TEACH Teaching and everything video create.

পুরুষত্ব সমস্যার সম্মুখীন হওয়া থেকে প্রমাণীত হয়,জীবনের সঙ্গে লড়াই করলে আসে,ভয় পেয়ে পালিয়ে যাওয়াতে নয়।
25/07/2021

পুরুষত্ব সমস্যার সম্মুখীন হওয়া থেকে প্রমাণীত হয়,
জীবনের সঙ্গে লড়াই করলে আসে,ভয় পেয়ে পালিয়ে যাওয়াতে নয়।

11/04/2021

স্মৃতির চেয়ে স্বপ্ন বড়!!!

13/09/2020
' কারো কারো কাছে খারাপ লাগলেও কথা গুলো একদম সত্য'শেক্সপিয়র বলেছিলেন, "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কার...
11/09/2020

' কারো কারো কাছে খারাপ লাগলেও কথা গুলো একদম সত্য'

শেক্সপিয়র বলেছিলেন, "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্খা আছে। "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"

হুমায়ূন আহমেদ বলেছিলেন, "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে। হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই।"

সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক।

তবে তাদের এই মন্তব্য গুলোকে জোরালো ভাবে সমর্থন দিচ্ছে Flirtationship যার অর্থ হচ্ছে ছিনালি করা। কড়া ভাষায় বলতে গেলে নোংরামি করা বা সেক্স্যুয়াল এট্রাকশন। বিগত কয়েক বছর আগেও আমরা ছেলে-মেয়ের বন্ধুত্বকে শ্রদ্ধাবোধের জায়গা থেকে দেখতাম অনেকটা ভাই-বোনের মত। কিন্তু বর্তমান সময়ে তা অনেকটা এগিয়ে Friendship থেকে Flirtationship এ রূপ নিয়েছে আর এটা পাশ্চাত্য সংস্কৃতির দর্শন থেকে।

সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে গার্ল ফ্রেন্ড, বয় ফ্রেন্ড সম্পর্ক থেকে এটাই বেশী জনপ্রিয় এর কারন হচ্ছে এতে কারো প্রতি কারো কোনরূপ দায়বদ্ধতা থাকে না, কোন কমিটমেন্ট থাকে না। স্বাধীনভাবে উভয়ই দৈহিক আকাঙ্ক্ষা পূরণ করে নিচ্ছে। আর এটা সামাজিক এবং সংস্কৃতিক দ্বন্দ্ব সৃষ্টির কারন হতে পারে। যেহেতু বাংলাদেশ প্রথাগতভাবে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ। পাশ্চাত্য সংস্কৃতির আকর্শন আর নিজেকে আধুনিক হিসেবে জাহির করার মনোভাব এর হাতিয়ার। তাই অভিবাবকদের এখনি যদি সতর্ক না হয় তবে আমরা ওই সংস্কৃতির দিকে অগ্রসর হচ্ছি যখন একটা ছেলে কিংবা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না তার বাবা-মা কে!

তাই লক্ষ্য রাখুন আপনার বোন কিংবা মেয়ে; ভাই কিংবা ছেলে কাঁদের সাথে মিশছে! সঙ্গ এইখানে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ন।

