Tohfa Publication

Tohfa Publication "বিশুদ্ধ জ্ঞানের আলোকিত প্রাঙ্গণ~তোহফা পাবলিকেশন"
আল্লাহর সন্তুষ্টি এবং সৃষ্টির সেবা আমাদের মূল লক্ষ্য!

18/07/2026

ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন—এক ব্যক্তি জনৈকা নারীকে বিবাহ করলেন। যখন বিয়ের রাতে নারীটি তার ঘরে আসলেন,তখন তিনি দেখলেন যে তাঁর স্ত্রী ভয়াবহ গুটিবসন্তের রোগে আক্রান্ত। তখন লোকটি হঠাৎ বললেন : ‘আমার চোখে কেমন যেন সমস্যা করছে।’ কিছুক্ষণ পর তিনি বলে উঠলেন : ‘আমার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে!’

এভাবেই দীর্ঘ বিশ বছর কেটে গেলো। সেই নারী মারা গেলেন,অথচ এই সময়টুকুতে তিনি কখনোই জানতে পারেননি যে,তার স্বামী আসলে সুস্থ চোখের অধিকারী ছিলেন।

যখন সেই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো,কেন আপনি এমনটি করেছিলেন? তখন তিনি উত্তর দিলেন : ‘আমি এই বিষয়টি সহ্য করতে পারছিলাম না যে, সে এটা চিন্তা করে কষ্ট পাক যে-তার শারীরিক খুঁতগুলো আমি দেখতে পাচ্ছি।’

‎تزوج رجل بامرأة. فلما دخلت عليه رأى بها الجدري. فقال: اشتكيت عيني. ثم قال: عميت. فبعد عشرين سنة ماتت. ولم تعلم أنه بصير. فقيل له في ذلك. فقال: كرهت أن يحزنها رؤيتي لما بها
[মাদারিজুস সালিকীন, ২/৩২৬]

18/07/2026

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তুমি যদি বিছানায় শুয়ে সূরা ফাতিহা ও সূরা ইখলাস পাঠ কর,তাহলে মৃত্যু ছাড়া সবকিছু থেকেই তুমি নিরাপদ থাকবে।”

[ মুসনাদুল বাযযার, হাদীস নং ৩১০৭ ]

16/07/2026

বৃহস্পতিবার রাতের এমন একটি দোয়া—যা পড়লে আল্লাহ অসম্ভবকেও সহজ করে দেন।

প্রথমে ১১ বার দরুদ শরীফ পড়ুন।

এরপর ১০০ বার পড়ুন—
لَا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায-যালিমীন।

অর্থ: “আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি পবিত্র। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম।”

এরপর ৭ বার পড়ুন—
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ
উচ্চারণ: ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আসতাগীস।

এরপর যদি সম্ভব হয়,তাহাজ্জুদের নামাজ আদায় করুন অথবা অন্তত দুই রাকাত নফল নামাজ পড়ে রাতের শেষ অংশে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। নিজের প্রয়োজন, কষ্ট ও আশা-আকাঙ্ক্ষার কথা তাঁর কাছেই তুলে ধরুন। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। তিনি চাইলে কঠিন বিষয়ও সহজ করে দিতে সক্ষম।

📌পোস্টটি শেয়ার করুন—
হয়তো আপনার একটি শেয়ারের কারণেই কোনো ভাঙা হৃদয় আজ রাতে আল্লাহর কাছে হাত উঠাবে… আর আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন, ইনশাআল্লাহ। 🤍

15/07/2026

ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) বলেছেন, গুনাহ বা পাপকাজ ত্যাগ করার উপকারীতা হলো :

