Amit Das amit

Amit Das amit Digital cretore Habigonj

23/06/2026

প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া আর অ্যাডভেঞ্চারের খোঁজে! ⛰️ নির্দেশনাহীন পথ, পাথুরে পাহাড় জয়, আর সবশেষে পাহাড়ি ঝর্ণার ঠান্ডা পানিতে ঝাঁপ—এই তো জীবন! 🌊 শটটা কেমন লাগলো জানাবেন! 🔥
​হ্যাশট্যাগ:

শ্রী রামমূর্তী ও সত্য সনাতনকে অবমাননা করায় শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল   #শ্রীমঙ্গল  #সিলেট
21/06/2026

শ্রী রামমূর্তী ও সত্য সনাতনকে অবমাননা করায় শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
#শ্রীমঙ্গল #সিলেট

সাম্বা ম্যাজিক চলছে! ব্রাজিলের আক্রমণে দিশেহারা হাইতি। 🇧🇷✨    হাফটাইম রিপোর্ট: ব্রাজিল ৩-০ হাইতি। এভাবেই খেলতে হয় ফুটবল...
20/06/2026

সাম্বা ম্যাজিক চলছে! ব্রাজিলের আক্রমণে দিশেহারা হাইতি। 🇧🇷✨

হাফটাইম রিপোর্ট: ব্রাজিল ৩-০ হাইতি। এভাবেই খেলতে হয় ফুটবল! 😎⚽💚💛

Habiganj - হবিগঞ্জ বাহুবলে রশিদপুর চা বাগানের  চতুর্থ শ্রেণীর ছাত্রী অষ্টমী কালিন্দী  ধর্ষণের শিকার 🥲ধর্ষণকারী নাম ইসমাই...
20/06/2026

Habiganj - হবিগঞ্জ বাহুবলে রশিদপুর চা বাগানের চতুর্থ শ্রেণীর ছাত্রী অষ্টমী কালিন্দী ধর্ষণের শিকার 🥲
ধর্ষণকারী নাম ইসমাইল..
ধর্ষণকারীকে কি শাস্তি দেওয়া যায় কমেন্ট বক্সে জানান..


#হবিগঞ্জ

  ধর্ষণের বিচার ৩ লাখ টাকা আর কান ধরে উঠবস।হ্যাঁ, এটাই নাকি আমাদের সমাজ, এটাই নাকি আমাদের বিচারব্যবস্থা।যেখানে একটা নিষ্...
19/06/2026


ধর্ষণের বিচার ৩ লাখ টাকা আর কান ধরে উঠবস।হ্যাঁ, এটাই নাকি আমাদের সমাজ, এটাই নাকি আমাদের বিচারব্যবস্থা।যেখানে একটা নিষ্পাপ শিশুর কান্নার আওয়াজ টাকার বান্ডিল আর ক্ষমতাশালীদের চড়থাপ্পড়ের নিচে চাপা পড়ে যায়।

ঘটনাস্থল—ময়মনসিংহের নান্দাইল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটি নির্মম অপরাধ। কিন্তু অপরাধীদের শাস্তি দেওয়ার বদলে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে বসেছিল এক ন্যক্কারজনক সালিশের হাট।

১২ দিন আগের কথা। উপজেলার দাতারাটিয়া গ্রামে সপ্তম শ্রেণির একটা কিশোরী মেয়ে। যে বয়সে তার হাতে বই থাকার কথা, সেই বয়সে সে শিকার হলো আলী নুরুল আমীন নামের এক পশুর লালসার।

কিন্তু এর বিচার কী হলো, অপরাধীকে জেলে পাঠানো হলো না।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুসের নেতৃত্বে বসল সালিশ। একটা মেয়ের সম্ভ্রমের দাম ধরা হলো মাত্র ৩ লাখ টাকা। টাকা দিয়ে ধর্ষণের মতো জঘন্য অপরাধের ‘মীমাংসা’ করে দেওয়া হলো। লোকলজ্জা আর প্রভাবশালীদের চাপে আজ সেই অসহায় পরিবারটি মুখ খুলতেও ভয় পাচ্ছে। আর মেম্বার সাহেব বুক ফুলিয়ে বলছেন—মেয়েটি একেক সময় একেক কথা বলে, তাই গুরুত্ব কম।

ধিক্কার জানাই এই মানসিকতাকে গুরুত্ব কম, একটা শিশুর জীবনের চেয়ে ওই টাকার গুরুত্ব বেশি হয়ে গেল।😡😡😡

#নিচে কমেন্ট বক্স খোলা আছে আপনার মন্তব্যটা কি বলে যান

 #শ্রীমঙ্গলের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতানসহ ১৩ প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জ*রি*মা*নাশ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেল গ্র্...
17/06/2026

