Light Of Islam

Light  Of Islam welcome my page

11/03/2025

জান্নাত প্রস্তুত রাখা হয়েছে তাদের জন্য,

"যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায়ও দান করে। ক্রোধকে নিয়ন্ত্রন করে। মানুষকে ক্ষমা করতে থাকে। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন।"

(সূরা আলে ইমরান, আয়াত ১৩৪)

09/01/2024

মানুষ কি দেখে না যে আমি তাকে ক্ষুদ্র কীট থেকে সৃষ্টি করেছি

Sanowar Hossain

11/09/2023

নামাজ ছেড়ে দেওয়ার পরিণতি সম্পর্কে জেনে নিন

কবর হলো 'আলামুল বারজাখ' তথা মৃত্যুপরবর্তী জীবনের প্রথম স্টেশন।🌻 মৃত্যুই জীবনের সমাপ্তি নয়, বরং নতুন জীবনের সূচনা মাত্র।...
16/08/2022

কবর হলো 'আলামুল বারজাখ' তথা মৃত্যুপরবর্তী জীবনের প্রথম স্টেশন।🌻

মৃত্যুই জীবনের সমাপ্তি নয়, বরং নতুন জীবনের সূচনা মাত্র। কবর হলো তার প্রথম ধাপ। কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। কবরের সময়কালটা মানুষের এক অদ্ভুত নিঃসঙ্গতা ও একাকিত্বের অভিজ্ঞতা । ঘুম থেকে উঠার পর স্বপ্নের জগৎটা যেমন ঝাপসা মনে হয়, বাস্তবকে মনে হয় আসল সত্য। ঠিক তেমনি মৃত্যুর পর দুনিয়ার জীবনকে মনে হবে একটা স্বপ্ন-যা আপনি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছেন। ফেরেশতাদের সাথে অলোকিক সব অভিজ্ঞতার পর এখন আপনি ফিরে এসেছেন আপনার কবরে। আপনাকে মাটি দেওয়া হয়ে গেছে। ফফিরে চলে গেছে সব কাছের লোকজন। এখন একাকিত্ত্ব আর নিঃসঙ্গতায় আপনার একমাত্র সঙ্গী। ঈমান আর সৎকর্মের পুঁজি সাথে না থাকলে কবরের প্রথম রাতের রিমান্ডেই জীবনে অর্জিত সকল সম্পদ, ক্ষমতা, সার্টিফিকেট তথা ডক্টরেট ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি সব উধাও হয়ে যাবে। শুধু কাজে লাগবে মক্তবে শেখা সেই তিনটি লাইন-🍁

'তোমার রব কে...//★🥀
'তোমার দ্বীন কি...//★🥀
'তোমার নবী কে...//★🥀

এত সম্পদ, সম্মান আর জশ-খ্যাতি আপনার কি কাজে লাগবে , যদি এই প্রশ্ন তিনটির উত্তর করতে পারেন?🍂

মুমিন বান্দাকে প্রশ্ন করা হবে-'তোমার রব কে?'
সে উত্তর দেবে-'আল্লাহ আমার রব।💐

তাকে প্রশ্ন করা হবে-'তোমার দ্বীন কি?'
সে উত্তর দেবে-'আমার দ্বীন ইসলাম।'🌼

অতঃপর তৃতীয় প্রশ্ন করা হবে- 'দেখ তো, এই লোকটাকে চেনো কি না?'
সে উত্তর দেবে-'তিনি আল্লাহর রাসূল (সা)।🌸

এবার মুমিনকে অতিরিক্ত একটি প্রশ্ন জিজ্ঞেস করা হবে-'তুমি এগুলো জানলে কিভাবে।🌹

মুমিন বান্দা তখন তখন উত্তর দেবে-'রাসূল (সঃ) আমাদের কাছে মহান রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন। আমরা তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং তাকে সত্যায়ন করেছি।🌿

💗(সুনানে আবু দাউদ : ৪৭৫৩)💗

ফেরেশতারা তখন খুশি হয়ে তাকে অভিনন্দন জানাবে। তার কবরকে ৭০ হাত পর্যন্ত প্রশস্ত করা হবে এবং কিয়ামত পর্যন্ত সবুজে ভরিয়ে দেওয়া হবে।🍀

🖤(সহিহ মুসলিম : ২৮৭০)🖤

তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং তাকে দেখিয়ে দেওয়া হবে তার কাঙ্ক্ষিত জান্নাতের আবাসস্থল।🥀❣️

🧡(সুনানে আবু দাউদ : ৪৭৫৩)🧡

আল্লাহ আমাকে সিজদাহ এর মধ্যে মৃত্যু দিও
25/07/2022

আল্লাহ আমাকে সিজদাহ এর মধ্যে মৃত্যু দিও

বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহ কে কবর দেওয়ার ঠিক ২৪ ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ু দ...
19/07/2022

