12/04/2026
ট্রাম্প কি আসলেই ‘TACO’?
রাজনীতি আর অর্থনীতির ময়দানে নতুন এক শব্দ বেশ শোরগোল ফেলছে— 'TACO'। না, এটা মেক্সিকান কোনো খাবার নয়; এর পূর্ণরূপ হলো 'Trump Always Chickens Out'। সহজ বাংলায় এর অর্থ দাঁড়ায়— ট্রাম্প সবসময়ই বড় বড় হুমকি দিয়ে শেষ মুহূর্তে ‘মুরগির বাচ্চার মতো’ লেজ গুটিয়ে পিছিয়ে আসেন।
গত বছর ফিনানশিয়াল টাইমস-এর বিখ্যাত কলামিস্ট রবার্ট আর্মস্ট্রং লক্ষ্য করেন এক অদ্ভুত প্যাটার্ন। ট্রাম্প যখন-তখন বিশাল অংকের ট্যারিফ বা শুল্ক বসানোর হুমকি দেন। এর ফলে বিশ্ববাজারে যখনই অস্থিরতা বা প্যানিক তৈরি হয়, ঠিক কয়েকদিন পরেই তিনি সেখান থেকে সরে আসেন। আর্মস্ট্রং তখনই এই মজার কিন্তু তীর্যক টার্মটি কয়েন করেন।
চলতি বছরের জানুয়ারিতে যখন গ্রিনল্যান্ড দখল বা কেনার হুমকি দিয়ে ট্রাম্প শেষমেশ পিছু হটেছিলেন, তখন এই টার্মটি আবার আলোচনায় আসে। এমনকি এক সংবাদ সম্মেলনে সাংবাদিক সরাসরি তাকে জিজ্ঞেস করে বসেন— "Did you chicken out?"। ট্রাম্পের সেই ক্ষিপ্ত চেহারাটা ছিল দেখার মতো!
সম্প্রতি ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের ভূমিকা এই ধারণাটিকে আরও পোক্ত করেছে।
প্রতি সপ্তাহে ট্রাম্প হুমকি দিচ্ছিলেন— 'সব ধ্বংস করে দেব', 'ইরান মানচিত্র থেকে মুছে যাবে'। কিন্তু বাস্তবে দেখা গেল তিনি নিজেই বারবার সময়সীমা বাড়াচ্ছেন।
এমনকি সবশেষে নিউক্লিয়ার থ্রেট দেওয়ার পর, শেষ পর্যন্ত পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে ইরানের কাছে অনেকটা অনুরোধের সুরেই যুদ্ধবিরতি (Ceasefire) ঘোষণা করালেন।
যে কারণে, কূটনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার মুখে এখন একটাই কথা: ডোনাল্ড ট্রাম্প যতটাই গর্জন করেন, বর্ষান ঠিক তার উল্টোটা।
আন্তর্জাতিক রাজনীতিতে তিনি কি সত্যিই একজন ‘TACO’ হিসেবেই থেকে যাবেন? আপনার কী মনে হয়?