Esha Moni

Esha Moni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Esha Moni, Digital creator, Gopalganj.

কি চিনতে পারছেন?? সত্যি সময় মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়।। বাবা, মা, বোনের চোখের মনি ছিলো তৌহিদ আফ্রিদি।। কিন্তু এখন...
02/02/2026

কি চিনতে পারছেন?? সত্যি সময় মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়।। বাবা, মা, বোনের চোখের মনি ছিলো তৌহিদ আফ্রিদি।। কিন্তু এখন কি অবস্থায়, তৌহিদ আফ্রিদির হাসি খুশি পরিবারটা ও যেনো এখন কেমন নীরব হয়ে গেছে।। সন্তান জন্মের পর তার মুখটা ও দেখতে পেলোনা।। কতো বন্ধু বান্ধব তারা ও নাম নেয়না, যারা একটা সময় তেল মে/রে চলতো।।
তবে দাড়িতে তৌহিদ আফ্রিদিকে সুন্দর লাগছে।।
পবিত্র আল কুরআনে (আয়াত ৭-৮) একটি হাদিস আছে ওই হাদিসটার কথা মনে পড়ছে-
অতএব কেউ অণু পরিমান সৎকর্ম করলে সে তা দেখবে এবং কেউ অণু পরিমান অসৎ কর্ম করলে তাও দেখবে।।
(সূরা আয- যালযালাহ ৭-৮) [১, ৪]
কোনো ছোট ভালো কাজ তুচ্ছ বা মূল্যহীন নয়, তার প্রতিদান অবশ্যই পাওয়া যাবে।। তেমনি কোনো খারাপ কাজ করলে তার প্রতিদান ও অবশ্যই পাবো আমরা ❤️

গায়ক তাহসানের প্রাক্তন স্ত্রী, আমাদের সবার চেনা রোজা ভাবির ডেইলি ভ্লগ দেখলে সত্যিই বলতে মাথা ঘুরে যায়।সকালে উঠে ব্রাশ কর...
02/02/2026

গায়ক তাহসানের প্রাক্তন স্ত্রী, আমাদের সবার চেনা রোজা ভাবির ডেইলি ভ্লগ দেখলে সত্যিই বলতে মাথা ঘুরে যায়।

সকালে উঠে ব্রাশ করা, হাত-মুখ ধোয়া, হাঁটতে যাওয়া, নাস্তা করা, গোসল করা, চুল শুকানো, তারপর ল্যাপটপে কাজ করা। আবার রান্না করা, বাজার করা, দুপুরে ভাত খাওয়া, তারপর ফল খাওয়া, সালাদ খাওয়া... বলতে বলতে আমিই হাঁপিয়ে গেলাম! 😅

মেয়েটা একটুও রেস্ট নেয় না। সব কাজ একা হাতে করে। আজকাল এমন গুছানো আর পরিশ্রমী মানুষ খুব কমই দেখা যায়।

রোজা ভাবির ভ্লগ দেখলে বোঝা যায়, গ্ল্যামার না, উনার আসল জীবনটাই সে দেখায়। এজন্যই হয়তো অনেক মানুষ তাকে পছন্দ করে। তবে এত কাজ একা সামলানো কি সহজ? মানুষ মাত্রই তো একটু সাপোর্ট চায়। হয়তো এই সাপোর্ট না পেয়ে, না বলা কষ্টগুলোর কারণেই তাহসানের সঙ্গে জীবনের পথটা আলাদা হয়ে গেছে।

আর সত্যি কথা বলতে কী, ৫-৭ মিনিটের ভ্লগ দেখার ধৈর্য সবার নেই। তবুও যারা দেখে, তারা জানে, এই ভ্লগে আছে বাস্তব জীবন, পরিশ্রম আর একজন নারীর প্রতিদিনের গল্প।

আপনারা কী বলেন?
এমন ডেইলি ভ্লগ দেখতে ভালো লাগে? 🤔

সবাই ভেবেছিল, প্রিন্স মামুন হজ করে, হাজী হয়ে দেশে মায়ের কাছে ফিরলে হয়তো একটু হলেও বদলাবে। অন্তত বেগানা নারীদের সাথে টি...
02/02/2026

সবাই ভেবেছিল, প্রিন্স মামুন হজ করে, হাজী হয়ে দেশে মায়ের কাছে ফিরলে হয়তো একটু হলেও বদলাবে। অন্তত বেগানা নারীদের সাথে টিকটকে নাচানাচি করা বন্ধ করবে।

