27/02/2025
কাল রাতে কিছুতেই ঘুম আসছিলো না, কি করি!!
একটা নতুন সিম কার্ড কেনা ছিল আমার কাছে সেটা মোবাইলে সেট করলাম।
বউ বাপের বাড়ি ছিল, UNKNOWN নম্বর থেকে মেসেজ দিলাম" আপনি বাড়িতে নেই সেই সুযোগে আপনার বাড়িতে এক ভীষন সুন্দরী মহিলা একটু আগেই ঢুকলো, আপনার হাসবেন্ড মনে হয় আপনাকে ধোঁকা দিচ্ছে।
ইতি- আপনার শুভাকাঙ্খী""
২ মিনিটের মধ্যে আমার ফোনে বৌয়ের মেসেজ এলো "আমি রাতেই ফিরছি আর্জেন্ট দরকার আছে,ট্যাক্সি পাচ্ছি না দাঁড়িয়ে আছি,ঘর থেকে তুমি বা অন্য কেউ থাকলে যেন না বেরোয়,সামনের বাড়ির জয়িতা বৌদি নজর রাখছে "
সামনের ফ্ল্যাটের জয়িতা বৌদি কে Unknown নম্বর থেকে মেসেজ করলাম "
আপনার বর অফিসে মালা বলে মেয়েটি কে বিয়ে করতে যাচ্ছে কাল আমতলা মন্দিরে দুপুরে বিয়ে করবে,বিশ্বাস না করলে আপনার ব্যাপার,ইতি - আপনার শুভাকাঙ্খী "একটু পরেই ওদের ফ্ল্যাটে চরম হৈ চৈ বাসন পত্র ফেলার আওয়াজ শোনা যাচ্ছে।
পাশের বাড়ির সোনালী বৌদি কে Unknown নম্বর থেকে মেসেজ করলাম "-আপনার বর আমাকে পাগলের মতো ভালোবাসে,আপনি আমাদের প্রেমে কাঁটা হয়ে কেনো বসে আছেন,লজ্জা করে না আপনার ?এখনও বরের ফোন চেক করে দেখুন,আমার নম্বর থেকে ৪/৫ টা I Love You মেসেজ অন্তত পেয়ে যাবেন।একটু পরেই চরম গন্ডগোলের আওয়াজ পেলাম - পাড়াময় চিৎকার হচ্ছে।
*সামনের বাড়ির রিটায়ার্ড জেঠু কে Unknown নম্বর থেকে মেসেজ করলাম "
আপনার বাড়ির ছাদের দরজা কাটছে ৩/৪ জন লোক মুখে কাপড় বেঁধে, তাড়াতাড়ি ছাদে যান - একটু পরেই ওদের বাড়ির সবাই শুনছি ছাদে হল্লা করছে
এবার আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, কোলবালিশ টা টেনে নিলাম - কি শান্তি তে ঘুম এলো ।
𝓒𝓸𝓵𝓵𝓮𝓬𝓽𝓮𝓭