The Mohadan Bangla DC Islami world Press 24 bd. com

  • Home
  • The Mohadan Bangla DC Islami world Press 24 bd. com

The Mohadan Bangla DC Islami world Press 24 bd. com online news paper
Editor. Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
office. Malgodam area Jamalpur

The Mohadan Prime Minister Islami Bangla News 24 bd. comরাতেই ভয়াবহ হামলা, খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পেরপ্রকাশ...
11/06/2026

The Mohadan Prime Minister Islami Bangla News 24 bd. com
রাতেই ভয়াবহ হামলা, খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

প্রকাশ : ১১ জুন ২০২৬,
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া তীব্র উত্তেজনা ও সংঘাতের মাঝেই তেহরানের তেলসমৃদ্ধ খার্গ দ্বীপ দখলে নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আজ রাতেই কঠোর হামলা হবে।’

বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ভেনেজুয়েলার মতো একইভাবে খার্গ দ্বীপসহ ইরানের তেল দখলের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এ দ্বীপটিতে দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ প্রক্রিয়াজাত করা হয়। এটি ইরানের আয়ের অন্যতম প্রধান উৎস।

ইরানের এ দ্বীপটি গভীরভাবে সুরক্ষিত রাখা হয়েছে। এতে ক্ষেপণাস্ত্র, নৌ-মাইন এবং বিপ্লবী গার্ড বাহিনীর ব্যাপকভাবে নিরাপত্তা মোতায়েন রয়েছে। দ্বীপটি দখল করতে হাজার হাজার আমেরিকান সৈন্যের প্রয়োজন হবে।

ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আজ রাতে ইরানের ওপর খুব কঠিন আঘাত হানবে (দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার, বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং অন্যান্য সকল প্রকার প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এমনকি তাদের বেশিরভাগ আক্রমণাত্মক সক্ষমতাও উধাও হয়ে গেছে! )।

তিনি বলেন, অদূর ভবিষ্যতে কোনো এক সময়ে আমরা খার্গ দ্বীপ এবং অন্যান্য তেল অবকাঠামো স্থাপনা দখল করব। ভেনেজুয়েলার মতো তাদের তেল ও গ্যাস বাজারের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব। এটি ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই চমৎকারভাবে ফলপ্রসূ হচ্ছে।

হরমুজের কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার প্রতিবাদে মঙ্গলবার প্রেসিডেন্ট প্রতিশোধমূলক হামলা চালিয়েছেন। এরপর দ্বিতীয় দফায় গত রাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র বোমা হামলা চালানোর পর ট্রাম্পের এই সর্বশেষ হুমকিটি এসেছে।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor

The Mohadan Islami Washington Times 24 bd. comভারতকে এবার পরমাণু হামলার পাল্টা হুঁশিয়ারি দিলো পাকিস্তানপ্রকাশ : ১৮ মে ২০...
18/05/2026

The Mohadan Islami Washington Times 24 bd. com
ভারতকে এবার পরমাণু হামলার পাল্টা হুঁশিয়ারি দিলো পাকিস্তান

প্রকাশ : ১৮ মে ২০২৬, Time 12.19 PM
ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর ‘পাকিস্তান ভূগোলে থাকবে নাকি ইতিহাসে বিলীন হবে’ সংক্রান্ত উগ্র হুঁশিয়ারির কড়া ও বিধ্বংসী জবাব দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

রোববার (১৭ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিশেষ বিবৃতিতে ভারতকে কঠোরভাবে সতর্ক করে বলেছে, একটি সার্বভৌম পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়াটা চরম কাণ্ডজ্ঞানহীনতা ও পাগলামি।

আইএসপিআর স্পষ্ট জানিয়েছে, এ ধরনের উসকানিমূলক বক্তব্য দক্ষিণ এশিয়াকে এই অঞ্চলের জন্য চিরতরে বিপর্যয়কর পরিণতি ডেকে আনার মতো আরেকটি ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

