20/10/2025
হবিগঞ্জ জেলা জামায়াতের সম্মানিত আমীর ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা কাজী মাওলানা মখলিছুর রহমান এর মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে নির্বাচনী কর্মসূচি চলাকালে উনার গাড়ি ভাঙচুর করা হয়েছে।
এই পরিকল্পিত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
মাওলানা মখলিছুর রহমানের প্রতি মানুষের ভালোবাসা, সমর্থন ও আস্থা ভাঙচুর বা সন্ত্রাসের মাধ্যমে দমন করা সম্ভব হবেনা ইনশাআল্লাহ।
এ ধরনের আক্রমণ করে মানুষের ভালোবাসা থেকে দূরে সরানো যাবেনা বরং আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ।