The Mohadan Bangladesh Pakistan Post 24 bd. com

  • Home
  • The Mohadan Bangladesh Pakistan Post 24 bd. com

The Mohadan Bangladesh Pakistan Post 24 bd. com Editor. Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

The Mohadan New York Times 24 bd. com মার্কিন প্রশাসনে মতভেদ স্পষ্ট, ইরান চুক্তি নিয়ে ট্রাম্প-ভ্যান্সের বিপরীত অবস্থানে ...
27/06/2026

The Mohadan New York Times 24 bd. com

মার্কিন প্রশাসনে মতভেদ স্পষ্ট, ইরান চুক্তি নিয়ে ট্রাম্প-ভ্যান্সের বিপরীত অবস্থানে রুবিও

২৭ জুন ২০২6
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

ইরানের সাথে আমেরিকার সাম্প্রতিক সমঝোতা স্মারক (MOU) নিয়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে রহস্যজনক নীরবতা বজায় রাখার পর অবশেষে মুখ খুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলো সফরকালে এই চুক্তি নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুরের চেয়ে অনেকটাই আলাদা। ফলে মধ্যপ্রাচ্য নীতি ও ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের শীর্ষ নেতৃত্বের মধ্যকার অভ্যন্তরীণ মতভেদ ও দৃষ্টিভঙ্গির পার্থক্য এখন প্রকাশ্য রূপ নিয়েছে।



দীর্ঘদিন ধরেই রক্ষণশীল মার্কিন পররাষ্ট্র নীতি নির্ধারকদের মতো রুবিও ইরানের সাথে যেকোনো চুক্তির বিষয়ে সন্দিহান ছিলেন। বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে তিনি এই বিতর্কিত চুক্তির পক্ষে জোরালো কোনো সাফাই তো গানইনি, উল্টো চুক্তির খুঁটিনাটি ও শান্তি প্রক্রিয়া নিয়ে ট্রাম্প-ভ্যান্সের অবস্থানের সম্পূর্ণ বিপরীত সুর তুলেছেন।



ইরানের নেতৃত্ব কি 'উগ্র' নাকি 'যৌক্তিক'?
গত বৃহস্পতিবার বাহরাইন সফরকালে রুবিও ইরানের নেতাদের আবারও "ধর্মীয় উগ্রপন্থী" হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, "ইরানি ব্যবস্থা কট্টরপন্থী মৌলবাদীদের দ্বারা পরিচালিত। এটি অতীতেও এমন ছিল, এখনও তেমনই আছে।"



অথচ এর ঠিক এক সপ্তাহ আগে জি-৭ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছিলেন যে, ইরানের বর্তমান নেতৃত্ব হয়তো নিজেদের শুধরে নিতে চাইছে। ট্রাম্প স্পষ্ট ভাষায় ইরানীদের উগ্রপন্থী ভাবার বিষয়টি প্রত্যাখ্যান করে বলেছিলেন, "আমরা যাদের সাথে আলোচনা করছি তারা খুবই যৌক্তিক, শক্তিশালী ও বুদ্ধিমান মানুষ। তারা তাদের দেশকে সাহায্য করতে চাইছে।" অন্যদিকে ভ্যান্স দাবি করেছিলেন, ইরানের কট্টরপন্থীরাও এখন আমেরিকার সাথে গত ৪৭ বছরের বৈরি সম্পর্ককে ভুল ছিল বলে মনে করছে।



ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দ্বিমত
এই চুক্তির সবচেয়ে বড় দুর্বলতা হলো, এতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধের বিষয়ে কোনো উল্লেখ নেই। অথচ ট্রাম্প প্রশাসনের প্রাথমিক লক্ষ্যগুলোর একটি ছিল এটি। সম্প্রতি ট্রাম্প সুর নরম করে বলেছেন, "অন্যদের যেহেতু ক্ষেপণাস্ত্র আছে, তাই ইরানেরও কিছু থাকা উচিত। ক্ষেপণাস্ত্র পুরো পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে না, তাই আনুপাতিক হারে এটা ঠিক আছে।"



