Razu's Chronicle

Call Website Contact the business

Razu's Chronicle make informative and helpful videos for my lovely followers

09/09/2026

শরতের শুরুতেই দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের প্রকৃতিতে দেখা মিলল ঘন কুয়াশার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরের আলো ফোটার আগেই জেলার কিছু জনপদ কুয়াশার চাদরে ঢেকে যায়, যার ফলে কয়েক হাত দূরের দৃশ্যও অস্পষ্ট হয়ে পড়ে। সেপ্টেম্বরের শুরুতে এমন অস্বাভাবিক কুয়াশায় স্থানীয়রা বিস্মিত হলেও অনেকের কাছে এটি আগাম শীতের বার্তা হিসেবে মনে হয়েছে।

সকালে পথ স্পষ্ট না থাকায় যানবাহন চালকদের হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে গাড়ি চালাতে হয়, ফলে ভোরের কর্মব্যস্ততায় বের হওয়া মানুষকেও কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সেপ্টেম্বর মাসে এমন কুয়াশা তিনি আগে কখনো দেখেননি। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই কুয়াশার আস্তরণ পাতলা হয়ে ধীরে ধীরে রোদেলা পরিবেশ ফিরে আসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মঙ্গলবার সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। মূলত শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা-নিষ্ক্রিয়তা এবং দীর্ঘ সময় আকাশে মেঘ থাকার পর হঠাৎ তা পরিষ্কার হয়ে যাওয়ায় এমন কুয়াশা তৈরির অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

09/09/2026
09/09/2026

আইসিসি ট্রফি জিতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটাররা গেলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে।
প্রধানমন্ত্রী সবাইকে জিজ্ঞেস করলেন, আপনারা কী চান?

এমন একটা মুহূর্তে নিজের জন্য কিছু চাওয়াটা খুবই স্বাভাবিক ছিল। মোহাম্মদ রফিক চাইলেন অন্য কিছু।

তিনি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরলেন তার জন্মস্থান বাবুবাজারের মানুষের কষ্টের কথা। বুড়িগঙ্গার পাড়ের মানুষ প্রতিদিন যাতায়াতে কী ভয়াবহ দুর্ভোগ পোহান, সেটাই বললেন। বললেন, সেখানে একটি সেতু দরকার। পরে সেখানে নির্মিত হয় বাবুবাজার ব্রিজ।

আইসিসি ট্রফি জয়ের পুরস্কার হিসেবে পাওয়া গাড়িটাও নিজের কাছে রাখেননি মোহাম্মদ রফিক। গাড়িটি বিক্রি করে পাওয়া টাকা এবং নিজের জমি দান করে জিঞ্জিরা বস্তিতে গড়ে তোলেন একটি স্কুল।

শুভ জন্মদিন মোহাম্মদ রফিক।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ফাইনাল পরীক্ষায়  সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করায় হাতিয়ার দুই কৃতি সন্তান কে অনেক ...
01/09/2026

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ফাইনাল পরীক্ষায় সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করায় হাতিয়ার দুই কৃতি সন্তান কে অনেক অভিনন্দন।

সংসদ ভবনের সামনে থেকে ব্যাগ নিয়ে চিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু! আহা! চিকিৎসার জন্য আসলেন ঢাকায় আর চিনতাইকারী...
29/08/2026

সংসদ ভবনের সামনে থেকে ব্যাগ নিয়ে চিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু!
আহা! চিকিৎসার জন্য আসলেন ঢাকায় আর চিনতাইকারীর থাবায় জীবনে শেষ, এই আমাদের বাংলাদেশ।

Address

Jahajmara
Hatiya
3890

Alerts

Be the first to know and let us send you an email when Razu's Chronicle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Razu's Chronicle:

Shortcuts

Share