Global Defence Wire

Global Defence Wire World Military & Defence News...✨

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের আগমনকে ঘিরে থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়ায় নিরাপত্তা ও নজরদা...
01/09/2026

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের আগমনকে ঘিরে থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়ায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে স্থানীয় প্রশাসন। শহরে আসছে প্রায় পাঁচ হাজার মার্কিন নাবিক। এই সম্ভাব্য আগমনকে সামনে রেখে বিশেষ করে যৌন ব্যবসা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামী বুধবার, ২ সেপ্টেম্বর পাতায়ার কাছাকাছি লায়েম চাবাং বন্দরে নোঙর করার কথা রয়েছে ইউএসএস আব্রাহাম লিংকনের।রণতরীটির সঙ্গে আরও দুটি মার্কিন নৌযান থাকার কথা রয়েছে।©

31/08/2026

Turkish 5Th Generation Stealth Fighter KAAN──

2024 সালে এটার প্রথম প্রোটোটাইপ (P0) সফলভাবে উড্ডয়ন সম্পন্ন করেছিলো। কিছুদিন আগে Turkish Aerospace Industries জানিয়েছে, P1 এবং P2 এই দুই প্রোটোটাইপেরও 26 সালের শেষের দিকে ফ্লাইট টেস্টিং শুরু করতে পারবে তারা। এই KAAN ফাইটারের জন্য যুক্তরাষ্ট্র থেকে ইঞ্জিন নিতে হচ্ছে তুরস্ককে। গত 9 July থেকে কার্যকর হওয়া একটা চুক্তিতে KAAN বিমানের জন্য তুরস্কের কাছে General Electric F110 ইঞ্জিন রপ্তানির লাইসেন্স অনুমোদন করেছে ট্রাম্প প্রশাসন।

মোট 80টা ইঞ্জিনের অর্ডার করেছে তুরস্ক। যার প্রথম ব্যাচ 2027 সালেই তুরস্কে পৌঁছাবে বলে নিশ্চিত করা হয়েছে। এই এক ইঞ্জিনের জন্যই অনিচ্ছা সত্ত্বেও ট্রাম্পের অনেক কথাই শুনতে হচ্ছে এরদোগানকে। অনেক কিছুই সেক্রিফাইস করতে হচ্ছে। কথায় আছে না; 'কিছু পেতে হলে কিছু দিতে হয়।' সেরকমই আর কি। তবে 2032 সালের মধ্যে KAAN Fighter-এ নিজস্ব প্রযুক্তিতে তৈরি TEI-TF35000 ইঞ্জিন যুক্ত করার লক্ষ্যে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে তুরস্ক।

উল্লেখ্য, 2026 সালের মে মাসে SAHA ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোতে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং TUSAŞ-এর মধ্যে আনুষ্ঠানিক একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী প্রথম ব্যাচে 20টা KAAN Block 10 ফাইটার জেট কেনা হচ্ছে তুর্কি বিমান বাহিনীর জন্য। যেগুলা 2028 থেকে 2030 সালের মধ্যে তুর্কি বিমান বাহিনীতে যুক্ত হবে। আর 2025 এর জুন মাসে প্রায় 10 বিলিয়ন ডলার ব্যয়ে মোট 48টা এই KAAN ফাইটার ক্রয়ের জন্য TAI এর সাথে চুক্তি সম্পন্ন করে রেখেছে ইন্দোনেশিয়া। এছাড়া অনেক আগে থেকেই পাকিস্তানের সাথে এই ফাইটার জেট যৌথ উৎপাদনের পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে।

28/08/2026

Russian Kord 12.7mm Heavy Machine Gun...💀

2001 সালে সোভিয়েত আমলের NSV মেশিনগান এর জায়গায় রাশান আর্মিতে সার্ভিসে আসে এটা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর NSV-এর মূল যেই কারখানা 'Metallist' সেটা পড়ে যায় কাজাখস্তানে, এজন্য 1998 সাল থেকে নিজস্ব 'V.A. Degtyarev Plant'-এ আগের NSV এর উপর ভিত্তি করেই সম্পূর্ণ নতুন মেকানিজমে শক্তিশালী এই অস্ত্রটা তৈরি করা শুরু করে রাশিয়া।

সাধারণত 12.7×108 মিমি (সোভিয়েত) ক্যালিবারের কার্তুজ ব্যবহার করা হয় এটাতে, তবে আন্তর্জাতিক বাজারে বিক্রি করার জন্য তৈরি এক্সপোর্ট ভ্যারিয়েন্টে .50 BMG বা 12.7×99 মিমি NATO ক্যালিবারের কার্তুজ ব্যবহার করা হয়। প্রতি মিনিটে এটা দিয়ে প্রায় 600 থেকে 750 রাউন্ড গুলি ফায়ার করা যায়।

