Nur Tech BD 2

Nur Tech BD 2 Follow করুন Nur Tech BD – প্রতিদিনের স্মার্ট টেক টিপসের জন্য!
(1)

Nur Tech BD – আপনার টেক দুনিয়ার নির্ভরযোগ্য বাংলা গাইড!
এখানে পাবেন মোবাইল ট্রিকস, ফেসবুক আপডেট, ইন্টারনেট টিপস, ইউটিউব ট্রিকস, এবং আরও অনেক দরকারি টেক ভিডিও।

📱 নতুন কিছু শিখতে চান?

03/03/2026

চইলা গেলি, তাই না?
মানে একদম চইলা গেলি?
সুখে থাকতে পারবি?

উদ্ধারের পর শিশু সাজিদকে মৃত ঘোষণা।ইন্না-লিল্লাহ 😭😭😭
11/12/2025

উদ্ধারের পর শিশু সাজিদকে মৃত ঘোষণা।
ইন্না-লিল্লাহ 😭😭😭

আলহামদুলিল্লাহ শিশু সাজিদ জীবিত উদ্ধার হলো রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার করেছেন...
11/12/2025

আলহামদুলিল্লাহ
শিশু সাজিদ জীবিত উদ্ধার হলো
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধার শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জুর হক।

ছেলেটা তিন-চারবার মা মা বলে ডাকল, অতঃপর...রাজশাহীর তানোরের কয়েলের হাট মধ্যপাড়ায় এলাকায় শিশু সাজিদকে একনজর দেখতে মা র...
11/12/2025

ছেলেটা তিন-চারবার মা মা বলে ডাকল, অতঃপর...

রাজশাহীর তানোরের কয়েলের হাট মধ্যপাড়ায় এলাকায় শিশু সাজিদকে একনজর দেখতে মা রুনা বেগমের দীর্ঘ অপেক্ষা বেড়েই চলছে। দুই বছরের ছোট্ট শিশু সাজিদ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মায়ের পেছন পেছন হাঁটতেই ছোট্ট শিশু সাজিদ হঠাৎ পড়ে গেল পরিত্যক্ত একটি টিউবওয়েলের ৪০ ফুট গর্তে।

এরপর বিকেল, তারপর সন্ধ্যা। পরে রাত পেরিয়ে সকাল। এরপরেও উদ্ধার করা সম্ভব হয়নি শিশুর ছোট্ট ছোট্ট সাজিদকে। অন্ধকার, ঠান্ডা আর শ্বাসরুদ্ধকর সেই গর্তে আটকে রইল কোমল প্রাণটি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে শিশুটি যে গর্তের মধ্যে পড়ে যায় সেদিকে সুড়ঙ্গ খোঁড়া শুরু করে ফায়ার সার্ভিস। তবে এখনো সাজিদের দেখা মেলেনি।