#শ্রীমঙ্গলের
শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতানসহ ১৩ প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জ*রি*মা*না

শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান রিসোর্ট এন্ড গলফ, সিলেটের উপশহর এলাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতালসহ ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের অভিযানে সিলেট বিভাগের বিভিন্ন জেলার ১৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ এসব তথ্য জানিয়েছেন।
অভিযানে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার গ্র্যান্ড সুলনতান রিসোর্ট এন্ড গলফকে পরিবেশগত ছাড়পত্র ভঙ্গের কারণে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া হবিগঞ্জের মাধবপুরের ম্যাটাডোর প্লাস্টিক ও রাবার ইন্ডাস্ট্রিজকে পরিবেশগত ছাড়পত্র ভঙ্গের কারণে ১ লাখ টাকা, স্টার পোরসেলিন লিমিটেডকে একই কারণে ২ লাখ টাকা, হবিগঞ্জ সদরের আধুনিক ডায়াগনেস্টিক সেন্টারকে পরিবেশগত ছাড়পত্র না থাকায় ২০ হাজার টাকা, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হেলদি চয়েজ এন্ড ফুড বেভারেজ লিমিটেডকে পরিবশ অধিদপ্তরের ছাপড়পত্র নবায়ন না করায় ১০ হাজার টাকা, নিউ এপলো ক্লিনকি এন্ড ডায়ােনেস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, নোভা মাল্টিকেয়ার ডায়াগনেস্টিক সেন্টারকে ৮ হাজার টাকা, হবিগঞ্জের সিটি আই কেয়ার হসপিটাল এন্ড ফেকো সেন্টারকে ১০ হাজার টাকা, মৌলভীবাজারের কুলাউড়ার নিরাময় ডিজিটাল ডায়গনিস্টক ও কনসালটেশন সেন্টারকে ৬ হাজার টাকা, সিলেটের বিয়ানীবাজারের মেডিসিটি বিয়ানীবাজারকে ৮ হাজার টাকা, সুনামগঞ্জের ছাতকের মো. আলী আলম পরিচালিত স’ মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সিলেট নগরের নয়াসড়কের লাইফ লাইন ব্লাড ব্যাংকের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকায় ৫ হাজার টাকা ওপেরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় নগরের উপশহর এলাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করানো হয়।
#শ্রীমঙ্গলের #মৌলভীবাজার
#সিলেট #হবিগঞ্জ

Duranto Sylhet -দূরন্ত সিলেট

🎖️🎖️নেতার জন্য যদি ৩ দিনে সব সম্ভব হয়, তবে ১৭ বছর কেন অন্ধকারের নরকে ছিল মৌলভীবাজার?বিশেষ প্রতিবেদন | মৌলভীবাজার |গত ১২ ...
17/06/2026

🎖️🎖️নেতার জন্য যদি ৩ দিনে সব সম্ভব হয়, তবে ১৭ বছর কেন অন্ধকারের নরকে ছিল মৌলভীবাজার?

বিশেষ প্রতিবেদন | মৌলভীবাজার |

গত ১২ ফেব্রুয়ারির বহুল আলোচিত নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। আর নতুন প্রধানমন্ত্রীর আগামী ১৭ জুনের মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে মাত্র কয়েকদিনে বদলে গেছে পুরো শহরের দৃশ্যপট। কিন্তু এই তড়িঘড়ি করে করা অভূতপূর্ব উন্নয়ন মৌলভীবাজারের সাধারণ মানুষের মনে আনন্দের চেয়ে তীব্র ক্ষোভ ও আক্ষেপের জন্ম দিয়েছে।

জনসাধারণ স্পষ্ট ভাষায় বলছেন: “যে প্রশাসন ১৭ বছর ধরে অন্ধ সেজে বসে ছিল, তারা যদি মাত্র ৩ দিনে পুরো শহর পরিষ্কার করতে পারে, তবে এতদিন কেন আমাদের করের টাকায় নরকযন্ত্রণা ভোগ করতে হলো?”

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত কয়েকদিনে স্থানীয় প্রশাসন ও পৌরসভার কর্মযজ্ঞ ছিল চোখে পড়ার মতো। বছরের পর বছর ধরে ঝুলে থাকা সমস্যাগুলো যেন মুহূর্তে সমাধান হয়ে গেছে:

দীর্ঘদিন ধরে অন্ধকারে ডুবে থাকা শহরের প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে বসানো হয়েছে আধুনিক ল্যাম্পপোস্ট ও বাতি।

যে ফুটপাত উচ্ছেদের দাবিতে সাধারণ মানুষ বছরের পর বছর আন্দোলন করেছে, তা কোনো ঝামেলা ছাড়াই কয়েক ঘণ্টার মধ্যে হকার ও অবৈধ দখলমুক্ত করা হয়েছে।

সড়কের পাশের দীর্ঘদিনের ময়লার স্তূপ এবং ঝোপঝাড় কেটে মুহূর্তের মধ্যে শহরকে পরিচ্ছন্ন রূপ দেওয়া হয়েছে।

ভাঙাচোরা ও মরণফাঁদে পরিণত হওয়া রাস্তাগুলোতে রাতারাতি সংস্কার করা হচ্ছে।

— সাধারণ মানুষের ক্ষুব্ধ কণ্ঠ বলছেন “আমরা কি মানুষ নই?”

