Gm Hiron Tarek

Gm Hiron Tarek সাংবাদিক, কেশবপুর যশোর যোগাযোগ:- ০১৯১৫-৩৫৪২৬৫
দেশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই

19/03/2026
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ এর ধ...
22/01/2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ এর ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন।

22/01/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন শাখার আয়োজনে বিভিন্ন বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুরে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ...
22/01/2026

কেশবপুরে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ৩নং মজিদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আটন্ডা-শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় মজিদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার-হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জনসভায় উপস্থিতি মা-বোনদের অভিনন্দন জানানোর পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের বিজয়ী করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন প্রমূখ।
অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল ইসলাম ও যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ।

যশোর কেশবপুর উপজেলার গৌরিঘোনা  ইউনিয়নের কাশিমপুর ক্রস বাঁধ পরিদর্শন,করেন,কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ও...
08/12/2025

যশোর কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের কাশিমপুর ক্রস বাঁধ পরিদর্শন,করেন,কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ।

আজ ৮ ডিসেম্বর কেশবপুর উপজেলার গৌরীঘোনায় নদীর পাশের কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে শানতোলা গ্রামের আবু হাসান ক...
08/12/2025

আজ ৮ ডিসেম্বর কেশবপুর উপজেলার গৌরীঘোনায় নদীর পাশের কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে শানতোলা গ্রামের আবু হাসান কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন,কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

27/11/2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ কে বিজয়ের লক্ষ্যে যশোর-৬ কেশবপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এর পক্ষে গৌরীঘোনা ইউনিয়নের গৌরীঘোনা বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় এক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে উপস্থিত ছিলেন, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস.এম.অমেদ আলী,সহ-সভাপতি এস.এম.আলিমুজ্জামান রানা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাফিজুর,সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনু,ইউনিয়ন কৃষক দলের দপ্তর সম্পাদক ও ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জিএম.আব্দুস সালাম সবুজ,বিএনপির নেতা,আহসান হাবিব,ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কার শেখ,৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএম.হাফিজুর রহমান সাংগঠনিক সম্পাদক আসমত সরদারযুবনেতা, আতাউর রহমান,আব্দুর রাজ্জাক গোলদার, সাদ্দাম মোল্লা,কুদ্দুস সরদার, হিরোন তারেক,বাপ্পারাজ সরদার,লাভলু সরদার সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী।মিছিল শেষে গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম অমেদ আলীর সভাপতিত্বে ও গৌরীঘোনা ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের দপ্তর সম্পাদক ও ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জিএম আব্দুস সালাম সবুজ এর সঞ্চালনায় এক পথ সভা অনুষ্ঠিত হয়, পথ সভায় বক্তৃতা করেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল মজিদ, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলিমুজ্জামান রানা,বিএনপির নেতা আহসান হাবিব সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনু প্রমুখ

Address

Keshpur Jessore
Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Gm Hiron Tarek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gm Hiron Tarek:

Share