এর আগে শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইলড’ নামক একটি ইন্টারেক্টিভ সেশনে অংশ নিয়ে পাকিস্তানের অস্তিত্ব সংকটের ইঙ্গিত দিয়ে চরম বিতর্কিত মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান। অনুষ্ঠানে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছে জানতে চাওয়া হয়েছিল যে গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো যুদ্ধাবস্থা আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী ঠিক কীভাবে তার প্রতিক্রিয়া জানাবে।

এর জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, ‘পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে সীমান্ত তৎপরতা চালানো অব্যাহত রাখে, তাহলে তাদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিশ্বের ভূগোলের অংশ হিসেবে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যেতে চায়।’

ভারতের সেনাপ্রধানের এই মানচিত্র থেকে মুছে ফেলার ঔদ্ধত্যপূর্ণ ও উগ্র-জাতীয়তাবাদী বক্তব্যের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান সামরিক কমান্ড। আইএসপিআর তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ভারতের নেতৃত্বের এই সংকীর্ণ মানসিকতা দক্ষিণ এশিয়াকে বারবার অপ্রয়োজনীয় যুদ্ধ ও গভীর সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে। আট দশক পার হয়ে যাওয়ার পরও দিল্লির নীতিনির্ধারকেরা পাকিস্তানের মূল অস্তিত্বের ধারণার সঙ্গে একাত্ম হতে পারেনি এবং তারা নিজেদের অতীত ইতিহাস থেকেও কোনো শিক্ষা নেয়নি।

বিবৃতিতে পাকিস্তান ভারতকে কঠোরভাবে মনে করিয়ে দিয়ে বলেছে, কোনো সার্বভৌম পারমাণবিক শক্তিধর দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হলে তার পাল্টা সামরিক জবাবও হবে সমমানের এবং অত্যন্ত ব্যাপক।

ইসলামাবাদ সতর্ক করে স্পষ্ট ভাষায় জানিয়েছে, এই ধরনের কোনো আগ্রাসন শুরু হলে তার ধ্বংসযজ্ঞ কখনোই একতরফা হবে না; বরং তা দু’দেশের জন্য এবং সামগ্রিকভাবে গোটা দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য এক অপূরণীয় বিপর্যয় ও মহাধ্বংস ডেকে আনবে।
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor

The Mohadan London Times 24 bd. comইরানে ‘সামরিক অভিযান’ শেষ: রুবিওThe Daily Washington post প্রকাশ : ০৬ মে ২০২৬, News p...
06/05/2026

The Mohadan London Times 24 bd. com
ইরানে ‘সামরিক অভিযান’ শেষ: রুবিও
The Daily Washington post
প্রকাশ : ০৬ মে ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান শেষ হয়েছে এবং এখন নতুন ধাপে এগোচ্ছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রজেক্ট ফ্রিডম’-এ যাওয়ার অর্থই হলো ‘অপারেশন এপিক ফিউরি’র অধীনে ইরানের ওপর হামলা আনুষ্ঠানিকভাবে ‘শেষ’ হয়েছে।

রুবিও ‘প্রজেক্ট ফ্রিডম’কে ‘ফেভার টু দ্য ওয়ার্ল্ড’ হিসেবে দাবি করে বলেন, এই নতুন উদ্যোগ মূলত বৈশ্বিক মানবিক সহায়তার অংশ। তার ভাষায়, এটি বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা। তিনি জানান, ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার পর উপসাগরীয় অঞ্চলে বহু নাবিক ও বেসামরিক মানুষ আটকা পড়েছিলেন। সেসব আটকে পড়া নাবিকদের উদ্ধারে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর প্রায় ৮৭টি দেশের ২৩ হাজারের বেশি মানুষ ওই অঞ্চলে আটকা পড়েছেন এবং ইরান সরকার তাদের কার্যত অসহায় অবস্থায় ফেলে রেখেছিলো।

এ সময় ইরান সরকারের সঙ্গে আলোচনার অভিজ্ঞতাকে জটিল ও হতাশাজনক বলেও উল্লেখ করেন মার্কিন এই কূটনীতিক।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Mohadan Bangla Times 24 bd. com