খালি অবস্থায় তো এটার মূল বডির ওজন থাকে প্রায় 25.5 কেজি আর বাইডপ স্ট্যান্ডসহ এটার ওজন হয় 32 কেজি। রাশিয়ার এই Kord Heavy Machine Gun-টা দিয়ে 1,500 থেকে 2,000 মিটার দূরত্বে শত্রু পক্ষের যে কোনো টার্গেটে নির্ভুলভাবেই আঘাত হানা সম্ভব।

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমাদ শারা জুলানির বাবা প্রখ্যাত সিরিয়ান অর্থনীতিবিদ ও গবেষক হুসাইন আল-শারা সিরিয়ায় ই%সর...
23/08/2026

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমাদ শারা জুলানির বাবা প্রখ্যাত সিরিয়ান অর্থনীতিবিদ ও গবেষক হুসাইন আল-শারা সিরিয়ায় ই%সর|%ইলি দখলদারিত্বের উসকানি ও আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি মনে করেন, এই আগ্র|সনের উদ্দেশ্য হচ্ছে, সিরিয়াকে দুর্বল করে রাখা এবং এর স্থিতিশীলতা নষ্ট করা।

দখলদার বাহিনীর ক্রমাগত অনুপ্রবেশ ও হামলার বিরুদ্ধে সতর্ক করে তিনি জোর দিয়ে বলেন যে, সিরিয়ার জনগণ চুপ করে বসে থাকবে না এবং গোলান মালভূমি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তা একটা অধিকৃত ভূখণ্ড হিসেবেই থাকবে।

ছবিটা 1992 সালের। দামেস্কে অনুষ্ঠিত একটা অর্থনৈতিক সিম্পোজিয়ামে বক্তব্য রাখার সময় তোলা।

21/08/2026

ইয়েমেনের হুথি নেতাদের উপর হামলার ফুটেজ প্রকাশ করেছে স%ন্ত্র|%সী সৌদি সমর্থিত সরকারি বাহিনী...

আজ জুলাই জাদুঘরে এসেছিলেন সেই মেয়েটি, যিনি অভ্যুত্থানের সময়ে ছাত্রলীগকে প্রতিহত করতে স্কুলব্যাগে লাঠি নিয়ে সাইকেল চালিয়ে...
17/08/2026

আজ জুলাই জাদুঘরে এসেছিলেন সেই মেয়েটি, যিনি অভ্যুত্থানের সময়ে ছাত্রলীগকে প্রতিহত করতে স্কুলব্যাগে লাঠি নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তার এই ছবিটি লাখ লাখ মানুষকে তাড়িত করে এবং জুলাই জাদুঘরে তার এই আইকনিক ছবিটির স্কাল্পচার তৈরি হয়।

ফাতিহা নুসরাত তানজিলা আজ প্রথমবারের মতো জুলাই জাদুঘরে ঘুরতে আসে। আমি তখন জাদুঘরের ক্যান্টিনে খাচ্ছিলাম। আমি তাকে দেখতে পেয়ে এগিয়ে যাই এবং তানজিলা ও তাঁর মা'কে নিয়ে জাদুঘরটা ঘুরে দেখাই। শেষে স্কাল্পচারটার সঙ্গেও তার একটা ছবি তুলি। যেই স্কাল্পচারটি অসংখ্য বিদেশী সাংবাদিক ও কূটনৈতিকদের কাছে প্রশংসনীয় হয়েছিল।

একটি মেয়ে ইউনফর্ম পরে ব্যাগে লাঠি নিয়ে যাচ্ছে ছাত্রলীগকে প্রতিহত করতে, এরকম জুলাই কন্যার কাছেই স্বৈরাচার সরকারের পরাজয় ঘটেছিল।

জুলাই জাদুঘরে প্রতিদিন এরকম অসাধারণ মুহুর্ত তৈরি হচ্ছে।©

280 মিলিয়ন ডলার ব্যয়ে তুরস্ক থেকে বিশাল সমরাস্ত্র প‍্যাকেজ পেতে যাচ্ছে ইউক্রেন। তুরস্ক মূলত তাদের বহরে থাকা পুরোনো এবং ...
16/08/2026

280 মিলিয়ন ডলার ব্যয়ে তুরস্ক থেকে বিশাল সমরাস্ত্র প‍্যাকেজ পেতে যাচ্ছে ইউক্রেন। তুরস্ক মূলত তাদের বহরে থাকা পুরোনো এবং অব্যবহৃত মার্কিন অস্ত্রগুলা বিক্রি করে দিচ্ছে ইউক্রেনের কাছে।

