12/05/2026
আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে নোয়াগাঁও এলাকার একজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা প্রকাশ করছি।
আমরা সংশ্লিষ্ট ব্যক্তির পরিবার, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও দায়িত্বশীল মহলের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং তাকে সঠিকভাবে বুঝিয়ে দেন।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আমরা প্রত্যাশা করি, উক্ত ব্যক্তি প্রকাশ্যে (লাইভ বা অন্য কোনো মাধ্যমে) তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ও উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকবেন।
আমরা শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক তা কাম্য নয়। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবার দ্রুত বিষয়টি সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।