কিন্তু কুয়েত সফরে গিয়ে রুবিও সম্পূর্ণ ভিন্ন ও কঠোর অবস্থান দেখিয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নিয়ে উদ্বিগ্ন মধ্যপ্রাচ্যের মিত্রদের আশ্বস্ত করে তিনি বলেন, "আমাদের দীর্ঘদিনের মিত্রদের নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কিছু আমরা করব না।"



প্রক্সি গ্রুপ ও লেবানন ইস্যু
হিজবুল্লাহ বা হামাসের মতো ইরানের প্রক্সি গ্রুপগুলোকে অর্থায়ন বন্ধের বিষয়টিও চুক্তিতে সরাসরি উল্লেখ নেই। তবে রুবিয়ো দাবি করেছেন, চুক্তির ভাষা গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় প্রক্সি গ্রুপগুলোর হামলাও এর আওতায় পড়বে। কিন্তু ট্রাম্প জি-৭ সম্মেলনে এই বিষয়টিকে ভবিষ্যতের জন্য তুলে রেখে একে একটি 'প্যারালাল প্রচেষ্টা' হিসেবে উল্লেখ করেছিলেন।



সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে লেবানন ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে। আবু ধাবিতে রুবিও বলেন, লেবানন একটি সার্বভৌম দেশ এবং মার্কিন-ইরান শান্তি প্রক্রিয়ার সাথে এটি সম্পৃক্ত নয়, আমেরিকার লেবানন সরকারের সাথে সরাসরি চুক্তি করবে। অথচ চুক্তির খসড়া এবং জেডি ভ্যান্সের পূর্ববর্তী বক্তব্য অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষকেই যুদ্ধবিরতিতে বাধ্য করার কথা বলা হয়েছিল। ট্রাম্প ও ভ্যান্স এমনকি ইসরায়েলকে হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার জন্য চাপও দিয়েছিলেন, যা মার্কিন রক্ষণশীলদের ক্ষুব্ধ করে। এখন সেই ক্ষোভ প্রশমন করতেই রুবিওকে মাঠে নামানো হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।



স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট অবশ্য প্রশাসনে কোনো মতভেদের কথা অস্বীকার করে একে "মনগড়া গল্প" বলে উড়িয়ে দিয়েছেন। তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা ট্রাম্প প্রশাসনের শীর্ষ এই দুই কর্মকর্তার (ভ্যান্স ও রুবিও) দুই রকম বক্তব্য হোয়াইট হাউজের ভেতরে ইরান নীতি নিয়ে চলমান টানাপোড়েনকেই স্পষ্ট করছে।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor

The Mohadan Islami Washington Times 24 bd. comহিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রোহিঙ্গাদে...
19/05/2026

The Mohadan Islami Washington Times 24 bd. com
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন
‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ

প্রকাশ : ১৯ মে ২০26 Time 11.57 AM
২০২৪ সালের জুলাই মাস। মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং শহরের উইরান গ্রাম হইয়ার সিরি তখন পুরোপুরি জনশূন্য, যেন এক ধ্বংসস্তূপ। প্রাণভয়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গা মুসলিম গ্রামবাসীদের কয়েকজন, যেমন ওমর আহমদ, তাদের ফেলে আসা কিছু জিনিসপত্র সংগ্রহ করতে গোপনে গ্রামে ফিরে আসেন। কিন্তু দুই মাস আগে ঘটে যাওয়া ভয়াবহ এক গণহত্যার চিহ্ন দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

ওমর আহমদ সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘গ্রামে কোনো গবাদিপশু বা হাঁস-মুরগি অবশিষ্ট ছিল না, অথচ আগে প্রতিটি বাড়িতেই এগুলো ছিল। শুনলাম আরাকান আর্মি সব লুট করে নিয়ে গেছে। এরপর আমি ধানক্ষেতের দিকে যাই, যেখানে আমার নিকটাত্মীয়সহ প্রায় ৮০ জন গ্রামবাসীকে হত্যা করা হয়েছিল। সেখানে গিয়ে দেখি চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে কঙ্কাল আর মানুষের খুলি। মাংস পচে গেলেও লাশের কাপড়গুলো তখনও অক্ষত ছিল।’

