Sabrina Akter

Sabrina Akter Welcome to Sabrina Akter's world — where every day is a story! Join me in this journey of food, family, and everyday inspiration.

From delicious homemade recipes to moments of daily life, I share the little joys that make life beautiful.

গত পরশু অভিনেতা জাহের আলভীর "বেছে বেছে..." ক্যাপশনের রিলটি দেখলাম। তীব্র সমালোচনার মুখে আজ হয়তো তা মুছে ফেলা হয়েছে।​ভিডি...
05/09/2026

গত পরশু অভিনেতা জাহের আলভীর "বেছে বেছে..." ক্যাপশনের রিলটি দেখলাম। তীব্র সমালোচনার মুখে আজ হয়তো তা মুছে ফেলা হয়েছে।
​ভিডিওতে তাঁর চোখে-মুখে ছিলো বিজয়ের হাসি ও প্রাণোচ্ছলতা—যেন ইকরা তাকে ফাঁসাতে চেয়েও পারেনি, কারণ প্রাণটা ইকরা নিজেই দিয়েছে। আহারে ইকরা!
​ঘটনাটি দেখে নওশিনের কথাও মনে পড়ে গেল। সঙ্গীর ওপর অভিমান করে নেওয়া দুটি আত্মহত্যার ঘটনা পাশাপাশি রাখলে বোঝা যায়—নারী ও পুরুষের অনুভূতির ফারাক কতটা আকাশ-পাতাল!
​মেয়েরা, তোমরা কার জন্য কাঁদো? কার জন্য নিজেদের শেষ করে দাও? তারা পরিবেশ বিষাক্ত করলেও সরাসরি মারে না, মরে তো মানুষটা নিজে! নিজেদের বিলিয়ে দিয়ে তোমরা শুধু তাদের মুক্তই করে দিয়ে যাও।
​কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দাও। নিজেকে এত সুন্দর ও সুস্থ রাখো, যেন তোমাকে দেখে সে আফসোস করে—কী ভুল সে করলো! আর তা না করলেও, আয়নায় নিজেকে দেখে যেন বলতে পারো, "আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।"
​মেয়েরা মানুষটার সত্ত্বাকে ভালোবাসে, আর পুরুষ ভালোবাসে সৌন্দর্যকে। কিন্তু অন্ধকার কবর তো মোটেও সুন্দর নয়!
​মেয়েরা, এবার অন্তত নিজেকে ভালোবাসতে শেখো।

_Sabrina Akter

মাত্র ১৩ বছর বয়সে আমাজনের জঙ্গলে ৪০ দিন—একজন বড় বোন কীভাবে তিনটি শিশুকে বাঁচিয়ে রাখল! 💔ভাবুন তো, আপনি ১৩ বছরের একজন কিশো...
04/09/2026

মাত্র ১৩ বছর বয়সে আমাজনের জঙ্গলে ৪০ দিন—একজন বড় বোন কীভাবে তিনটি শিশুকে বাঁচিয়ে রাখল! 💔ভাবুন তো, আপনি ১৩ বছরের একজন কিশোরী। চারপাশে যতদূর চোখ যায় শুধু ঘন জঙ্গল। নেই কোনো রাস্তা, নেই খাবারের নিশ্চয়তা, নেই মোবাইল নেটওয়ার্ক—আর আপনার সঙ্গে আছে ৯ বছর, ৪ বছর বয়সী দুই ভাইবোন এবং মাত্র ১১ মাসের একটি শিশু।

এই পরিস্থিতিটাই বাস্তব হয়েছিল কলম্বিয়ার আমাজন জঙ্গলে।

২০২৩ সালের ১ মে, Mucutuy পরিবারের ছোট একটি বিমান আমাজনের গভীর জঙ্গলে বিধ্বস্ত হয়। বিমানে থাকা তিনজন প্রাপ্তবয়স্ক, যার মধ্যে শিশুদের মা Magdalena-ও ছিলেন, মারা যান।

বেঁচে যায় চার শিশু—১৩ বছরের Lesly, ৯ বছরের Soleiny, ৪ বছরের Tien এবং ১১ মাসের ছোট্ট Cristin।

দুর্ঘটনার পর Lesly আর শুধু বড় বোন ছিল না—হঠাৎ করেই তাকে হয়ে উঠতে হয়েছিল তিনটি ছোট শিশুর অভিভাবক।

