25/02/2026
প্রিয় মানুষকে এক নজর দেখার যে আকাঙ্খা,
সেটি যেন কোনো কোনো সময় দম বন্ধ করে দেয়ার মত অনুভূতি সৃষ্টি করে।
কত শত প্রতীক্ষা,
হৃদয়ের গভীর তৃষ্ণা নিয়ে প্রিয়জনের একটি মধুর দেখা পাবার আশায় দিনের পর দিন আমরা অপেক্ষা করি।
সেই একটি চাহনি যেন সমস্ত পৃথিবীর সকল সুখ আর প্রশান্তি এনে দেয়,
যেন সমস্ত ক্লান্তি ও অস্থিরতার অবসান ঘটে ঐ এক মুহূর্তে। এই আকাঙ্খা,
বিশেষ করে যখন দূরে থেকে প্রিয়জনে প্রিয় মুখোমুখি হওয়ার উপায় হয় না,
তখন তা আরও গভীর আর আবেগময় হয়ে ওঠে। প্রতিটি মুহূর্ত যেন সেই দৃষ্টির জন্যই ব্যাকুল হয়ে থাকে।