Thoughts of Rafia

Thoughts of Rafia Hey this is Rafia, a short story teller to spread Happiness. Stay connected!

08/10/2025

দিনে কমপক্ষে ১০ বার ডিপি চেঞ্জ করা মানুষটা এখন সপ্তাহে একবার ডিপি চেঞ্জ করেনা।কেন করেনা, কেন এতটা চুপ হয়ে গেল কেউ জিজ্ঞেস করেনা। আসলে ওইযে বলে না "who cares" আমার লাইফে টা এখন ঠিক সেই পর্যায়ে চলে গেছে। এখন ম'রে গেলেও কেউ care করেনা।🤍

04/10/2025

নিঃসন্দেহে হুমায়ূন আহমেদ একজন চমৎকার লেখক কিন্তু ব্যক্তি হুমায়ূন আহমেদকে আমি কখনোই শ্রদ্ধার জায়গায় রাখতে পারিনি। কেনো পারিনি জানেন ? কারণ তার লেখা আত্মজীবনী পড়ে আমি বরাবরই নিজেকে প্রশ্ন করেছি, তিনি কেনো গুলতেকিনকে ছাড়লেন?

নিজের সবকিছু ছেড়ে যে মেয়েটি একটা বেকার ছেলের হাত ধরে নতুন জীবন শুরু করে। যাকে বিয়ের পরের দিনই আশ্রয়হীন হয়ে রাস্তায় নামতে হয়। কই সে মেয়েটি তো তখনও হুমায়ূন আহমেদের হাত ছাড়েনি তাহলে হুমায়ূন আহমেদ কেনো?

কিন্তু গুলতেকিন খানের করা ফেসবুক পোস্টে, মনের যে ক্ষীণ সন্দেহ ছিলো সেটিও দূর হয়ে গেলো।

এই কারণেই হয়তো ভালোবাসা শব্দটার প্রতি আমার এত ভয়। সেই ছোট থেকেই মানুষকে ভালোবেসে ঠকে যেতে দেখেছি।
শুনেছি মায়া কাটিয়ে উঠা খুব কঠিন। হয়তো তার চেয়েও বেশি কঠিন মানুষকে নিজের মায়ায় আটকে রাখা।

#নবনী_নীলা

If you love, love their darkness too, not just their light.
27/09/2025

If you love, love their darkness too, not just their light.

19/09/2025

হয় মৃত্যু নয় তুমি 💔

19/09/2025

"বাজেট ফ্রেন্ডলি" ড্রেসের দাম শুনলে বাজেট একদিকে আর ফ্রেন্ড আরেকদিকে দৌড় দেয়!

07/09/2025

প্রেমিকাদের মাঝে মাঝে হতে হয় মায়ের মত, মাকে ছাড়া প্রতিটা ছেলে যেমন অসহায়, প্রেমিকাদেরও প্রেমিককে আদর, শাসন, যত্ন দিয়ে অসহায় করে ফেলতে হয়, বিপদে সাহস দিতে হয়, ক্ষততে চুমু দিতে হয়, খালি পকেটে টাকা গুজে দিতে হয়, কড়া রোদে ঘাম মুছে দিতে হয়, মাঝে মাঝে খাইয়ে দিতে হয়।
ক্রাচে ভর দিয়ে হাটতে থাকা খোড়া ছেলেকে দেখে মা যেমন বলে, "ক্রাচে ভর দিয়ে আমার ছেলের মত সুন্দর করে কেউ হাটতে পারেনা"!
প্রেমিকাদের বলতে হয়, "ক্ষয়ে যাওয়া স্যান্ডেল পরেও এত স্মার্ট আর কোন ছেলেকে লাগেনা"!
এভাবেই একটু একটু করে ছেলেটাকে ভালোবাসায় বাধতে হয় বারবার,
যাতে ছেলেটা বোঝে, "মা আর এই মেয়েটা ছাড়া আমার আর কোথাও নেই যাবার"।

©

04/09/2025

নিজের বাবা, ভাই, চাচা, কলিগ,এমনকি বন্ধুর সাথে কোনো কাজে রাস্তায় হাঁটলেও, গাছতলায় বসে দুদন্ড কথা বললেও বয়ফ্রেন্ড তো বানিয়ে দেয়ই, আবার বিনা অনুমতিতে ছবি তুলে সেটাতে রোমান্টিক ক্যাপশন দিয়ে পোস্ট করে!

এইদেশের বিশাল সংখ্যক মানুষ মনে করে—অন্যের প্রাইভেসিতেও তাদের হক আছে। অথচ এই সেইম কাজ আমেরিকার কোনো পোষ্য কুত্তার সাথে করলেও জরিমানা দিতে হয়....(copy)

11/08/2025

আমাদের একে অপরকে মনে রাখার কথা ছিলো। আমরা মনে রেখেছি। তুমি মাঝেমাঝে আমার কথা মনে করো, আর আমি মনের মাঝে তোমাকে রেখেছি।

এই যে আমার সাথে তোমার মনে রাখার ব্যবধান; তা আমাকে ভাবতে বাধ্য করে তুমি আমাকে কখনো ভালোবাসোনি। নিজেকে এই বলে বুঝ মানিয়ে রাখি- যত্ন, টান, মায়া, হারানোর ভয়টা তো তোমার বেশি ছিলো।

পরক্ষণেই অবাক হই; সবকিছুর পাশাপাশি হারানোর ভয় টাও যদি তুমিই বেশি পেয়ে থাকো- তাহলে আমাকে হারানোর পর তুমি এতটা ভালো কিভাবে আছো।

আমি তো সবকিছুতে পিছিয়ে ছিলাম। যত্ন নিতে, খেয়াল রাখতে, ভালোবাসতে, সবকিছুতেই তোমার চেয়ে অনেক দূরত্বে পিছিয়ে ছিলাম। আমি কেনো আজও নিজেকে ভালো থাকার প্রতিশ্রুতি দেই?

ইদানীং নিজেকে কেমন স্বা`র্থপর মনে হয়। তোমার ভালো থাকা দেখাটাই ছিলো আমার চাওয়া। তাহলে তোমাকে ভালো থাকতে দেখে আমি কেনো আক্ষেপ করি? ইদানীং নিজেকে কেমন স্বা`র্থপর মনে হয়।

Writer - Ashraf Ahmed

Address

Habiganj
Habiganj Sadar
3300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts of Rafia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category