21/05/2026
রামিসার ঘটনাটা খুবই মর্মান্তিক। খবর অনুযায়ী, শিশুটিকে পাশের বাসার এক ব্যক্তি ফুসলিয়ে নিয়ে যায়। পরে তাকে হত্যা করা হয়। এই ঘটনা সামনে আসার পর এলাকাজুড়ে শোক আর ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এমন ঘটনা সাধারণত মানুষের মানসিক বিকৃতি, অপরাধপ্রবণতা আর নিরাপত্তার অভাবের কারণে ঘটে। তাই শিশুদের সবসময় নজরে রাখা, অপরিচিত বা কম পরিচিত কারও সাথে একা না পাঠানো খুব জরুরি।“নিষ্পাপ শিশু রামিসাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা পুরো দেশকে কাঁদিয়েছে।
এই নৃশংস ঘটনার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তি চাই।
আর কোনো রামিসার জীবন যেন এভাবে ঝরে না যায়…
মানবতা আজ সত্যিই লজ্জিত!” 😢💔