OR TV

OR TV On this page i share my personal video.Travel video Vlog etc.Please Follow my Page

জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীনপ্রায় চার দশক ধরে বাস করার পর ক্যান্টনমেন্টের শহীদ ...
01/12/2025

জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন

প্রায় চার দশক ধরে বাস করার পর ক্যান্টনমেন্টের শহীদ মঈনুল সড়কের বাড়ি ছাড়তে হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান বেগম খালেদা জিয়াকে। ২০১০ সালের ১৩ সেপ্টেম্বর প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি ছেড়ে আসার পর খালেদা জিয়া অভিযোগ করেছিলেন তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে।

২০০৯ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদে উঠে পড়ে লেগেছিল। সেসময় সেনাবাহিনী প্রধান ছিলেন জেনারেল মো. আব্দুল মুবীন। অভিযোগ রয়েছে, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদে আব্দুল মুবীন ছিলেন অন্যতম কারিগর। তৎকালীন শেখ হাসিনা সরকারের পরিকল্পনায় তিনি খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করতে সকল আয়োজন করেন।

একইসঙ্গে ২০১১ সালে বয়সের কারণ দেখিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেয় শেখ হাসিনা সরকার। আদালতে গিয়েও ব্যার্থ হন ইউনূস। শুধু গ্রামীণ ব্যাংকই নয়, এর সহযোগী অন্য প্রতিষ্ঠানেও কর্তৃত্ব হারাতে হয় ইউনূসকে।

অভিযোগ আছে, খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়িছাড়া এবং ইউনূসকে গ্রামীণ ব্যাংকছাড়া করতে শেখ হাসিনা সরকারকে সব রকমের সমর্থন দেন তৎকালীন সেনাপ্রধান মুবীন। তিনি নিরপেক্ষ থাকলে এই দুটি ঘটনা সম্ভব হতো না। ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন ইউনূস। প্রতিষ্ঠার পর থেকেই গ্রামীণ ব্যাংকের কার্যক্রম তখন থেকে বিশ্বব্যাপী ইউনূসকে পরিচিত করে তোলে। তার খ্যাতি হয় গরিবের ব্যাংকার নামে। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ইউনূস যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়।

অনেকেই মনে করেন, ২০০৭ সালে জরুরি অবস্থার সময় ইউনূসের দল গঠনের চেষ্টা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক বৈরী করে তোলে। ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠনের দুই বছর পরই ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে উৎখাত করা হয়। অন্যদিকে ২০০৯ সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার সরকার খলেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদে উঠেপড়ে লাগে। সেসময় সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন আওয়ামী লীগ সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন করে খালেদা জিয়াকে বাড়িছাড়া করতে সকল আয়োজন করেন বলে অভিযোগ রয়েছে

প্রায় চার দশক ধরে সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি ছাড়তে হয়েছিল বেগম খালেদা জিয়াকে। ২০১০ সালের ১৩ নভেম্বর প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি-বিজড়িত ওই বাড়ি ছেড়ে আসার পর খালেদা জিয়া অভিযোগ করেছিলেন, তাকে ‘এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। সেনানিবাসের বাড়ি ছেড়ে আসার পর বিএনপি চেয়ারপারসনকে কান্নারত দেখেছিল দেশের মানুষ। ২০১০ সালের ১৩ নভেম্বর নাটকীয় নানা পরিস্থিতির পর বিকালের দিকে খালেদা জিয়া অশ্রুনয়নে ওই বাড়ি ছেড়ে আসেন।

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে জিয়াউর রহমান পরিবার নিয়ে শহীদ মইনুল সড়কের ৬ নম্বর ওই বাড়িতে ওঠেন। পরে সেনাপ্রধান, সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতি হয়েও ওই বাড়িতেই ছিলেন জিয়াউর রহমান।

১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়া চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যূত্থানে নিহ’ত হন। ওই বছরের ১২ জুন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুস সাত্তার সেনানিবাসের ওই বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। ইজারা দলিলের মাধ্যমে তাকে সরকারি ওই সম্পত্তি দেওয়া হয়। ওই বাড়িতেই বাস করছিলেন খালেদা জিয়া। প্রধানমন্ত্রী হওয়ার পরও ক্যান্টনমেন্টের ওই বাড়িতেই থাকতেন বিএনপিনেত্রী।
২০১০ সালে ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে আসার দিনই সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে কান্নাজনিত কন্ঠে সংবাদ সম্মেলনে ৯ মিনিট বক্তব্য দেন বিএনপি