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এই ভয়াবহ হত্যাযজ্ঞের বর্ণনা উঠে এসেছে। সোমবার (১৮ মে) সংস্থাটির ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ২০২৪ সালের ২ মে উত্তর রাখাইনের হইয়ার সিরি গ্রামে জাতিগত রাখাইন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি অন্তত ১৭০ জন রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করে। আহত বা নিহত হন আরও শত শত মানুষ। সংঘর্ষের মধ্যে পালিয়ে যাওয়ার সময় বেসামরিকদের লক্ষ্য করেই গুলি চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শিবির

বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শিবিরআসিয়ানের মানবাধিকার বিষয়ক সংস্থাটি বলছে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশ ও আসিয়ানভুক্ত দেশগুলোকে এগিয়ে আসতে হবে।

কঠোর সামরিক সেন্সরশিপ এবং দুর্গম পরিস্থিতির কারণে এই গণহত্যার খবরটি ঘটনার এক বছরেরও বেশি সময় পর নিশ্চিত করা সম্ভব হয়েছে। জীবন বাঁচাতে সক্ষম হওয়া উদ্বাস্তুরা যখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে আশ্রয় নেন, তখন তাদের মুখ থেকে এই সত্য বেরিয়ে আসে। যেমন ওমর আহমদ নিজেই ২০২৫ সালের জুলাই মাসে বাংলাদেশে পৌঁছাতে সক্ষম হন।

এই ঘটনার দীর্ঘ দুই বছর পার হয়ে গেলেও আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকান (ইউএলএ) বেসামরিক নাগরিক হত্যার দায় সম্পূর্ণ অস্বীকার করেছে। উল্টো রাখাইন রাজ্যে থাকা অবস্থায় কিছু গ্রামবাসীকে জোরপূর্বক ভিডিও জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছে, যাতে তারা আরাকান আর্মিকে নির্দোষ দাবি করে।

তবে হিউম্যান রাইটস ওয়াচ ৪১ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার, স্যাটেলাইট ছবি এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও বিশ্লেষণ করে এই ঘটনার প্রমাণ সংগ্রহ করেছে। সংস্থাটির মতে, মিয়ানমার সেনাবাহিনী বেসামরিকদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়নি। তবে সবচেয়ে গুরুতর অপরাধ করেছে আরাকান আর্মি যাদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, বেআইনি আটক ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে, যা যুদ্ধাপরাধের শামিল।

মিয়ানমারের রাখাইনের বুথিডংয়ে আরাকান আর্মির রোহিঙ্গা হত্যাকাণ্ডের প্রতীকী দৃশ্য। ছবি: হিউম্যান রাইটস ওয়াচের সৌজন্যে

রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘাতের পটভূমি

২০০৯ সালে গঠিত আরাকান আর্মি মূলত রাখাইন জনগণের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই শুরু করে। ২০১৮ সালের শেষ দিক থেকে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ চলছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর পরিস্থিতি আরও জটিল হয়। ২০২৩ সালের নভেম্বর থেকে সংঘাত ভয়াবহ রূপ নেয়। এর মধ্যেই আরাকান আর্মি রাখাইনের বড় অংশ নিয়ন্ত্রণে নিলে সেনাবাহিনীও পাল্টা হামলা বাড়ায়।

মিয়ানমারের রাখাইনের বুথিডংয়ে রোহিঙ্গাদের ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তার প্রতীকী রূপ। ছবি: হিউম্যান রাইটস ওয়াচের সৌজন্যে
মিয়ানমারের রাখাইনের বুথিডংয়ে রোহিঙ্গাদের ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তার প্রতীকী রূপ। ছবি: হিউম্যান রাইটস ওয়াচের সৌজন্যে

২০২৪ সালের এপ্রিল ও মে মাসে বুথিডং এলাকায় দুই পক্ষই বেসামরিকদের ওপর নির্যাতন চালায়। সেনাবাহিনী রোহিঙ্গা যুবকদের জোরপূর্বক নিয়োগ দেয়, এমনকি অপ্রাপ্তবয়স্কদেরও। এতে রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়ে। অন্যদিকে আরাকান আর্মিও একাধিক রোহিঙ্গা গ্রামে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ চালায় বলে অভিযোগ রয়েছে।

বিপন্ন হইয়ার সিরি গ্রাম

বুথিডং–রাথিডং সড়কের পাশে এবং মায়ু নদীর অববাহিকায় অবস্থিত হইয়ার সিরি গ্রামটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। এর উত্তরে ছিল জান্তা বাহিনীর একটি সামরিক কমান্ড এবং দক্ষিণ-পূর্বে একটি লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন।

সংঘাতের সময় আশপাশের গ্রাম থেকে বাস্তুচ্যুত অনেক মানুষ এখানে আশ্রয় নেন। স্থানীয়দের মতে, আগে বিভিন্ন সহিংসতা থেকে কিছুটা নিরাপদ থাকায় গ্রামটি আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। ফলে এপ্রিলের দিকে এখানে মানুষের চাপ অনেক বেড়ে যায়।

বেঁচে যাওয়া রোহিঙ্গাদের বর্ণনায় হাতে আঁকা ম্যাপে হইয়ার সিরি গ্রামে হত্যাযজ্ঞের ঘটনাস্থল।
বেঁচে যাওয়া রোহিঙ্গাদের বর্ণনায় হাতে আঁকা ম্যাপে হইয়ার সিরি গ্রামে হত্যাযজ্ঞের ঘটনাস্থল।

এপ্রিলের মাঝামাঝি সময়ে সেনাবাহিনী গ্রাম থেকে ২০ জন ‘স্বেচ্ছাসেবক’ পাঠানোর চাপ দেয়, না হলে গ্রাম পোড়ানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এর ফলে গ্রামবাসীরা কয়েকজন পুরুষকে পাঠাতে বাধ্য হন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে কারণ সেনাবাহিনী ও আরাকান আর্মি—দুই পক্ষই গ্রামবাসীদের ওপর চাপ সৃষ্টি করছিল।

২ মে’র ভয়াবহ দিন

২ মে ভোরে আরাকান আর্মি ক্যাম্প দখলের পর জান্তা সেনারা উত্তর দিক থেকে গ্রামে প্রবেশ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল ৭টার দিকে হাজার হাজার মানুষ সাদা পতাকা হাতে বুথিডংয়ের দিকে রওনা হন।

মিছিলটি তৈনগা মুরা এলাকায় পৌঁছালে হঠাৎ গুলি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, কোনো সতর্কতা ছাড়াই চারদিক থেকে গুলি চালানো হয়। এতে মুহূর্তেই বিশৃঙ্খলা তৈরি হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, চারপাশ থেকে গুলি আসছিল, কোথাও পালানোর সুযোগ ছিল না। আরেকজন বলেন, তার চোখের সামনে স্ত্রী ও সন্তানরা গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

অনেকে ধানক্ষেত ও মসজিদের দিকে আশ্রয় নিলেও সেখানেও হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় কয়েকজন লাশের নিচে লুকিয়ে বেঁচে যান।

হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, অন্তত ১৭০ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ৯০ জন শিশু। তবে স্থানীয়দের ধারণা, প্রকৃত সংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতে পারে।

বেঁচে যাওয়া মানুষদের কষ্ট ও দাবি

হামলার পর বেঁচে থাকা মানুষগুলো বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। কিছু মানুষকে আরাকান আর্মি আটক করে টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে। পরে তাদের অস্থায়ী ক্যাম্পে বন্দি করে রাখা হয়, যেখানে খাদ্য ও চিকিৎসার তীব্র সংকট চলছে।

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গ্রামটি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখন বসবাসের অযোগ্য।

স্যাটেলাইট ছবিতে রাখাইনের হইয়ার সিরি গ্রাম। ছবি: এইচআরডব্লিউ

বর্তমানে অনেক রোহিঙ্গা মিয়ানমারের ভেতরে আটকে আছেন, আর কিছু বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। তারা আন্তর্জাতিক মহলে বিচার ও নিরাপত্তার দাবি জানাচ্ছেন।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, জান্তা সরকার ও আরাকান আর্মি উভয়ের পক্ষ থেকেই নির্যাতন অব্যাহত থাকায় বর্তমানে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের কোনও পরিবেশ নেই। আগামী ১৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৬২তম অধিবেশনে বিশ্বনেতাদের এই বিষয়টি জোরালোভাবে উত্থাপন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি, যাতে এই যুদ্ধাপরাধের স্বাধীন তদন্ত এবং জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত করা যায়।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor

