28/07/2026
বীমানেই বাটপারী তাই না,
গ্রাহক, ভোগান্তীর,
আরে ভাই যেনে বুঝে সঞ্চয় করতে হবে,
,যে খানে অনেক কোম্পানি আছে মুহূর্তেই দাবী পরিশোধ করে থাকে,
কিছু কোম্পানির জন্য, সব কোম্পানি কে খারাপ বলা যাবে না।
পাঁচ কোটি ষোল লাখের বেশি মেয়াদোত্তীর্ণ বীমা দাবির চেক হস্তান্তর।
২৭/০৭/২০২৬ইং তারিখে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রধান কার্যালয়ে কোম্পানির সম্মানিত মুখ্য নির্বাহী কর্মকর্তা (CEO) জনাব কাজীম উদ্দিন কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতিতে দুইজন সম্মানিত গ্রাহকের হাতে তাঁদের মেয়াদোত্তীর্ণ বীমা দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
চেক গ্রহণকারী গ্রাহকবৃন্দ:
জনাব নুরুল হুদা – দুটি পলিসির বিপরীতে মোট ৳৪,১৬,৭৪,৭৫৬/- (ইতি পূর্বে এসবি বাবদ নিয়েছেন আরও ১০,০০,০০০/-)।
জনাব আব্দুল ওহাব – মেয়াদোত্তীর্ণ দাবি বাবদ ৳১,০৩,২৬,২৯৮/- (ইতি পূর্বে এসবি বাবদ নিয়েছেন আরও ৩০,০০,০০০/-)।
এ সময় CEO মহোদয় বলেন, “গ্রাহকের আস্থা ও প্রতিশ্রুতি রক্ষা করা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর সর্বোচ্চ অঙ্গীকার। সময়মতো বীমা দাবি পরিশোধের মাধ্যমে আমরা আমাদের সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন করে চলেছি।”
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ভবিষ্যতেও দ্রুত, স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি
বিশ্বাস • নিরাপত্তা • সমৃদ্ধির অঙ্গীকার