১. সৌন্দর্য বৃদ্ধি পায়।
২. মানুষের অন্তরে মর্যাদা লাভ হয়।
৩. পূর্বে লোকেরা ক্ষতি করে থাকলে লোকদের কাছ থেকে সাহায্য এবং নিরাপত্তা।
৪. লোকেরা যদি গীবত করে থাকে, তাহলে তার সম্মান রক্ষা পায়।
৫. আল্লাহ তার দুয়া কবুল করেন।
৬. আল্লাহ তা'আলার নৈকট্য।
৭. ফেরেশতাদের নৈকট্য।
৮. মানুষ ও জিনদের মধ্য থেকে যারা শ*য়তান তারা দূরে সরে যায়।
৯. লোকেরা তাকে সাহায্য করার জন্য, তার চাহিদা পূরণ করার জন্যে এবং তার সাহচর্য ও ভালোবাসা পাওয়ার জন্য প্রতিযোগীতা করবে।
১০. সে মৃ*ত্যুকে ভয় করবেনা। বরং আল্লাহ তা'আলার সাথে সাক্ষাৎ লাভের জন্য ও তাঁর কাছ থেকে পুরষ্কার পাওয়ার জন্যে আগ্রহী হবে।
১১. এই দুনিয়া তার দৃষ্টিতে তুচ্ছ মনে হবে এবং পরকালকে অনেক মূল্যবান মনে করবে।
১২. পরকালে অনেক বড় রাজত্ব ও মর্যাদা পাওয়ার জন্যে চেষ্টা করবে।
১৩. আল্লাহর আনুগত্যের স্বাদ ফিরে পাবে।
১৪. ঈমানের মিষ্টতা অনুভব করবে।
১৫. আরশ বহনকারী ফেরেশতা ও আরশের চারপাশে আল্লাহর প্রশংসাকারী ফেরেশতাদের দু'আ লাভ করবে।
১৬. কেরামান কাতেবীন- দুইজন ফেরেশতা তার উপরে খুশি থাকবে এবং তারা তার জন্যে দু'আ করবে।
১৭. জ্ঞান, বুদ্ধি ও ঈমান বৃদ্ধি পাবে।
১৮. আল্লাহর ভালোবাসা অর্জিত হবে।
১৯. আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করবে।
২০. তওবাহ করে পবিত্র জীবন-যাপনের উপরে সন্তুষ্ট থাকবে।
২১. আল্লাহ তাকে এমন সুখ ও শান্তি দান করবেন, যা সে যখন পাপ কাজে লিপ্ত ছিলো তা থেকে বঞ্চিত ছিলো।

[সূত্র : আল-ফাওয়ায়েদ, পৃ. ২৫৫]

13/07/2026

অতিবৃষ্টি বন্ধের জন্য দো‘আ:

اَللّٰهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا، اَللّٰهُمَّ عَلَى الْاٰكَامِ وَالظِّرَابِ، وَبُطُوْنِ الْاَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ

হে আল্লাহ! আমাদের পার্শ্ববর্তী এলাকায় (বর্ষণ করুন), আমাদের উপর নয়। হে আল্লাহ! উঁচু ভূমিতে, পাহাড়ে, উপত্যকার কোলে ও বনাঞ্চলে (বর্ষণ করুন)।

আল্লা-হুম্মা হাওয়ালাইনা ওয়ালা ‘আলাইনা। আল্লা-হুম্মা আলাল-আ-কা-মি ওয়ায্যিরা-বি ওয়াবুতূনিল আওদিয়াতি ওয়ামানা-বিতিশ শাজারি
বুখারী ১/২২৪, নং ৯৩৩; মুসলিম ২/৬১৪, নং ৮৯৭।

12/07/2026

বিখ্যাত তাবেয়ী হযরত হাসান বসরি (রহ.)-এর হাতে 'আব্বাস' নামের এক যুবক তওবা করেছিল। কিন্তু সে ছিল দুর্বলচিত্তের। সে তওবা করত, আবার গুনাহে লিপ্ত হতো। এভাবে সে সত্তর বারের অধিক তওবা করেছে এবং প্রতিবারই তা ভঙ্গ করেছে।

জীবনের শেষ মুহূর্তে যখন তার মৃত্যু ঘনিয়ে এল, সে তার মাকে বলল—"মা, দয়া করে হযরত হাসান বসরি রহ. এর কাছে যাও। তাকে আমার কাছে নিয়ে এসো, যাতে আমি শেষবারের মতো তার হাতে তওবা করতে পারি। হয়তো আল্লাহ আমাকে মাফ করবেন।"

বৃদ্ধা মা হাসান বসরি রহ. এর কাছে গেলেন এবং সালাম দিয়ে বললেন, "আমি আব্বাসের মা। আমার ছেলে মুমূর্ষু অবস্থায় আছে। সে আপনার হাতে তওবা নবায়ন করতে চায়।"