11/09/2020

করোনা সম্পর্কে কিছু প্রশ্নাত্তরঃ

১) করোনা শব্দের আভিধানিক অর্থ কি?
উঃ মাথার মুকুট
২) কোন দশকে করোনা ভাইরাসের সন্দেহ মেলে?
উঃ ১৯৩০
৩) করোনা ভাইরাস কত সালে আবিষ্কার হয়?
উঃ ১৯৬০
৪) WHO কবে এই ভাইরাসের নাম দেন 2019-nCOV?
উঃ ৭ জানুয়ারি,২০২০
৫) কোভিড-১৯ কবে নামকরণ করা হয়?
উঃ ১১ ফেব্রুয়ারি,২০২০
৬) কোভিড-১৯ রোগটি প্রথম কোথায় ও কবে সনাক্ত করা হয়?
উঃ ৩১শে ডিসেম্বর ২০১৯ চীনের উহান নগরীতে রোগটি সনাক্ত করা হয়।
৭) WHO, COVID-19 কবে PANDEMIC হিসেবে ঘোষণা করে?
উঃ ১১ মার্চ, ২০২০
৮) COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি?
উঃ SARS-COV-2
৯) বিজ্ঞানীরা কবে কোভিড-১৯ কে সার্স-করোনা ভাইরাস গোত্রের বলেন?
উঃ ৯জানুয়ারি,২০২০
১০) কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে কবে কে ঘোষণা দেয়?
উঃ ১১ মার্চ,WHO
১১) বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত করা হয় কবে?
উঃ ৮ মার্চ, ২০২০
১২) কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কবে?
উঃ ১৮ মার্চ,২০২০
১৩) সর্বপ্রথম বাংলাদেশ কোন জেলা লকডাউন ঘোষণা করা হয়?
উঃ মাদারীপুর
১৪) আইইডিসিআর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৭৬
১৫) IEDCR- পূর্ণরুপ কী?
উঃ Institute of Epidemiology, Diseases Control and Research.
১৬) IEDCR এর বর্তমান পরিচালক কে?
উঃ প্রফেসর ড. মীরজাদী সাব্রিনা ফ্লোরা।
১৭) IEDCR এর সদর দপ্তর কোথায়?
উঃ মহাখালী, ঢাকা।
১৮) PPE এর পূর্নরুপ কি?
উঃ Personal protective Equipment.
১৯) সর্বপ্রথম বাংলাদেশের নাগরিক কোন দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়?
উঃ সিঙ্গাপুর
২০)করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নাক ও গলার লালার নমুনা সংগ্রহ করার বিশেষ কাঠির নাম কী?
উত্তরঃ সোয়াব স্টিক
২১) করোনাভাইরাস শনাক্তের কিট বাংলাদেশেকে সরবরাহ করেছে?
উঃ WHO
২২)করোনাভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্যের তৈরি কিটের নাম কী?
উত্তরঃ জিআর কোভিড-১৯ ডট ব্লট
২৩) করোনা ভাইরাসে সংক্রমণের বিশ্বের প্রায় কয়টি দেশে সংক্রমণের বিস্তার করে?
উঃ ২০০টি
২৪) করোনা ভাইরাস সর্বপ্রথম ইউরোপের কোন দেশে ধরা পরে?
উঃ ফ্রান্স
২৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বপ্রথম বাংলাদেশের কোন ডাক্তার মারা যান?
উঃ ড. মইনুদ্দিন
২৬) করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সর্বপ্রথম কোন সাংবাদিক মারা যান?
উঃ হুমায়ুন কবির খোকন
২৭) করোনা ভাইরাস নিয়ে সতর্ককারী চিকিৎসকের নাম কি?
উঃ লি ওয়েনলিয়াং
২৮) লি ওয়েনলিয়াং কবে মারা যান?
উঃ ৬ ফেব্রুয়ারী,২০২০
২৯) WHO কবে বৈশ্বিক অবস্থা জাড়ি করে?
উঃ ৩০ জানুয়ারি,২০২০
৩০) করোনা ভাইরাসের ৭ম প্রজাতির নাম কি?
উঃ 2019 Novel Corona Virus

02/09/2020

#কুরআন_ও_বিজ্ঞান_এবং_বোধ

ভাগ্যিস বিজ্ঞান এসব আবিষ্কার করেছিল; নইলে জানাই যেত না যে কোরানে আগেভাগেই এতকিছু বলা আছে!!!

১ – বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে চাঁদের নিজস্ব কোন আলো নেই। সূরা ফুরক্বানের ৬১ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।

২ – বিজ্ঞান মাত্র দুশো বছর আগে জেনেছে
চন্দ্র এবং সূর্য কক্ষ পথে ভেসে চলে... সূরা
আম্বিয়া ৩৩ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।

৩ – সূরা কিয়ামাহ’র ৩ ও ৪ নং আয়াতে ১৪০০ বছর আগেই জানানো হয়েছে; মানুষের আঙ্গুলের ছাপ দিয়ে মানুষকে আলাদা ভাবে সনাক্ত করা সম্ভব। যা আজ প্রমাণিত।

৪ - ‘ বিগ ব্যাং’ থিওরি আবিষ্কার হয় মাত্র
চল্লিশ বছর আগে। সূরা আম্বিয়া ৩০ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।

৫ – পানি চক্রের কথা বিজ্ঞান জেনেছে বেশি দিন হয় নি... সূরা যুমার ২১ নং আয়াতে কুরআন এই কথা বলেছে প্রায় ১৪০০ বছর আগে।।

৬ – বিজ্ঞান এই সেদিন জেনেছে লবণাক্ত পানি ও মিষ্ঠি পানি একসাথে মিশ্রিত হয় না। সূরা ফুরকানের ২৫ নং আয়াতে কুরআন এই কথা বলেছে প্রায় ১৪০০ বছর আগে।
৭ – ইসলাম আমাদেরকে ডান দিকে ফিরে ঘুমাতে উৎসাহিত করেছে; বিজ্ঞান এখন বলছে ডান দিকে ফিরে ঘুমালে হার্ট সব থেকে ভাল থাকে।

৮ – বিজ্ঞান এখন আমাদের জানাচ্ছে পিপীলিকা মৃত দেহ কবর দেয়, এদের বাজার পদ্ধতি আছে। কুরআনের সূরা নামল এর ১৭ ও ১৮ নং আয়াতে এই বিষয়ে ধারণা দেয়।
৯ – ইসলাম মদ পানকে হারাম করেছে , চিকিৎসা বিজ্ঞান বলছে মদ পান লিভারের জন্য ক্ষতিকর।

১০ – ইসলাম শুকরের মাংসকে হারাম করেছে। বিজ্ঞান আজ বলছে শুকরের মাংস লিভার, হার্টের জন্য খুবই ক্ষতিকর।

১১- রক্ত পরিসঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন এর ব্যাপারে আমাদের চিকিৎসা বিজ্ঞান জেনেছে মাত্র কয়েক বছর আগে। সূরা মুমিনূনের ২১ নং আয়াতে কুরআন এই বিষয়ে বর্ণনা করে গেছে।

১২ - মানুষের জন্ম তত্ব ভ্রুন তত্ব সম্পর্কে
বিজ্ঞান জেনেছে এই কদিন আগে। সূরা আলাকে কুরআন এই বিষয়ে জানিয়ে গেছে ১৪০০ বছর আগে।

১৩ - ভ্রন তত্ব নিয়ে বিজ্ঞান আজ জেনেছে
পুরুষই ( শিশু ছেলে হবে কিনা মেয়ে হবে) তা নির্ধারণ করে। ভাবা জায়... কুরআন এই কথা জানিয়েছে ১৪০০ বছর আগে।
( সূরা নজমের ৪৫, ৪৬ নং আয়াত, সূরা
কিয়ামাহ’র ৩৭- ৩৯ নং আয়াত)

১৪ - একটি শিশু যখন গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায় তারপর পায় চোখে দেখার। ভাবা যায়?
১৪০০ বছর আগের এক পৃথিবীতে ভ্রুনের বেড়ে ওঠার স্তর গুলো নিয়ে কুরআন বিস্তর আলোচনা করে। যা আজ প্রমাণিত !
( সূরা সাজদাহ আয়াত নং ৯ , ৭৬ এবং সূরা ইনসান আয়াত নং ২ )

১৫ – পৃথিবী দেখতে কেমন? এক সময় মানুষ মনে করত পৃথিবী লম্বাটে, কেউ ভাবত পৃথিবী চ্যাপ্টা, সমান্তরাল... কোরআন ১৪০০ বছর আগে জানিয়ে
গেছে পৃথিবী দেখতে অনেকটা উট পাখির ডিমের মত গোলাকার।

১৬ – পৃথিবীতে রাত এবং দিন বাড়া এবং কমার রহস্য মানুষ জেনেছে দুশ বছর আগে। সূরা লুকমানের ২৯ নং আয়াতে কুরআন এই কথা জানিয়ে গেছে প্রায় দেড় হাজার বছর আগে !!