The Mohadan Washington Times 24 bd. comহরমুজ প্রণালী নিয়ন্ত্রণে আরও কঠোর হচ্ছে ইরান, নতুন ওয়েবসাইট চালুThe Daily Mohadan...
06/05/2026

The Mohadan Washington Times 24 bd. com
হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে আরও কঠোর হচ্ছে ইরান, নতুন ওয়েবসাইট চালু
The Daily Mohadan Times
০৬ মে ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরালো করার ঘোষণা দিয়েছে ইরান। এই লক্ষে দেশটি একটি নতুন ওয়েবসাইট চালু করেছে এবং প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর জন্য নতুন নীতিমালা প্রণয়ন করেছে।



ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি’র বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, এই ওয়েবসাইটের মাধ্যমে ইরান এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর সরাসরি নজরদারি চালাবে। এমনকি এই জলপথ দিয়ে নিরাপদ যাতায়াতের বিনিময়ে ফি বা মাশুল আদায়ের একটি পরিকল্পনাও করছে তেহরান


ইতোমধ্যেই ‘পার্সিয়ান গাল্ফ স্ট্রেট অথরিটি’ নামে একটি নতুন নিয়ন্ত্রক সংস্থা গঠন করেছে ইরান সরকার। এখন থেকে এই প্রণালী দিয়ে পারাপার হতে ইচ্ছুক সকল জাহাজকে উক্ত কর্তৃপক্ষের কাছ থেকে ইমেইলের মাধ্যমে নতুন নিয়ম ও নির্দেশনা গ্রহণ করতে হবে। নবনির্মিত ওয়েবসাইটের ডোমেইন হিসেবে ব্যবহার করা হয়েছে ইরানের নিজস্ব কান্ট্রি কোড ‘.ir’।



বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন এবং বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইনের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই ইরানের মূল লক্ষ্য। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়, ফলে ইরানের এই নতুন পদক্ষেপ বিশ্ব রাজনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Mohadan London Times 24 bd. com

The Mohadan Washington Times 24 bd. comহরমুজে জাহাজে গুলি, অল্পের জন্য রক্ষা পেল ভারতীয় ১৭ নাবিকThe Daily Mohadan Times ...
28/04/2026

The Mohadan Washington Times 24 bd. com
হরমুজে জাহাজে গুলি, অল্পের জন্য রক্ষা পেল ভারতীয় ১৭ নাবিক
The Daily Mohadan Times
২৮ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

অনুমতি ছাড়া চলাচল করায় হরমুজ প্রণালিতে আবারও একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন জাহাজটির ভারতীয় ১৭ নাবিক।

সোমবার (২৭ এপ্রিল) প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই তেল ও রাসায়নিকবাহী জাহাজটিকে নিশানা করে ইরানের উপকূলরক্ষী বাহিনী গুলি চালায়।

আফ্রিকার দেশ টোগোর পতাকাবাহী ওই জাহাজটিতে ১৭ জন ভারতীয় নাবিক ছিলেন। তারা সবাই নিরাপদে রয়েছেন
ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও তেহরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে অগ্রসর হওয়ার ‘অপরাধে’ কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরানের বাহিনী। মার্কিন প্রেডিসেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করার পরেও হামলায় ইতি টানেনি ইরান। এবার তাদের নিশানায় এমটি শিরন-৭ নামের জাহাজটি।

গত ২৫ এপ্রিল জাহাজটি ওমানের শিনাস আউটার বন্দরের কাছ দিয়ে যাওয়ার সময় ইরানি উপকূলরক্ষীদের নিশানায় হয় বলে সোমবার জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রণালয়ের মুখপাত্র মনদীপ সিংহ রণধাওয়া।

তিনি বলেন, সব ভারতীয় নাবিক নিরাপদ রয়েছেন এবং কোনও ভারতীয় পতাকাবাহী জাহাজ আক্রান্ত হয়নি।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Daily Washington post

The Mohadan London Times 24 bd. comভারতে বৈষম্যের শিকার হচ্ছে মুসলিমরা, লঙ্ঘিত হচ্ছে নাগরিক স্বাধীনতা: অ্যামনেস্টিThe Da...
22/04/2026

The Mohadan London Times 24 bd. com
ভারতে বৈষম্যের শিকার হচ্ছে মুসলিমরা, লঙ্ঘিত হচ্ছে নাগরিক স্বাধীনতা: অ্যামনেস্টি
The Daily Mohadan Express
২২ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