কিন্তু দেশে এসেই দেখা গেল উল্টো চিত্র। পবিত্র হাজীদের পোশাক পরে মডার্ন মেয়েদের সাথে নাচানাচি করে টিকটক ভিডিও বানানো শুরু করেছে মামুন। বিষয়টা দেখে অনেকেই হতাশ, অনেকেই অবাক।

এর মধ্যেই লায়লার মনে আরেকটা প্রশ্ন ছিল, প্রিন্স মামুনের নামে ফৌজদারি মামলা থাকা সত্ত্বেও তিনি কীভাবে বিদেশ গেলেন? এই প্রশ্ন নিয়ে আদালতেও গিয়েছিল লায়লা। মামলায় সময়মতো কোর্টে হাজির না হওয়ায় মামুনের নামে চার্জ হয়, এমনকি গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। পরে দেশে ফিরে মামুন নিজেই কোর্টে আত্মসমর্পণ করেন। পবিত্র ওমরা হজ পালনের কারণ দেখিয়ে আপাতত তিনি জামিনে মুক্তি পান।

কিন্তু কোর্ট থেকে বের হয়েই আবার শুরু, টিকটক নাচ, তাও হাজীদের পবিত্র পোশাক পরে...

নাচ করুক, ভিডিও বানাক, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ সেটা নিয়ে মাথা না-ও ঘামাতে পারে। কিন্তু পবিত্র একটি পোশাক পরে, যেটা কোটি মানুষের কাছে ইবাদত আর সম্মানের প্রতীক, সেটাকে এভাবে ব্যবহার করার অধিকার কি কারও আছে?

এই পোশাক কি বিনোদনের জন্য? ভিউ আর লাইক পাওয়ার জন্য কি সবকিছু করা যায়? এটা সাধারণ মানুষের প্রশ্ন। ধর্মীয় অনুভূতির জায়গায় কি একটু দায়িত্ব থাকা উচিত না?

আপনার কী মনে হয়?
পবিত্র পোশাক পরে এমন ভিডিও বানানো ঠিক?

বুবলি ভক্তরা অপুবিশ্বাসকে বুড়ী এবং কদু ছাড়া কথা বলেনা ৯৯% বুবলি ভক্তই বলে বুড়ী কদু মাসি, আর তাদের কাছে বুবলি কচি বয়স ১২/...
02/02/2026

বুবলি ভক্তরা অপুবিশ্বাসকে বুড়ী এবং কদু ছাড়া কথা বলেনা ৯৯% বুবলি ভক্তই বলে বুড়ী কদু মাসি, আর তাদের কাছে বুবলি কচি বয়স ১২/১৩ মায়ে কয় আরো কম এমন টাইপ অবস্থা 🙂 এগুলো আবার বুবলি আপা খুব এনজয় করে কারণ সে বলে তার ভক্তরা খুব শালীনতা বজায় রেখে সুন্দর যুক্তি দিয়ে কথা বলে 😁 তো যাই হোক আমার প্রিয় টলিউডের সুপারস্টার কোয়েল মল্লিক আপুর বয়স ৪৩ বছর, দুই সন্তানের মা, আর বুবলি ১ সন্তানের মা ভক্তদের চোখে ওই যে ১২/১৩ বছর কিন্তু আসলেই কি তাই❓ ছবি কথা বলে 🙂 চিকন হলেই যদি বয়স কম হতো তাহলে কাঞ্চন মল্লিকের বয়স থাকতো ১৫ বছর 😁

#অপুবিশ্বাস #শাকিবখান #বুবলি

যে যাই বলুক, বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে রাফসান দা ছোটভাই সত্যিই কোয়ালিটির দিক থেকে অনেক এগিয়ে। এখনকার সোশ্যাল ম...
02/02/2026

যে যাই বলুক, বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে রাফসান দা ছোটভাই সত্যিই কোয়ালিটির দিক থেকে অনেক এগিয়ে।

এখনকার সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ মানুষ নোংরামি করে, আজেবাজে কাজ করে ভাইরাল হওয়ার চেষ্টা করে। কিন্তু রাফসান দেখিয়ে দিচ্ছে, ভাইরাল হতে হলে নোংরা হতে হয় না, ভালো কনটেন্টই আসল।

