Captain Maruf

Captain Maruf যে আল্লাহর ওপর ভরসা করে,
তার জন্য তিনিই যথেষ্ট

ছোট গল্পের ভান্ডার একটি সামাজিক ব্লগ এই ব্লগ এ মানুষের মনের ভিতরে জমানো সুখ, দুঃখ, হাসি, কান্না, ভালোবাসা ইত্যাদি বিষয় নিয়ে লেখা হয়। ইচ্ছা করলে আপনার মনের কোনে লুকিয়ে রাখা কথা গুলো আমাদের সাথে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন। আমাদের লেখা গুলো আপনার কেমন লাগে আশা করি কমেন্ট করে আমাদের জানাবেন

27/08/2026

বন্ধু তোর বান্ধবী কট খাইছে

ফ্যামিলি কার্ড জরিপ-২০২৬ (স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী)সম্ভাব্য ৪০টি ভাইভা প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর১. নিজের সম্পর্কে বলু...
25/07/2026

ফ্যামিলি কার্ড জরিপ-২০২৬ (স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী)

সম্ভাব্য ৪০টি ভাইভা প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর

১. নিজের সম্পর্কে বলুন।
আমি একজন সৎ, দায়িত্বশীল ও পরিশ্রমী ব্যক্তি। স্মার্টফোন ব্যবহার করতে পারি এবং মাঠপর্যায়ে কাজ করতে আগ্রহী।

২. কেন তথ্য সংগ্রহকারী হতে চান?
দেশের গুরুত্বপূর্ণ জরিপে অংশ নিয়ে সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে অবদান রাখতে চাই।

৩. তথ্য সংগ্রহকারীর প্রধান কাজ কী?
সঠিক তথ্য সংগ্রহ, যাচাই এবং নির্ধারিত অ্যাপে জমা দেওয়া।

৪. জরিপ (Survey) কী?
নির্দিষ্ট বিষয় বা জনগোষ্ঠীর তথ্য সংগ্রহের প্রক্রিয়া।

৫. আদমশুমারি (Census) কী?
সমগ্র জনগোষ্ঠীর তথ্য সংগ্রহের প্রক্রিয়া।

৬. BBS কী?
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (Bangladesh Bureau of Statistics)।

৭. কেউ তথ্য দিতে না চাইলে কী করবেন?
ভদ্রভাবে জরিপের উদ্দেশ্য বুঝিয়ে সহযোগিতা চাইব।

৮. ভুল তথ্য দিলে কী করবেন?
যাচাই করে সঠিক তথ্য সংশোধন করব।

৯. তথ্য গোপনীয়তা বলতে কী বোঝেন?
ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখা এবং অন্যের কাছে প্রকাশ না করা।

১০. মাঠপর্যায়ে কাজ করতে পারবেন?
জি, অবশ্যই পারব।

১১. স্মার্টফোন ব্যবহার করতে পারেন?
জি, পারি।

১২. GPS কী?
Global Positioning System; অবস্থান নির্ণয় প্রযুক্তি।

১৩. সময়মতো কাজ শেষ করতে না পারলে কী করবেন?
পরিকল্পনা করে দ্রুত কাজ শেষ করব এবং প্রয়োজনে সুপারভাইজারকে জানাব।

১৪. একজন তথ্য সংগ্রহকারীর কী কী গুণ থাকা উচিত?
সততা, ধৈর্য, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা ও ভদ্র আচরণ।