বিজ্ঞানের দৃষ্টিতে
মৃতদেহ কে কবর দেওয়ার ঠিক ২৪ ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ু দ্বার দিয়ে বেরোতে থাকে।
তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ঐ দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রন দেয়।
দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা, মাকড়, বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়।

কবরস্থ করার ০৩ দিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়।

০৬ দিন পরে নখ খসে পড়তে থাকে।

০৯ দিন পরে চুল খসে পড়া শুরু হয়।
মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়ে আর পেট ফোলা শুরু হয়ে যায়,

১৭ দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে।

৬০ দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না।

৯০ দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়।

এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়।
আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়।

অতএব আমার ভাই ও বোনেরা

মানুষের এতো অহংকার, এতো আত্মগরিমা, এতো হিংসা, এতো বিদ্বেষ, এতো লালসা, এতো নাম, এতো শৌর্য্য, এতো সম্মান, এতো শক্তি, এতো সামর্থ্য, এতো ধণদৌলত, এতো ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়?

সবকিছুই মাটিতে মিশে যায়।

মানুষের অস্তিত্ব বা কি আছে?
মাটি থেকে সৃষ্ট, মাটিতেই কবরস্থ হয়ে, মাটিতেই মিশে যায়।
এই দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না।

প্রতিটি ভালো কাজ, এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটি মন্দ চিন্তাভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা করা উচিত। আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমীন

03/07/2022

ঈদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়

⭕ #যিলহজ্ব_মাস_কবে_থেকে_শুরু_হবে?

🔸গতকাল সৌদি আরবে যিলহজ্জ এর চাঁদ উঠেছে আজ সন্ধ্যায় চাঁদ উঠার সম্ভাবনা রয়েছে। যদি চাঁদ উঠে তাহলে শুক্রবার থেকে যিলহজ্ব মাসের রোজাগুলো রাখতে হবে। আর যদি আগামীকাল সন্ধ্যায় চাঁদ না উঠে, তাহলে শুক্রবার সন্ধ্যায় চাঁদ উঠবে এবং শনিবার থেকে যিলহজ্ব মাসের রোজা রাখতে হবে ইন শা আল্লাহ 💞✅

⭕ #সর্বমোট_কয়টি_রোজা_রাখতে_হবে?

🔹 সর্বমোট নয়টি রোজা রাখতে হবে। সবগুলো রোজা রাখাই উত্তম। তবে সবগুলো রোজা রাখতে না পারলে সাধ্য মোতাবেক রোজাগুলো রাখার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে অন্তত শেষের দু'টি অথবা শেষের একটি রোজা হলেও রাখা উচিত ইন শা আল্লাহ 💞✅

🌠 রাসূল সল্লল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

🔸 আরাফার দিনের রোজা সম্পর্কে আমি আল্লাহ্‌র কাছে আশাবাদী যে, এতে তিনি পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন। -[সহিহ মুসলিম হাদিস নং- ২৬৩৬]

🔹 যাদের রমজানের কাযা রোযা বাকি রয়েছে, তারা প্রথমে কাযা রোযাগুলো রাখবেন। এরপরে শেষের একটি অথবা দুইটি রোজা আরাফার রোজা হিসেবে রাখবেন।

⭕ #আরাফার_রোযাটি_কবে_রাখতে_হবে?

🔸 আরাফার রোজা সম্পর্কে হাদীসে পাকে “ইয়াওমে আরাফাহ” অর্থাৎ আরাফার দিনের কথা বলা হয়েছে। আর ইয়াওমে আরাফাহ হচ্ছে যিলহজ্ব মাসের ৯ তারিখ। সুতরাং আরাফার রোজাটি রাখতে হবে যিলহজ্ব মাসের ৯ তারিখে।

🔹 সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে ঈদ হয়। তাই মুহাক্কিক আলেমগনের ফতুয়া হচ্ছে, বাংলাদেশে আরাফার রোজা রাখতে হবে যিলহজ্ব মাসের ৯ তারিখে অর্থাৎ ঈদের আগের দিনে। কারন রাসূল সাঃ বলেছেন, “তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করে।”

⭕ রোযা রাখার জন্য নিয়ত কিভাবে করতে হবে?

🔸 সাহরী খেয়ে মনে মনে স্মরণ করতে হবে যে, আমি যিলহজ্ব মাসের (নফল) রোযা রাখলাম অথবা রাখার নিয়ত করলাম। এছাড়া আরবীতে নির্দিষ্ট কোনো নিয়ত করার প্রয়োজন নেই।

⭕ সাহরী না খেয়ে রোযা রাখা যাবে?