তার নতুন ভিডিওটা এক কথায় দারুণ...
সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, মাটির নিচ থেকে আ*গু*ন বের হওয়া (হরিপুরের গ্যাস), সবুজ পাহাড়-গাছপালা, সবকিছু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ভিডিওটা দেখতে একদম সিনেমার মতো লাগে।

সবচেয়ে কষ্ট লাগে চা শ্রমিকদের বিষয়টা দেখে। ৮ ঘণ্টা কাজ করে দিনে মাত্র ১৭৮ টাকা মজুরি, আজকের দিনে এটা কিভাবে সম্ভব? এই কথাটা খুব সহজভাবে কিন্তু খুব শক্তভাবে তুলে ধরেছে রাফসান।

আর মজার বিষয় হলো, এই ভিডিওতে একটা হিন্টস দেওয়া আছে। রাফসান বলেছে, এই বিষয়গুলোর অংশ নাকি দেখা যাবে Sunehra Tasnim এর ভিডিওতে। এখন সবাই অপেক্ষায়, দেখা যাক সে কী চমক নিয়ে আসে সুনহেরা তাসনিম। 😁

সত্যি কথা বলতে, এমন তথ্যভিত্তিক, সুন্দর আর মন ছুঁয়ে যাওয়া ভিডিও এখন খুব কম দেখা যায়। এইটাই কোয়ালিটি কনটেন্ট। এই কারণেই Rafsan the ChotoBhai আলাদা।❤️

বাসর রাতে এই স্বামী-স্ত্রীর গোপন কথোপকথন:স্ত্রী: আপনি কি বিড়ি খান?স্বামী: হ্যাঁ, খাই।স্ত্রী: দিনে কয়টা খান?স্বামী: পাঁ...
02/02/2026

বাসর রাতে এই স্বামী-স্ত্রীর গোপন কথোপকথন:

স্ত্রী: আপনি কি বিড়ি খান?
স্বামী: হ্যাঁ, খাই।
স্ত্রী: দিনে কয়টা খান?
স্বামী: পাঁচটা।
স্ত্রী: একটার দাম কত?
স্বামী: বারো টাকা।
স্ত্রী: কত বছর ধরে খান?
স্বামী: সাত বছর।

স্ত্রী হিসাব কষে বললেন-
প্রতিদিন: ৫ × ১২ = ৬০ টাকা
মাসে: ৬০ × ৩০ = ১,৮০০ টাকা
বছরে: ১,৮০০ × ১২ = ২১,৬০০ টাকা
৭ বছরে: ২১,৬০০ × ৭ = ১,৫১,২০০ টাকা!

স্ত্রী: দেখলেন! এই টাকা জমালে আজ আপনার একটা ভালো মোটরসাইকেল থাকত!

স্বামী (ঠাণ্ডা মাথায়): আপনি কি বিড়ি খান?
স্ত্রী: না।
স্বামী: তাহলে আপনার মোটরসাইকেলটা একটু দেন, আমি ঘুরে আসি। আশার পথে একটা বিড়িও খেয়ে আসি… 😁

শিক্ষা: হিসাব ঠিকই আছে, কিন্তু যুক্তিও দরকার! 🤣

ভাইরে ভাই, এই মেয়েটার প্রতিভা দেখলে সত্যিই অবাক হতে হয়! 😮🔥সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিদিন কত সেলিব্রিটির আজব আজব পোশাক...
02/02/2026

ভাইরে ভাই, এই মেয়েটার প্রতিভা দেখলে সত্যিই অবাক হতে হয়! 😮🔥

সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিদিন কত সেলিব্রিটির আজব আজব পোশাক আর লুক দেখি, যেগুলা নিয়েই সব সময় আলোচনা চলে। আর সেই লুকগুলোকেই এই মেয়েটা এমন হুবহু কপি করে যে ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না, এটা আসল সেলিব্রিটি নাকি নকল!