ভারতে দিন দিন সংকুচিত হচ্ছে নাগরিক অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এক প্রতিবেদনে ভারতের মানবাধিকার পরিস্থিতির এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। সংস্থাটির মতে, দেশটিতে ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের লক্ষ্য করে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে।



অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে মুসলিম এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে বৈষম্যমূলক আইন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে বিচারবহির্ভূত ব্যবস্থা হিসেবে সংখ্যালঘু জনগোষ্ঠীর ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া ভারত সরকারের বিতর্কিত 'ফ্যাক্ট চেক ইউনিট' এবং নতুন ডিজিটাল আইনগুলোর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা কঠোরভাবে দমন করা হচ্ছে বলে রিপোর্টে অভিযোগ করা হয়েছে।



প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইউএপিএ (UAPA) এবং দেশদ্রোহিতার মতো কঠোর আইনগুলো ব্যবহার করে বছরের পর বছর ধরে অনেক অধিকারকর্মীকে বিচারহীনভাবে আটকে রাখা হয়েছে। কাশ্মীরের পরিস্থিতি এবং সেখানে সংবাদপত্রের স্বাধীনতার ওপর বিধিনিষেধের বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পেয়েছে অ্যামনেস্টির এই বৈশ্বিক মানবাধিকার মূল্যায়নে।



আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি সতর্ক করে বলেছে, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের এমন অবস্থান বৈশ্বিক মানবাধিকার মানদণ্ডের জন্য এক বড় হুমকি।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor

The Daily Mohadan Times হরমুজ প্রণালি পার হতে আইআরজিসির অনুমতি নিতে হবে: ইরানের সামরিক কর্মকর্তাThe Daily Washington pos...
17/04/2026

The Daily Mohadan Times
হরমুজ প্রণালি পার হতে আইআরজিসির অনুমতি নিতে হবে: ইরানের সামরিক কর্মকর্তা
The Daily Washington post
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অনুমতির প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইরানের একজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা। ওই কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, এখন থেকে হরমুজ প্রণালি অতিক্রমকারী সব জাহাজকে আইআরজিসির অনুমতি নিতে হবে।

অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা জানান, মার্কিন পতাকাবাহী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাবে। তবে সামরিক বা নৌবাহিনীর জাহাজগুলো এই অনুমতি পাবে না।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।

আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত, তবে ইরানের বন্দর অবরোধ বজায় থাকবে। ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত ওয়াশিংটন ইরানের বন্দরে অবরোধ বজায় রাখবে।
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

The Daily Washington Times ইসরায়েলকে অস্ত্র বিক্রির প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ, গ্রেপ্তার শতাধিকThe Daily Mohadan Time...
14/04/2026

The Daily Washington Times
ইসরায়েলকে অস্ত্র বিক্রির প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ, গ্রেপ্তার শতাধিক
The Daily Mohadan Times
প্রকাশ : ১৪ এপ্রিল ২০26

News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধ এবং ইরান যুদ্ধের প্রতিবাদে নিউ ইয়র্কের ম্যানহাটনে বিক্ষোভ চলাকালে অন্তত ৯০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) ম্যানহাটনে যান চলাচল বন্ধ করে এই বিক্ষোভ শুরু হলে পুলিশ তাদের হেফাজতে নেয়।

‘জিউইশ ভয়েস ফর পিস’ নামক সংগঠনের নেতৃত্বাধীন এই বিক্ষোভে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন গোয়েন্দা বিশ্লেষক ও হুইসেলব্লোয়ার চেলসি ম্যানিং, জনপ্রিয় অভিনেত্রী হারি নেফ এবং নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য আলেকসা অ্যাভিলেস। বিক্ষোভকারীরা সিনেটর চাক শুমার এবং কার্স্টেন গিলিব্র্যান্ডের অফিসের সামনে অবস্থান নিয়ে লেবাননে ইসরায়েলি হামলা এবং ইরান যুদ্ধে মার্কিন মদত বন্ধের জোরালো দাবি জানান।

