JM Somrat

JM Somrat উদ্দেশ্য মৃত্যু, বেঁচে থাকাটা যাত্রা বিরতি,! 😔
⚽ Sports Updates
🇧🇩 Bangladesh Cricket & Football
🎬 Entertainment & Viral News
❤️ Thanks for 20K Followers

😅💔💝
14/08/2026

😅💔💝

🎉 Facebook recognized me as a consistent post creator this week!
14/08/2026

🎉 Facebook recognized me as a consistent post creator this week!

সব ফিক্স হবে, কিন্তু এই একটা জিনিস বাংলাদেশকে আজীবন ভোগাবে!! 😔স্লিপ ক্যাচিংয়ে কি আমাদের উন্নতি হবেই না? টেস্ট ক্রিকেটে এ...
13/08/2026

সব ফিক্স হবে, কিন্তু এই একটা জিনিস বাংলাদেশকে আজীবন ভোগাবে!! 😔

স্লিপ ক্যাচিংয়ে কি আমাদের উন্নতি হবেই না? টেস্ট ক্রিকেটে এমন গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করা রীতিমতো অপরাধ। তার ওপর স্টিভ স্মিথের ক্যাচ! 😥

এখন ভয় একটাই—এই ক্যাচটা শেষ পর্যন্ত বাংলাদেশকে কতটা ভোগায়!

তবে সবচেয়ে বড় অন্যায়টা হচ্ছে এবাদতের সঙ্গে। আমরা নিজেরাই এবাদতকে তার পারফরম্যান্সের জন্য একহাত নিচ্ছি, অথচ আজ সে যখন গুরুত্বপূর্ণ একটা চান্স তৈরি করল, তখন স্লিপ ক্যাচিংয়ের ব্যর্থতায় সেটাও হাতছাড়া হয়ে গেল।

Tanzid!! What have you done!! 💔

একটা ক্যাচের মূল্য টেস্ট ক্রিকেটে কতটা হতে পারে, সেটা ম্যাচ শেষেই হয়তো বুঝতে পারব। 🇧🇩🏏

সিলেট টাইটান্সের হয়ে খেলতে এসেছিলেন কেন্টের অধিনায়ক স্যাম বিলিংস। বিলিংস আবার ছিলেন রিশাদ হোসেনের পিএসএল সতীর্থ। একসাথে ...
12/08/2026

সিলেট টাইটান্সের হয়ে খেলতে এসেছিলেন কেন্টের অধিনায়ক স্যাম বিলিংস। বিলিংস আবার ছিলেন রিশাদ হোসেনের পিএসএল সতীর্থ। একসাথে লাহোর কালান্দার্সে খেলেছিলেন, এবারের আসরে খেলেছিলেন পিন্ডিজের হয়ে। রিশাদকে কাউন্টিতে নিয়ে যেতে চেয়েছিলেন বিলিংস...

বিলিংস আবার কাউন্টি দল কেন্টের অধিনায়কও। এই কেন্টের হয়ে ইংলিশ কাউন্টি খেলেছেন হাসান মাহমুদ। ২০২৩ বিপিএলে হাসানকে রংপুর রাইডার্স ড্রেসিংরুমে পেয়েছিলেন বিলিংস। সেদিন ২ উইকেট নেওয়া হাসানকে নিশ্চয়ই মনে ধরেছিল বিলিংসের। যার ফলাফল, কেন্টের হয়ে হাসানের কাউন্টি খেলা...

এবার কাউন্টি খেলতে যাবেন শরীফুল ইসলামও। একইসাথে মাঠ মাতাবেন হাসান মাহমুদের সাথে। শরীফুলের এই সুযোগ পাওয়ায় হাসানের যে বড় ভূমিকা আছে, বলার অপেক্ষা রাখে না...

ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট খেললে যেমন বড় বড় প্লেয়ারদের থেকে অনেক কিছু শেখা যায়, সেইসাথে নেটওয়ার্কিংও বাড়ে। আর নেটওয়ার্কিং নতুন নতুন অফার আনে, সুযোগ বাড়ায়...

🔥 পুরা জিনিস একটা,বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন সাকিব আল হাসান.?
11/08/2026

🔥 পুরা জিনিস একটা,বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন সাকিব আল হাসান.?

অভিজ্ঞতা নাকি তরুণ কার পারফরম্যান্সে আপনি সন্তুষ্ট ❓❓অভিজ্ঞ সাব্বির রহমান—যিনি পরিচিত একজন হিটার ব্যাটসম্যান হিসেবে—৮ বল...
11/08/2026

অভিজ্ঞতা নাকি তরুণ কার পারফরম্যান্সে আপনি সন্তুষ্ট ❓❓

অভিজ্ঞ সাব্বির রহমান—যিনি পরিচিত একজন হিটার ব্যাটসম্যান হিসেবে—৮ বলে করলেন মাত্র ১২ রান! 😶

অন্যদিকে তরুণ জিসান আলম যেন ব্যাট হাতে ঝড় তুললেন! 🔥
মাত্র ১৯ বলেই তুলে নিলেন দুর্দান্ত ৫০ রান! 💥