পোশাক, মেকআপ, চুলের স্টাইল থেকে শুরু করে এক্সপ্রেশন পর্যন্ত সব কিছু একদম পারফেক্ট। সম্প্রতি ভাইরাল হওয়া অনন্ত জলিলের দম আটকে ভুড়ি চেপে ধরা লুকটা যেমন হুবহু করেছে, তেমনি আগে ভাইরাল ব্লু ফেয়ারি লায়লার লুকও কপি করেছে। এমনকি গর্জিয়াস পোশাকের জন্য আলোচিত সুদর্শন পুরুষ এডলফ খান কিংবা এশিয়ার নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রোমোটার বারিশা হকের লুকও বাদ যায়নি। 😁

সবচেয়ে মজার বিষয়, এই সব লুক বানাতে সে কোনো দামি জামা-কাপড় ব্যবহার করে না। ঘরে পড়ে থাকা পুরনো কাপড় আর নিজের বুদ্ধি ব্যবহার করেই এমন সেলিব্রিটি লুক বানিয়ে ফেলে, যেটা দেখলে মাথা ঘুরে যায়। 🤣

এখানে বোঝানোর জন্য তার অরিজিনাল একটা ছবিও দেওয়া আছে। আর তার পেজের নাম - ইচ্ছা হলে গিয়ে দেখে আসতে পারেন তার মজার মজার লুকগুলো। দেখে নিজেই বুঝবেন, প্রতিভা থাকলে সেটার আলাদা করে পরিচয় দিতে হয় না।

এমন কনটেন্টই আসলে দেখতে ভালো লাগে। আপনার কী মনে হয়? 😁

ইদানীং খুব বাজে একটা ব্যাপার চোখে পড়তেছে, না বললেই না।কিছু ভদ্রমহিলা দেশের নানা জায়গা থেকে ঢাকায় এসে রাকিব-অন্তরার শোরুম...
02/02/2026

ইদানীং খুব বাজে একটা ব্যাপার চোখে পড়তেছে, না বললেই না।

কিছু ভদ্রমহিলা দেশের নানা জায়গা থেকে ঢাকায় এসে রাকিব-অন্তরার শোরুমের সামনে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে। স্টাফরা যখন বলে “ভিডিও করবেন না”, তখনই শুরু হয় নাটক। পরে সেই ভিডিওতে চটকদার ক্যাপশন আর ভয়েসওভার বসিয়ে ফেসবুকে ছাড়ে- “রাকিবের বউ অন্তরার ব্যবহার খারাপ”, “অহংকারে পা মাটিতে পড়ে না”, “রাকিব-অন্তরার অহংকার দেখেন”।

একটু চিন্তা করেন,
ওই দুইটা শোরুম কি তাদের ঘুরতে যাওয়ার জায়গা?
- নিশ্চয়ই না। ওটা তাদের কর্মস্থল। সেখানে তারা কাজ করে। ইউটিউব ভিডিও শুট করা, এডিটিং করা, ব্যবসা দেখা, স্টাফ ম্যানেজ করা, সব একসাথে সামলায় রাকিব হোসেন। সারাদিন কাজের চাপের মধ্যে থাকে।

এখন কথা হলো,
- আপনি ব্যস্ত থাকলে কেউ এসে হঠাৎ বিরক্ত করলে আপনার ভালো লাগে?
- বাসায় কাজ করার সময় বাচ্চারা ডিস্টার্ব করলে কি আপনি রেগে যান না?
- স্বামী কিছু বললে কি কখনো মেজাজ খারাপ হয় না?

তাহলে আপনি যদি লুকিয়ে ঋতু, আশা, সানজিদা, ইতিদের ভিডিও করেন আর রাকিব–অন্তরা কাজের চাপে থাকলে তাদেরও কি খারাপ লাগতে পারে না?

সেলফি তুলতে চাইলে সমস্যা নাই। কিন্তু অনুমতি ছাড়া ভিডিও করা আর পরে উল্টাপাল্টা কথা ছড়ানো, এইটা কি ঠিক?

রাকিব–অন্তরার শোরুমে গেলে কেনাকাটা করেন, একটু অপেক্ষা করেন, সম্মান দেখান। দেখবেন, সময় পেলেই তারা নিজেরাই হাসিমুখে আপনার সাথে ছবি তুলবে।

ভিউ আর লাইকের জন্য কাউকে খারাপ বানানো খুব সহজ। কিন্তু মানুষ হিসেবে একটু বুঝদার হওয়া কি এত কঠিন?

একটু ভাবেন...
এই পোস্ট পড়েই যদি মাথায় কথাটা ঢুকে যায়, তাই অনেক। 😇

জনপ্রিয় নায়ক অনন্ত জলিলকে নিয়ে হাসা-হাসি করছেন, কিন্তু মানুষটা কি সত্যিই এতটা অবহেলার যোগ্য?বাংলাদেশের অনলাইন সাংবাদিক...
02/02/2026

জনপ্রিয় নায়ক অনন্ত জলিলকে নিয়ে হাসা-হাসি করছেন, কিন্তু মানুষটা কি সত্যিই এতটা অবহেলার যোগ্য?

