GS Fashion

GS Fashion আসসালামু আলাইকুম,, আমার পেজে আপনাকে স্বাগতম!!
(1)

26/04/2026

মানুষ দীর্ঘদিন অপেক্ষা করার পর পছন্দের জিনিসের প্রতিও আগ্রহ হারিয়ে ফেলে,,,,

15/04/2026

রিজিকের দুয়ার খোলার আগে,
সাধারণত আমরা ৩টি বড় পরীক্ষার সম্মুখীন হই:

১.
আপনি প্রচুর খাটবেন,
কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না।
কেন জানেন?
যাতে আপনার ভেতরের ইগোটা ভেঙে চুরমার হয়।
যাতে আপনি রিয়েলাইজ করেন আপনার একার চেষ্টায় কিচ্ছু হয় না,
সব Success কেবল আল্লাহর ইচ্ছায় আসে।

২.
খুব কাছের মানুষগুলোই আপনাকে ধোঁকা দেবে।
কেন? যাতে আপনি হোঁচট খেয়ে এটা বুঝতে পারেন যে...
আল্লাহ ছাড়া আসলে আপনার আপন আর কেউ নেই।
যাতে মানুষের ওপর অযথা Dependency ছেড়ে আপনি তাঁর ওপর Tawakkul করেন।

৩.
দেখবেন আপনার চেয়ে অযোগ্য কেউ অনেক বেশি পেয়ে যাচ্ছে।
কেন? যাতে আপনি অন্যের নেয়ামত দেখে হিংসা না করেন।

যাতে মন থেকে বিশ্বাস করেন কারো কমলে আপনার বাড়বে না,
রিজিক কেবল আল্লাহর পক্ষ থেকে আসা এক নিখুঁত বন্টন মাত্র।

ঠিক যখন আপনি মন থেকে মেনে নেবেন যে...
আপনার নিজের বা অন্য কোনো মানুষের বিন্দুমাত্র ক্ষমতা নেই,

সব ক্ষমতা কেবল একমাত্র আল্লাহর;
ঠিক তখনই আল্লাহ আপনার রিজিকের দুয়ার মিরাকলি খুলে দেবেন।

পবিত্র কুরআনের সেই আয়াতটি কি আপনার মনে আছে?
"তারা বলে, 'আমাদের কি এ ব্যাপারে কোনো অধিকার আছে?'
আপনি বলুন, 'সব বিষয়ের নিরঙ্কুশ অধিকার কেবল আল্লাহরই'।"
(সূরা আলে ইমরান: ১৫৪)

ধৈর্য ধরুন,
আল্লাহর ওপর Tawakkul রাখুন।
আপনার জন্য যা বরাদ্দ আছে, তা ঠিক সময়ে আপনার কাছে আসবেই ❤️

© Salman Farsi এর লেখা থেকে সংগৃহীত,,

08/03/2026

প্রেম ভালোবাসা সংসারে দুইটা জিনিসে নো কম্প্রোমাইজ।

এক: একপক্ষ ব্ল্যাকমেইল মানে অপরপক্ষ কুইট। কুইট মানে অবশ্যই কুইট। সু/ই/সা/ইড এর ভয় দেখিয়ে যদি একপক্ষ কিছু আদায় করে আর আপনি যদি এটা ভয়ে বা ভালোবাসায় মেনে নেন, তাহলে পুরা জীবন শুধু ওর গোলামী করতেই যাবে। প্রেম ভালোবাসা সাইড করে রেখে যত দ্রুত পারেন বের হয়ে আসেন এমন সম্পর্ক বা সংসার থেকে।

দুই: যদি একবার বোঝেন যে আপনার কাছে থাকা অবস্থায় কোথাও গিয়ে আবার ফিরে আসছেপকপয়য়ক নো মারসি। জীবনে তাকে আর নিয়েন না। যতই তার জন্য আপনার অন্তরে মায়া প্রেম থাকুক। নেভার এভার। এতে যা হবার হবে। এটলিষ্ট মেনে নিলে যা হবে তার থেকে কম হবে মেনে না নিলে। শুধু সাময়িক একটা ট্রমার মধ্য দিয়ে যাবেন।

যে একবার প্রতারণা করছে সে বারবার করবে, ভিন্ন কোনো পথে ভিন্ন কোনো উপায়ে,,,

16/02/2026

ছায়া মন্ত্রিসভা (shadow cabinet) আসলে কী? ছায়া মন্ত্রীরা কি সরকারি বেতন পান? তাদের কাজ কী?

