16/03/2026
রাণীনগরের ঐতিহ্যবাহী পাখি পল্লী ও হাতিরপুল এলাকায় সূর্যমুখী ফুলের বাগান আর নতুন ঝুলন্ত ব্রিজ এখন দর্শনার্থীদের জন্য হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ। আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছেন নানা এলাকার মানুষ।
প্রকৃতির মাঝে কিছুটা প্রশান্তি খুঁজে নিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন এই মনোমুগ্ধকর স্থানটিতে।