বাংলাদেশের অনলাইন সাংবাদিকদের একটা অংশ সেলিব্রিটিদের এমনভাবে ভিডিও করে যে, পরে সেই ভিডিওগুলোই সেলিব্রিটিদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

ক্যামেরা এমন অ্যাঙ্গেলে ধরা হয়, যাতে কনটেন্টের চেয়ে ট্রল করার সুযোগটাই বেশি তৈরি হয়। এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে নেটিজেনদের হাসি-ঠাট্টা আর আজেবাজে কমেন্টে পরিস্থিতি আরও বাজে হয়ে যায়।

সাম্প্রতিক সময়ে অনন্ত জলিল অনেকদিন পর তার স্ত্রী বর্ষাকে নিয়ে মিডিয়ার সামনে এলেন। কিন্তু কিছু সাংবাদিক এমনভাবে ক্যামেরা ধরেছে যে নেট দুনিয়ার পোলাপান বুঝে ফেলেছে, ভাইরাল করার মাল পাওয়া গেছে। 😁

এরপর অনন্ত জলিলের সেই ভিডিওগুলো পুরোদমে ভাইরাল হয়। ভিডিওর নিচে কেউ বলছে হাগু চাপাই রাখছে, কেউ বলছে কোষ্ঠকাঠিন্য, আবার কেউ মজা করে বলছে বর্ষার চেয়ে অনন্ত জলিলের বুক বড়। কমেন্টগুলো দেখলে হাসিও পায়, আবার খারাপও লাগে।

তবে এসবের বাইরে গিয়ে একটা কথা বলতেই হয়, অনন্ত জলিলকে মানুষ হিসেবে আমার খুবই ভালো লাগে। সিনেমায় সফল না হলেও বাস্তব জীবনে সে সফল। প্রচুর টাকা থাকার পরও সে একটাই বউ নিয়ে সুখে আছে, বর্ষাকে রাণীর মতো করে রেখেছে। যেখানে অনেক ধনী নায়ক আর সেলিব্রিটি চরিত্রের বারোটা বাজিয়ে একাধিক বিয়ে করছে, সেখানে অনন্ত জলিল এক নারীতেই আসক্ত। এই জায়গাটায় তাকে সম্মান দিতেই হয়। ❤️

এক সময় কোচ পিটার বাটলার যেসব মেয়েদেরকে “টিকটকার” বলে জাতীয় নারী ফুটবল দল থেকে বাদ দিয়েছিলেন, আজ সেই মেয়েরাই বাংলাদে...
02/02/2026

এক সময় কোচ পিটার বাটলার যেসব মেয়েদেরকে “টিকটকার” বলে জাতীয় নারী ফুটবল দল থেকে বাদ দিয়েছিলেন, আজ সেই মেয়েরাই বাংলাদেশের জন্য এনে দিল সাফ চ্যাম্পিয়নের ট্রফি।

অবহেলিত সেই খেলোয়াড়দের পরম যত্নে লালন-পালন করে ফুটসাল কোচ সাঈদ খোদারাহমি প্রমাণ করে দিলেন, সুযোগ আর বিশ্বাস পেলে এ মেয়েরাই সেরা হতে পারে। এই ট্রফির পুরো কৃতিত্ব সেই সব মেয়েদের, যারা নিজের জীবন বাজি রেখে, হার না মেন, দেশের নাম উজ্জ্বল করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল। তারা খেলেছে মন-প্রাণ দিয়ে, লড়েছে শেষ মুহূর্ত পর্যন্ত।

আজ সেই একই ফুটবল ফেডারেশন এই মেয়েদের দিল ছাদখোলা বাসে সংবর্ধনা। যদিও সাবিনা, মাসুরা, মাতশুশিমা সুমাইয়া ও কৃষ্ণাদের কাছে এই সম্মান নতুন নয়। এর আগেও তারা বাংলাদেশ নারী ফুটবল দলের হয়ে দুইবার সাফ চ্যাম্পিয়ন হয়ে এমন সংবর্ধনা পেয়েছে।