বিক্ষোভকারীরা ম্যানহাটনে সিনেট ডেমোক্রেটিক নেতা চাক শুমারের অফিসের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেন। এরপর শত শত মানুষ রাস্তার ওপর বসে পড়ে ‘বোমায় নয়, মানুষের কল্যাণে অর্থ ব্যয় করো’ বলে স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং শেষে তিন শতাধিক বিক্ষোভকারীর মধ্য থেকে প্রায় ১০০ বা তার অধিক জনকে আটক করে বাসে করে নিয়ে যায়। এই ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে মার্কিন রাজনীতিকদের ইসরায়েল তোষণ নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ ফুটে উঠেছে

অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হরমোজ প্রণালিতে নৌ-চলাচল স্বাভাবিক রাখতে একটি আন্তর্জাতিক জোট গঠনের জোর প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে এ সপ্তাহে একটি বিশেষ শীর্ষ সম্মেলনের ডাক দিয়েছেন।

স্টারমার পার্লামেন্টে জানিয়েছেন, যুদ্ধ শেষ হওয়ার পর হরমোজ প্রণালি যাতে স্থায়ীভাবে উন্মুক্ত থাকে এবং বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারে, তা নিশ্চিত করতে সামরিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করা হবে। তবে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে থাকা স্টারমারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে যুদ্ধ ও নৌ-অবরোধের প্রবাদে ব্রিটেনে জীবনযাত্রার ব্যয় হু হু করে বাড়ছে এবং প্রতিটি পরিবার গড়ে প্রায় ৪৮০ পাউন্ড আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে একটি গবেষণা সংস্থা জানিয়ে

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন সংকটের সৃষ্টি হয়েছে। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট সতর্ক করেছেন, হরমোজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌ-চলাচল শুরু না হওয়া পর্যন্ত তেলের দাম আরও বাড়তে পারে।

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় একটি সরকারি হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। মেলবোর্ন থেকে গাজা অভিমুখে একটি বিশাল ত্রাণবাহী বহর বা ফ্লোটিলা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে, যার লক্ষ্য হলো ইসরায়েলি অবরোধ ভেঙে ফিলিস্তিনিদের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া। সব মিলিয়ে ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে এখন চরম অশান্তি ও অস্থিরতা বিরাজ করছে।
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Mohadan London Times 24 bd.com

The Mohadan Muslim press 24 bd.comইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু: বিশ্বের নজর পাকিস্তানের দিকে ১১ এপ্রি...
11/04/2026

The Mohadan Muslim press 24 bd.com
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু: বিশ্বের নজর পাকিস্তানের দিকে
১১ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

মধ্যপ্রাচ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ শনিবার (১১ এপ্রিল) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

৮ এপ্রিল থেকে কার্যকর দুই সপ্তাহের যুদ্ধবিরতি এখনও টিকে আছে, তবে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, হরমুজ প্রণালির সীমিত যান চলাচল এবং উভয় পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তেজনা বেড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জারেড কুশনার। ভান্স ইসলামাবাদ যাওয়ার আগে বলেছেন, তিনি ইতিবাচক ফলাফলের আশা করছেন এবং ট্রাম্প স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে, ইরান যদি আলোচনায় সৎভাবে অংশ না নেয় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নেবে।

ইরানের প্রতিনিধিদল ইতিমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে। নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরান স্পষ্ট জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি না মানলে এবং তাদের সম্পদ অবমুক্ত না করলে চূড়ান্ত সমঝোতা কঠিন হবে।

মূল বিরোধের বিষয়গুলোর মধ্যে রয়েছে লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনা, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র ১৫ দফা শর্ত তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে, যেখানে ইরানের প্রস্তাবে ১০ দফা রয়েছে।

ইসলামাবাদের লাল অঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১০ হাজারের বেশি সেনা, পুলিশ ও প্যারামিলিটারি বাহিনী মোতায়েন করা হয়েছে এবং দুই দিনের পাবলিক ছুটি ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই বৈঠককে “মেক অর ব্রেক” বলে অভিহিত করেছেন।

বিশ্লেষকরা বলছেন, বৈঠক ব্যর্থ হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক তেলের দাম, জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধাক্কা লাগতে পারে। বৈঠক এখনও চলছে এবং এখন পর্যন্ত কোনো চূড়ান্ত ফলাফল জানা যায়নি। পরিস্থিতি দ্রুত বদলাতে পারে।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Daily Washington Times

At BD, we seek to usher in a new era of healthcare by bringing medical products, capabilities and solutions to every corner of the world.

