Neel point

Neel point Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Neel point, Book & Magazine Distributor, Gazipur, Dhaka, Gazipur.

24/08/2026

তুমি আমার হলে না, আর
তোমার ভালোবাসা আমাকে
অন্য কারোর হতেও দিল না...

18/08/2026

#অন্তঃসমীক্ষণ
#ইয়াসমিন #নীল

এত কঠিন কেন তোমায় পাওয়া? নাকি
দুঃসাধ্য চাওয়া ছিল আমার প্রার্থনায়।
বিধাতা মনেহয় এক আকাশ সমান
ক্ষমতা দিয়ে তোমায় পাঠিয়েছে পৃথিবীতে,
নতুবা আমি জগৎ জুড়ে ঘুরেফিরে শান্তি
খুঁজে পাই না কেন তোমার বিপরীতে?
এ জগতে এত মানুষ, শুধু তুমিই আমার
মনটা ছুঁতে পেরেছো, আর কেউ নয়,
দুনিয়ায় এত এত ভালোবাসার নজির
আমি শুধু তোমাতেই হয়েছি অক্ষয়।
মাঝে মাঝে মনে হয়,পর্বতসম উঁচু করে
বানিয়েছে তোমার মন,যা চাইলেই
কখনো ধরা অথবা ছোঁয়া যায় না।
পৃথিবীতে কত শত চেনা অচেনা মুখ,
আমি সেসবের প্রকৃত অর্থ খুঁজি না
শুধু জেনেছি তোমার পানে চেয়েছি সুখ।
তোমার চোখে তাকিয়ে এ নয়ন যুগলে
প্রশান্তির ছোঁয়া মেলে কেন বলতে পারো?
আবার কখনো মনে হয় পৃথিবীতে সবচেয়ে
দামি আর ক্ষমতাধর ব্যক্তি শুধু তুমি, আর
তোমার জন্যই জীবনের এত সব পাগলামি।
কেন শুধু তোমার জন্যই মনটা পোড়ায়
কেন তোমার ছোঁয়ায় ক্লান্তিরা সব থামে,
তোমার কল্পনায়, দৃষ্টি জুড়ে বৃষ্টি নামে।
বুকের ভেতর তোমার জন্য খাঁ খাঁ রোদ
পুরো বর্ষাকাল আমায় ভেজাতে পারেনি
তাইতো মেঘের সাথে চলছে বিরোধ।

16/08/2026

#কৃষ্ণচূড়ার #শহরে
#ইয়াসমিন #নীল

তোমার শহরে বহুদিন কৃষ্ণচূড়া ফোটে না
কারণ তুমি ভালবাসতে ভুলে গেছো,
ভালোবাসাহীন শহরের আকাশ লাল
গালিচায় ঢেকেছে তাকি দেখেছো কখনো?
খুব অচিরেই তোমার সাথে দেখা হবে, তবে
সেটা কোন এক পাতা ঝড়া গাছের নিচে,
কারণ বহু বছর আগে এই সবুজ পাতায়
ঘেরা লাল ফুলে ভরা বৃক্ষটি প্রাণ ফিরে
পেতো তোমার কথার নিঃশ্বাসে। এখন সে
পুরোটাই নিষ্প্রাণ, ঠিক যেন আমারই মত
যেদিন তোমার সাথে আমার শেষ দেখা হবে
সেদিন আমি তোমার জন্য লম্বা একটা চিঠি
লিখে আনবো, তুমি সেই চিঠিটা হাতে নিয়ে
চলে যেয়ো,বারবার যেন ফিরে তাকিও না,
তাহলে কষ্ট হবে খুব, শুধু চিঠিটা নিয়েই
চলে যেয়ো, চোখে চোখ রেখো না আবার,
চোখে চোখ রাখলে, আমি হয়তো প্রকৃতি
দেখতেই ভুলে যাব। কখনো বোলো না ভালো থেকো, তাহলে হয়তো ভালো থাকাটাই হবেনা
আর, কিংবা অনেক কষ্ট করেও ভালো থাকতে পারবোনা। তুমি হয়তো জানো না কতটা সুন্দর
করে কষ্ট দিতে পারো তুমি,কিন্তু আমি জানি
সেই কষ্ট উপভোগের সময়টা কি ভীষণ যন্ত্রণার।

12/08/2026

#নিখোঁজ #সংবাদ
#ইয়াসমিন #নীল

তোমার সাথে একটু কথা বলতে না পারার
কষ্ট আমাকে অতীতের সব কষ্ট ভুলিয়ে দিয়েছে।
তোমায় এক বছর দেখতে না পারার কষ্ট
এক যুগ অন্ধ থাকার চেয়েও অনেক বেশী।
তোমায় এক মুহূর্ত আলিঙ্গনের অভাবে
এ শহর যেন দুর্ভিক্ষে ভুগছে বহু বছর ধরে।
কত-শত বছর হয়ে গেছে তোমাকে দেখিনা
তুমি কি তার হিসেব রেখেছো ক্যালেন্ডারে?
তোমার এতটুকু স্পর্শের অভাবে নিঃপ্রান হয়ে
চলেছে এই শহরের ল্যামপোস্টের হলুদ বাতি।
তোমার বিষন্ন বদন দেখে না বলে, আকাশের
বুক চিরে আর ঝরে না অঝরে কান্নার জল।
তোমার চিঠি আসেনা বলে এই শহরের সবকটা
পোস্ট অফিস আর ডাকঘরে আজ তালা ঝুলছে।
তুমি নিখোঁজ হলে হয়তো এই পৃথিবীতে কারো
বিশেষ কোনো ক্ষতি হবে না, শুধু আমার
পৃথিবী জুড়ে অসংখ্য পাতাঝড়া বৃক্ষ নতুন
ফুল ফোটানোর অপেক্ষায় থাকবে যুগ যুগ ধরে।