চেয়ারপারসন। আর পুরোটা সময় তিনি রুমালে চোখ বুজে কাঁদছিলেন। সেসময় দলনেত্রীর পাশাপাশি বিএনপির জ্যেষ্ঠ নেতাদেরও কাঁদতে দেখা যায়।
খালেদা জিয়া বলেছিলেন, তার বেড রুমের দরজা ভেঙে টেনে-হিঁচড়ে তার কক্ষ থেকে বের করে দেওয়া হয়। সর্বোচ্চ আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তির আগেই তাকে ‘জোর করে বাড়ি থেকে বের করে দিয়ে উচ্চ আদালতের সম্মানকে সরকার পদদলিত করছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

এরপর তিন মেয়াদে শেখ হাসিনার শাসনামলে আর সেনানিবাসে যাননি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ক্ষমতার পালাবদলের পর গতবছর এবং চলতি বছরের নভেম্বরে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। অনুষ্ঠানে তার পাশে ছিলেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

জানা গেছে, সেই সাবেক সেনাপ্রধান আব্দুল মুবীন এখন আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী ইউনাইটেড গ্রুপের সঙ্গে যুক্ত। ইউনাইটেড গ্রুপের প্রধান মালিকপক্ষ হাসান মাহমুদ রাজার সঙ্গে আব্দুল মুবীনের বেয়াই সম্পর্ক। শেখ হাসিনা সরকারের আমলে মুবীন নিজের ক্ষমতা দেখিয়ে নানান কাজ বাগিয়ে নিয়েছেন। বিশেষ করে তাকে প্রতিনিয়ত সরকারের বিভিন্ন দপ্তরে ঘুর ঘুর করতে দেখা গেছে। এমনকি ইউনাইটেড গ্রুপের নানা অনিয়ম, দুর্নী•তি এবং অর্থপাচারের সঙ্গে জড়িত আব্দুল মুবীন।

সেনাবাহিনীর অনেক কর্মকর্তাকে আইনের আওয়ায় আনা হলেও খালেদা জিয়াকে গৃহহারা করা, ২০১৪ সালের বিতর্কিত কালো নির্বাচন সংগঠিত করা এবং বিডিআরের পিলখানা হত্যাকান্ড ধামাচাপা দেয়ার অন্যতম কুশীলব মুবিনকে এখনও আইনের আওতায় না আনায় জনমনে নানা সংশয় দেখা দিয়েছে৷
কপি-

আল্লাহ ভরসা সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইসিইউ-তে ভেন্টিলেশন সাপোর্ট দ...
01/12/2025

আল্লাহ ভরসা
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইসিইউ-তে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হয়েছে
অবস্থা খুব সংকটাপন্ন।আল্লাহ্‌'র বিশেষ রহমত প্রার্থনা করছি!দেশ বাসী সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

হাসপাতালের সামনে ভিড়, ফখরুলের অনুরোধখালেদা জিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় বা...
30/11/2025

হাসপাতালের সামনে ভিড়, ফখরুলের অনুরোধ

খালেদা জিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। কেউ কেউ ব্যানার নিয়ে দোয়া মাহফিলও করেন, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।

মির্জা ফখরুল সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ জানান—
“দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। এতে চিকিৎসায় বিঘ্ন ঘটছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত হচ্ছেন।”

বিএনপি, খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের নেতা–কর্মীরা গতকাল হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ নিতে যান। পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে তারেক রহমান সবার দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

ডায়ালাইসিস চলছে, পর্যবেক্ষণে মেডিকেল বোর্ডএকটানা ডায়ালাইসিস দেওয়ার পরও শরীরের পানি নিয়ন্ত্রণে আনতে না পারায় তাঁর শারীরিক...
30/11/2025

ডায়ালাইসিস চলছে, পর্যবেক্ষণে মেডিকেল বোর্ড

একটানা ডায়ালাইসিস দেওয়ার পরও শরীরের পানি নিয়ন্ত্রণে আনতে না পারায় তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। কয়েক দিনের ডায়ালাইসিস শেষে অবস্থার ওপর ভিত্তি করে নতুন চিকিৎসা পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁরা সতর্ক করে বলেছেন, এখনো যেকোনো সময় পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও কিডনির জটিলতায় ভুগছেন।

বিএনপির শীর্ষ নেতাদের অবস্থান

শুক্রবার রাতে আড়াই ঘণ্টার আলোচনায় মেডিকেল বোর্ড জানিয়েছিল, তাঁর বিদেশে চিকিৎসা জরুরি। পরিবারের পক্ষ থেকেও এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে বিএনপি মহাসচিবের ভাষায়—“সব প্রস্তুতি থাকলেও তাঁর শরীর এখন সে ধকল নেওয়ার মতো নয়।”

