22/08/2026
বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম!
আলহামদুলিল্লাহ! সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুর উদ্দিন জাকারিয়া।
গর্বের বিষয় হলো—তিনি আমাদের পটুয়াখালীর কৃতি সন্তান। তাঁর এই অসাধারণ অর্জনে পটুয়াখালীবাসীসহ পুরো বাংলাদেশ গর্বিত।
পবিত্র কোরআনের প্রতিযোগিতায় দেশের জন্য এমন সম্মান বয়ে আনার জন্য হাফেজ নুর উদ্দিন জাকারিয়াকে আন্তরিক অভিনন্দন।
আল্লাহ তাআলা তাঁর ইলম, আমল ও হিফজে আরও বরকত দান করুন এবং কোরআনের খেদমতের জন্য তাঁকে কবুল করুন।
আলহামদুলিল্লাহ—পটুয়াখালীর আরেকটি গর্বের অর্জন।