Gobindaganj Protidin

Gobindaganj Protidin স্থানীয় বস্তুনিষ্ঠ সংবাদের মুখপাত্র-
"গোবিন্দগঞ্জ প্রতিদিন"

|| শোক সংবাদ || ৩২,গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী আর নেই। আজ ৮ সেপ...
08/09/2026

|| শোক সংবাদ ||


৩২,গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী আর নেই।

আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার, রাত ৯ ঘটিকার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.....।)

তাঁর মৃত্যুর সংবাদে গোবিন্দগঞ্জ উপজেলা সহ গাইবান্ধার রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী ৩২, গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পাশাপাশি, তিনি এলজিইডি'র সাবেক প্রধান প্রকৌশলী, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবেও নিষ্ঠর সাথে দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে 'গোবিন্দগঞ্জ প্রতিদিন' পরিবার গভীর ভাবে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

মহান আল্লাহ তাআলা মরহুম ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।

|| গোবিন্দগঞ্জে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ||স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...
02/09/2026

|| গোবিন্দগঞ্জে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ||
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
পাশাপাশি সদ্য নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন, প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকার চাপড়িগঞ্জ সীমান্তে এসে পৌঁছালে, এদিন বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা ও ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করে নেন।

গতকাল ১লা সেপ্টেম্বর মঙ্গলবার, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি')র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সদ্য নিযুক্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি'র সংগ্রামী আহ্বায়ক ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী জনাব ফারুক আহাম্মেদ'র সভাপতিত্বে এবং পৌর বিএনপি'র সভাপতি রবিউল কবির মনু'র সঞ্চালনায় আয়োজিত সমাবেশে-
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন,
'আমরা জনাব তারেক রহমানকে এবং পুরো দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, জাতীয়তাবাদী দলসহ অন্যান্য যারা আছেন সবাইকে বলতে চাই—গোবিন্দগঞ্জ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন রাজপথ দখল করবে, রাজপথ ছেড়ে দেবে না। ঝড়-বৃষ্টি আর যত প্রতিকূলতা আসুক, রাজপথ তারা ছেড়ে দেবে না, ইনশাআল্লাহ।
হুমকি-ধামকি দিয়ে কোনো লাভ হবে না।
যারা আজীবন ক্ষমতায় থাকার জন্য দোয়া করেন, তাদের জন্য আমাদের এটা মেসেজ।'

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহাম্মেদ, উপজেলা বিএনপি'র সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক হাসানুল হক চৌধুরী ডিউক, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মাইদুর রহমান রানক, আব্দুল মান্নান সেন্টু, উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান আকন্দ, সদস্য সচিব কাজী এহসানুল হক রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ শাহআলম, পৌর যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন লিপন, সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলামিন রনি ও সদস্য সচিব মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দলীয় কার্যালয়ে সমবেত হন। পরে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে নেতাকর্মীরা পায়ে হেঁটে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশে যোগ দেন। বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ।
সমাবেশ শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে গিয়ে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল, জাসাস, মৎস্যজীবী দল ও তাঁতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

|| গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও ৩২,গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ) আসনের মাননী...
31/08/2026

|| গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও ৩২,গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন-এঁর নিজ জেলা গাইবান্ধা ও নিজ নির্বাচনী আসন গোবিন্দগঞ্জে আগামীকাল ১লা সেপ্টেম্বরের সফরসূচি ||

22/08/2026

|| আজ ২২ আগষ্ট শনিবার, নব-নিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী ও ৩২,গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন-এঁর পক্ষ থেকে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র মাজার জিয়ারত করেন।
এ সময় গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ||

আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)- মন্ত্রীত্বের গুরুদায়িত্ব পাওয়ার অপেক্ষায় ইনশাআল্লাহ।ধর্ম প্রতিমন্ত্রী হতে চলেছেন ...
20/08/2026

আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)- মন্ত্রীত্বের গুরুদায়িত্ব পাওয়ার অপেক্ষায় ইনশাআল্লাহ।
ধর্ম প্রতিমন্ত্রী হতে চলেছেন ৩২,গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।
আজই ঘোষণা হতে পারে প্রজ্ঞাপন!

তাঁর হাত ধরেই গোবিন্দগঞ্জ তথা গাইবান্ধা জেলার মন্ত্রীত্বের অভাব ঘুচুক এবং আমাদের উন্নয়নবঞ্চিত অবহেলিত উপজেলায় সামগ্রিক উন্নয়ন সাধিত হোক।

'গোবিন্দগঞ্জ প্রতিদিন' পরিবারের পক্ষ থেকে তাঁকে অগ্রিম অভিনন্দন।
আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)- মন্ত্রীত্বের গুরুদায়িত্ব পাওয়ার অপেক্ষায় ইনশাআল্লাহ।

|| গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ||স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে চ...
17/08/2026

|| গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ||
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটর সাইকেলে ভিডিও বানাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া(৩২) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে।

