বাংলা Times 24

বাংলা Times 24 News

27/08/2026

গাজীপুরের গাছায় অপপ্রচারের বিরুদ্ধে নাজমুল হোসেনের সংবাদ সম্মেলন তদন্ত করে ন্যায় বিচারের দাবি।

26/08/2026
15/08/2026

গাজীপুর ৩২ নং ওয়ার্ডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ কে
কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সং:ঘ:র্ষে:র বিষয়
যা বললেন গাছা থানা যুবদল নেতা সরকার।

08/08/2026

খাবারের লোভ দেখিয়ে স্কুলের শিক্ষার্থীদের দিয়ে আওয়ামী লীগের স্লোগান কুমিল্লা দেবিদ্বারে : প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে গত শনিবার (১ আগস্ট) একটি সামাজিক নৌভ্রমণের আয়োজন করা ...
02/08/2026

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে গত শনিবার (১ আগস্ট) একটি সামাজিক নৌভ্রমণের আয়োজন করা হয়। এতে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. কামাল উদ্দিন।

নৌভ্রমণে স্থানীয় কয়েকজন সাবেক আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিকে দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কয়েকটি আইডি থেকে বিভিন্ন মন্তব্য ও সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না; বরং ৩৮ নম্বর ওয়ার্ডের সামাজিক ব্যক্তিদের উদ্যোগে আয়োজিত একটি সামাজিক অনুষ্ঠান। তাদের ভাষ্য, কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মো. কামাল উদ্দিনকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় এবং তিনি সেই আমন্ত্রণেই অনুষ্ঠানে অংশ নেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে কামাল উদ্দিনকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। তাদের দাবি, একটি সামাজিক অনুষ্ঠানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক ইস্যুতে রূপ দেওয়ার অপচেষ্টা চলছে। তারা আরও বলেন, গাছা থানা বিএনপি, বিভিন্ন ওয়ার্ড বিএনপির তৃণমূল নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ কামাল উদ্দিনের পাশে রয়েছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া সমালোচনার বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. কামাল উদ্দিন বলেন,

“গত ১৭ বছর আমরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছি। তবে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে। দলীয় নির্দেশনা অনুযায়ী অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিন্তু সমাজে গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষদের গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।”

তিনি আরও বলেন,

“আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো সংস্কার, উন্নয়ন এবং সহিংসতা ও প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গঠনের যে বার্তা দিচ্ছেন, সেই বার্তা আমি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি। একই সঙ্গে মাদক, অনলাইন জুয়া, কিশোর অপরাধ, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করছি। আমি বিশ্বাস করি, সকলের অংশগ্রহণেই একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।”

আরও এক প্রশ্নের জবাবে তিনি বলেন,

“৩৮ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত নৌভ্রমণে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। একজন কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকার সামাজিক ব্যক্তিদের আমন্ত্রণে অংশগ্রহণ করাকে আমি আমার দায়িত্ব মনে করেছি। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। আমি সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।”

এদিকে, নৌভ্রমণে অংশ নেওয়া ৩৮ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা জানান, মো. কামাল উদ্দিন শুধু একজন কাউন্সিলর পদপ্রার্থী নন, তিনি এলাকার একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি। তাদের ভাষ্য, তার বাবা মরহুম আবেদ আলী ভাইস চেয়ারম্যান দীর্ঘদিন এলাকার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই ধারাবাহিকতায় কামাল উদ্দিনও এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মনজুরুল করিম রনির সহযোগিতায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের মতে, কামাল উদ্দিন একজন মানবিক ব্যক্তি, যিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নন। তিনি মানুষের কথা শোনেন, সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করেন এবং সকলকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়নে এগিয়ে যেতে চান।

ওয়ার্ডবাসীরা আরও জানান, নৌভ্রমণে অংশগ্রহণের জন্য প্রথমে কামাল উদ্দিন অনাগ্রহ প্রকাশ করেছিলেন। পরে এলাকার সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দাদের বিশেষ অনুরোধে তিনি অনুষ্ঠানে যোগ দেন। ওই নৌভ্রমণে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

01/08/2026

সিলেটে গাড়িতে হাম*লার পর তারেক রহমানকে নাসিরুদ্দিনের পাটওয়ারীর চ্যা*লেঞ্জ।

#সিলেটে #তারেকরহমানকে #নাসিরুদ্দিনের #পাটওয়ারীর

31/07/2026

গাজীপুরের জুলাই হ'ত্যা'কা'ন্ডে'র বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। Bangla Times

#বিক্ষোভ
#মানববন্ধন

26/07/2026

গাজীপুরের গাছায় বিএনপি কর্মী আকরামের বিরুদ্ধে ছিলতাহানির অভিযোগ গাছা থানা

#জমি #পুলিশ

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা Times 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share