Itihas24.com

Itihas24.com ঈশ্বরদী থেকে প্রকাশিত বাংলা অনলাইন নিউজ পোর্টাল

ঈশ্বরদীতে কৃষকের ১৭ শতক জমির ফলন্ত শিমগাছ কেটে দিলো প্রতিপক্ষ
01/11/2024

ঈশ্বরদীতে কৃষকের ১৭ শতক জমির ফলন্ত শিমগাছ কেটে দিলো প্রতিপক্ষ

পাবনার ঈশ্বরদীতে পূর্ব শত্রুতার জেরে ১৭ শতক জমির ফলন্ত শিমগাছ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে...

ঈশ্বরদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার উদ্বোধনদক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরে কাজের সুযোগ সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষে...
10/05/2024

ঈশ্বরদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার উদ্বোধন
দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরে কাজের সুযোগ সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষে ‘ঈশ্বরদী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার’ নামের একটি প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ মে) বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের(আইকে রোড) সাকড়েগাড়ি এলাকায়
ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহাক আলী মালিথা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর.আর.পি গ্রুপের পরিচালক মোঃ রফিকুল ইসলাম রফিক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সোহেল বিশ্বাস।
এ ট্রেনিং সেন্টারের মাধ্যমে ওয়েল্ডিংসহ আরো কিছু কাজের প্রশিক্ষণ দেয়া হবে। যাতে দক্ষ জনশক্তি কোরিয়া এবং সিঙ্গাপুর পাঠানোর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখা যায়। এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান সোহেল বিশ্বাসের এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র খোলায় এলাকার মানুষ তাকে সাধুবাদ জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীও গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল বিশ্বাস সবার সহযোগিতা কামনা করে বলেন, ঈশ্বরদীর বেকার যুবকদের কোরিয়া ও সিঙ্গাপুর পাঠানোর জন্য এখানে ট্রেনিং সেন্টার খোলা হলো। যাতে যুবকরা এখানে প্রশিক্ষণ নিয়ে দ্রুত বিদেশ যেতে পারে।

ঈশ্বরদী থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক সময়ের ইতিহাসের অঙ্গ প্রতিষ্ঠান  Itihas24.com এর ভারপ্রাপ্ত সম্পাদক Apu...
20/04/2024

ঈশ্বরদী থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক সময়ের ইতিহাসের অঙ্গ প্রতিষ্ঠান Itihas24.com এর ভারপ্রাপ্ত সম্পাদক Apurbo Chowdhury এর আজকে শুভ জন্মদিন।

ঈশ্বরদীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখা...
27/03/2024

ঈশ্বরদীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়।

ঈশ্বরদীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সা....

27/03/2024

ঈশ্বরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছিলেন এক তরুণী (২২)। তবে তাকে বিয়ে না করে বাড়ি থেকে পালিয়ে যা....

২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) প্রকাশিত সময়ের ইতিহাস পত্রিকা।
29/02/2024

২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) প্রকাশিত সময়ের ইতিহাস পত্রিকা।

ভাষার মাস শুরু হলো আজআজ ১ ফেব্রুয়ারি। বছরঘুরে বাঙালি জাতির জীবনে আবারও ফিরে এলো রক্তস্নাত এই মাস। ভাষা আন্দোলনের উত্তাল ...
01/02/2024

ভাষার মাস শুরু হলো আজ
আজ ১ ফেব্রুয়ারি। বছরঘুরে বাঙালি জাতির জীবনে আবারও ফিরে এলো রক্তস্নাত এই মাস। ভাষা আন্দোলনের উত্তাল স্মৃতিমাখা এ মাস এলেই বিদ্যুৎচমকের মতো মনে ভিড় জমায় সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর—এসব ভাষা শহিদদের নাম। সাতচল্লিশে দেশভাগের পরেই যখন বাঙালির ভাষার ওপর আঘাত এলো, তখন বুকের রক্ত ঢেলে লেখা হলো এক নতুন ইতিহাস। ভাষা আন্দোলনের সেই লড়াই থেকে সঞ্চিত শক্তিই পরবর্তীকালে যুগিয়েছে গণঅভ্যুত্থানের প্রেরণা।

