23/07/2026
্শূন্য করে পাখি যাবে যেদিন উড়ে,/
না জানি কোথায় গো আমি/
থাকবো একা পড়ে,/
পাখি যেদিন উড়িবে অচিন পুরে।
আপন স্বজন যারা আমার/
ছিল এই ভুবনে,/
কেউ হয়তো কাটিবে বাঁশ/
কেউ কাঁদিবে উঠানে।
কেউবা আবার হইবে ব্যস্ত/
আমার শেষ ঠিকানা বানাতে,/
পাখি যাবে যেদিন উড়ে/
কারো হয়তো লাগবে মায়া/
চাইলে আমার পানে।
পাখি যাবে যেদিন উড়ে/
অজানা অচিন পুরে,/
আমায় চাইলেও কেউ সেইদিন/
আর পারবে না রাখিতে মায়ার ডুরে,/
পাখি যাবে অচিন পুরে।
মাটির ঘরের বাসিন্দা হয়ে/
যাবো চিরতরে,/
চলার পথে এই সবুজের/
ভ্রান্তি ভুল যত তোমরা দিও ক্ষমা করে,/
পাখি উড়ে যেদিন যাবে গো অচিন পুরে।