My Manirampur news

My Manirampur news ঐতিহ্য/ সুবিধাবঞ্চিত মানুষের জীবনি/ কৃষি ভিডিও প্রকাশ করতে এখনি কল করুন 01926780250 https://youtube.com/channel/UCWzDe_SK-eraqk5Mu1bvJQQ

23/09/2026

এমপির নির্বাচনী এলাকায় উন্নয়ন সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নে স্পষ্ট করলেন মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামী আমির- মোঃ ফজলুল হক

22/09/2026

বিনোদন জগতে শোকের ছায়া, মা*রা গেলেন জেমস

এ কেমন জীবন,,, স্বামী স্ত্রী দুজনেই স্ট্রোকের কারণে প্যারালাইসিস হয়ে একটি ভাঙা ঘরে বসবাস করছেন।কি ভাবে চলবে তাদের খাওয়া ...
21/09/2026

এ কেমন জীবন,,, স্বামী স্ত্রী দুজনেই স্ট্রোকের কারণে প্যারালাইসিস হয়ে একটি ভাঙা ঘরে বসবাস করছেন।
কি ভাবে চলবে তাদের খাওয়া দাওয়া, ঔষধ কেনাকাটা।
কি ভাবে করবে গোছল,কি ভাবে যাবেন বাহিরে।

এই তো জীবন,,,,,,,,

21/09/2026

ডিজেল, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়ল।

মনিরামপুর বাজারের যানজট নিরসনে আনসার সদস্যরা, পাশে দাঁড়ালেন উপজেলা  যুবদল ভ্রাম্যমান প্রতিনিধি:উপজেলা প্রশাসনের নির্দেশন...
19/09/2026

মনিরামপুর বাজারের যানজট নিরসনে আনসার সদস্যরা, পাশে দাঁড়ালেন উপজেলা যুবদল

ভ্রাম্যমান প্রতিনিধি:
উপজেলা প্রশাসনের নির্দেশনায় মনিরামপুর পৌর শহরের তীব্র যানজট নিয়ন্ত্রণে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। তাদের অক্লান্ত পরিশ্রমে বাজারের প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে কড়া রোদেও দায়িত্ব পালনরত এসব আনসার সদস্যদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন মনিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী ও যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ রুবেল। এ সময় মাঠে থাকা দায়িত্বশীল আনসার সদস্যদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, যানজট নিরসনে দায়িত্ব পালনকারী কর্মীদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দুপুরে ৯ জন সদস্যের মাঝে খাবার বিতরণ করা হয় এবং পরবর্তীতে সন্ধ্যায় আরও ৮ জনের জন্য খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সাধারণ মানুষ ও পথচারীরা জানান, বাজারের যানজট নিয়ন্ত্রণে আনসার সদস্যদের নিয়মিত এই উপস্থিতি এবং কঠোর দায়িত্ব পালনের ফলে সড়কে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরে আসছে। তীব্র গরমে মাঠে দায়িত্ব পালনকারীদের পাশে দাঁড়িয়ে যুবদল নেতারা যে উদ্যোগ নিয়েছেন, স্থানীয়রা তার ভূয়সী প্রশংসা করেছেন

আজই টাই সংগ্রহ করুন,,,,,ঐতিহ্যবাহী  হাডুডু খেলা,৷
19/09/2026

আজই টাই সংগ্রহ করুন,,,,,
ঐতিহ্যবাহী হাডুডু খেলা,৷

মণিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের ইউনিয়ন টিম সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিতমণিরামপুর (যশোর) প্রতিনিধি:বা...
19/09/2026

মণিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের ইউনিয়ন টিম সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ, মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে ২০২৬ সালের ইউনিয়ন টিম সদস্যদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মণিরামপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক এবং উপজেলা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সামাদ মহিলা বিভাগের দায়িত্বশীলদের সাধারণ নারীদের মাঝে আল-কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "মানুষের মাঝে কুরআনের সঠিক শিক্ষা পৌঁছে দিতে দায়িত্বশীলদের নিয়মিতভাবে কাজ করতে হবে এবং নিজেদের ব্যক্তিগত আমল-আখলাক ও আদর্শের মাধ্যমে ইসলামের প্রকৃত সৌন্দর্য সবার সামনে তুলে ধরতে হবে।"
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মহিলা কর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২০২৬: মণিরামপুরে সর্পদংশন প্রতিরোধে সচেতনতার আহ্বানমণিরামপুর (যশোর) প্রতিনিধি:সর্পদংশন...
19/09/2026

আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২০২৬: মণিরামপুরে সর্পদংশন প্রতিরোধে সচেতনতার আহ্বান

