Comilla Samiti Model School

  • Home
  • Comilla Samiti Model School

Comilla Samiti Model School আসসালামু আলাইকুম
জ্ঞানই শক্তি জ্ঞানই আলো 📚

30/04/2026

স্কুলের বৃষ্টি মুহূর্ত

আসসালামু আলাইকুম আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের, একই সাথে অনেক কষ্টের। আনন্দের এই জন্য যে, তোমরা নতুন জীবনের দি...
18/04/2026

আসসালামু আলাইকুম
আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের, একই সাথে অনেক কষ্টের। আনন্দের এই জন্য যে, তোমরা নতুন জীবনের দিকে পা বাড়াচ্ছো, আর কষ্টের এই জন্য যে, এই প্রাঙ্গণে তোমাদের পদচারণা আর নিয়মিত দেখা যাবে না। মনে পড়ছে, প্রথম দিন তোমরা যখন কাঁধে ব্যাগ ঝুলিয়ে ভয়ার্ত চোখে এই স্কুলে এসেছিলে, আজ সেই তোমরাই আত্মবিশ্বাসের সাথে এখান থেকে বিদায় নিচ্ছো।
প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা আমাদের এই প্রতিষ্ঠানের সোনালী ফসল। গত কয়েক বছর ধরে তোমরা আমাদের সাথেই বেড়ে উঠেছো। তোমাদের পড়াশোনা, দুষ্টুমি, টিফিনের সময় আড্ডা, খেলাধুলা—সবকিছুই আমাদের স্মৃতিতে অম্লান থাকবে। তোমরা আমাদের সন্তানের মতোই।

শিক্ষক হিসেবে আমরা তোমাদের পড়িয়েছি, আবার কখনো কখনো শাসনের ছড়িও ঘুরিয়েছি। হয়তো কখনো মনে কষ্ট দিয়েছি। আমাদের সব শাসন বা শাসন ছিল কেবল তোমাদের ভবিষ্যতের কথা ভেবেই, তোমাদের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য।


ভবিষ্যতের উদ্দেশ্যে তোমাদের জন্য কিছু কথা:
১. সততা ও নিষ্ঠা: জীবন যেখানেই যাও, সৎ থাকার চেষ্টা করবে। সততাই জীবনের আসল চাবিকাঠি।
২. শ্রদ্ধা: বাবা-মা এবং শিক্ষকদের সবসময় শ্রদ্ধা করবে।
৩. পরিশ্রম: সামনে তোমাদের এস.এস.সি পরীক্ষা। ভয় পাবে না, আত্মবিশ্বাসের সাথে পরিশ্রম করো।
৪. সুনাগরিক: ভালো ছাত্র হওয়ার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে।

মনে রাখবে, স্কুল প্রাঙ্গণ ছেড়ে গেলেও, তোমরা এই প্রতিষ্ঠানের পরিবার থেকে হারিয়ে যাচ্ছ না। তোমাদের সাফল্যে আমরা গর্বিত হবো, আর যেকোনো প্রয়োজনে তোমাদের পাশে পাবো।


তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তোমাদের আগামী দিনগুলো সাফল্যের আলোয় ভরে উঠুক।

কুমিল্লা সমিতি মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ২০২৬  এই আয়োজন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এট...
22/02/2026

কুমিল্লা সমিতি মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ২০২৬

এই আয়োজন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি ছিল শিক্ষার্থীদের সাহস, নেতৃত্ব, অধ্যবসায় এবং একসাথে এগিয়ে চলার মানসিকতার এক জীবন্ত উদযাপন, যা শিক্ষা ও চরিত্র গঠনের প্রকৃত সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরে।

17/02/2026

কুমিল্লা সমিতি মডেল স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর একটি অসাধারণ নৃত্য।

কুমিল্লা সমিতি মডেল স্কুলে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মূল ফলাফল।
17/02/2026

কুমিল্লা সমিতি মডেল স্কুলে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মূল ফলাফল।

সুপ্রভাত
03/02/2026

সুপ্রভাত

01/02/2026

বাষির্ক ক্রীড়ার প্রস্তুতির চলছে
চেয়ার সেটিং

দীর্ঘ সময়ের অপেক্ষা শেষে বুঝলাম;আমি মূলত শূন্যের দিকে তাকিয়ে ছিলাম!😊💔
06/11/2024

দীর্ঘ সময়ের অপেক্ষা শেষে বুঝলাম;আমি মূলত শূন্যের দিকে তাকিয়ে ছিলাম!😊💔

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Comilla Samiti Model School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share