Jhikargacha News

Jhikargacha News ঝিকরগাছার সকল ধরণের খবর পেতে আমাদের সাথে থাকুন

12/07/2026

যশোরের ঝিকরগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ডের ফায়ার সার্ভিসের পেছন থেকে পুরো খলিফা পাড়া পানিতে তলিয়ে আছে। সবার বাড়িতে পানি।

অনির্দিষ্টকালের জন্য কলম বিরতিতে গেল ঝিকরগাছা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকগণ। আগামীকাল থেকে আর জমি রেজিস্ট্রি হবেনা।
12/07/2026

অনির্দিষ্টকালের জন্য কলম বিরতিতে গেল ঝিকরগাছা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকগণ। আগামীকাল থেকে আর জমি রেজিস্ট্রি হবেনা।

09/07/2026

ঝিকরগাছার বাঁকড়ার ঘটনা। জরুরী ভিত্তিতে এই রাস্তা সংস্কারের প্রয়োজন
#ঝিকরগাছা #সংস্কার

বাচ্চাটির অপরাধ হলো সে হুজুরকে না বলে রুমের বাইরে বেরিয়েছিল। এই অপরাধে যশোরের ঝিকরগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ক...
12/06/2026

বাচ্চাটির অপরাধ হলো সে হুজুরকে না বলে রুমের বাইরে বেরিয়েছিল।

এই অপরাধে যশোরের ঝিকরগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত কৃষ্ণনগর মাক্কীনুর হাফেজী মাদ্রাসার হাফেজ ইসলামুল হক এর নির্মম প্রহারের শিকার হয়েছে একই গ্রামের দরিদ্র ভ্যানচালক আলী আহম্মেদ এর পুত্র ঐ মাদ্রাসার আবাসিক ছাত্র আরমান (১৪)। তার দুই পায়ে, হাতে, পিঠে অসংখ্য জায়গায় এরকম কালসীটে পড়ে আছে।
বিস্তারিত নিয়ে আসবো আপনাদের সামনে।
Babu

11/06/2026

ড্রোন দিয়ে স্প্রে করা হচ্ছে!! 😊

অতিরিক্ত মানুষের উপস্থিতি; দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা; বাতাসে কার্বন-ডাই-অক্স...
11/06/2026

অতিরিক্ত মানুষের উপস্থিতি; দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা; বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াই ঈদের আগের দিন বুধবার সকালে মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছয় নবজাতক শিশু মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি, তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘোষণা দেন।

যশোরের ঝিকরগাছায় চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১০ই জুন (বুধবার) বিকাল ৪ টায় ঝিকরগাছা রেলস্টেশন থেকে অচে...
10/06/2026

যশোরের ঝিকরগাছায় চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১০ই জুন (বুধবার) বিকাল ৪ টায় ঝিকরগাছা রেলস্টেশন থেকে অচেতন অবস্থায় শার্শা উপজেলার নারায়নপুর গ্রামের শাজাহান বিশ্বাসের পুত্র ইজিবাইক চালক মোঃ কোমিরুল (৪০) কে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছেন স্থানীয়রা। চেতনানাশক ব্যবহার করে তার ইজিবাইক ছিনতাই করে নিয়েছে একটি অসাধু চক্র।

ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের শরীফপুর গ্রামে ২ বছরের শিশু সন্তান সহ গৃহবধূর ঝুলন্ত লা*শ উদ্ধার।
09/06/2026

ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের শরীফপুর গ্রামে ২ বছরের শিশু সন্তান সহ গৃহবধূর ঝুলন্ত লা*শ উদ্ধার।

যশোরের ঝিকরগাছায় নাতনীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাজমিস্ত্রী নানাকে কু*পিয়ে হ*ত্যা করার ঘটনা ঘটেছে। নি*হত ওই ব্যক্ত...
08/06/2026

যশোরের ঝিকরগাছায় নাতনীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাজমিস্ত্রী নানাকে কু*পিয়ে হ*ত্যা করার ঘটনা ঘটেছে। নি*হত ওই ব্যক্তির নাম ইমামুল ইসলাম। ঝিকরগাছা সদর ইউনিয়নের ফারাসাতপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। জানা যায়, ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতো ফারাসাতপুর গ্রামের রাব্বী নামের এক যুবক। এইটার প্রতিবাদ করায় এবং বিএনপির এক নেতার কাছে বিচার দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বখাটে রাব্বী সহ কয়েকজন মিলে রবিবার রাত নয়টার দিকে ওই কিশোরীর নানাকে কু*পিয়ে হ*ত্যা করে।

Address

Jhikargacha
Jessore
7400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhikargacha News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share