আজ ১৭ আগষ্ট সোমবার, বেলা ১১ ঘটিকার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-রাজা বিরাট আঞ্চলিক সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনটেন্ট ক্রিয়েটর শাওন পাশ্ববর্তী বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাওন মিয়া দীর্ঘদিন থেকে নিজে মোটর সাইকেল চালিয়ে বিভিন্ন কনটেন্ট বানাতেন ও তার অন্য সহযোগী সেই ভিডিও ধারণ করতেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ভিডিও তিনি আপলোড করতেন।
আজ সকালেও নিজে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছিলেন। এসময় তিনি হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন। কিন্তু, কিছু দূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। পরে আশেপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক রনি বলেন, নিহত শাওন ভাই চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। এতে তার ফেসবুক পেজে প্রচুর ভিউ হত। কিন্তু আজ একই ভিডিও করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শাওন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি বাড়িতে এসে তিনি এ কনটেন্ট তৈরি শুরু করেন। তিনি পাঁচ মাস আগে বিয়ে করেছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের খবর পাঠানো হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তর করা হবে।

|| গোবিন্দগঞ্জ উপজেলার কৃতি সন্তান প্রখ্যাত সাংবাদিক কাজী জেসিন বিটিভি'র মহাপরিচালক পদে নিয়োগপ্রাপ্ত ||স্টাফ রিপোর্টারঃ ...
06/08/2026

|| গোবিন্দগঞ্জ উপজেলার কৃতি সন্তান প্রখ্যাত সাংবাদিক কাজী জেসিন বিটিভি'র মহাপরিচালক পদে নিয়োগপ্রাপ্ত ||

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতিসন্তান প্রখ্যাত সাংবাদিক কাজী জেসিন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)'র মহাপরিচালক(ডিজি) পদে নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি)'র মহাপরিচালক পদে কাজী জেসিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
আজ ৬ আগষ্ট বৃহস্পতিবার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উল্লেখ্য, কাজী জেসিনের পৈত্রিক বাড়ি গোবিন্দগঞ্জ পৌর শহরের ৪নং ওয়ার্ড পুরাতন বন্দরে।
কাজী জেসিন কাজী পেয়ারার জনক ও গোবিন্দগঞ্জের আরেক কৃতিসন্তান দেশবরেণ্য কৃষিবিজ্ঞানী কাজী এম. বদরুদ্দোজার ভাতিজি।

মিডিয়া জগতের পরিচিত মুখ, উপস্থাপিকা কাজী জেসিন দায়িত্ব পালন করেছেন গাজী টিভি, বিবিসি বাংলা, একুশে টেলিভিশন সহ অসংখ্যক সংবাদ মাধ্যমে।
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিদেশে অবস্থান করতে এক রকম বাধ্য হয়েছিলেন তিনি। তিনি বিএনপি ঘরোনার একজন নামকরা সাংবাদিক ও বুদ্ধিজীবী হিসেবে পরিচিত।

কাজী জেসিনকে 'গোবিন্দগঞ্জ প্রতিদিন' পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

|| গোবিন্দগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ২৪' এর জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদ জুয়েল রানার ...
05/08/2026

|| গোবিন্দগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ২৪' এর জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদ জুয়েল রানার পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২,গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ||

|| গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) আজ ২ আগষ্ট রবিবার, সকাল সাড়...
02/08/2026

|| গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) আজ ২ আগষ্ট রবিবার, সকাল সাড়ে ১০টার পরে তিনি আকস্মিক গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন।
এসময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা সারেজমিনে পর্যবেক্ষন করেন।

এসময় তিনি বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে রোগীদের সাথে কথা বলেন এবং রোগীদের থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন।

এদিকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ এমন পরিদর্শনে, গোবিন্দগঞ্জ উপজেলার সর্বমহলের মানুষের প্রসংশায় ভাসছেন তিনি। পাশাপাশি, নিয়মিত এমন আকস্মিক পরিদর্শন প্রত্যাশা করেন উপজেলার সাধারণ জনগণ।
এতে স্বাস্থ্যসেবার মানের আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করেন উপজেলার সচেতন নাগরিকবৃন্দ। ||

|| ২০২৫-২০২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় ঢেউটিন, সেলাই মেশিন, হুইলচেয়ার, স্কুল ব্যাগ, সাইকেল, ছ...
01/08/2026

|| ২০২৫-২০২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় ঢেউটিন, সেলাই মেশিন, হুইলচেয়ার, স্কুল ব্যাগ, সাইকেল, ছাতা, টিফিন বক্স, ফুটবল সহ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২,গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি'র সংগ্রামী আহ্বায়ক জনাব ফারুক আহম্মেদ।||

Address

Nurtaz Plaza, , Buzruk Boalia(Master Para)
Gobindganj
GOBINDAGANJ-5740

Alerts

Be the first to know and let us send you an email when Gobindaganj Protidin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gobindaganj Protidin:

Shortcuts

Share