The Mohadan London Times 24 bd. comগণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরThe Da...
27/04/2026

The Mohadan London Times 24 bd. com
গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
The Daily Washington post
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল এখন গণভোটকে ভিন্ন পথে পরিচালিত এবং দেশের মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলসী খালের পাড়ে পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে এবং নিজেদের রাজনৈতিক স্বার্থে জুলাই সনদকে ভুলভাবে উপস্থাপন করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরো বলেন, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যদি তারা এটা করতে না পারে, তবে জনগণের জন্য নেওয়া সমস্ত কর্মসূচি যেমন— নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বন্ধ মিল কারখানা চালুর যে কর্মসূচি, স্বাস্থ্য সেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার কর্মসূচি, বৃক্ষরোপণের যে কর্মসূচিগুলো রয়েছে, সেগুলো বাস্তবায়নে তারা ব্যাঘাত সৃষ্টি করবে।

দেশের অগ্রগতি যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, তা নিশ্চিত করতে জনগণকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদ ধাপে ধাপে এবং সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে।’

প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘জনগণ ইতোমধ্যেই প্রমাণ করেছে— তারা তাদের ইচ্ছাকে উপেক্ষা করার চেষ্টা মেনে নেয় না। যেভাবে জনগণ ৫ আগস্ট উপযুক্ত জবাব দিয়েছে, ভবিষ্যতেও কেউ তাদের ভাগ্য নিয়ে খেলতে চাইলে তারা একইভাবে জবাব দেবে।’

সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে দেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমাদেরকে শপথ নিতে হবে। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত আজ বসে থাকলে চলবে না। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে দেশ গঠনের কাজে লাগাতে হবে, ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে লাগাতে হবে, তাহলেই এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।’
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Mohadan CNN Bangla News 24 bd. com

The Mohadan London Times 24 bd.comহরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে ৩০ দেশের বৈঠকThe Daily Mohadan Times প্রকাশ :...
22/04/2026

The Mohadan London Times 24 bd.com
হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক
The Daily Mohadan Times
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মুক্ত করা এবং সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় বের করতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বৈঠকে বসছে প্রায় ৩০টিরও অধিক সংখ্যক দেশ।

রয়টার্সের প্রতিবেদন অনযায়ী, ফ্রান্স এবং যুক্তরাজ্যের উদ্যোগে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ২ দিনের এই বৈঠক।

উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক পরিকল্পনাবিদ, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনা কর্মকর্তাদের। গত সপ্তাহে এক ডজনেরও বেশি দেশ জানিয়েছে যে, পরিস্থিতি অনুকূলে থাকলে তারা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ ও সুরক্ষিত রাখতে ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক মিশনে যোগ দিতে ইচ্ছুক।

ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাছ্যের প্রায় ৫০টি দেশ হরমুজ ইস্যুতে যুক্তরাজ্য-ফ্রান্স নেতৃত্ত্বাধীন প্রস্তাবিত আন্তর্জাতিক মিশনের সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

এদিকে ইরান যুদ্ধে ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রকে সমর্থনে ‘এগিয়ে না আসায়’ ব্যাপক ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি বলেছেন, তার আর মিত্রের প্রয়োজন নেই।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই বক্তব্য পোস্ট করার পর গত সপ্তাহে ওয়াশিংটনকে বার্তা দিতে একটি অনলাইন ভিডিও কনফারেন্সের আয়োজন করে যুক্তরাজ্য ও ফ্রান্স এবং সেখানে যোগ দেয় প্রায় ৫০টি দেশ। সেই কনফারেন্সেই বৈঠকের সিদ্ধান্ত হয়।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতেও এ বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, গত সপ্তাহের ভিডিও কনফারেন্সের ফলাফল হলো লন্ডনের এই বৈঠক।