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে বলেন, "তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে স্বাগত জানাতে শহর সাজানো হতেই পারে। কিন্তু আমাদের প্রশ্ন হলো—তড়িঘড়ি করে যদি ফুটপাত দখলমুক্ত করা যায়, বহুদিনের অন্ধকার রাস্তায় বাতি লাগানো যায়, রাস্তার ঝোপঝাড় কেটে পরিষ্কার করা যায়, তবে এই কাজগুলো করতে ১৭ বছর কেন লাগল? আমরা কি নিয়মিত সরকারকে কর দিই না? আমাদের জীবনের কি কোনো মূল্য নেই?"

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা বলেন, "নেতারা আইলে রাস্তা চকচকা হয়, নেতারা চইলা গেলে আবার যেই সেই। এটা স্রেফ লোকদেখানো আইওয়াশ।"

নাগরিকরা বলছেন, গত ১২ ফেব্রুয়ারির ঐতিহাসিক জনরায়ের পর মানুষ একটি বৈষম্যহীন 'নতুন বাংলাদেশ' আশা করেছিল। কিন্তু এখনো যদি কোনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিআইপি) আগমনের "ঠ্যালায়" পড়ে প্রশাসনকে কাজ করতে হয়, তবে ব্যবস্থার পরিবর্তন কোথায় হলো?

ব্যবসায়ীরা বলেন, "ফুটপাত দখলমুক্ত করা বা রাস্তায় বাতি জ্বালানো প্রশাসনের রুটিন কাজ। এগুলো করতে প্রধানমন্ত্রীর সফরের উছিলা লাগাটাই চরম লজ্জাজনক। এটি প্রমাণ করে যে, প্রশাসন চাইলে সব পারে, কিন্তু জনগণের জন্য তারা করতে চায় না।"

আগামী ১৭ জুন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে পা রাখবেন। সফর নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি চলছে জোরেসোরে। তবে মৌলভীবাজারবাসীর এই ক্ষোভ আজ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান—সবখানেই ছড়িয়ে পড়েছে। শহরবাসীর স্পষ্ট দাবি—১৭ জুনের পর প্রধানমন্ত্রী চলে যাবেন, কিন্তু এই বাতিগুলো যেন নেভানো না হয়, ফুটপাত যেন আবার দখল না হয় এবং উন্নয়নের এই গতি যেন শুধু লোকদেখানো উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থাকে।

#মৌলভীবাজার #তারেরহমান

16/06/2026

🇧🇷🆚 🇲🇦 Hight light match...



🛑​অবশেষে স্বস্তি: সড়কে আধিপত্য নয়, সেবার প্রতিযোগিতা দেখতে চাই🚌🚌​অবশেষে হবিগঞ্জ এক্সপ্রেস ও এসএমএস এক্সপ্রেসের বিরোধ নিষ...
16/06/2026

🛑​অবশেষে স্বস্তি: সড়কে আধিপত্য নয়, সেবার প্রতিযোগিতা দেখতে চাই🚌🚌
​অবশেষে হবিগঞ্জ এক্সপ্রেস ও এসএমএস এক্সপ্রেসের বিরোধ নিষ্পত্তি হয়েছে। এখন থেকে আগের মতোই মৌলভীবাজার রোডে চলবে হবিগঞ্জ এক্সপ্রেস। তবে শ্রীমঙ্গলে কোনো স্টপেজ থাকবে না। মৌলভীবাজার জেলায় শুধু মৌলভীবাজার ও শেরপুরে স্টপেজ থাকবে বলে জানা গেছে। দীর্ঘদিনের অচলবস্থা নিরসন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়ে একজন নিয়মিত যাত্রী হিসেবে কিছু কথা বলতে চাই।
​হবিগঞ্জ এক্সপ্রেসে আমরা জন্মের পর থেকেই চলাচল করি। সিলেটের তিনটা জেলায় (হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট) এই বাসটা সবচেয়ে জনপ্রিয়। নিরাপদ ও সময়ানুবর্তিতার জন্য এটা সবাই ব্যবহার করেন। কিন্তু গত কয়েক বছর ধরে হবিগঞ্জ এক্সপ্রেসের স্টাফদের দুর্ব্যবহার, নিয়মিত দুর্ঘটনা, শেরপুর, আউশকান্দি, সৈয়দপুর, কখনো বা মৌলভীবাজারের যাত্রীদের সাথে বিমাতাসুলভ আচরণের কারণে মানুষ ক্ষুদ্ধ ছিল। আমরা (শেরপুরের যাত্রী) কদমতলী বাস টার্মিনালে গিয়ে বেশিরভাগ সময় সিট পাইনি। ওরা হবিগঞ্জ-শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জের জন্য সামনের সিটগুলো রিজার্ভ করে রাখে। কখনো বা সিট উল্টিয়ে রেখে দেয়। শেরপুরের জন্য পেছনের ১০টি সিট বরাদ্দ থাকলেও যাত্রীর চাপ থাকলে সেগুলোও দেয় না। কতবার যে হয়রানির স্বীকার হতে হয়েছে, কতবার যে দাঁড়িয়ে আসতে হয়েছে, তার কোনো হিসেব নেই। যৌক্তিক তর্ক করার পরও শেরপুরের যাত্রীদের গায়ে হাত পর্যন্ত তুলেছে শ্রমিকরা। শেরপুরে কয়েকবার বিচার-সালিশ হলেও অবস্থার খুব একটা উন্নতি হয়নি।