আমাদের দেশে রাজনীতি মানেই মিছিল-মিটিং, অবরোধ আর আর নির্বাচন। নির্বাচনের পর বিজয়ী দল ক্ষমতায় যায়, আর পরাজিত দল চলে যায় রাজপথে। কিন্তু ছায়া মন্ত্রিসভা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, তবে এই 'রাস্তা অচল করার' রাজনীতি বদলে দেওয়া সম্ভব।

ছায়া মন্ত্রিসভা আসলে কী?

সরকারে যেমন প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একজন করে মন্ত্রী থাকবেন (যেমন: স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী), বিরোধী দলও ঠিক তেমনি প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়া মন্ত্রী নিয়োগ দিবেন। সরকার যদি কোনো ভুল করে বা ব্যর্থ হয়, ছায়া মন্ত্রী তার প্রতিবাদ করবেন এবং বিকল্প সমাধান পেশ করবেন।

ছায়া মন্ত্রীরা কি সরকারি বেতন বা সুবিধা পান?

না। ছায়া মন্ত্রিসভার সদস্যরা সরকার থেকে কোনো বেতন, গাড়ি বা সরকারি সুবিধা পান না। এটি সম্পূর্ণ একটি স্বেচ্ছাসেবী রোল। তবে এটি জনগণকে দেখানোর একটা বিশাল সুযোগ যে, তারা দেশ চালানোর জন্য কতটা যোগ্য।

ছায়া মন্ত্রিসভা কেন প্রয়োজন?

যখন কোনো মন্ত্রী জানেন যে তার প্রতিটি সিদ্ধান্তের চুলচেরা বিশ্লেষণ করার জন্য ওপাশে একজন দক্ষ ছায়া মন্ত্রী এবং একঝাঁক গবেষক বসে আছেন, তখন তিনি চাইলেই খেয়ালখুশি মতো কাজ করতে পারেন না। এটি রাজপথের পেশিশক্তির রাজনীতি কমিয়ে পলিসির রাজনীতি চালু করতে সাহায্য করে। কারণ ভালো একজন ছায়া মন্ত্রি হতে হলে সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান ও গবেষণা থাকা প্রয়োজন। এভাবে রাজনীতিতে মারামারির বদলে শুরু হতে পারে মেধা ও আইডিয়ার লড়াই। কে কত ভালোভাবে জনগণের টাকার সদব্যবহার করতে পারে, সেই প্রতিযোগিতা।

এটি কীভাবে পেশিশক্তির বদলে পলিসির রাজনীতি আনতে পারে?

বর্তমানে আমাদের রাজনীতিতে একজন নেতা কত বড়, তা মাপা হয় তার কত বড় মিছিল আছে বা তিনি কত জোরে স্লোগান দিতে পারেন তার ওপর। কিন্তু ছায়া মন্ত্রিসভা এলে মাপকাঠি হবে যোগ্যতা। উদাহরণস্বরূপ: একজন ছায়া স্বাস্থ্যমন্ত্রীকে অবশ্যই চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে। একজন ছায়া অর্থমন্ত্রীকে বাজেটের চুলচেরা বিশ্লেষণ জানতে হবে। এসব করলে জনগণ দেখবে প্রকৃতপক্ষে কার কাছে উন্নততর সমাধান আছে।

ছায়া মন্ত্রিসভা কার্যকর করার শর্ত কী কী?

এটি তখনই কার্যকর হবে যখন তারা কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে গঠনমূলক সমাধান দিতে পারবে। যদি ছায়া মন্ত্রিসভা কেবল নামেই থাকে কিন্তু কোনো গবেষণা বা তথ্যনির্ভর কাজ না করে, তবে এটি কোনো কাজে আসবে না। ছায়া মন্ত্রীরা যদি কেবল টিভিতে টকশো করার জন্য পদটি ব্যবহার করেন কিন্তু মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ না করেন, তবে এই মডেলটি ব্যর্থ হবে।

এটা আমাদের বাস্তবতায় সফলভাবে কাজ করবে?