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
সর্পদংশন নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রচলিত ভুল ধারণা দূর করা এবং সাপে কাটার পর দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সর্পদংশনের ঝুঁকি, প্রতিরোধের উপায়, সাপে কাটার পর করণীয় এবং দ্রুত হাসপাতালে নেওয়ার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। একই সঙ্গে সাপে কাটার পর ওঝা, কবিরাজ কিংবা ঝাড়ফুঁকের মাধ্যমে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জোর আহ্বান জানানো হয় সর্পদংশনের ঝুঁকি ও বর্ষাকালীন সতর্কতা স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, গ্রামাঞ্চলে সর্পদংশনের ঘটনা তুলনামূলক বেশি ঘটে। বিশেষ করে বর্ষাকালে পানি বৃদ্ধি পাওয়া, ঝোপঝাড়, ধানক্ষেত, খড়ের গাদা ও বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে সাপের বিচরণ বাড়ায় সর্পদংশনের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়। অসচেতনতা ও সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণে অনেক সময় আক্রান্ত ব্যক্তির জীবন চরম ঝুঁকির মধ্যে পড়ে। এবিষয়ে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও মোঃ ফয়সাল আহমেদ বলেন
সাপে কাটলে আতঙ্কিত হবেন না: আক্রান্ত ব্যক্তিকে শান্ত রাখতে হবে এবং আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকতে হবে। আক্রান্ত ব্যক্তির চলাচল যতদূর সম্ভব কমিয়ে অঙ্গটি স্থির রাখার চেষ্টা করতে হবে।সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে হবে।
সাপটি কী ধরনের ছিল তা দেখতে গিয়ে সেটিকে ধরতে বা মারতে গিয়ে নতুন করে ঝুঁকি নেওয়া যাবে না। নিরাপদ দূরত্ব থেকে সম্ভব হলে সাপের একটি ছবি তুলে চিকিৎসককে দেখানো যেতে পারে। সাপে কাটার পর প্রচলিত কিছু ভুল ও ক্ষতিকর পদ্ধতি পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। যেমন—ক্ষতস্থান কেটে রক্ত বের করা মুখ দিয়ে বিষ চুষে নেওয়া আক্রান্ত স্থানে আগুন বা রাসায়নিক প্রয়োগ করা। শক্ত করে দড়ি বা রশি দিয়ে বেঁধে রাখা, ওঝা-কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক করানো,বিশেষজ্ঞদের মতে, সাপে কাটার পর যত দ্রুত সম্ভব চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোই সবচেয়ে নিরাপদ। সময়মতো সঠিক চিকিৎসা ও পর্যবেক্ষণ পেলে অধিকাংশ রোগীই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। আমাদের প্রতিরোধ ও সুরক্ষায় কিছু জরুরি কাজ করতে হবে।বাড়ির আশপাশ ও ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।রাতে বাইরে চলাচলের সময় টর্চ বা পর্যাপ্ত আলোর ব্যবহার নিশ্চিত করুন।
খড়ের গাদা, কাঠের স্তূপ বা পরিত্যক্ত ঘরে হাত দেওয়ার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। কৃষক ও মাঠে কর্মরত ব্যক্তিরা ধানক্ষেত, ঘাসের জমি বা ঝোপঝাড়ে কাজ করার সময় উপযুক্ত জুতা ও পায়ের সুরক্ষা ব্যবহার করুন। সচেতনতাই পারে প্রাণ বাঁচাতে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসের মূল উদ্দেশ্য হলো সর্পদংশনকে কেন্দ্র করে থাকা ভয় ও কুসংস্কার দূর করে মানুষকে বৈজ্ঞানিক ও সঠিক চিকিৎসা ব্যবস্থার আওতায় আনা। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে ডা. অনুপ কুমার বসু ও ডা. নাহিদসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স ও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সততা ও সাদামাটাই তাঁর শক্তি: মণিরামপুর সদরের ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে সাধারণ মানুষের আস্থার প্রতীক মো. আব্দু...
19/09/2026

সততা ও সাদামাটাই তাঁর শক্তি: মণিরামপুর সদরের ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে সাধারণ মানুষের আস্থার প্রতীক মো. আব্দুল হাসিম
মণিরামপুর প্রতিনিধি:
আসন্ন মণিরামপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাকোশপোল ২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মনে এক শক্ত স্থান করে নিয়েছেন সৎ ও সাদামাটা মনের মানুষ মো. আব্দুল হাসিম। তাঁর সহজ-সরল জীবনযাপন এবং জনসেবার মানসিকতা এলাকার ভোটারদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে মো. আব্দুল হাসিম বলেন, "জনগণের প্রতিনিধি মানেই জনগণের সেবা করার লাইসেন্স। মূলত এই লাইসেন্স দেয় জনগণ, আর সেই জনগণই তাদের নিজেদের অধিকার ও সরকারি সুযোগ-সুবিধা পেতে মেম্বারের দ্বারে দ্বারে ধর্ণা দেয়।"
ভোটারদের ভোগান্তি লাঘবে এক যুগান্তকারী ও জনকল্যাণমুখী ঘোষণা দিয়ে তিনি বলেন, "আমি আজ ঘোষণা করছি, সরকারি কোনো সুযোগ-সুবিধা নিতে আপনাদের আর আমার কাছে আসতে হবে না। আমি নিজেই আপনাদের বাড়িতে বাড়িতে আপনাদের কাঙ্ক্ষিত সুবিধা নিয়ে হাজির হব।"
এলাকার উন্নয়নের রূপরেখা তুলে ধরে এই প্রার্থীরা আরও জানান, এলাকার সচেতন জনগণ যদি তাঁদের মূল্যবান রায় দিয়ে তাঁকে সেবা করার সুযোগ দেন, তবে তিনি ওয়ার্ডের প্রতিটি মানুষের প্রতিনিধি হিসেবে সরকারের উচ্চ মহলে সাধারণ মানুষের চাওয়া-পাওয়া ও দাবিগুলো জোরালোভাবে তুলে ধরবেন। পাশাপাশি, এলাকার সকল সরকারি উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ সততা ও সঠিক উপায়ে বাস্তবায়ন করার প্রতিশ্রুতিও দেন তিনি।
এলাকাবাসীর মতে, মো. আব্দুল হাসিমের এমন জনবান্ধব ও বিনয়ী মনোভাব তাঁকে অন্যান্য প্রার্থীদের চেয়ে আলাদা করেছে, যা ওয়ার্ডবাসীর মনে পরিবর্তনের এক নতুন আশার সঞ্চার করেছে।

18/09/2026

মণিরামপুরে নারী সহ কট ঘোষাই

Address

Manirumpur Jessore Khulna
Khulna
7440

Telephone

+8801926780250

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Manirampur news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to My Manirampur news:

Shortcuts

Share