হযরত হাসান বসরি (রহ.) ভাবলেন, বারবার তওবা ভাঙলে মানুষের মনে পাপের প্রতি ভয় কমে যায়। তাই তিনি তাকে শিক্ষা দেওয়ার জন্য এবং তার মনে সত্যিকার অনুশোচনা জাগানোর জন্য কঠোরতা দেখালেন। তিনি বললেন: "যাও, এমন লোকের আমার কোনো প্রয়োজন নেই, যে বারবার তওবা করে আর তা ভাঙে।"

মা কাঁদতে কাঁদতে ফিরে এসে ছেলেকে জানালেন: "বাবা! তোমার খারাপ কাজের কারণে শায়খ আসতে রাজি হননি।"

এ কথা শুনে আব্বাস আল্লাহর কাছে ফরিয়াদ করল,
"হে আমার ইলাহ! হে আমার মাওলা! শায়খ ( হযরত হাসান বসরি রহ.) আমাকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু তুমি আমাকে তাড়িয়ে দিও না। তুমি আমার আশা ভেঙো না।"

সে মাকে বলল: "মা! আমি মারা গেলে তুমি আমার কপালে পা রেখো এবং আমার গলায় রশি বেঁধে আমাকে বাজারের রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে যেও। আর বলবে, 'যে আল্লাহর অবাধ্য হয়, তার শাস্তি এটাই।' হয়তো আল্লাহ আমার এই অপমান দেখে দয়া করবেন।" এ কথা বলেই আব্বাস ইন্তেকাল করল।

মা যখন তার কপালে পা রাখতে উদ্যত হলেন, তখন তিনি যেন একটি আওয়াজ শুনতে পেলেন,
"থামো! সিজদার জায়গায় (কপালে) পা রেখো না। জেনে রেখো, আল্লাহ তা’আলা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন।" মা খুশি হয়ে তাকে গোসল দিয়ে দাফন করলেন।

সেদিন রাতে হযরত হাসান বসরি (রহ.) এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। কেউ তাঁকে বলছেন,
"হে হাসান! তোমাকে কিসে বাধ্য করল আমার বান্দাকে আমার রহমত থেকে নিরাশ করতে? আমিই তো তাকে সৃষ্টি করেছি এবং আমার রহমত সব কিছুকে ঘিরে আছে। আমার ইজ্জতের কসম! ভবিষ্যতে আর কখনো এমন করলে তোমাকেও ছাড় দেয়া হবে না ।"

আল্লাহর রহমত মানুষের ধারণার চেয়েও বিশাল। কোনো পাপী বারবার তওবা ভাঙলেও তাকে নিরাশ করা উচিত নয়। আল্লাহ আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দিন। আমিন

[সূত্র: আয যাহরুল ফাতিহ- ইবনুল জাওযি রহ.]

11/07/2026

“চারটি বিষয় মানুষের জীবনে রিজিক টেনে আনে:

১. রাতের তাহাজ্জুদ নামাজ,
২. শেষ রাতে বেশি বেশি ইস্তিগফার করা,
৩. নিয়মিত দান-সদকাহ করা, এবং
৪. দিনের শুরুতে ও শেষে আল্লাহর যিকির করা।”
— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) [যাদুল মাআদ: ৪/৩৭৮]

পাঠকের ক্লিক💙💫
06/07/2026

পাঠকের ক্লিক💙💫

05/07/2026

"বান্দার প্রতি আল্লাহর একটি দয়া হলো– তিনি তাকে এমন কিছু পরীক্ষায় ফেলেন যা সে না পারে কাউকে বলতে, আর না পারে কাউকে নিজের কষ্টটা বোঝাতে। আল্লাহ এটা এই জন্যই করেন যাতে বান্দার মন অন্য সবার দিক থেকে মুখ ফিরিয়ে কেবল আল্লাহর দিকেই নিবিষ্ট হয় এবং সে যেন নিজের সবটুকু দুঃখ নিয়ে একমাত্র তাঁর কাছেই হাজির হয়।"

— ইমাম ইবনুল কাইয়্যিম (রহি.)
[আল-ওয়াবিলুস সায়্যিব, ৩৫]

তাহেরা আক্তার—Tahera akter এর ৩য় বই! বহুল জনপ্রিয় এবং পাঠকপ্রিয় বইটি সংগ্রহে আছে কি?
05/07/2026

তাহেরা আক্তার—Tahera akter এর ৩য় বই! বহুল জনপ্রিয় এবং পাঠকপ্রিয় বইটি সংগ্রহে আছে কি?

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tohfa Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category