Manirampur Barta

Manirampur Barta আপনার আশেপাশে ঘটনা জানিয়ে সংবাদ প্রকাশে সহযোগীতা করুন।
https://www.youtube.com/

মণিরামপুরে জমি বিরোধে নিয়ে হামলা, নারীসহ ২ জন কুপিয়ে জখমনিজস্ব প্রতিবেদক, মনিরামপুরঃমণিরামপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত ব...
21/07/2026

মণিরামপুরে জমি বিরোধে নিয়ে হামলা, নারীসহ ২ জন কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, মনিরামপুরঃ
মণিরামপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক পুরুষ ও এক নারীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে গুরুতর জ*খম করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে যশোর ম মণিরামপুর উপজেলার ১ নম্বর রোহিতা ইউনিয়নে এই র*ক্ত*ক্ষ*য়ী সং*ঘর্ষ ও হাম*লার ঘটনা ঘটে।

আ*হত ভিকটিমরা হলেন, মৃ*ত কাজী ইমদাদুল ইসলামের ছেলে ফরিদ হাসান (৩০) এবং হাম্মাদ আলী বিশ্বাসের মেয়ে আম্বিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোহিতা গ্রামের নিজ বাড়িতে জমিজমা নিয়ে ফরিদ হাসানদের সাথে একই এলাকার মৃ*ত কাজী ইমাদুল ইসলামের ছেলে কামরুল (৩৮) ও ফাতেমার (২৮) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আলোচনার একপর্যায়ে প্রতিপক্ষ কামরুল ও ফাতেমা ধারালো দা দিয়ে ফরিদ হাসান ও আম্বিয়াকে এলোপাতাড়ি কু*পিয়ে হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জ*খম করে।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা হাসপাতালের সা*র্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

21/07/2026

আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে এই মণিরামপুর উন্নয়ন কাজ করবো।
- যৌথ সভায় সুলতানা আহমেদ এমপি

সংবাদ প্রকাশে মণিরামপুর পৌরসভার ড্রেনের উপর জিএম মজিদের স্থাপনা ভেংগে দেওয়া হয়।সে সাথে ২দিনের মধ্যে মার্কেটের মালিককে বা...
21/07/2026

সংবাদ প্রকাশে মণিরামপুর পৌরসভার ড্রেনের উপর জিএম মজিদের স্থাপনা ভেংগে দেওয়া হয়।

সে সাথে ২দিনের মধ্যে মার্কেটের মালিককে বাকি স্থাপনা সরিয়ে নিতে বলেছে মণিরামপুর পৌরসভা কর্তৃপক্ষ।

21/07/2026

নড়াইলে শিশু ধ*র্ষণ/কারী রবিউল ইসলাম (রবি ) আটক করে জনতা, পরবর্তী'তে পুলিশের কাছে হস্তান্তর করে।

20/07/2026

নড়াইলে ৫ বছরের শিশু কে ধ*র্ষ*ণ পর হ*ত্যা!

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে জান্নাতুল নামে (৫) শিশুকে ধ*র্ষ*ণ করার পর হ/ত্যা করেছে ওই গ্রামের রবিউল নামে এক যুবক।
ধ*র্ষ*ক রবিউল পলাতক।

20/07/2026

মণিরামপুরে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে ‘বনফুল’কে ৫০ হাজার টাকা জরিমানা

​নিজস্ব প্রতিবেদক, মণিরামপুরঃ
​মণিরামপুরে অস্বাস্থ্যকর খাবার ও মিষ্টি পরিবেশনের অভিযোগে ঐতিহ্যবাহী মিষ্টির দোকান ‘বনফুল এন্ড কোং’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের জনবহুল এলাকায় অবস্থিত বনফুল এন্ড কোং-এর বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দেখা যায়, পঁচা বাসি মিষ্টি ও দই ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। এছাড়া মানহীন কাঁচামাল ব্যবহারের সত্যতা পায় আদালত।

​অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমীন জানান, ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
#মনিরামপুর #বাজার #জরিমানা

19/07/2026

মণিরামপুরে সরকারি জায়গায় মার্কেট নির্মানের অভিযোগ আ'লীগ নেতা ও তার ছেলের বিরুদ্ধে!

পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থার ড্রেনের উপর মার্কেট স্থাপনা ও সিড়ি দেওয়াতে ফুটপাত দখল করায় বিপাকে পড়তে দেখা গেছে পথচারীদের। তথ্য মোতাবেক, পৌরসভার দূর্গাপুর মৌজায় নিজস্ব জমিতে জিএম সুপার মার্কেট নামে একটি বৃহৎ মার্কেট নির্মান করেছে সাবেক আ'লীগ নেতা জিএম মজিদ ও তার ছেলে সাজিদুল ইসলাম রাজীব।
একেবারে উপজেলা পরিষদের বিপরীতে উপজেলা প্রশাসনের নাকের ডগায় কিভাবে পথচারীর চলাচলের ফুটপাত দখল করে অবৈধ দখলদার! এমনটাই প্রশ্ন এখন জনমনে।
এ বিষয়ে জিএম মজিদের ছেলে রাজীব জানান, এসবই আমাদের জমি। সামনে আমরা জমি না দিলে রাস্তা হতো,ড্রেন হতোনা।

তবে বিষয়টি আমলে নিয়ে ইতিমধ্যে খোজখবর শুরু করেছে ও অপরাধ প্রমানিত হলে দখলদারের বিরুদ্ধে ব্যনস্থা নেওয়ার কথা জানিয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।

মণিরামপুরের রাজগঞ্জে বিশেষ অভিযানে একাধিক ইয়াবা মামলার আসামি স্বাগতম গ্রেপ্তারনিজস্ব প্রতিবেদক, মণিরামপুর:যশোরের মণিরামপ...
18/07/2026

মণিরামপুরের রাজগঞ্জে বিশেষ অভিযানে একাধিক ইয়াবা মামলার আসামি স্বাগতম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর:
যশোরের মণিরামপুরে একাধিক ইয়াবা মামলার আসামি স্বাগতম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার স্বাগতম রাজগঞ্জ এলাকার বাসিন্দা এবং লুৎফর রহমানের ছেলে। তার বিরুদ্ধে একাধিক ইয়াবা-সংক্রান্ত মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মণিরামপুরে মাদকের বিরুদ্ধে অভিযান, ইয়াবা ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক!নিজস্ব প্রতিবেদক, মণিরামপুরঃযশোরের মণিরামপুরে রাজগঞ্...
18/07/2026

মণিরামপুরে মাদকের বিরুদ্ধে অভিযান, ইয়াবা ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক!

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুরঃ
যশোরের মণিরামপুরে রাজগঞ্জ বাজারের পুলিশের বিশেষ অভিযানে বিশিষ্ট ই*য়াবা ব্যবসায়ী লুৎফর রহমান ও তার স্ত্রী লাকি খাতুন কে আ*টক করেছে পুলিশ।
বিস্তারিত আসছে....

মণিরামপুরের ভবানীপুরে সহকারী শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!‎‎নিজেস্ব প্রতিবেদক, মণিরামপুরঃ‎মণিরামপুর উপজেলার ভবানীপুর গ্র...
18/07/2026

মণিরামপুরের ভবানীপুরে সহকারী শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!
‎
‎নিজেস্ব প্রতিবেদক, মণিরামপুরঃ
‎মণিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামে পলাশ বিশ্বাস (৪৭) নামের এক মাধ্যমিক শিক্ষকের গ*লায় রশিতে ঝু*লন্ত মরদেহ উ*দ্ধার করেছে মণিরামপুর থানা পুলিশ। চাঞ্চল্যকর এ ঘঠনায় মৃত শিক্ষক পলাশ বিশ্বাস ভবানীপুর গ্রামের বাসিন্দা ও অভয়নগর আল হেলাল ইসলাম একাডেমী হাইস্কুলে সহকারী শিক্ষক ছিলেন।

তার স্ত্রীও ফুলতলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন বলে জানা গেছে। শনিবার ১৮ই জুলাই সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে স্বজনেরা শিক্ষকের ঝু*ল*ন্ত মরদেহ দেখে পুলিশে খবর দিলে মণিরামপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
‎স্থানীয় তথ্য মোতাবেক,২০০২ সালে শিক্ষকতায় যোগ দেওয়া পলাশ বিশ্বাস তার শিক্ষিকা স্ত্রী, কলেজ পড়ুয়া এক ছেলে ও বৃদ্ধা মাকে নিয়ে সুখের সংসার করছিলেন। তাদের পরিবারে আন্তরিকতার অভাব ছিল না। তারপরও ডিপ্রেশনে ভুগছিলেন পলাশ বিশ্বাস। নিচ্ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা। এই হতাশা থেকে গলাশ রশি জড়িয়ে আ*ত্ম*হ*ত্যা করেছে পলাশ বিশ্বাস।

‎তবে এত সুখের মাঝেও কোন ডিপ্রেশনে ভুগছিলেন পলাশ বিশ্বাস তার স্পষ্ট কারণ জানাতে পারেননি কেউ।

‎এ ঘঠনায় মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে বলে জানা গেছে।

Address

Manirampur
Jessore
7440

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manirampur Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share