The Mohadan Sangram Times 24 bd.comলেবাননে আগ্রাসনের জন্য ইসরায়েলকে তীব্র নিন্দা ইইউ ও ব্রিটেনেThe Daily London Times  ০...
09/04/2026

The Mohadan Sangram Times 24 bd.com
লেবাননে আগ্রাসনের জন্য ইসরায়েলকে তীব্র নিন্দা ইইউ ও ব্রিটেনে
The Daily London Times
০৯ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি
লেবাননে চলমান সংঘাতের ভয়াবহতা ও উত্তাপ বৃদ্ধির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে এবং লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বাস্তবায়নে ব্রিটেন তার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।



সম্প্রতি বিবিসির প্রতিরক্ষা প্রতিনিধি জোনাথন বিলের এক প্রশ্নের জবাবে হিলি বলেন, "আমরা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানাই এবং আমরা চাই এটি স্থায়ী হোক।" যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি কতটুকু কার্যকর হবে—এমন প্রশ্নের উত্তরে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রক্রিয়াকে শক্তিশালী করতে ব্রিটেন অগ্রণী ভূমিকা পালন করবে।



তিনি আরও স্পষ্ট করেন যে, লেবাননে পরিস্থিতির অবনতি কোনোভাবেই কাম্য নয়। ইসরায়েল ও লেবাননের মধ্যকার বর্তমান বিরোধগুলো যেন নির্দিষ্ট যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনেই সমাধান করা হয়, সে বিষয়ে আন্তর্জাতিক চাপ বজায় রাখার ওপর জোর দিয়েছে যুক্তরাজ্য।



এদিকে, এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, ইসরায়েলের ভারী বোমাবর্ষণ এবং বেসামরিক নাগরিক নিহতের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়| তিনি অবিলম্বে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং জোর দিয়ে বলেন যে, যেকোনো শান্তি চুক্তিতে অবশ্যই লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে| ভঙ্গুর যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে সব পক্ষকে আলোচনার টেবিলে বসার তাগিদ দেন এই শীর্ষ কূটনীতিক|

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Daily London Times

At BD, we seek to usher in a new era of healthcare by bringing medical products, capabilities and solutions to every corner of the world.

The Mohadan Sangram Times 24 bd.comহরমুজ প্রণালী স্বাভাবিক করার একমাত্র পথ যুদ্ধবিরতি: চীনThe Islami  world news 24 ০৫ এ...
05/04/2026

The Mohadan Sangram Times 24 bd.com
হরমুজ প্রণালী স্বাভাবিক করার একমাত্র পথ যুদ্ধবিরতি: চীন
The Islami world news 24
০৫ এপ্রিল ২০২৬,
News publisher and Editorial
Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালীতে সৃষ্ট উত্তেজনা প্রশমন ও নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তার মতে, বর্তমানে এই অঞ্চলে যে নৌ-সংকট চলছে, তার মূল সমাধান নিহিত রয়েছে একটি টেকসই যুদ্ধবিরতির মধ্যে।
সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে এক ফোনালাপের সময় ওয়াং ই এই মন্তব্য করেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। ফোনালাপে ওয়াং ই গুরুত্বারোপ করেন যে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব সরাসরি আন্তর্জাতিক সমুদ্রসীমার ওপর পড়ছে।



হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে পুনরায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে বসে সংঘাত বন্ধের কার্যকর সিদ্ধান্ত নিতে হবে।



বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটে নিরাপত্তা নিশ্চিত করা বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি। ল্যাভরভের সাথে আলাপকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমান ভূ-রাজনৈতিক সংকট নিরসনে পারস্পরিক সহযোগিতা এবং কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির বিষয়েও একমত পোষণ করেন।

Nur A Azom Kazi Rafiqul Hasan Chowdhury
Editor
The Daily New York post

At BD, we seek to usher in a new era of healthcare by bringing medical products, capabilities and solutions to every corner of the world.

Address


2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Mohadan Bangladesh Pakistan Post 24 bd. com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed media company?

Share