১৫. দলগতভাবে কাজ করতে পারবেন - জি, পারব।

১৬. যদি কোনো বাড়িতে কাউকে না পান?
পরে আবার নির্ধারিত সময়ে যাব।

১৭. বাংলাদেশের রাজধানী কোথায়।-ঢাকা।

১৮. বাংলাদেশের বিভাগ কয়টি -৮টি।

১৯. বাংলাদেশের জেলা কয়টি- ৬৪টি।

২০. স্বাধীনতা দিবস কবে- ২৬ মার্চ।

২১. বিজয় দিবস কবে- ১৬ ডিসেম্বর।

২২. আপনার সবচেয়ে বড় শক্তি কী?
সততা ও দায়িত্ববোধ।

২৩. আপনার দুর্বলতা কী?
নতুন বিষয় শিখতে কিছুটা সময় লাগে, তবে দ্রুত শিখে নিই।

২৪. কেন আপনাকে নিয়োগ দেব?
আমি দায়িত্বশীল, সৎ এবং নির্ভুলভাবে কাজ করতে পারি।

২৫. যদি কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করে?
শান্ত থাকব এবং ভদ্রভাবে পরিস্থিতি সামলাব।

২৬. Enumerator (তথ্য সংগ্রহকারী) কাকে বলে?
যিনি তথ্য সংগ্রহ করেন।

২৭. Census ও Survey-এর পার্থক্য কী?
Census-এ সবার তথ্য নেওয়া হয়, Survey-তে নির্দিষ্ট অংশের।

২৮. Household (খানা/পরিবার) বলতে কী বোঝায়?
একই পরিবারের সদস্য যারা একসঙ্গে বসবাস ও একই রান্নাঘরের খাবার গ্রহণ করেন।

২৯. Respondent (উত্তরদাতা) কে?
যিনি প্রশ্নের উত্তর দেন।

৩০. Questionnaire (প্রশ্নপত্র) কী?
তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত প্রশ্নমালা।

৩১. Data Validation কী?
তথ্যের সঠিকতা যাচাই করা।

৩২. Field Supervision কী?
মাঠপর্যায়ের কাজ তদারকি করা।

৩৩. Data Quality বলতে কী বোঝায়?
সঠিক, সম্পূর্ণ ও নির্ভরযোগ্য তথ্য।

৩৪. Digital Data Collection-এর সুবিধা কী?
দ্রুত, নির্ভুল, কাগজবিহীন ও সময় সাশ্রয়ী।

৩৫. SDGs কী?
Sustainable Development Goals
(টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)।

৩৬. নির্ভুল তথ্য সংগ্রহ কেন গুরুত্বপূর্ণ?
সঠিক পরিকল্পনা ও নীতি প্রণয়নের জন্য।

৩৭. তথ্য সংগ্রহের সময় কী কী বিষয় অনুসরণ করবেন?
সততা, ভদ্রতা, নির্ভুলতা ও তথ্যের গোপনীয়তা।

৩৮. তথ্য সংগ্রহের সময় কী কী ভুল করা যাবে না?
অনুমান করে তথ্য লেখা, তথ্য পরিবর্তন করা বা গোপনীয়তা ভঙ্গ করা যাবে না।

৩৯. যদি মোবাইল অ্যাপ কাজ না করে তাহলে কী করবেন?
অ্যাপ Restart করব, ইন্টারনেট পরীক্ষা করব এবং প্রয়োজনে সুপারভাইজারকে জানাব।

৪০. একজন ভালো তথ্য সংগ্রহকারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কী?
সততা, দায়িত্ববোধ ও নির্ভুলতা। সততা ও দায়িত্ববোধ। কারণ তাঁর দেওয়া ডাটার ওপর ভিত্তি করেই দেশের সিদ্ধান্ত ও পরিকল্পনা গ্রহণ করা হয়।"

পরামর্শ: ভাইভা বোর্ডে কথা বলার সময় আত্মবিশ্বাসী থাকবেন, স্পষ্ট স্বরে কথা বলবেন এবং পোশাকে শালীনতা বজায় রাখবেন। শুভকামনা!

25/07/2026

এটা কোন ধরনের অত্যাচার এই মহিলাকে আইনের আওতায় এনে এর সর্বোচ্চ শাস্তির আবেদন জানাই

Address

Hat Naogaon
6500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Captain Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share