পৃথক এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, ‘আমাদের এই দু’দিন ব্যাপী বৈঠকের প্রধান উদ্দেশ্য ও কাজ হলো, হরমুজে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা করা এবং একটি স্থায়ী যুদ্ধবিরতিকে সমর্থনের জন্য কূটনৈতিক ঐকমত্যকে একটি যৌথ পরিকল্পনায় রূপান্তর করা।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অনেকাংশে হ্রাস পেয়েছে। ফলে সরবরাহ সংকটে ভুগছে জ্বালানি পণ্যের আন্তর্জাতিক বাজার। বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে জ্বালানি সংকট দেখা দিয়েছে।
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor

The Mohadan Washington Times 24 bd.com‘দুর্বল’ বলে ট্রাম্পের আক্রমণ: ধর্মীয় নেতাদের ওপর ঔদ্ধত্যপূর্ণ আচরণের নতুন বিতর্ক...
13/04/2026

The Mohadan Washington Times 24 bd.com

‘দুর্বল’ বলে ট্রাম্পের আক্রমণ: ধর্মীয় নেতাদের ওপর ঔদ্ধত্যপূর্ণ আচরণের নতুন বিতর্ক, কড়া উত্তর পোপ লিও'র
The Daily London press
১৩ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এবার তার আক্রমণের মূল লক্ষ্যবস্তু হয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ (Pope Leo XIV)। পোপকে সরাসরি ‘ভয়াবহ’ এবং ‘উদারপন্থী’ বলে মন্তব্য করে ট্রাম্প বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মানুষের ক্ষোভ উসকে দিয়েছেন।



সম্প্রতি ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে পোপকে লক্ষ্য করে বলেন, পোপ লিও অপরাধ দমনে ‘দুর্বল’ এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ‘ভয়াবহ’। ট্রাম্প আরও দাবি করেন, পোপ কেবল একজন মার্কিন নাগরিক বলেই এই পদে বসতে পেরেছেন এবং এটি করা হয়েছে কেবল ট্রাম্পের প্রশাসনের সাথে আপস করার জন্য।



ট্রাম্প লিখেছেন, “পোপের উচিত রাজনীতি বন্ধ করে নিজের কাজে মন দেওয়া। তিনি কট্টর বামপন্থীদের খুশি করার চেষ্টা করছেন, যা চার্চের ক্ষতি করছে। আমি তার কোনো ভক্ত নই।” সাংবাদিকদের সাথে আলাপকালেও ট্রাম্প বলেন, “পোপ খুব একটা ভালো কাজ করছেন না। আমি তাকে পছন্দ করি না।”



মূলত ইরান ও ভেনেজুয়েলায় ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপ এবং কঠোর অভিবাসন নীতির সমালোচনা করেছিলেন পোপ। বিশেষ করে ইরানের একটি প্রাচীন সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন, পোপ তাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন। এর জের ধরেই ট্রাম্প পোপের ওপর ক্ষুব্ধ হন এবং তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ শুরু করেন।



ট্রাম্পের এই আক্রমণের জবাবে পোপ লিও অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় অবস্থান নিয়েছেন। আলজেরিয়া সফরের পথে বিমানে সাংবাদিকদের সাথে আলাপকালে পোপ বলেন, ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যে তার কোনো ‘ভীতি’ নেই।



পোপ বলেন, “আমি ট্রাম্পের সাথে কোনো বিতর্কে জড়াতে চাই না। বিশ্বে অনেক মানুষ যন্ত্রণায় আছে, নিষ্পাপ মানুষ মারা যাচ্ছে। সুসমাচারের (Gospel) বাণী এবং শান্তির কথা বলা আমার কাজ, এবং আমি সেটাই করে যাবো।” তিনি আরও যোগ করেন যে, তিনি কোনো রাজনৈতিক নেতা নন, বরং শান্তির দূত হিসেবে মানবতার পক্ষে কথা বলবেন।



ট্রাম্পের এই আচরণকে আন্তর্জাতিক বিশ্লেষকরা ‘চরম অহংকার’ বা ঔদ্ধত্য হিসেবে দেখছেন। অনেক ক্যাথলিক নেতা এবং রাজনৈতিক বিশ্লেষক বলছেন, হিটলার বা মুসোলিনির মতো একনায়করাও পোপকে এভাবে সরাসরি আক্রমণ করার সাহস দেখাননি। বিশেষ করে ইস্টারের মতো পবিত্র সময়ে ধর্মীয় নেতাদের আক্রমণ করে ট্রাম্প নিজেকে ‘যিশুর মতো’ উপস্থাপন করার চেষ্টা করছেন বলেও সমালোচকরা অভিযোগ তুলেছেন।



