JAGO MOTUA

JAGO MOTUA সুপ্রিয় দর্শক Follow দিয়ে পাশে থাকবেন 🙏🚩
(2)

শ্রী শ্যামল গোসাইয়ের মতুয়া দল 🚩🚩
11/10/2026

শ্রী শ্যামল গোসাইয়ের মতুয়া দল 🚩🚩

আজ ঢাকার বিজয়নগরে অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল মহোদয়ের চেম্বারে ‘মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশ’-এর এক গুরুত্বপূর্ণ সভা অন...
10/10/2026

আজ ঢাকার বিজয়নগরে অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল মহোদয়ের চেম্বারে ‘মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশ’-এর এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

​সভায় উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রদান করেন— মতুয়া সাহিত্যরত্ন সতীশ চন্দ্র ভক্ত, অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল, অ্যাডভোকেট উৎপল বিশ্বাস, অধ্যাপক প্রদীপ কুমার হালদার, নৃপেন্দ্র নাথ হীরা, অ্যাডভোকেট পবিত্র মিস্ত্রী, হিরন্ময় বারুরী, শশাংক বর, আশিস কুমার বাকচী, ব্রজেন্দ্র নাথ সরকার, মতুয়া দিলীপ কুমার বালা, খগেন হালদার জয়, সমীরণ মণ্ডল, উজ্জ্বল টিকাদার, চিন্ময় বর, বিপ্লব মণ্ডল, সুকান্ত মৃধা, তাপস ভক্তসহ সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:-
★​শীতবস্ত্র বিতরণ: আগামী ২৫ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ।
★​ডিজিটাল মিডিয়া: একটি নিজস্ব নিউজ পোর্টাল তৈরির উদ্যোগ গ্রহণ।
★​একুশে বইমেলা ২০২৭: অমর একুশে বইমেলায় স্টল পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন। এতে অ্যাডভোকেট পবিত্র মিস্ত্রী-কে আহ্বায়ক এবং খগেন হালদার জয়-কে সদস্য সচিব মনোনীত করা হয়।

​সভা শেষে উপস্থিত সকলের জন্য প্রীতিপূর্ণ মধ্যাহ্নভোজনের আয়োজন করেন পরম শ্রদ্ধেয় সভাপতি অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল মহোদয়।

তথ্যচিত্রঃ জাগরণ পত্রিকা

জয় হরিচাঁদ-গুরুচাঁদ! 🙏​আজ ১০/১০/২০২৬, শনিবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মাননীয় শ্রী সুব্রত ঠাকুর মহাশয়ের নেতৃত্...
10/10/2026

জয় হরিচাঁদ-গুরুচাঁদ! 🙏
​আজ ১০/১০/২০২৬, শনিবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মাননীয় শ্রী সুব্রত ঠাকুর মহাশয়ের নেতৃত্বে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
​শ্রীধাম ওড়াকান্দিতে শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের চুড়ায় ত্রিশূল স্থাপন নিয়ে সম্প্রতি যে বিতর্ক তৈরি হয়েছে, তার স্থায়ী সমাধানে ভক্তদের অগাধ আবেগ এবং মতুয়া ধর্মদর্শনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই সম্মেলনে।
সভায় সংঘাধিপতি মাননীয় শ্রী সুব্রত ঠাকুর স্পষ্ট ঘোষণা করেন— "মতুয়া দর্শনে 'নিশান'ই একমাত্র সঠিক ও স্বতন্ত্র প্রতীক।"
​মতুয়া সমাজের ঐতিহ্য ও ভাবগাম্ভীর্য বজায় রাখতে এই যুগান্তকারী ঘোষণায় আনন্দিত সমস্ত হরিভক্ত সমাজ।
​জয় হরিবোল! 📢
জয় হোক সকল হরিভক্তদের! 🙏✨

যে  ধর্মদর্শনে নারীকে কোনো গণ্ডিতে আবদ্ধ না রেখে সমাজ সংস্কার ও জাগরণের মূল ভিত্তি করা হয়েছে। সেই মতুয়া ভাবধারাই আমাদের ...
09/10/2026

যে ধর্মদর্শনে নারীকে কোনো গণ্ডিতে আবদ্ধ না রেখে সমাজ সংস্কার ও জাগরণের মূল ভিত্তি করা হয়েছে। সেই মতুয়া ভাবধারাই আমাদের প্রেরণা। নারীর অধিকারে মতুয়া দর্শন স্বয়ংসম্পূর্ণ।

শ্রীশ্রী হরি-গুরুচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়- উপাসনালয়ের দিকে মতুয়া নিশান হাতে পদযাত্রা পূর্ণব্রহ্...
09/10/2026

শ্রীশ্রী হরি-গুরুচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়- উপাসনালয়ের দিকে মতুয়া নিশান হাতে পদযাত্রা পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির শাহবাগ থেকে।

পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের 'গার্হস্থ্য ধর্ম': সনাতনী সমাজ টিকে থাকার মূল চাবিকাঠি।
08/10/2026

পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের 'গার্হস্থ্য ধর্ম': সনাতনী সমাজ টিকে থাকার মূল চাবিকাঠি।

08/10/2026
08/10/2026

"আমি সেই তৃণের সমতুল্য, যা ছিঁড়ে ফেললেও বা নষ্ট হয়ে গেলেও পুনরায় নতুন শক্তিতে জেগে ওঠে। এই নিশান প্রতিস্থাপন আন্দোলনে পরম বিনয়ে ঘাস হয়েই যেন পাশে থাকতে পারি।"
— মতুয়াচার্য শ্রী সম্পদ ঠাকুর (শ্রীধাম ওড়াকান্দি)

মতুয়া তুষার কান্তি বিশ্বাস মহাশয়ের শাশুড়ি শ্রীমতি পুতুল সরকারের চতুর্থ দিবসের কন্যা কর্তৃক শ্রদ্ধানুষ্ঠান গোপালগঞ্জের দী...
07/10/2026

মতুয়া তুষার কান্তি বিশ্বাস মহাশয়ের শাশুড়ি শ্রীমতি পুতুল সরকারের চতুর্থ দিবসের কন্যা কর্তৃক শ্রদ্ধানুষ্ঠান গোপালগঞ্জের দীঘড়গাতী নিজগৃহে গত ৫ই অক্টোবর ২০২৬ইং তারিখে সোমবার অনুষ্ঠিত হয়েছে। মতুয়া স্বপন মণ্ডলের পৌরোহিত্যে এই শ্রদ্ধানুষ্ঠান অত্যন্ত সুচারু ভাবে সম্পন্ন হয়েছে।

পার্বত্য অঞ্চলে প্রচারিত হচ্ছে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের হরিনাম মহামন্ত্র। পার্বত্য জেলা খাগড়াছড়িতে মতুয়া ভক্তদের উদ্যো...
07/10/2026

পার্বত্য অঞ্চলে প্রচারিত হচ্ছে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের হরিনাম মহামন্ত্র। পার্বত্য জেলা খাগড়াছড়িতে মতুয়া ভক্তদের উদ্যোগে 'মতুয়া ভক্ত মিলনোৎসব ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী শান্তি হরিচাঁদ ঠাকুর মন্দির প্রাঙ্গনে।
প্রতিষ্ঠাতা: শ্রীমৎ শক্তিপদ গোস্বামী,
সেবক: শ্রী শ্যামল দেবনাথ, স্বর্গীয় মহেন্দ্র কুমারের বাড়ি, মধ্য বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, চট্টগ্রাম।

Address

Gopalganj

Alerts

Be the first to know and let us send you an email when JAGO MOTUA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share