Forida Fulty Parm

Forida Fulty Parm আসসালামুয়ালাইকুম। আমাদের এই ফেসবুক পেজ এ প্রতিদিন পোল্টি ফার্ম বিষয়ক বিভিন্ন মতামত পাবেন। ইনশাআল্লাহ ❤️
https://www.youtube.com/

ব্রয়লার শিল্প এদেশের হাজারো তরুণদের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে।।১৪০০মুরগিতে ৭০হাজার লস আমার একটা ছোটো ১৫০০মুরগির ফার্ম আছে।গত ...
22/12/2025

ব্রয়লার শিল্প এদেশের হাজারো তরুণদের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে।।
১৪০০মুরগিতে ৭০হাজার লস
আমার একটা ছোটো ১৫০০মুরগির ফার্ম আছে।
গত শুক্রবার বিক্রি করেছি। নিচে হিসাব দেওয়া হলোঃ
বাচ্চা =৫২টাকা *১৪০০= ৭২,৮০০টাকা
খাবার=৮৪বস্তা *৩২৫০টাকা=২৭৩,০০০টাকা
ঔষধ =১২,০০০টাকা
কারেন্ট বিল =৩,০০০টাকা
ভুষি =৬,৫০০টাকা
অন্যান্য খরচ=৫,০০০টাকা।
মোট =৩৭২,৩০০টাকা
-------++++-----------
বিক্রি =১১৯টাকা পাইকারি ২৫৫০কেজি =৩০৩,৪৫০টাকা
পরের আপনারাই বলে জান।

07/12/2025

mashallah ❤️

21/10/2025

কাজ কখনো ছোট হয় না ,👍

Forida Fulty Parm

পোল্ট্রি ফার্মিং এখন এক বৈধ জু*য়ার নাম — যেখানে হার নিশ্চিত, আর বাঁচা কাকতালীয়।এটা আর কৃষি উদ্যোগ নয়। এটা এখন এক বৈধ জু*...
10/07/2025

পোল্ট্রি ফার্মিং এখন এক বৈধ জু*য়ার নাম — যেখানে হার নিশ্চিত, আর বাঁচা কাকতালীয়।

এটা আর কৃষি উদ্যোগ নয়। এটা এখন এক বৈধ জু*য়া। নাম তার পোল্ট্রি ফার্মিং।
যেখানে একজন উদ্যোক্তা জানেন না — আগামী মাসে তার লাভ হবে, না নিঃস্ব হয়ে আবার ধারকর্জ করে ঘুরতে হবে।

একজন প্রান্তিক উদ্যোক্তা তার সীমিত পুঁজির সবটুকু ঢেলে দেন এই খাতে। বাচ্চা কেনেন, খাবার কেনেন, ঔষধ দেন, শ্রমিকের বেতন দেন, ঘুমহীন রাত কাটান।
একটাও দিন নেই, যেদিন তিনি তার খামার নিয়ে না ভাবেন।

কিন্তু মাস শেষে?
লাভ তো দূরের কথা — খরচই উঠে আসে না।

তখন প্রশ্ন জাগে মনে —
"এটা ব্যবসা, নাকি বৈধ জু*য়া?"

অন্ধকারে পা বাড়ানো এক মরণখেলা:
পোল্ট্রি খামার এখন এমন এক অন্ধ গলির নাম, যেখানে ঢোকার আগে কেউ জানে না সামনে কী আছে।
এক মাস আগে যে বাচ্চা কেনা হয়েছিল ৫০ টাকায়, সেই মুরগি বড় হয়ে বাজারে বিক্রি হয় ১২০ টাকায় — অথচ খরচ পড়ে ১৩৫ টাকা।
খামারির হিসাব মেলে না, চোখের পানি ছাড়া আর কিছু থাকে না।

এক খামারি বলেন,
“জু*য়াতে যেমন একবার কেউ নামলে হারিয়ে যায়, নিঃস্ব হয় পরিবার — ঠিক তেমন অবস্থা এখন আমাদের। পার্থক্য শুধু, এটা অবৈধ নয় — বৈধ জু*য়া।”