ধ্বংসস্তূপ থেকে সে যতটা সম্ভব খাবার, কাপড়, বোতলসহ প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে। কিন্তু সেই খাবারও একসময় শেষ হয়ে যায়।

তারপর শুরু হয় আসল লড়াই।

বৃষ্টির পানি সংগ্রহ করেছে তারা।
জঙ্গলের কোন ফল ও বীজ খাওয়া নিরাপদ, তা Lesly চিনতে পেরেছিল তার Indigenous Huitoto পরিবারের কাছ থেকে পাওয়া জ্ঞান দিয়ে।

শক্ত palm seed নিজে চিবিয়ে নরম অংশ ছোট ভাইবোনদের খেতে দিয়েছে।

প্রচণ্ড বৃষ্টির সময় গাছের ফাঁপা কাণ্ড কিংবা ডালপালা দিয়ে বানানো অস্থায়ী আশ্রয়ে থেকেছে।

সবচেয়ে ছোট ভাই Cristin-কে কোলে নিয়ে চলেছে।

এদিকে বাইরে তখন বিশাল এক উদ্ধার অভিযান চলছে। শত শত সেনা, Indigenous tracker, হেলিকপ্টার ও প্রশিক্ষিত কুকুর আমাজনের বিশাল জঙ্গলে তাদের খুঁজে বেড়াচ্ছে।

কখনো পাওয়া গেছে ছোট্ট পায়ের ছাপ, কখনো শিশুর বোতল, কখনো ফেলে যাওয়া ডায়াপার কিংবা খাওয়া ফলের অবশিষ্টাংশ।

Operation Hope-এর উদ্ধারকারী দল জঙ্গলের ভেতর হাজার হাজার কিলোমিটার পথ অনুসন্ধান করে।

অবশেষে ৯ জুন—প্রায় ৪০ দিন পর—উদ্ধারকারীরা তাদের খুঁজে পায়।

চারজনই জীবিত। ❤️

তারা ছিল দুর্বল, পানিশূন্য ও প্রচণ্ড ক্লান্ত। কিন্তু বেঁচে ছিল।

আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার—জঙ্গলের মধ্যেই ছোট্ট Cristin তার প্রথম জন্মদিন পার করে ফেলেছিল। 🥹

এই গল্পটা শুধু একটি অলৌকিকভাবে বেঁচে যাওয়ার গল্প নয়।

আমার কাছে এর সবচেয়ে বড় শিক্ষা হলো—Basic life skill কখনোই “ছোটখাটো বিষয়” নয়।

আমরা অনেক সময় শিশুদের শুধু বইয়ের পড়াশোনা, পরীক্ষার ফলাফল আর প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলার চেষ্টা করি। কিন্তু বাস্তব জীবনের কিছু মৌলিক জ্ঞানও সমান গুরুত্বপূর্ণ—পানি কোথা থেকে সংগ্রহ করতে হয়, বিপদে কীভাবে শান্ত থাকতে হয়, কোন খাবার নিরাপদ, কীভাবে আশ্রয় তৈরি করতে হয়, প্রকৃতিকে কীভাবে পড়তে হয়, সীমিত সম্পদ কীভাবে ব্যবহার করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—কঠিন পরিস্থিতিতে কীভাবে সিদ্ধান্ত নিতে হয়।

Lesly-র বয়স ছিল মাত্র ১৩।

কিন্তু তার পরিবার থেকে পাওয়া প্রকৃতি সম্পর্কে জ্ঞান এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই হয়তো তার ছোট ভাইবোনদের বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছিল।

জীবনে কখন কোন জ্ঞান কাজে লাগবে, সেটা আমরা আগে থেকে জানি না।

হয়তো কোনোদিন সেই জ্ঞান পরীক্ষার খাতায় কাজে লাগবে না।

কিন্তু কোনো এক অপ্রত্যাশিত মুহূর্তে সেটাই হয়ে উঠতে পারে—বেঁচে থাকার কারণ।

১৩ বছরের একটি মেয়ে আমাজনের জঙ্গলে ৪০ দিন ধরে তিনটি শিশুকে আগলে রেখেছিল।

প্রশ্নটা তাই শুধু—“সে এত সাহস পেল কোথা থেকে?”

প্রশ্নটা বরং হওয়া উচিত—

আমরা কি আমাদের সন্তানদের শুধু পৃথিবীতে সফল হওয়ার জন্য প্রস্তুত করছি, নাকি পৃথিবীর কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্যও প্রস্তুত করছি?