বাঙ্গালীর মহান মুক্তিযুদ্ধে, স্বৈরাচারবিরোধী আন্দোলনে, জাতির স্বকীয়তা, সার্বভৌমত্বের প্রশ্নে ভাষা আন্দোলন সবসময় আলোকবর্তিকার মত মূর্ত হয়ে ওঠে। এখনো জাতির যে কোন ক্রান্তিকালে ভাষা আন্দোলন আমাদের প্রেরণা হয়ে দেখা দেয়। প্রজন্ম থেকে প্রজন্মে ভাষা আন্দোলন জাতির বীরত্বপূর্ণ ঐতিহ্যের পরিচয় তুলে ধরে। ভাষা আন্দোলন তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীক।

১৯৫২ সালের এ মাসেই রক্তঝরা ভাষা আন্দোলন তীব্রতর রূপ ধারণ করেছিল। মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার সংগঠিত দাবি ও আন্দোলনকে বানচাল করার জন্য একুশে ফেব্রুয়ারি প্রথম গুলী চালানো হয়েছিল। তাতে কয়েকটি অমূল্য প্রাণ সালাম রফিক, জব্বার, শফিউর, বরকত মৃত্যুবরণ করেছিলেন। তাই গভীর বেদনায়, মহিমায় ও পবিত্র আবেগে ওই দিনটিকে ইতিহাসের পাতায় রক্তের অক্ষরে লেখা হয়ে যায়। বিশেষ সেই তারিখে শহীদদের আত্মদান একটি কিংবদন্তী রূপ লাভ করে। আজ তাই একুশে ফেব্রুয়ারি একটি অভিধা, একটি ধ্বনি, একটি প্রতীকে পরিণত হয়েছে। পরিণত হয়েছে জাতির জাগরণের প্রতীকে।
ফেব্রুয়ারি তাই অঙ্গীকারের মাস, প্রত্যয়বদ্ধ হবার মাস। ভাষা আন্দোলনের চেতনাকে সমাজে, রাষ্ট্রে ছড়িয়ে দেওয়ার জন্য শপথ নেয়ার মাস ফেব্রুয়ারি। আজ ৬৯ বছরেও যা করা যায়নি সেই অফিস-আদালত, শিক্ষা ক্ষেত্রে বাংলাকে ছড়িয়ে দেবার অঙ্গীকারের মাস ফেব্রুয়ারি।

ভাষার মাসে ভাষাকে নিয়ে নানা আয়োজন শুরু হয়। তবে, শুধু ভাষা নয় বরং জাতি হিসেবে আমাদের করনীয় নিয়েও আলোচনা চলে। শিল্প-সাহিত্য-সংগীতসহ শিল্পের প্রতিটি ক্ষেত্রে একুশ নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে আসে। একুশে উপলক্ষে বাংলা একাডেমীর বইমেলা সারাদেশের সাহিত্যানুরাগী মানুষদের এক করে।

চলতি বছর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৪ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি)। এদিন বিকাল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বইমেলার সার্বিক আয়োজনের দায়িত্ব বাংলা একাডেমির।

একুশে ফেব্রুয়ারি বলতে ১৯৫২ সালের কেবল সেই দিনটি নয়। এই আন্দোলন শুরু হয়েছিল সেই ১৯৪৭ সাল থেকে। ১৯৪৭ সালের ১৭ মে হায়দরাবাদে এক উর্দু সম্মেলনে মুসলিম লীগ নেতা চৌধুরী খালিকুজ্জামান ঘোষণা দেন, ‘পাকিস্তানের জাতীয় ভাষা হবে উর্দু’। তার সঙ্গে গলা মেলান আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিয়াউদ্দিন। প্রতিবাদে ২৯ জুলাই ড. মুহম্মদ শহীদুল্লাহ ‘আজাদ’ পত্রিকায় বলেন, বাংলাই হওয়া উচিত পাকিস্তানের রাষ্ট্রভাষা, তবে দুটি রাষ্ট্রভাষা করা গেলে উর্দুর কথা বিবেচনা করা যায়।