🔹 সাহরী খাওয়া সুন্নত এবং বিরাট ফজিলতপূর্ণ একটি সওয়াবের কাজ। তাই সাহরী খেতে না পারলেও রোজা রাখার নিয়ত করে ঘুমালে রোজা রাখা যাবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না, বরং রোজা আদায় হয়ে যাবে। তবে সাহরী না খাওয়ার কারনে সুন্নত আদায়ের সওয়াব থেকে বঞ্চিত হতে হবে। তাই সাহরীতে এক ঢোক পানি হলেও পান করা উচিত।

⭕ #ঈদের_আগের_দিন_রোযা_রাখা_হারাম?

🔸 বছরে ৫ দিন রোযা রাখা হারাম। ১) ঈদুল ফিতরের দিন এবং ২) ঈদুল আযহার প্রথম ৪ দিন। অর্থাৎ যিলহজ্ব মাসের ১০,১১,১২,১৩ তারিখ রোজা রাখা হারাম। এছাড়া অন্য যেকোনো দিন রোজা রাখা বৈধ তথা হালাল।

⭕ যিনি কুরবানী করবেন না তিনিও কি রোযাগুলো রাখতে পারবেন?

🔹 এই রোযাগুলো হচ্ছে নফল। কুরবানী করা কিংবা না করার সাথে এর কোনো সম্পর্ক নেই। তাই কুরবানী না করলেও রোযাগুলো রাখতে পারবেন ইন শা আল্লাহ।

⭕ #যারা_কুরবানী_করবেন_তারা_চুল_নখ_ইত্যাদি_কবে_কাটবেন?

🔸 যারা কুরবানী করবেন তাদের জন্য সুন্নত হচ্ছে, যিলহজ্ব মাস শুরু হওয়ার পর থেকে কুরবানী করার আগ পর্যন্ত চুল, নখ, অবাঞ্চিত পশম কোনো কিছু না কাটা।

🔹 আর যারা কুরবানী করবেন না তারাও যদি এই সুন্নত আমলটি পালন করে থাকেন তাহলে তারা একটি মাকবুল কুরবানী করার সওয়াব লাভ করবেন ইন শা আল্লাহ 💞✅ -[আবু দাউদ, হাদিস নং-২৭৯১]

🔸 এই আমলটি সকলের জন্য প্রযোজ্য। তাই আমলটি করতে হলে যিলহজ্ব মাস শুরু হওয়ার পূর্বেই সব কিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করে নিতে হবে ইন শা আল্লাহ।

⭕ #তাকবীরে_তাশরীক_কি?

🔹তাকবীরে তাশরীক হলঃ-
اَللهُ أَكْبَرُ، اَللهُ أكْبَرُ، لاَ إِلَهَ إِلاَّ اللهُ،
وَاللهُ أَكْبَرُ، اَللهُ أَكْبَرُ ﻭ ﻟِﻠّﻪ الحَمْدُ

“আল্ল-হু আকবার আল্লহু আকবার লা~ ইলাহা ইল্লাল্ল-হু,
ওয়াল্ল-হু আকবার আল্ল-হু আকবার ওয়ালিল্লাহিল হামদ”

⭕ তাকবীরে তাশরিক কখন পাঠ করতে হবে?

🔸 প্রত্যেক ফরজ নামাযের পর প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ সকলের উপর একবার করে তাকবীরে তাশরীক পাঠ করা ওয়াজিব এবং একাধিকবার পাঠ করা মুস্তাহাব। পুরুষেরা উচ্চস্বরে এবং মহিলারা নিম্নস্বরে তাকবীরটি পাঠ করবেন।

⭕ #কোন_ওয়াক্ত_থেকে_কোন_ওয়াক্ত_পর্যন্ত_তাকবীরটি_পাঠ_করতে_হবে?

০৯ যিলহজ্জ = (ফজর+যোহর+আছর+মাগরিব+ইশা)

১০ যিলহজ্জ = (ফজর+যোহর+আছর+মাগরিব+ইশা)

১১ যিলহজ্জ = (ফজর+যোহর+আছর+মাগরিব+ইশা)

১২ যিলহজ্জ = (ফজর+যোহর+আছর+মাগরিব+ইশা)

১৩ যিলহজ্জ = (ফজর+যোহর+আছর→২৩ ওয়াক্ত)

🔹 সর্বমোট ২৩ ওয়াক্ত ফরজ নামাযের সালাম ফিরানোর পর পুরুষেরা উচ্চস্বরে এবং মহিলারা নিম্নস্বরে তাকবীরে তাশরীক পাঠ করবেন। বিশেষ করে যিলহজ্ব মাসের ১ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত সর্বদা তাকবীরে তাশরিক পাঠ করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল।

🔸 আমলের নিয়তে এবং দ্বীন প্রচারের উদ্দেশ্যে লিখাটি কপি করে নিজ নিজ আইডি, স্টোরি এবং গ্রুপগুলোতে পোষ্ট করে দিবেন ইন শা আল্লাহ। এতে করে আপনাদের উছিলায় অনেকেই আমল সম্পর্কে জেনে আমল করতে পারবে এবং তা আপনাদের জন্য সদকায়ে জারিয়াহ হিসেবে গন্য হতে থাকবে ইন শা আল্লাহ 💞✅

