Safik Rupon

Safik Rupon ~স্বপ্ন দেখো, সাহসী হও, এবং এগিয়ে যাও ।

আমি একজন বহির্গামী, নিবেদিত এবং খোলা মনের মানুষ। আমি মানুষের সাথে যোগাযোগ করি এবং সহজেই পরিবর্তনের সাথে মানিয়ে নিই। আমি বিশ্বাস করি যে একজন ব্যক্তির তাদের পেশাদার দক্ষতা বিকাশের জন্য এবং সর্বদা নতুন জিনিস শেখার জন্য কাজ করা উচিত। বর্তমানে, আমি নতুন কর্মজীবনের সুযোগ খুঁজছি।

সম্প্রতি একটি মাজারে কুকুর ও কুমির সম্পর্কিত একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবং এটি নিয়ে বিভিন্ন নেটিজ...
11/04/2026

সম্প্রতি একটি মাজারে কুকুর ও কুমির সম্পর্কিত একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবং এটি নিয়ে বিভিন্ন নেটিজেনরা নানা আলোচনা ও সমালোচনা করেছেন। তবে আমি মনে করি এটা একটি খুবই স্বাভাবিক ঘটনা। যা আমরা ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার সময় প্রাণিজগতের বিভিন্ন খাদ্য শৃঙ্খল সম্পর্কে পড়েছিলাম।
আর যারা খাদ্য শৃঙ্খল সম্পর্কে জানেন না তারা ও জেনে নিতে পারেন।
ধন্যবাদ।

সাধারণ মানুষ শুধু তেল নিয়ে পড়ে আছে। বাকি সব সেক্টরের কি খোঁজ খবর আছে?এক মাসের ব্যবধানে ওষুধের মূল্য কত পার্সেন্ট বৃদ্ধ...
08/04/2026

সাধারণ মানুষ শুধু তেল নিয়ে পড়ে আছে। বাকি সব সেক্টরের কি খোঁজ খবর আছে?
এক মাসের ব্যবধানে ওষুধের মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি হতে পারে? দেশের নাম্বার ওয়ান কোম্পানির যদি এই অবস্থা হয়, তাহলে বাকি গুলোর কি অবস্থা?

30/01/2026

শুধুমাত্র সরকারি কাজে (বিভাগ /জেলা/উপজেলা) বিভিন্ন উন্নয়নমূলক টেন্ডার পাস হইলে হবে না। ওই কাজ আদায় করার হিম্মত থাকতে হবে। আর সাধারণ মানুষ হাতিয়ায় আগামীতে ওই ধরনের মানুষ চাই।
#হাতিয়া #ফেরি

inj. HCG 10000 iu, 5000 iu, 2500 iuCompositionHCG consists of a freeze-dried powder for injection and a solvent for reco...
01/01/2026

inj. HCG 10000 iu, 5000 iu, 2500 iu

Composition
HCG consists of a freeze-dried powder for injection and a solvent for reconstitution. The
active ingredient is Highly Purified (HP) Human Chorionic Gonadotrophin BP (HCG) which
is obtained from the urine of pregnant women, has luteinizing hormone (LH) activity.
HCG 2500 IU: Each vial contains 2500 IU Highly Purified (HP) Human Chorionic
Gonadotrophin BP.
Pharmacological Action
Pharmacodynamic Properties
HCG contains Highly Purified Human Chorionic Gonadotrophin which has LH activity. LH
is indispensable in normal female and male gamete growth and maturation, and gonadal
steroid production.
In the female:
HCG is given as a substitute for the endogenous mid-cycle LH surge to induce the final
phase of follicular maturation, leading to ovulation. HCG is also given as a substitute for
endogenous LH during the luteal phase.
In the male:
HCG is given to stimulate Leydig cells to promote the production of testosterone.
Pharmacokinetic Properties
Maximal HCG plasma levels will be reached approximately six hours after a single
injection of HCG. HCG is for approximately 80 percent metabolized, predominantly in the
kidneys. Following intramuscular injection (IM) the apparent elimination half-life of HCG is
about 2 days. On basis of the recommended dose regimens and elimination half-life,
accumulation does not occur.
Indications
In the female:
 Ovulation induction in infertility due to anovulation or impaired follicle-ripening.
 Preparation of follicles for puncture in controlled ovarian hyperstimulation programs (ART).
 Luteal phase support.
 Threatened and habitual abortion.
In the male:
 Hypogonadotropic hypogonadism (also cases of idiopathic dysspermias have shown a
positive response to gonadotropins).
 Used to treat oligospermia.
 Delayed puberty associated with insucient gonadotropic pituitary function.

* বি: দ্র: রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন।

বিভিন্ন মেডিসিন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটি অবশ্যই ফলো করুন । অথবা সরাসরি আসতে পারেন ফাতেমা মেডিকেল হল। মসজিদ মার্কেট, ওছখালী, হাতিয়া নোয়াখালী। এবং সহজে অন্যান্য মেডিসিন পেতে পেজটিতে অবশ্যই নক দিবেন, ধন্যবাদ।

দায়িত্বের ভারে আমাদের শৈশব হারিয়ে যায় 🥲
24/12/2025

দায়িত্বের ভারে আমাদের শৈশব হারিয়ে যায় 🥲


20/12/2025
ভাতিজা 🥰
17/12/2025

ভাতিজা 🥰

03/06/2025

ক্ষমতা থাকলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ও নিরপরাধী,
আর ক্ষমতা গেলে কাকরাইল মসজিদের খতিব ও অপরাধী।
বাংলাদেশে কে সত্যিকারের অপরাধী আর কে নিরপরাধী বলা মুশকিল।