-ছবি সংগৃহীত।

ভালোবাসা দিয়ে যেমন ভালো স্ত্রী গড়ে ওঠে,প্রশংসায় জাগে ভালো রাঁধুনী হওয়ার উদ্দীপনা।অনুপ্রেরণায় গড়ে ওঠে সফল একজন নারী,আর বি...
03/09/2026

ভালোবাসা দিয়ে যেমন ভালো স্ত্রী গড়ে ওঠে,
প্রশংসায় জাগে ভালো রাঁধুনী হওয়ার উদ্দীপনা।
অনুপ্রেরণায় গড়ে ওঠে সফল একজন নারী,
আর বিশ্বাস, ভরসা ও যত্নে পূর্ণতা পায় একজন নারীর প্রকৃত সুখ।❤️

মনের সবটুকু জায়গা জুড়ে থাকা মানুষটির সাথেও একদিন আমাদের সমস্ত যোগাযোগ থমকে দাঁড়ায়।
01/09/2026

মনের সবটুকু জায়গা জুড়ে থাকা মানুষটির সাথেও একদিন আমাদের সমস্ত যোগাযোগ থমকে দাঁড়ায়।

শুভশ্রী দুই বাচ্চার মা এখন। দেব একসময় খুক্কুনির সাথে প্রেমে জড়িয়ে শুভশ্রীর সাথে চিট করে। এখন সব ভুলে গিয়ে কথা বলছে, সিনে...
30/08/2026

শুভশ্রী দুই বাচ্চার মা এখন। দেব একসময় খুক্কুনির সাথে প্রেমে জড়িয়ে শুভশ্রীর সাথে চিট করে। এখন সব ভুলে গিয়ে কথা বলছে, সিনেমা করছে তাও ঠিক ছিলো.... তবে এর বাইরে যেমনটা দেখছি তা দেখতে দৃষ্টিকটু লাগছে।

সেদিন দেখলাম এক পডকাস্টে রাজ চক্রবর্তী ডিরেক্ট শুভশ্রীকে বলছে, বাচ্চাকে প্রোপার সময় দিতে হবে। নাহলে একসময় ওরা বড় হয়ে বলবে আমাদের কেন দুনিয়ায় আনলে?
হঠাৎ করে এমন কথা বলে বসবে তার হাসবেন্ড সেটা শুভশ্রী ভাবতে পারেনি! পুরো পেঁচার মতো হয়ে ছিলো ওর মুখটা।

ওইদিকে দেব শুভশ্রীকে চিট করার পর বুড়ো হয়ে গিয়েছিল হাবভাবে। এখন শুভশ্রী লাইফে ব্যক করার পর থেকে হঠাৎ ইয়াং হয়ে গেছে!!

আর এদিকে এপার-ওপার বাংলার জনগণ তাদেরকে ধরে বিয়ে পড়িয়ে দিচ্ছে। তারাও চায় এই পরকিয়া হোক, দুজন মিলে যাক।

আচ্ছা, তাহলে আপনাদের পার্টনারের এক্সকেও মেনে নেন? তাদেরকেও পুনর্মিলনীর ব্যবস্থা করে দিন!! সেই বেলায় কবি কেন নিরব?

এসবের ভীরে একটা বিষয়ই স্পষ্ট যে, মানুষের বোধবুদ্ধি দিন দিন কমে যাচ্ছে। এরা নিজেরাও এসব উইয়ার্ড লাইফ লিড করে ভিতর ভিতর। না হয় সুযোগ পেলেই এমন করবে।
বেশিরভাগ মানুষই সুযোগের অভাবে সৎ 🙂

সমাজের অবক্ষয়ের কারণ এগুলোই।


আমারে সকল ক্ষুদ্রতা হতে              বাঁচাও প্রভু উদার।হে প্রভু! শেখাও - নীচতার চেয়ে               নীচ পাপ নাহি আর।
27/08/2026

আমারে সকল ক্ষুদ্রতা হতে
বাঁচাও প্রভু উদার।
হে প্রভু! শেখাও - নীচতার চেয়ে
নীচ পাপ নাহি আর।

27/08/2026

Orange 🍊

26/08/2026

এক সেকেন্ডের যেখানে বিশ্বাস নাই,,, সেখানে কিসের এতো অহংকার😥

25/08/2026

Coffee ☕

24/08/2026

No Caption

Address

Hatiya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabrina Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share