​হবিগঞ্জি বাসের প্রতি মানুষের ভয়াবহ ক্ষোভের কারণে এসএমএস এক্সপ্রেস দ্রুত জনপ্রিয় হয়। মার্কেটে প্রতিদ্বন্দ্বী না থাকায় আগে যা তা ব্যবহার করত তারা। এসএমএস আসার পর দুটো বাসের স্টাফদের ব্যবহার অনেকটা নমনীয় ছিল। কিন্তু কিছুদিন আগে মৌলভীবাজার রোডে হবিগঞ্জি বন্ধ হওয়ার পর এসএমএস এক্সপ্রেসে সিট পাওয়াটাই মুশকিল হয়ে যায়। তারাও ধীরে ধীরে ব্যবহার খারাপ করতে শুরু করে। এখন যেহেতু দু'পক্ষই আবার সার্ভিস দেবে, আশা করি মানুষ কাঙ্ক্ষিত সেবাটা পাবে।

​🔴 আমার মূল প্রশ্ন ও আপত্তি সিট বণ্টন প্রক্রিয়া নিয়ে:
হবিগঞ্জি বাস মৌলভীবাজার দিয়ে চলুক, সমস্যা নেই। আমরা স্বাগত জানাই। সবার অধিকার আছে সড়কে। কিন্তু হবিগঞ্জি বাসের সিট বণ্টন প্রক্রিয়া খুবই অন্যায্য। আমি দেশে-বিদেশে শত শত বাসের সার্ভিস নিয়েছি। বাংলাদেশ তো বটে, পৃথিবীর কোথাও এই নিয়ম নেই যে বেশি দূরত্বের যাত্রীর জন্য সামনের সিট আর কম দূরত্বের যাত্রীর জন্য পেছনের সিট বরাদ্দ থাকে! সারা দুনিয়ায় নিয়ম হলো—"যে আগে আসবে সে সামনের সিটে বসবে, যে পরে আসবে সে পেছনের সিটে।" স্টপেজ অনুযায়ী দূরত্ব কম হোক কিংবা বেশি, সিট বণ্টনটা মূলত এভাবেই হয়ে থাকে। এর ব্যত্যয় কোথাও দেখিনি। তাহলে হবিগঞ্জি বাসে ভিন্ন নিয়ম কে চালু করেছে? এটা নিয়ে কথা বলা উচিত। এরকম অদ্ভুত নিয়ম বাংলাদেশ সড়ক পরিবহন আইনে আছে কী না, সেটা কারো জানা থাকলে জানাবেন।

​একক আধিপত্য কখনোই ভালো নয়। একচেটিয়া ব্যবসা মানেই সেবার মান কমে যাওয়া। হবিগঞ্জি একচেটিয়া আধিপত্য বিস্তার করে এতদিন মানুষের সাথে যে জুলুম করেছে তার অবসান হোক। যাত্রীসেবা ও আচরণে আসুক সুন্দর ভারসাম্য। শুধু ব্যবসায় নয়, সেবায়ও প্রতিদ্বন্দ্বিতা হোক দুটো বাসের মধ্যে—একজন যাত্রী হিসেবে এটাই একমাত্র চাওয়া।
​ #হবিগঞ্জ #সিলেট #মৌলভীবাজার #শেরপুর #যাত্রীঅধিকার ্সপ্রেস #হবিগঞ্জ_এক্সপ্রেস

Address

Habiganj

Alerts

Be the first to know and let us send you an email when Amit Das amit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share