ করা উচিত—

❛❛হে আল্লাহ!
আমাকে সুস্থতা দান করুন এবং সুস্থতাকে আপনার সন্তুষ্টির পথে ব্যয় করার তাওফিক দিন। ”আল্লাহ আমাদের সবাইকে দেহে-প্রাণে সুস্থ রাখুন এবং এই মহান নিয়ামতের যথাযথ কদর করার তাওফিক দান করুন। আমীন।

27/01/2026

“বান্দার ওপর যত বিপদ তা কেবল গুনাহের কারণেই আসে এবং তাওবার মাধ্যমেই সেই বিপদ দূর করা হয়।”

— খলিফা উমর ইবনে আব্দুল আজিজ (রহ.)
[মাজমু'উল ফাতাওয়া: ৭/১৬৩]

26/01/2026

🤩

22/01/2026

Address

Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miqdad Bin Raihan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share