তবে বিশেষভাবে প্রশংসা করতে হয় জাতীয় দলে নতুন মুখ, গ্রামের খ্যাপের মাঠ থেকে উঠে আসা ভাইরাল গোলকিপার স্বপ্না আক্তার ঝিলিকে। সপ্নার খেলা দেখে মনে হয়েছে, বাংলাদেশের গোলপোস্ট বাঁচাতে সে যেন জীবন দিয়েও লড়তে প্রস্তুত।

বাংলাদেশে ফুটসাল একেবারেই নতুন। এই দলটি মাত্র তিন মাস অনুশীলন করেই দেখিয়ে দিয়েছে, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা। ইরানী কোচ সাঈদ খোদারাহমি বাংলাদেশে এসেই বলেছিলেন, ফুটসালে বাংলাদেশ শিশু। আর সেই শিশুরাই আজ দক্ষিণ এশিয়ার সেরা।

এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে একদিন এই তথাকথিত “টিকটকার” মেয়েরাই ফুটসালে বাংলাদেশকে নিয়ে যাবে আরও বড় মঞ্চে। হয়তো এই মেয়েগুলাই একদিন বাংলাদেশকে এনে দেবে অলিম্পিকের স্বর্ণপদক। ❤️

মায়ের ঔষধের টাকা দিতে না পারায় নিজের গলায় চালালেন ছু*রি 😭😭 প্রকাশ্যে দিবালোকে সবার সামনে।ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। দীর্ঘ ৫...
01/02/2026

মায়ের ঔষধের টাকা দিতে না পারায় নিজের গলায় চালালেন ছু*রি 😭😭 প্রকাশ্যে দিবালোকে সবার সামনে।ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। দীর্ঘ ৫ মাসের বেতন আটকে দিয়েছিলো সাপ্লাই কোম্পানি। আর দেশে মা দীর্ঘ দিন অসুস্থ। তার মা প্রায় প্রতি দিন ঔষধের টাকা চাইতো কিন্তু ছেলে তার ঔষধের টাকা দিতে পারছিল না গত কালকে হঠাৎ মা মারা গেছেন 😭এই খবর পেয়ে ছেলে নিজেকে আর ঠিক রাখতে পারেনি। সে সবার সামনে নিজের গলায় ছু*রি চালিয়ে আ*ত্ন*হ*ত্যা করেছে 😭😭কতটা কষ্টে ছেলে নিজের গলায় ছু*রি চালিয়েছেন। সৌদি আরবের মতো একটা ধনি দেশে সেখানে ও বেতন আটকে রাখে। মানুষ কত কষ্ট করে ঋণ করে বিদেশ যায় পরিবারের হাল ধরবে বলে। 😭😭

১০ বছর বয়সেই সে মা…যে বয়সে হাতে থাকার কথা খেলনা, সে বয়সেই তার কোলে একটুখানি সন্তান।নিজের শৈশব হারিয়ে, সে আজ এক অসহায় মায়...
01/02/2026

১০ বছর বয়সেই সে মা…
যে বয়সে হাতে থাকার কথা খেলনা, সে বয়সেই তার কোলে একটুখানি সন্তান।
নিজের শৈশব হারিয়ে, সে আজ এক অসহায় মায়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।

স্বামী কোনো দায়িত্ব না নিয়েই ছেড়ে চলে গেছে।
সন্তানের একবেলা দুধের টাকার জন্য সেই ছোট্ট মেয়েটাই আজ রাস্তায় নেমেছে ভিক্ষা করতে—
একজন শিশু, আরেক শিশুকে বাঁচানোর লড়াইয়ে।

ভাবুন তো—এই দৃশ্য কি আমাদের বিবেককে নাড়া দেয় না?
সে বিলাসিতা চায় না, চায় না স্বাচ্ছন্দ্য জীবন—
সে শুধু চায় তার সন্তানের মুখে একবেলা দুধ তুলে দিতে।
আসুন, মানুষ হিসেবে তার পাশে দাঁড়াই।

আপনি টাকা দিতে না পারলেও, একটি শেয়ার হতে পারে তার জন্য বিশাল সহায়তা।
হয়তো আপনার শেয়ারটাই হয়ে উঠবে তার সন্তানের দুধের ব্যবস্থা।
মানবতার খাতিরে, আজই পাশে থাকুন 🤍

#হ্যাশট্যাগ
#মানবতা #একটুশেয়ার #অসহায়মা #শিশুমা #মানবিকতা #পাশে_দাঁড়াই #একটু_সহযোগিতা #হৃদয়ের_ডাক

Address

Gopalganj
8100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Esha Moni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share