অভিজ্ঞতা বনাম তারুণ্য—আজকের দিনে ব্যাটে কিন্তু তরুণ জিসানই বাজিমাত! 🏏🔥

আপনার চোখে কে বেশি ইমপ্রেসিভ—সাব্বির নাকি জিসান? 👀

🚨 স্থগিত হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজ 😕জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতায় অধিনায়কত্ব হারিয়েছেন মেহেদী মিরাজ। তার বদলে দায়িত্ব পেয়...
11/08/2026

🚨 স্থগিত হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজ 😕

জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতায় অধিনায়কত্ব হারিয়েছেন মেহেদী মিরাজ। তার বদলে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। আসন্ন ভারত সিরিজ দিয়ে পূর্ণকালীন ওয়ানডে অধিনায়কত্বের যাত্রা শুরু হওয়ার কথা ছিল লিটনের। কিন্তু সেটা হয়তো আর হচ্ছে না। রাজনৈতিক টানাপোড়নে দ্বিতীয়বারের মতো স্থগিত হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজ।

গেল বছরের আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। কিন্তু কূটনৈতিক সম্পর্কের অবনতিতে শেষ পর্যন্ত আসার অনুমতি পায়নি রোহিত-কোহলিরা। ফলে নির্ধারিত এই সিরিজ এক বছর পিছিয়ে যায়। এর মাঝে বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ায় কিছুটা আশার আলো দেখা গিয়েছিল। কিন্তু সেটাও এবার থমকে গেছে।

ভারত সিরিজ আয়োজন করতে পারলে আয়ও বেশি। বিসিবি সভাপতি তামিম ইকবাল তাই এই সিরিজ আয়োজনে বেশ মুখিয়ে ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে একাধিক সাক্ষাৎকার দিয়ে স্বর নরম করেছেন। ভারতীয় বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন। শেষ পর্যন্ত সরকারের শরণাপন্নও হয়েছেন। কিন্তু কিছুতেই কাজে আসছে না।

আলোচনায় থাকা এই সিরিজের হঠাৎ গতি বদলের কারণ দুই দেশের রাজনীতি। ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই আশার ঘুড়ি ছিঁড়ে পথ হারায়। বদলে যায় বিসিবি পরিচালকদের মতও। সুখবর দিতে পারেননি স্বয়ং বিসিবি সভাপতি। ফলে ভারত সিরিজ না হওয়া প্রায় নিশ্চিত।

এদিকে আফগান সিরিজ বাদ দিয়ে ভারতের বাংলাদেশে খেলার কথা ছিল। কিন্তু ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজের সূচি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। অথচ একই সময়ে বাংলাদেশে থাকার কথা কোহলিদের। আফগান সিরিজ চূড়ান্ত হওয়ায় বাংলাদেশে ভারতের খেলতে আসার সম্ভাবনা কার্যত আর নেই।

|

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের একমাত্র জয়—আর সেই ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান। 🇧🇩❤️ব্যাট হাতে ৮৪ রানে...
11/08/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের একমাত্র জয়—আর সেই ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান। 🇧🇩❤️
ব্যাট হাতে ৮৪ রানের দারুণ ইনিংস, বল হাতে ১০ উইকেট—অলরাউন্ড নৈপুণ্যে সাকিবই হয়েছিলেন ম্যাচসেরা। 🏏🔥
আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ, তবে এবার নেই সেই ম্যাচজয়ী নায়ক সাকিব আল হাসান…! 💔

শেষ ১০ টেস্ট ম্যাচের পারফরম্যান্স দেখলে অবাক হতে হয়! 🫢বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড—দুজনে...
11/08/2026

শেষ ১০ টেস্ট ম্যাচের পারফরম্যান্স দেখলে অবাক হতে হয়! 🫢
বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড—দুজনেরই পরিসংখ্যান প্রায় সমানে সমান।

শান্ত: ৯৫৮ রান, গড় ৫৩.২২, ৫টি সেঞ্চুরি, ২টি অর্ধশতক।
ট্রাভিস হেড: ৯৫১ রান, গড় ৫২.৮৩, ৫টি সেঞ্চুরি, ৪টি অর্ধশতক।

অস্ট্রেলিয়ার ব্যাটারদের সঙ্গে তুলনা করতে গেলে বাংলাদেশের বর্তমান ব্যাটারদের মধ্যে এই মুহূর্তে শান্তই সবচেয়ে শক্তিশালী দাবি রাখেন। সাম্প্রতিক ফর্মে তিনি প্রমাণ করে চলেছেন যে, বিশ্বমানের বোলিং আক্রমণের বিপক্ষেও বড় রান করার সামর্থ্য তাঁর রয়েছে।

পরিসংখ্যানই বলে দিচ্ছে—ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত এখন বিশ্ব ক্রিকেটের সেরাদের সঙ্গেও আলোচনায় থাকার মতো পারফরম্যান্স করছেন।

💝💝
11/08/2026

💝💝

Address

Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when JM Somrat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share