বাস্তবে এটা কেবল পদবী সর্বস্ব হওয়ার সম্ভাবনা খুব বেশি। অনেকেই হয়তো ছায়া মন্ত্রীর মর্যাদা নিতে চাইবেন, কিন্তু কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা থাকবে না ও গবেষণায় শ্রম দিতে চাইবেন না। তবে আমরা যদি দু-একটি মন্ত্রণালয়েও এটি সফলভাবে করতে পারি এবং যারা ঠিকভাবে দায়িত্ব পালন করছেন না তাদের চাপের মুখে রাখতে পারি, তবে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা হতে পারে।

Collected,,

20/01/2026

মানুষ একা থাকতে ভ'য় পায় না, মানুষ ভ'য় পায় প্রচুর ভালোবাসার পর একা হয়ে গেলে!!

06/01/2026

আমার মা খুব বোকা ছিলো।
# ছোটবেলায় যখন মায়ের আঁচল থেকে টাকা চুরি করে ভাড়ায় সাইকেল চালাতাম, মা বুঝতে পারত না।
# স্কুল জীবনে যখন বাজারের টাকা চুরি করতাম,
মা বুঝতে পারতো না।

# কলেজ-ভার্সিটি জীবনে যখন বই কেনার কথা বলে টাকা মারতাম, প্রাইভেট পড়ার কথা বলে টাকা নিতাম, মা বুঝতে পারত না।

# একবার মায়ের গলার একটি চেইন নিয়ে বললাম "আমি পরবো", মা দিয়ে দিল। কিছুদিন পর চেইন বিক্রি করে থিয়েটার দলের চাঁদা দিয়ে বললাম, "চেইনটি হারিয়ে গেছে", মা বুঝতে পারলো না।

মা কেমন বোকার বোকা !
আমি যখন অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসারের চাকরি পেলাম মা জিজ্ঞেস করল, "বেতন কতো?"
আমি বললাম--

"১ম ৬ মাস মনে হয় বেতন দিবে না"
কী আশ্চর্য! আমার বোকা মা আমার চালাকি একদম বুঝলো না।

বিয়ের পর বুঝলাম---
মা যে সব বুঝতো, সেটাই আমি বুঝতাম না।
মায়েরা সন্তানের কাছে বোকা হয়েই আনন্দ পায়।

পৃথিবীর সকল বোকা মা দের জানাই
বিনম্র ভালোবাসা। ❤💓🥰

22/12/2025

জোর খাটিয়ে অধিকার দেখানো যায় না। তর্ক করে সম্মান আদায় করা যায় না। ভিক্ষা করে ভালোবাসা পাওয়া যায় না। মিনতি করে সঙ্গ পাওয়া যায় না।

অনুনয় করে আগ্রহ পাওয়া যায় না। চোখের জল ফেলে যত্ন পাওয়া যায় না। পায়ে পড়ে আটকে রাখা যায় না। একলা লড়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। প্রয়োজনে মুখস্থ করুন। ভুলে গেলে আবার পড়ুন!!!!!

27/10/2025

#অনুচ্ছেদটি পড়ার অনুরোধ রইল::

টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'

বেপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।
কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবি নতুন শিক্ষা।'
বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'

'How to change a life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার !
কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না !
মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে।
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'
কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'
অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।'

হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'
এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'
কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!

যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!
পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না!
কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

Collected

ইত্যাদির মঞ্চে,,,,
11/10/2025

ইত্যাদির মঞ্চে,,,,

08/10/2025

নদীর পাশে কাশফুল,, অনেক সুন্দর!!

পুকুরের মাছ
16/08/2025

পুকুরের মাছ

Address

Hili

Telephone

+8801991220551

Website

Alerts

Be the first to know and let us send you an email when GS Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GS Fashion:

Share

Category