05/08/2026

কিছু চাওয়া অপূর্ণই থাক,
সব পেয়ে গেলে,পেয়ে বসবে মৃত্যু,,,

26/07/2026

#অপ্রত্যাশিত #মানুষ
#ইয়াসমিন #নীল

আমি সেই অপ্রত্যাশিত মানুষ,
তোমার অভিনয়ের শহরকে আজ
ছুটি দিলাম, তার ফিরুক হুষ।
রাত ফুরোলেই দুঃখ হয় শোক
তবু রাতের আধাঁরেই খুঁজে ফেরে
তোমাকে এই হতাশার চোখ।
মিথ্যার ফেরিওয়ালা হয়ে আর
হয়তো ফেরা হবেনা এ অজানায়
তবু খোঁজ নেবো বারবার।
হয়তো শালিক হবো পাতাঝড়া
গাছের ভগ্ন ডাল-পালায়।
তবু স্বার্থের নগরীর মায়ায়
আর গাঁ ভাসাতে আসবো না,
একদিন শকুনের চোখে দেখে
যাবো এ ধরনীর ধ্বংস স্তুপ!!!
এই যাতনার ব্যথা নিরাময়ের
বাসনা জেগেছে আজ খুব।

25/07/2026

#১০১ টা ভুল
#ইয়াসমিন #নীল

প্রথম ভুল ছিল রং নাম্বারে তোমার দেয়া কল
দ্বিতীয় ভুল তোমার সাথে সাক্ষাৎ এর সময়টুকু,
তৃতীয় ভুল দু'জনের সখ্যতা গড়ে তোলা।
এভাবেই ভালোবাসবো বলে,কষ্ট পাবো বলে
দফায় দফায় কারনে অকারণে রোজ কিছু ভুল
জমাট বাঁধে আমাদের ভালোবাসার ফুলঝুড়িতে।
জানা ভুল অজানা ভুল মিষ্টি ভুল তেতো ভুল কখনোবা ইচ্ছাকৃত ছোট্ট ভুল, আবার কখনো
সঠিক টা শুধরে না নেওয়ার মতো বড় ভুল,
শেষ ভুল হয়তো ছিল তোমাকে ভুলে যাবার চেষ্টা
যেটা করতে গিয়ে তোমাকে আরো অনেক বেশি
মনে পড়ে যায়, সুখের অসুখে বেড়েছে তেষ্টা।
এভাবেই যুগে যুগে তুমি-আমি ভুল করে যাবো
অসংজ্ঞায়িত অসংখ্য ভুল, ১০১ টা ভুল!!!
২০২৫ সাল।

23/07/2026
21/07/2026

#অসম #প্রত্যাশা
#ইয়াসমিন #নীল

আমি তোমাকে ভালবাসতে চাইছিনা,
কিন্তু পারছিনা তোমার থেকে দূরে থাকতে,
আমি ভাবছি আর কথা বলবো না, কিন্তু
কেন জানি মিস করছি অনেক বেশি।
মনে পড়ছে বারবার শুধু তোমার কথা,
তারপর কখন কোন কথার ছলে অন্যমনা
ভাষায় লিখে ফেলি মুঠো ফোনে বার্তা।
তুমিও সেটি দেখে রিয়েক্ট নামের একটা
ইমোজি ছুঁড়ে দাও,আর ভেবেই নাও যে
কথাগুলো আমার মনের কথা।
এসব ভাবতে ভাবতেই কখন যে ভালোবাসা
হয়ে গেল এটা বুঝি না আমরা দু'জনেই।
তুমি আর প্রশ্ন করো না, ভালো বাসি কিনা?
এখন তুমি প্রেমের উর্ধে প্রত্যাশা বানিয়েছো,
আমারও আর উত্তর দেয়া হয়না, আমি শুধু
তোমার ভালো থাকতে দেখাটা উপভোগ করি,
আমার কাছে এটাই ভালোবাসা।
এইযে প্রিয়, ভালোবাসা তো চাওনি,
শুধু যত্ন চেয়েছিলে, আমি তোমার মনের
যত্ন করতে করতে কখন যে ভালোবেসে
ফেলেছি তোমায়, আমি নিজেও জানিনা,,,

13/07/2026

#দীর্ঘ #অপেক্ষা
#ইয়াসমিন #নীল

তবু অপেক্ষা করতে হয় ভালবাসার প্রয়োজনে
সবাই বলে, কিছু অপেক্ষা কখনো ফুরায় না,
তবুও আমি অপেক্ষা করতে ভালোবাসি।
কারণ অপেক্ষা কখনো ফুরিয়ে যাবে ভেবে
আমি সে আশায় অপেক্ষা করি না,
আমি ভালোবাসি বলে অপেক্ষা করি।
আর ভালোবাসা যেমন ফুরায় না
অপেক্ষাও তেমনি ফুরাবেনা কখনো,
ফুরাবেনা সে পথে তাকিয়ে থাকা,তুমি
আর হয়তো কখনো সে পথে আসবেনা
এটা জানার পরও... দীর্ঘ অপেক্ষা।

Address

Gazipur, Dhaka
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neel point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share