★আমাদের সমস্যা হল আমরা সব কিছুই জানি... যারা নাস্তিক তারাও জানে... পার্থক্য টা হল ' বোধ' যেমন ধরুন একজন নেশাকার জানে যে নেশা করলেই তার জীবন নষ্ট হয়ে যাবে, যে ছেলে বাবা কে খুন
করেছে সে জানে যে এই মানুষটি তাকে জন্ম দিয়েছে।

★সব জেনে শুনেই আমরা সব থেকে খারাপ কাজ গুলো করি... ব্যাপারটা অজ্ঞানতার না ব্যাপারটা ' বোধ' এর।

★আপনার এই বোধটা থাকতে হবে
-- আল্লাহ্ বলেন.. ঐ ব্যাক্তির কথার চেয়ে কার কথা উওম যে নিজে সৎকর্ম করে এবং অন্যকে সৎকর্মের জন্য আহবান করে।____ সূরা হা-মিম সিজদাহ্--(৩৩)......।

★নবী সা.বলেন. আমার পরে সবচেয়ে বড় দানশীল ব্যাক্তি তিনি,যে কোন বিষয়ে জানলো এবং অন্যকে তা জানালো.....( বায়হাকী)

(সংগৃহীত)

কাক হচ্ছে একমাত্র পাখি, যে ঈগলের ঘাড়ের উপর বসে, ঠোকর মেরে তাকে বিরক্ত করতে পারে! যে সাহস অন্য কোন পাখির নেই। মজার ব্যাপা...
01/09/2020

কাক হচ্ছে একমাত্র পাখি, যে ঈগলের ঘাড়ের উপর বসে, ঠোকর মেরে তাকে বিরক্ত করতে পারে! যে সাহস অন্য কোন পাখির নেই। মজার ব্যাপার হচ্ছে, ঈগল কিন্তু কাকের সাথে লড়াই করে বা তাকে মেরে ফেলতে যেয়ে নিজের সময় ও শক্তির অপচয় করে না। ঈগল যেটা করে সেটা হচ্ছে, সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারণে এবং ঈগলের প্রচণ্ড গতির কারণে কাক দুর্বল হয়ে পড়ে এবং টিকতে না পেরে ঈগলের ঘাড় হতে দ্রুত খসে পড়ে যায়!

ঠিক তেমনিভাবে, আপনার জীবন চলার পথে কাছের মানুষ, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব রূপী অনেক কাক আপনার পিছনে ঠোকর মেরে আপনার জীবনকে ব্যহত করবে। এদের সাথে লড়তে যেয়ে সময় এবং শ্রম অপচয় করার কোন দরকার নেই। আপনার চুড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজের গতি আর পরিশ্রম আরও বাড়িয়ে দিন। দেখবেন, আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে এইসব কাকেরা দুর্বল হয়ে এমনিতেই ঝড়ে পড়ে যাবে।

(সংগৃহিত) °

01/09/2020

“কিছু কিছু ব্যাক্তিগত দুঃখ আছে, যা স্পর্শ করার অধিকার কারোরই নেই।”

― হুমায়ূন আহমেদ।

01/09/2020

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর
দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে
নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে
ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই,
বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে
লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার
চেষ্টা করো বেশি ।
মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার
পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে
যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু
তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায়
আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো
ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায়
থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না।

কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।
১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।
পোষ্ট টা কেমন লেগেছে কমেন্টে জানাবেন।
........ধন্যবাদ
সংগৃহীত

01/09/2020

হোচট না খেলে যেমন হাটতে শিখা যায় না তেমনি হেরে না গেলে জিতে যাবার পরিপূর্ণ স্বাদ ও পাওয়া যায়না😌

তাই হেরে গিয়ে আবার মাথা উঁচু করে দাড়ান!!

Address

Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when TEACH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share