15/01/2026
ভারতের একটি রকেট ১৬টি স্যাটেলাইট নিয়ে হারিয়ে গেছে!
গতকাল ISRO এর একটা স্যাটেলাইট পাঠানোর মিশন ব্যর্থ হয়। এটাই ছিল ISRO এর এ বছরের প্রথম মিশন।
১২ জানুয়ারি সতিশ ধাবান মহাকাশ কেন্দ্র থেকে PSLV রকেটে করে ১৬ টা স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের লক্ষ্যে পাঠানো হয়। PSLV রকেট প্রথম ও দ্বিতীয় স্টেজে ঠিকঠাক মতন কাজ করলেও তৃতীয় স্টেজে কারিগরি ত্রুটির জন্য নির্দিষ্ট পথ থেকে বিচ্যুতি ঘটে।
এর ফলে এর পেলোডে থাকা ১৬টা স্যাটেলাইট হারিয়ে যায়। যার মধ্যে নেপাল, ব্রাজিল , থাইল্যান্ড ও ইউরোপীয় কিছু দেশের সহ মোট ৮টা দেশের পেলোড ছিল।
তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভারতের নিজের EOS-N1 হাইপার-স্পেকট্রাল স্যাটেলাইট। DRDO এর তৈরি এই মিলিটারি স্যাটেলাইট দৃশ্যমান আলোর বাইরেও অন্যান্য আলোক রশ্মি শনাক্ত করার সক্ষমতা ছিল।
EOS-N1 স্যাটেলাইট ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিল, বিশেষত সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। কারণ, ভারতের পূর্বের হাইপার-স্পেকট্রাল স্যাটেলাইট HySIS এর মেয়াদ শেষের পথে।
#আজকের সংবাদ ১৫-১-২০২৬