বিশাল এই সামরিক প্যাকেজে ইউক্রেনের জন্য থাকছে 12টা M270 রকেট লঞ্চার। 2,524টা M26 ক্লাস্টার রকেট, এই রকেটগুলা M270 লঞ্চার থেকে নিক্ষেপ করা যায়। 70টা M39 ATACMS ব্যালেস্টিক মিসাইল, এগুলা দিয়ে 165 কিলোমিটারের মধ্যে রাশিয়ার যে কোনো টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানতে পারবে ইউক্রেন। 47,000 পিস M509A1 203মিমি আর্টিলারি শেল, দূরপাল্লার এই শক্তিশালী শেলগুলা যুদ্ধ ক্ষেত্রে ইউক্রেনের গোলন্দাজ বাহিনীকে বড় সুবিধা দিবে।

এই অস্ত্রগুলা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি তাই আন্তর্জাতিক নিয়ম (Third-party re-export) অনুযায়ী এগুলা বিক্রি করতে চাইলে আমেরিকার অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিলো। মার্কিন State Department ইউক্রেনের কাছে এই অস্ত্রগুলা হস্তান্তরের অনুমোদনের প্রস্তাবটা মার্কিন কংগ্রেসকে অবহিত করেছিলো।

কিন্তু অস্ত্রের এই বহরে বিপুল পরিমাণ ক্লাস্টার বোমা থাকায় Human Rights Watch সহ আরও কিছু মানবাধিকার সংস্থার আপত্তির কারণে অনুমোদন না পাওয়ার সম্ভাবনা ছিলো। তবে সর্বশেষ আপডেট অনুযায়ী, অলরেডি এই Re-export চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছে আমেরিকা। এখন রানিং এই আগষ্ট মাসের শেষের দিক থেকেই অস্ত্রগুলা ধাপে ধাপে ইউক্রেনের কাছে সরবরাহ করা শুরু হতে পারে।

গত 9 August হেরাত থেকে জাতিসংঘের 2 জন কর্মিকে আটক করেছে ত|%লিব|%নের গোয়েন্দা সংস্থা (GDI)।জাতিসংঘ প্রথম দুই দিন (9 ও 10 ...
14/08/2026

গত 9 August হেরাত থেকে জাতিসংঘের 2 জন কর্মিকে আটক করেছে ত|%লিব|%নের গোয়েন্দা সংস্থা (GDI)।
জাতিসংঘ প্রথম দুই দিন (9 ও 10 তারিখ) ত|%লিব|%ন কর্তৃপক্ষের সাথে কুটনৈতিক আলোচনা সহ এই সেই করে ঘটনার সমাধান এবং কর্মীদের মুক্ত করার চেষ্টা করেছিলো। কিন্তু তৃতীয় দিনেও যখন কাজ হলোনা; তখন 4র্থ দিনে লে জাতিসংঘ: "আ%ফগ|%নিস্তানের 24 লাখ মেয়েকে শিক্ষা থেকে বঞ্চিত রেখেছে ত|%লিব|%ন!"🫡

এই মানুষটা কি আর বেঁচে ফিরবেন জালিমের কারাগার থেকে! কতটা টর্চার করলে একটা মানুষে পাজরের হাঁড় ভেঙে যায়! তারপর ভাঙলো পা। ক...
10/08/2026

এই মানুষটা কি আর বেঁচে ফিরবেন জালিমের কারাগার থেকে! কতটা টর্চার করলে একটা মানুষে পাজরের হাঁড় ভেঙে যায়! তারপর ভাঙলো পা। কোন রকম চিকিৎসা ছাড়াই আবারও টর্চার, আবারো আবারো...

এবার থেতলে দিলো চোখ, মাথা আর বুক, আশঙ্কাজনক অবস্থা। এতটাই খারাপ অবস্থা যে, তাঁর আইনজীবী তাঁকে চিনতে পারছিলেন না। তিনি ঠিকমত দাঁড়াতেও পারছেন না। তবু থেমে নেই টর্চার। গ|%জ|%র স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মুনির আল-বুরশ এই খবরে তাঁর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

590 দিন ধরে বিনা অপরাধে একজন মানুষকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। উনার অপরাধ উনি গ|%জ|%র শিশুদের প্রাণ বাঁচাতে চাইতেন। উনার অপরাধ উনি একজন ডাক্তার। উনার অপরাধ উনি পবিত্র ভূমির সন্তান। *আমি তো অক্ষম, কিছু করার সাধ্য নেই, শুধু এক ফোঁটা অশ্রুই আপনার চরণে আমার বিনীত নিবেদন...💔*

ড. হুসাম আবু সাফিয়া
শিশু বিশেষজ্ঞ ও পরিচালক, কামাল আদওয়ান হাসপাতাল। গ|%জ|, ফি%লিস্তি%ন।

নাঈমা তামান্না
8 অগাস্ট 2026

06/08/2026

INDEPENDENCE DAY...🤍
36 JULY 2024-26.

Address

Jatrabari

Telephone

+8801619397130

Website

Alerts

Be the first to know and let us send you an email when Global Defence Wire posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global Defence Wire:

Shortcuts

Share