আমেরিকার রাজনৈতিক অঙ্গনেও এর প্রভাব পড়েছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের অনেক নেতা ট্রাম্পের এই মন্তব্যকে ‘ধর্ম অবমাননা’ ও ‘বিপজ্জনক’ বলে বর্ণনা করেছেন।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Mohadan Muslim Times 24 bd.com

The Mohadan Muslim Times 24 bd.comইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের: প্রধানমন্ত্রীThe ...
11/04/2026

The Mohadan Muslim Times 24 bd.com
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের: প্রধানমন্ত্রী
The Daily Washington Times
১১ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা শুধু এ দেশের জন্যই নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য একটি ‘গর্বের মুহূর্ত’। খবর দ্য ডনের।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে শাহবাজ শরিফ বলেন, এই গুরুত্বপূর্ণ সময় আমি আমাদের বন্ধুপ্রতিম দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার প্রস্তাব গ্রহণ করেছে এবং শুধু অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মতই নয়, আমার আমন্ত্রণে শান্তির জন্য আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে আসছে।

ইসরায়েলি হামলায় লেবাননে ১৩ নিরাপত্তা সদস্য নিহতইসরায়েলি হামলায় লেবাননে ১৩ নিরাপত্তা সদস্য নিহত
তিনি আরও বলেন, এই সংবেদনশীল সময়ে পাকিস্তানের নেতৃত্ব অত্যন্ত সতর্ক ও আত্মবিশ্বাসের সঙ্গে তেহরান ও ওয়াশিংটনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে সক্ষম হয়েছে।



শাহবাজ শরিফ উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তার দলের প্রশংসা করে বলেন, ‘তারা দিনরাত পরিশ্রম করেছেন। ’ পাশাপাশি তিনি চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেন, যার ‘অক্লান্ত প্রচেষ্টা যুদ্ধের আগুন নিভাতে এবং বিরোধী পক্ষগুলোকে আলোচনায় বসতে রাজি করাতে সাহায্য করেছে।’



তিনি এই আলোচনাকে ‘গুরুত্বপূর্ণ মোড়’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘যদিও একটি অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছে, তবে সংলাপের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা একটি কঠিন পথ হবে।’

উল্লেখ্য, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আজ শনিবার (১১ এপ্রিল) বৈঠকে বসছে। বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে।

এরইমধ্যে ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। তাসনিম জানায়, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
The Daily Mohadan Times

At BD, we seek to usher in a new era of healthcare by bringing medical products, capabilities and solutions to every corner of the world.

The Mohadan Muslim Times 24 bd.comআগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আমাদের হামলা অব্যাহত রাখব : হিজবুল্লাহThe Daily Lon...
09/04/2026

The Mohadan Muslim Times 24 bd.com
আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আমাদের হামলা অব্যাহত রাখব : হিজবুল্লাহ
The Daily London Times
০৯ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury



তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে যে, আজ ভোরে তারা একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় এবং শত্রুপক্ষের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে- এবং এমন অবস্থায় যখন প্রতিরোধ বাহিনী যুদ্ধবিরতি মেনে চলছিল কিন্তু শত্রু তা মানেনি- ইসলামী প্রতিরোধ যোদ্ধারা “আল-মানারা” বসতিকে এক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে।



হিজবুল্লাহ জোর দিয়ে বলেছে: আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েলি-আমেরিকান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই জবাব অব্যাহত থাকবে।ইসরাইলি গণমাধ্যমগুলো আজ বৃহস্পতিবার ভোরে জানিয়েছে, লেবানন দিক থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দখলকৃত উত্তর ফিলিস্তিনের বিভিন্ন বসতিতে সতর্কতা সাইরেন বেজে উঠেছে।