পাকিস্তান গঠনের পরে রাষ্ট্রভাষা আন্দোলন জোরদার হতে থাকে। ওই বছরের ২৭ নভেম্বর করাচিতে পাকিস্তান শিক্ষা সম্মেলনে পাকিস্তান গণপরিষদের কাছে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ও প্রাদেশিক সরকারগুলির কাজ চালাবার মাধ্যম রূপে মেনে নেবার সুপারিশ করা হয়। সেইসাথে সমগ্র পাকিস্তানে প্রাথমিক শিক্ষায় উর্দুকে এক বছরের জন্য বাধ্যতামূলক করার প্রস্তাবও করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তমদ্দুন মজরিশের সম্পাদক আবুল কাসেম। বক্তৃতা করেন মুনীর চৌধুরী, আব্দুর রহমান, কল্যাণ দাশগুপ্ত, এ কে এম আহসান, এস আহমদ প্রমুখ। রাষ্ট্রভাষা সংক্রান্ত প্রস্তাবগুলি উত্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ফরিদ আহমদ।

13/01/2024

নাটোরের লালপুরে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল পৌনে ১০টা দিকে উপজেলার চংধুপই.....

স্মার্ট বাংলাদেশের স্মার্ট ইলেকশনে আপনাদের স্বাগতম।ভোটার কেন্দ্র,নাম্বার, প্রার্থীসহ বিস্তারিত জানতে পারবেন স্মার্ট ইলেক...
05/01/2024

স্মার্ট বাংলাদেশের স্মার্ট ইলেকশনে আপনাদের স্বাগতম।
ভোটার কেন্দ্র,নাম্বার, প্রার্থীসহ বিস্তারিত জানতে পারবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ থেকে।
অ্যানড্রয়েড ডাউনলোড লিঙ্ক: https://play.google.com/store/apps/details?id=com.electioncommissionsecretariat.sembd&pcampaignid=web_share
এ্যাপল ডাউনলোড লিঙ্ক: https://apps.apple.com/app/id6473368591

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। এতে অন্তত দুজন দগ্ধ হয়েছেন।আজ শুক্রবার রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন...
05/01/2024

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। এতে অন্তত দুজন দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনে আগুন লাগে।
ট্রেনের কয়েকটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস কর্মীরা এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। এলাকাবাসী যে যার মতো করে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।
ট্রেন থেকে দগ্ধ দুজনকে বের করে আনা হয়েছে বলে জানান ফায়েজ আহমেদ। তিনি বলেন, আগুনে জ্বলতে থাকা ট্রেনের বগিগুলোতে লোকজন আটকা পড়েছেন কি না তা বোঝা যাচ্ছে না।

26/12/2023

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার দুইভাবে হওয়া যায়।বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেব.....

ঈশ্বরদীতে নিখোঁজের দুই দিন পর সাব্বির হোসেন শুভ নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুভ পৌর শহরের মধ্...
26/12/2023

ঈশ্বরদীতে নিখোঁজের দুই দিন পর সাব্বির হোসেন শুভ নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুভ পৌর শহরের মধ্য অরণকোলা (আলহাজ্ব ক্যাম্প) এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে ও ঈশ্বরদী সরকারি কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র।

ঈশ্বরদীতে নিখোঁজের দুই দিন পর সাব্বির হোসেন শুভ নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুভ পৌর শ.....

Address

Ishurdi

Alerts

Be the first to know and let us send you an email when Itihas24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Itihas24.com:

Share