শ্রম আছে, ঘাম আছে, শুধু নেই নিশ্চয়তা:
পোল্ট্রি উদ্যোক্তা প্রতিদিন ভোরে খামারে যান। মুরগির ওষুধ, খাবার, তাপমাত্রা, গন্ধ, সব কিছু নজরে রাখেন।
একটা ভুল মানেই হাজার হাজার টাকার ক্ষতি।
তবু সব সঠিক রেখেও মুনাফা নেই — কারণ বাজারদর নিয়ন্ত্রণ করেন না তিনি।
দাম কে ঠিক করে? কোম্পানি।
ওষুধের দাম, ফিডের দাম, বাচ্চার দাম — সবই তাদের হাতে।
খামারির হাতে শুধু "অজানা ভবিষ্যৎ"।

হারানোর গল্প প্রতিটি গ্রামে
প্রতিটি গ্রামে এখন একজন না একজন খামারি আছেন যিনি একসময় পোল্ট্রি খামার করতেন। এখন তিনি ঋণে জর্জরিত।
কেউ জমি বিক্রি করেছেন, কেউ স্ত্রীর গয়না বন্ধক রেখেছেন।
কেউবা আরেকটা খামার চালু করতে আবার ধার করেছেন — ভেবে, "এইবার বুঝি ঘুরে দাঁড়াবো"।

কিন্তু ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয় না এই বৈধ জু*য়ার খেলা।
এখানে একবার হার মানেই — পারিবারিক ভাঙন, মানসিক বিপর্যয়, নিঃস্বতা।

এই খেলায় জেতেন শুধু গুটি কয়েকজন:
যারা ফিড বানায়, বাচ্চা দেয়, ওষুধ দেয়, দাম ঠিক করে — তারা সব সময় লাভে।
তারা জানে, হাজারো খামারি খেলায় থাকবে — হারুক বা জিতুক, তারা বিক্রি করতেই পারবে।
এই খেলায় জেতার নিয়ম শুধু একদিকেই।

আর খামারিরা?
তারা শুধু কষ্ট করে খেলে, ঘাম ঝরায়, সংসার হারায়,
আর শেষমেশ প্রশ্ন করে —

“আমরা কি কৃষি উদ্যোক্তা? না এক বৈধ জু*য়ার খেলোয়াড়?”

এই বাস্তবতা যদি কেউ না দেখে, না বোঝে, তাহলে পোল্ট্রি খামারিদের ক্ষয় ধরা বন্ধ হবে না। আর একদিন হয়তো পুরো খাতটাই হারিয়ে যাবে — যেমন এক এক করে নিঃশেষ হয় জু*য়ার আসরের হারে যাওয়া খেলোয়াড়রা।

#পোল্ট্রি_ম্যানেজার #পোলট্রি

এই ধরনের ফ্যান বাংলাদেশের কোন কোন জায়গায় পাওয়া যাবে কেউ যদি জানেন তাহলে তো ইনফরমেশন দিয়ে আমাকে সাহায্য করবেন।
25/04/2025

এই ধরনের ফ্যান বাংলাদেশের কোন কোন জায়গায় পাওয়া যাবে কেউ যদি জানেন তাহলে তো ইনফরমেশন দিয়ে আমাকে সাহায্য করবেন।

ক্যারিয়ারে কিছুই হচ্ছেনা, সময় চলে যাচ্ছে, পরিবারের জন্য কিছুই করতে পারছি না,চোখের সামনে নিজের স্বপ্ন গুলো ভেঙ্গে চুরমার ...
25/04/2025

ক্যারিয়ারে কিছুই হচ্ছেনা, সময় চলে যাচ্ছে, পরিবারের জন্য কিছুই করতে পারছি না,
চোখের সামনে নিজের স্বপ্ন গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, বন্ধুরা হারিয়ে যাচ্ছে,
দুঃখ বলার মতোন একটা মানুষ নেই।

একটার পর একটা ভুল সিদ্ধান্ত, ব্যর্থরা পিছুই ছাড়ছে না।জীবনে এতো ভয়ংকর লাগে যে ,জীবনেএ দিকেই তাকানো যায় না।
খুব ভয় লাগে, মাঝে মাঝে মনে হয় এই পুরো পৃথিবীতে যদি কোনো বাড়তি মানুষ থাকে সেটা হচ্ছে "আমি"!

30/11/2024

আলহামদুলিল্লাহ আজকে 15 তম দিন

01/11/2024

Alhamdulillah ❤️🌹

Address

Nabigonj Habigonj Sylhet
Habiganj Sadar

Alerts

Be the first to know and let us send you an email when Forida Fulty Parm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share