এই গণমাধ্যমগুলোর মতে, “কিরিয়াত শমোনা”, “আল-মানারা” এবং “মারগালিয়ত” বসতিগুলোতে সতর্কতা সাইরেন শোনা গেছে। এছাড়া হিব্রু সূত্রগুলো স্বীকার করেছে যে, হিজবুল্লাহর অন্তত একটি ক্ষেপণাস্ত্র “আল-মানারা” বসতিতে আঘাত হেনেছে।



ইসরায়েলের চ্যানেল ১৫ আরো জানিয়েছে: “৯ ঘণ্টা শান্ত থাকার পর আবারও হিজবুল্লাহর রকেট হামলা শুরু হয়েছে, উত্তরে পরিস্থিতি শান্ত হচ্ছে না।”
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Daily London press

At BD, we seek to usher in a new era of healthcare by bringing medical products, capabilities and solutions to every corner of the world.

The Mohadan Washington post 24 bd.comলাভরভকে ফোনে ওয়াং ইস্ট্রেইট অব হরমুজে নৌচলাচল সংকটের মূল সমাধান দ্রুত যুদ্ধবিরতিThe...
06/04/2026

The Mohadan Washington post 24 bd.com
লাভরভকে ফোনে ওয়াং ই
স্ট্রেইট অব হরমুজে নৌচলাচল সংকটের মূল সমাধান দ্রুত যুদ্ধবিরতি
The Daily Mohadan Times
০৭ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত কমাতে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যেতে প্রস্তুত চীন। এক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে এ কথা জানিয়েছেন।
ওয়াং ই বলেন, স্ট্রেইট অব হরমুজে নৌচলাচল সংকটের মূল সমাধান হলো দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করা। তিনি জোর দিয়ে বলেন, চীন বরাবরই সংলাপ ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে।
দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এ আলোচনা অনুষ্ঠিত হয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি)-এর একটি গুরুত্বপূর্ণ ভোটের আগে। বাহরাইনের উত্থাপিত প্রস্তাবে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
চীন ও রাশিয়া উভয়ই ইউএনএসসি-এর স্থায়ী সদস্য হিসেবে “ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ অবস্থান” গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পাওয়া যায়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দু’দেশ দ্রুত যুদ্ধবিরতি এবং রাজনৈতিক-কূটনৈতিক সংলাপ শুরু করার বিষয়ে একমত হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক ইস্যুতে চীন ও রাশিয়ার অবস্থানের মিল রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
চীন ইতোমধ্যে একাধিকবার উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। এক মাসের বেশি সময় ধরে চলা এ সংঘাত স্রেইট অব হরমুজ-এ জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত করেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি করছে।
বিশ্লেষকদের মতে, চীন ও রাশিয়ার এ সমন্বিত কূটনৈতিক উদ্যোগ সংঘাত প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বাস্তবে যুদ্ধবিরতি কত দ্রুত সম্ভব হবে, তা এখনও অনিশ্চিত।
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Daily New York Times

At BD, we seek to usher in a new era of healthcare by bringing medical products, capabilities and solutions to every corner of the world.

05/04/2026

The Daily Washington Times
পর্দার আড়ালে ইরানের পরাক্রমশালী সাবেরিন ও নোহেদ বাহিনী
The Daily London Times
০৫ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে আলোচনা উঠলেই সাধারণত ‘কুদস ফোর্সের’ নাম সবার আগে চলে আসে। দীর্ঘমেয়াদী আঞ্চলিক প্রভাব বিস্তারে এই বাহিনীর ভূমিকা অনস্বীকার্য হলেও, স্বল্পমেয়াদী সংঘাত বা তাৎক্ষণিক অভিযানের ক্ষেত্রে ইরানের আসল শক্তি লুকিয়ে আছে অন্য কিছু বাহিনীর ওপর, যা বিশ্ববাসীর নজরের বাইরে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, কোনো দ্বীপ, বন্দর বা গুরুত্বপূর্ণ স্থাপনায় হঠাৎ অভিযান বা সীমিত যুদ্ধের প্রয়োজন পড়লে কুদ্স ফোর্স নয়, বরং ইরানের একটি বিকেন্দ্রীকৃত বিশেষ বাহিনী সবার আগে সাড়া দেয়। এই সামরিক কাঠামোটি কোনো একক এলিট ফরমেশনের ওপর নির্ভর না করে একাধিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে।



ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থল বাহিনীর মূল শক্তি হলো ‘সাবেরিন’। এটি কেবল একটি একক ইউনিট নয়, বরং একটি বিশেষ সক্ষমতার নাম যা ইরানের বিভিন্ন আঞ্চলিক ইউনিটে ছড়িয়ে দেওয়া হয়েছে।



দুর্গম ভূখণ্ডে অভিযান, হেলিকপ্টার থেকে অবতরণ এবং অতর্কিত হামলা চালানোয় এরা পারদর্শী। পশ্চিমা বিশেষ বাহিনীর মতো এরা অপারেশন শেষে ফিরে যায় না, বরং স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে সেখানেই অবস্থান করে।



আইআরজিসির বাইরে ইরানের নিয়মিত সেনাবাহিনী বা ‘আর্তেশ’-এরও নিজস্ব বিশেষ বাহিনী রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ৬৫তম এয়ারবর্ন স্পেশাল ফোর্সেস ব্রিগেড, যা ‘নোহেদ’ নামে পরিচিত। তারা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরাসরি অ্যাকশনে অভিজ্ঞ। ২০১৬ সালে সিরিয়ায় এদের মোতায়েন প্রমাণ করেছিল যে, প্রয়োজন পড়লে ইরান তার প্রথাগত বাহিনীকেও বিদেশের মাটিতে ব্যবহার করতে সক্ষম।



পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রভাব বজায় রাখে আইআরজিসি নৌবাহিনীর বিশেষ শাখা ‘এসএনএসএফ’। সমুদ্রবক্ষে জাহাজ জব্দ করা বা কৌশলগত জলসীমায় বাধা সৃষ্টির ক্ষেত্রে এই ডুবুরি ও উভচর বাহিনীই প্রধান ভূমিকা পালন করে। পারস্য উপসাগরের বিভিন্ন দ্বীপে এদের স্থায়ী ঘাঁটি রয়েছে।



নিবন্ধে আরও উঠে এসেছে ‘বাসিজ’ বাহিনীর কথা। যদিও এদের অভ্যন্তরীণ দমনে ব্যবহার করা হয় বলে ধারণা আছে, তবে এর ‘ফাতেহিন’ ইউনিটের মতো কিছু অংশ উচ্চতর প্রশিক্ষিত এবং সিরিয়ার যুদ্ধেও এদের সক্রিয় উপস্থিতি দেখা গেছে। বড় কোনো সংকটে এরা স্থানীয় তথ্য সরবরাহ ও বাড়তি জনবল দিয়ে মূল বাহিনীকে সহায়তা করে।



ইরানের এই বিশেষ বাহিনীগুলো পশ্চিমা ‘সিল টিম সিক্স’ বা ‘ডেল্টা ফোর্সের’ মতো একক কোনো ব্রান্ড নয়। বরং এটি একটি সমন্বিত ব্যবস্থা যা আক্রমণ প্রতিহত করতে স্তরে স্তরে কাজ করে।



প্রথমে স্থানীয় বাসিজ ও আইআরজিসি ইউনিট পরিস্থিতি সামাল দেয়, এরপর সাবেরিন বা নোহেদ-এর মতো উচ্চতর প্রশিক্ষিত বাহিনীগুলো এসে পাল্টা আঘাত হানে। দৃশ্যত এই বাহিনীগুলো আলোচনায় কম থাকলেও, তাদের এই জটিল ও ছড়িয়ে থাকা সাংগঠনিক কাঠামোর কারণেই এদের কার্যক্রম ব্যাহত করা অত্যন্ত কঠিন।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Daily Mohadan Times

Address


2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Mohadan Bangla DC Islami world Press 24 bd. com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed media company?

Share