Kazirhat News

Kazirhat News কাজীরহাট_জাজিরা_শরীয়তপুর : কাজীর হাট বাজারের সব খবরাখবর পেতে লাইক দিন

01/06/2026

হারানো বিজ্ঞপ্তি!!!

নাম :নাসরিন আক্তার
পিতা :মালেক মাদবর
ঠিকানা :কাজীকান্দি,ডুবিসায়বর, জাজিরা, শরীয়তপুর

যোগাযোগ :সুমন মাদবর (বড় ভাই)
০১৯২৫৯৬৭৭৬৫

#কাজীরহাট #জাজিরা_টাইমস্

সংবাদ প্রতিবেদন: জাজিরায় হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও লুটপাট, এলাকা জুড়ে থমথমে অবস্থা​নিজস্ব প্রতিবেদক, ৩১ মে ২০২৬​শরীয...
31/05/2026

সংবাদ প্রতিবেদন: জাজিরায় হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও লুটপাট, এলাকা জুড়ে থমথমে অবস্থা
​নিজস্ব প্রতিবেদক, ৩১ মে ২০২৬
​শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট বাজারে আজ রবিবার (৩১ মে ২০২৬) বেলা ১১টার দিকে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। একদল দুর্বৃত্ত বাবুল কাজী নামে এক হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্মকভাবে জখম করেছে।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে দুর্বৃত্তরা অতর্কিতভাবে বাবুল কাজীর ওপর হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। হামলার পর দুর্বৃত্তরা তার দোকানের টাকা-পয়সা লুট করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বাবুল কাজীকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঘটনার পর থেকে পুরো কাজিরহাট বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
​স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই হামলার নেপথ্যে মোঃ সিরাজ মাদবর (মিরাশা) এবং মাদবর পরিবারের আরও কয়েকজন সদস্যের ইন্ধন রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

31/05/2026

শরীয়তপুরের জাজিরার কাজিরহাটে পূর্বশত্রুতার জেরে বাবুল কাজী নামের এক হোটেল ব্যবসায়ীকে তাহার নিজ দোকানে ডুকে কু পি য়ে জখম করেন মাদবর পরিবারের কিছু লোকজন
#বিস্তারিত #শরীয়তপুর

24/05/2026

জাজিরায় ভূমিসেবা মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

, জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমি অফিস এ সভার আয়োজন করে।

মঙ্গলবার (১৯ মে) বড় কান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় ভূমি সেবা ডিজিটালাইজেশন, অনলাইনে নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সু

শীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে এখন সাধারণ মানুষ ঘরে বসেই বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। এতে জনগণের সময় ও ভোগান্তি কমছে এবং সেবার স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে।

সভায় ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দালালমুক্ত সেবা নিশ্চিত করতে সরাসরি ভূমি অফিসের সেবা গ্রহণের পরামর্শ দেন বক্তারা।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ভূমিসেবা মেলা উপলক্ষে

সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্যভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মেলায় আগত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।

24/05/2026

কুরবানী ঈদ কে সামনে রেখে জমজমাট আজকের গুরুর হাট , কাজীর হাট বাজার

24/05/2026
24/05/2026

জমজমাট কুরবারি ঈদের গুরুর হাট - কাজীর হাট বাজার, #শরীয়তপুর

22/05/2026

স্থানীয় সূত্রে জানা যায় গত শনিবার আনুমানিক ১০.৩০ মিনিটে দিকে জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে কাজিরহাট কাঠপট্টি বাবুল শিকদারের দোকানে শালিস বসে সেখানে মাস্টার কাজি গোলাম মোস্তফা এক পক্ষের সালিশ হিসাবে উপস্থিত হন ওখানে আওয়ামী লীগ এর নেতা সিরাজ মাদবর ফজলু মাদবর
অন্যের জমি দখল করে দোকানপাট করেছেন সেখানে ন্যায় কথা বলাতে মাস্টার কাজি গোলাম মোস্তফার উপর অতর্কিতভাবে হামলা চালায়।
Kazirhat News #বিস্তারিত- ভিডিওতে

বৃষ্টি হলেই রাস্তার অবস্থা ভয়াবহ কাজীরহাট টু ক্লাবমোড় রাস্তা অনেক খারাপ প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে সাধারণ মানুষ ভোগান্তি...
11/05/2026

বৃষ্টি হলেই রাস্তার অবস্থা ভয়াবহ কাজীরহাট টু ক্লাবমোড় রাস্তা অনেক খারাপ প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে আছে।

Address

Kazirhat
Janjira
4KM

Alerts

Be the first to know and let us send you an email when Kazirhat News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazirhat News:

Share