রাষ্ট্রপতির দোয়ার আহ্বান

গতকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। এর আগে প্রধান উপদেষ্টাও একই আহ্বান জানান।

বিদেশে নেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্তদেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর উন্নত চিকিৎসার জন্য আব...
30/11/2025

বিদেশে নেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত

দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর উন্নত চিকিৎসার জন্য আবারও বিদেশে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে বিমানযাত্রার ধকল সহ্য করার মতো শারীরিক সক্ষমতা আছে কি না—এটি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র জানায়, সম্ভব হলে তাঁকে লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। তা সম্ভব না হলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল হতে পারে বিকল্প। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো নয়।

তিন দিন পর কথা বললেও ঝুঁকিমুক্ত নন খালেদা জিয়াএভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে নতুন ক...
30/11/2025

তিন দিন পর কথা বললেও ঝুঁকিমুক্ত নন খালেদা জিয়া
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাঁচ দিন ধরে সিসিইউতে থাকা গুরুতর অসুস্থ খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সাড়াহীন ছিলেন। তিন দিন পর গতকাল শনিবার সকালে তিনি সংক্ষিপ্তভাবে কথা বলেছেন—এ তথ্য নিশ্চিত করেছে চিকিৎসক ও পরিবার-ঘনিষ্ঠ সূত্র।চিকিৎসকরা জানিয়েছেন, গত তিন দিনের তুলনায় তাঁর অবস্থায় সামান্য উন্নতি দেখা গেলেও সামগ্রিক সংকট এখনো কাটেনি। বিশেষ করে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাঁকে চার দিন ধরে টানা ডায়ালাইসিসে রাখা হয়েছে। শরীরে অতিরিক্ত তরল জমে শ্বাসকষ্ট বাড়ায় তাঁর অবস্থা আরও জটিল হয়ে পড়ে। সচেতন থাকলেও তিনি সাড়া দিচ্ছিলেন না বলে জানানো হয়।

শুক্রবার রাত থেকে সামান্য অগ্রগতি দেখা গেলে গতকাল সকালে পুত্রবধূ শামিলা রহমানের সঙ্গে কয়েকটি কথা বলেন তিনি। এটিকে চিকিৎসকেরা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন।

১। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো এবং স্থিতিশীল। নতুন কোন জটিলতা দেখা দেয়নি। (উনি সিসিইউতে আছেন...
29/11/2025

১। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো এবং স্থিতিশীল। নতুন কোন জটিলতা দেখা দেয়নি। (উনি সিসিইউতে আছেন, আই সি ইউ তে নয়, ভেন্টিলেশনে নয়)।
২। ডঃ জুবাইদা রহমান নিজে উনার মেডিকেল টিম তত্ত্বাবধান করছেন। শারীরিক অবস্থার আর একটু উন্নতি হলে উনাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।
৩। আপনারা যদি বেগম খালেদা জিয়াকে ভালোবেসে থাকেন, তাহলে উনার সিদ্ধান্তকে শ্রদ্ধা করুন। এই অসুস্থ অবস্থাতেও উনি যে সিদ্ধান্ত নিচ্ছেন, তাতেও উনি আবেগের চেয়ে, ব্যক্তি বা দলের চেয়ে দেশকে প্রাধান্য দিচ্ছেন।
৪। আসুন আমরা ভাইরাল হওয়ার জন্য উল্টাপাল্টা কথা না লিখে বরং উনার জন্য দোয়া করি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষরা বেঁচে আছে বলেই, বেঁচে আছে বাংলাদেশের জনগণ। আজ উনার অবস্থা অত্যন্ত সংকট...
29/11/2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষরা বেঁচে আছে বলেই, বেঁচে আছে বাংলাদেশের জনগণ। আজ উনার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এ খবরে দলমত নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের মোনাজাতে বেগম খালেদা জিয়া। কোনো এক বান্দার মোনাজাতের উছিলায় আল্লাহ যেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেন। আমিন।
#বেগমখালেদাজিয়া

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য সব সময় সত্য বলেন
29/11/2025

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য সব সময় সত্য বলেন

Address

পৌর কিচেন মার্কেট, পিটিআই রোড, হবিগঞ্জ
Habiganj
3300

Website

Alerts

Be the first to know and let us send you an email when OR TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category