12/06/2022

পরীক্ষায় ভালো রেজাল্ট কারার উপায়
abrarul haque asif

🕌   #মৃত_ব্যক্তির_অার্তনাদ★🕌রাসুল (সাঃ) বলেছেন-মৃত ব্যক্তির জন্য ঐ সময়টা খুব কষ্টকর হয়, যখন তাকে তার গৃহ হতে বের করা হ...
10/06/2022

🕌 #মৃত_ব্যক্তির_অার্তনাদ★🕌
রাসুল (সাঃ) বলেছেন-মৃত ব্যক্তির জন্য ঐ সময়টা খুব কষ্টকর হয়, যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে।
এর চেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন তাকে কবরে শুয়ায়ে তাকে মাটি দেয়া হয়, এবং তাকে একা ফেলে সবাই চলে আসে।
আরো কষ্ট হয় যখন শরীর হতে কাপড়,অলংকার,
আংটি,খুলে নেয়া হয়। সেই সময় তার রুহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে, এ চিৎকার জীন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়। সে তখন চিৎকার করে বলতে থাকে- তোমাদেরকে আল্লাহর কসম আমার শরীরের কাপড় চোপর, অলংকার, ধীরে ধীরে খুলো, যেহেতু এই মাত্র আমি মালাকুল মউতের কঠিন আযাব হতে নিস্কৃতি পেয়েছি।

যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয়- তখন সে বলেতে থাকে-হে গোসল দাতাগণ, আমার দেহে জোরে মর্দন
করোনা, কেননা মালাকুল মউতের কঠিন আযাবে আমার দেহ,ক্ষত -বিক্ষত হয়ে গেছে।

যখন মৃতকে কাফন পড়ানো হয় তখন মৃত দেহ বলতে থাকে, হে কাফন দাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পরাইও না, আমার স্ত্রী, সন্তান,আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবদেরকে শেষ বারের মত দেখতে দাও।

তাদের সাথে ইহাই আমার শেষ দেখা। কেয়ামতের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না।

যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে হে আমার আত্মীয়-স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেওনা, আমার বাড়ি,ঘর, স্ত্রী, কন্যা,সবার কাছ থেকে বিদায় লওয়ার
জন্য একটু সুযোগ দাও।

হে আমার আত্মীয় -স্বজন, আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি। তোমরা তাদেরকে কষ্ট দিওনা। তাদের প্রতি অবিচার করোনা। আমি এখন সবকিছু ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। তোমরা তাড়াতাড়ি করোনা, আমাকে সবার কাছ থেকে বিদায় লওয়ার সুযোগ দাও। যখন মৃত ব্যক্তিকে-গুরস্তানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে বলেতে থাকে হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয়-স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যেন আমার
মত দুনিয়ার মায়ায় পড়ে আরাম আয়েশে আখেরাতের কথা ভুলে যেওনা।

তোমরা লক্ষ করে দেখ, আমি আল্লাহর নাফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ না করে,যে ধন দৌলত কামায় করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না। সব ওয়ারীশগণ বন্টন করে নিচ্ছে। আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপরাশি। যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের ভাগ নিচ্ছে না।
যখন জানাজার নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃতব্যক্তি বলতে থাকে- হে বন্ধুগণ তোমাদের সাথে আমার কত ভালবাসা ছিল, এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছো! দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও।

হে বন্ধুগণ-সত্যিই তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি। কিন্তু এমন এক সময় ছিলো তোমরা আমাকে না দেখে এক দিনও থাকতে পারতেনা।
টাকা,পয়সা, ধনসম্পদ, সব কিছু তোমাদের জন্য রেখে
যাচ্ছি, আর কোনো কিছু তোমাদের কাছে চাইবো না। শুধু একটু দোয়া করে যাও।

টাকা,পয়সা, সবকিছু আমি রেখে গেছি। ভোগ বিলাসে মক্ত হয়োনা। আমার জন্য কিছু দান-খয়রাত করিও, দোয়া কালাম পড়িও, আমার রুহের উপর বখশিশ দিও।
মনে রেখ, আমার মত তোমাদেরকেও একদিন চলে যেতে হবে।

হে আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও।
(আমিন)

06/06/2022

হেডফোন দিয়ে গান শুনতে শুনতে মারা গেলে কী অবস্থা হবে জেনে নিন

04/06/2022

আমরা আজ কাদের কে অনুসরন করি কাদের ভক্ত

Address

Monirampur Jessore
Jessore
7440

Alerts

Be the first to know and let us send you an email when Light Of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category