01/06/2025

~বন্যা হলে মানবতার ফেরিওয়ালাদের দেখা যায়।
বাকি সময় মানুষ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী ।😥




27/01/2025

মাস্টার্স পাস করা একটা ছেলে মাত্র ১৫ হাজার টাকা সেলারিতে চাকুরী করে । সকাল ৮ টায় অফিসে আসে ।সন্ধ্যা ৬ টায় বের হয় ।

বিভিন্ন গ্রুপে জব ভ্যাকেন্সির পোস্ট গুলো নিয়মিতই দেখা হয় । আট ঘন্টা ডিউটি । ১৬ হাজার টাকা বেতন । তাও আবার ঢাকা শহরের মতো জায়গায় ।

কোয়ালিফিকেশন লাগবে ।
এক্সপেরিয়েন্স থাকলে প্রায়োরিটি পাবে ।
আর লবিং থাকলে তো কথাই নাই । কোয়ালিফিকেশন , এক্সপেরিয়েন্স আর যোগ্যতার মাথায় গুলি মেরে চাকুরী চলে যাবে কোন অযোগ্য লোকের হাতে ।

ছেলেগুলোর স্বপ্ন এতেও দমে যায় না ।.. স্যার ...দুই হাজার টাকা কম দিয়েন । তবুও পজিশনটাতে আমাকেই নেন । এরকম অসংখ্য অনুরোধ শোনা যায় ।

চাকুরীদাতারাও বসে নাই । সুযোগ পাইলে কে ছাড়ে ?
হ্যা... মাত্র ১৪ হাজার টাকার বিনিময়েই মাস্টার্স পাস একটা ছেলেকে হায়ার করা হয় ।

ভাইরে ,দুনিয়ার সবাই বিড়ি খেয়ে ধোঁয়া উড়ানোর জন্য রাতে জাগে না । সবাই মোবাইলের বিল তোলার জন্যও নির্ঘুম রাত কাটায় না ।

সবার জীবনে রাতটা এক হয়ে নামে না ।
কেউ ওভার টাইম করার জন্য টানা ১৬ ঘন্টা ডিউটি করে । অতিরিক্ত টাকাটা ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ব্যয় করে ।

পৃথিবীর সকল ছেলেরা রাতে তাস খেলে আর বাংলা খেয়ে সময় নষ্ট করে না ভাই । অন্য রকম একটা গল্পও কিন্তু আছে ।

বোনটা বড় হয়েছে । বিয়ে দিতে হবে । ভাইটা ভালো চাকুরী না করলে ভালো ঘর থেকে প্রস্তাব আসে না । না চাইলেও তাই ১৬ হাজার চাকুরীকে ২৬ হাজার টাকার চাকুরী বলে চালাতে হয় ।

ছোট ভাইটা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে । তার একটা খরচ আছে না ? ভাইয়ের টাকায় মজা মাস্তি করার একটু স্বাদ আহলাদ হয় না ?

দিন শেষে ১৬ হাজার টাকা কেটে কুটে হাতে থাকে হয়তো জমা থাকে হাজার দুয়েক অথবা এর থেকেও কম ।

এই টাকায় আয়েস করে আর যাই হোক মধ্যবিত্ত একটা প্রেম করাও সম্ভব না । তাই নিজের দিকটা না হয় বাদই থাকলো ।

এই ছেলেগুলোর জীবনে তাই প্রেম নাই । প্রিয়াও নাই । তবে হাহাকার আছে । প্রেম আর প্রিয়া - দুটোর জন্যই ।

ও হ্যা ... আরেকটা জিনিস আছে । সেটা হলো স্বপ্ন ।
সাধারন জ্ঞান পড়ে বিসিএস টেকার স্বপ্ন । দিন রাত বীজগনিত ,পাটিগনিত মিলিয়ে রিটেনে পাশ করার স্বপ্ন ।

ভাই , ২৫ হাজার টাকা বেতন পেলেই খুশি আমি । এক টাকাও বেশি লাগবে না । বিশ্বাস করেন ভাই একটা টাকা বেশি লাগবে না । পরবার নিয়ে শান্তিমতো চলতে পারলেই খুশি ।

ছেলেগুলো হাহাকার নিয়ে স্বপ্নপূরনে লেগে থাকে ।
বিসিএস না হোক ব্যাংকে তো হবে ।
ব্যাংকের জেনারেল অফিসার না হোক , ক্যাশ অফিসার তো হবে ?
ক্যাশ অফিসার না হোক অন্তত সেকেন্ড গ্রেডের একটা সরকারী চাকুরী ?

আচ্ছা সরকারী চাকুরীও না হোক , অন্তত বেতনটা বাড়ুক হাজার পাঁচেক টাকা ?

ছেলেগুলোর স্বপ্ন দৌড়াতে থাকে এভাবেই ।
সার্টিফিকেটের সিজিপি এর সাথে পাল্লা দিয়ে দৌড়ানর গল্প ।
প্রিয়াকে না পাওয়ার হাহাকারের সাথে পাল্লা দিয়ে এগোনর গল্প ।
একটু ভালো থাকার জন্য ,সবাইকে নিয়ে ভালো থাকার জন্য একা একা চলার জন্য ।

গল্পটা মোটিভেশনের না ।
গল্পটা ভালো থাকার এবং ভালো রাখার ।
আল্লাহ এদের সহায় হউন ।

©Arafat Abdullah

29/11/2024

~তুমি ও দেখ নি ফিরে – তুমি ও ডাক নি আর– আমিও খুঁজি নি অন্ধকারে।😪
- জীবনানন্দ দাশ

Address

Oskhali, Hatiya, Noakhali
Hatiya
3890

Telephone

+8801753044528

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safik Rupon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safik Rupon:

Share