শিশুটির মা রুনা খাতুন জানান, দুপুর ১টার দিকে মেজো ছেলে সাজিদের হাত ধরে তিনি বাড়ির পাশের মাঠে যাচ্ছিলেন। এ সময় তার ছোট একটি সন্তান কোলে ছিল। হাঁটার সময় হঠাৎ সাজিদ মা বলে ডেকে ওঠে। পেছনে তাকিয়ে দেখেন, ছেলে নেই, গর্তের ভেতর থেকে মা, মা বলে ডাকছে। গর্তটির ওপরে খড় বিছানো ছিল। ওখানে যে গর্ত ছিল, সেটা বুঝতে পারেননি তিনি নিজে কিংবা ছেলেও। ওই জায়গায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলে গর্তের ভেতর পড়ে যায়। লোকজন ডাকাডাকি করতে করতেই ছেলে গর্তের তলায় চলে যায়।
স্থানীয়রা জানান, এক বছর আগে জমির মালিক কছির উদ্দিন সেচের জন্য সেমিডিপ নলকূপ বসাতে গিয়ে এ গর্তটি খনন করেছিলেন। কিন্তু পানি না মেলায় কাজটি আর এগোয়নি—ফলস্বরূপ খোলা অবস্থাতেই রয়ে যায় বিপজ্জনক এ গর্তটি। গতকাল সেই অবহেলাই যেন প্রাণসংকটে ফেলেছে দুই বছরের নিষ্পাপ সাজিদকে। শিশুটির মা খড় তুলতে মাঠে গিয়েছিলেন। সে সময় খেলতে থাকা সাজিদ হঠাৎ গর্তে পড়ে যায়। প্রথমে স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করেও তাকে তুলতে পারেননি। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতার প্রাথমিক ধাপ পেরিয়ে এক্সকাভেটর দিয়ে মাটি সরানো ছাড়া শিশু সাজিদকে উদ্ধার সম্ভব হচ্ছিল না। সিদ্ধান্ত অনুযায়ী, ছোট্ট সাজিদকে উদ্ধারে এক্সকাভেটরের খোঁজ করা হচ্ছিল। কিন্তু উচ্চক্ষমতা সম্পন্ন এক্সকাভেটর পাওয়া যাচ্ছিল না। এমনকি পুরো তানোর উপজেলায় খোঁজ করেও কোন এক্সকাভেটর পাওয়া যায়নি। অবশেষে রাত ৮টার দিকে পাশের উপজেলা মোহনপুর থেকে ছোট্ট দুটি এক্সকাভেটর এনে মাটি খননকাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার ভোর ৬টায় ৪০ ফুট গর্ত করা শেষ হয়। এরপর সেই গর্ত থেকে শিশুটি যে গর্তের মধ্যে পড়ে যায় সেদিকে সুড়ঙ্গ খোঁড়া শুরু করে। প্রায় দেড় ঘণ্টা থেকে সেই সুড়ঙ্গ খোঁড়া চলছে তবে এখন পর্যন্ত শিশুটির দেখা মেলেনি।

ছেলের জন্য রাতভর অপেক্ষার পর রুনা বেগম বলেন, ‘আমার ছেলের প্রচণ্ড জ্বর ছিল। দাদার সঙ্গে হাটখোলায় যেতে চেয়েছিল। কিন্তু জ্বর থাকায় দাদা নিয়ে যায়নি। সকালে আমি ওষুধ এনে তাকে খাইয়ে দিয়েছি। কে জানত এমন সর্বনাশ অপেক্ষা করছে! আমার অসুস্থ ছেলেটা এখন ৪০ ফুট মাটির নিচে… এই তীব্র শীতে…।’

এতটুকু বলেই কাঁপতে কাঁপতে বারবার অজ্ঞান হয়ে পড়ছিলেন তিনি। প্রতিবার জ্ঞান ফিরেই আবার তাকাচ্ছিলেন সেই গর্তের দিকে—চোখে একমাত্র প্রশ্ন, ‘আমার ছেলেটাকে কি আমি আবার জড়িয়ে ধরতে পারব?’

মায়ের অপেক্ষা, সন্তানের বাঁচার সংগ্রাম, আর মানুষের দোয়া—সব মিলেই রাতটি হয়ে ওঠে এক দীর্ঘ, নিঃশ্বাস বন্ধ করা প্রতীক্ষার রাত।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, উদ্ধার কাজ চলছে। গর্ত কাটা শেষে সুড়ঙ্গ করা হচ্ছে।

যারা শীত এলে স্নান করতে ভয় পায়, আইডিয়াগুলো তাদের জন্য
09/12/2025

যারা শীত এলে স্নান করতে ভয় পায়, আইডিয়াগুলো তাদের জন্য

08/12/2025

একাকিত্ব জীবন - নেই কোনো বাধা-বিপত্তি, নেই কারো হুকুমদারি, নেই কারো অযৌতিক হুকুম/প্যারা। তাইতো মন চেয়েছে পাখির মত উড়ে বেড়াতে, মন চাইতেই ঘুরে আসলাম সিলেট জাফলং ঝুলন্ত ব্রিজ, সাথে পাখির ডানা ঝাপটানোর মত ছবিটাও করে নিলাম।

29/11/2025

আজ দুঃখ লাগলেও কাল হয়তো হাসবো—জীবন এমনই, উত্থান-পতনে ভরা।
কখনো চোখে জল আসে, আবার কখনো মুখে হাসি—এসব মিলিয়েই তো আসল জীবন।
Good Morning

28/11/2025

Facebook-এর নতুন ধামাকা Update–এ এখন সহজেই Nickname ব্যবহার করে গ্রুপে কমেন্ট বা পোস্ট করতে পারবেন।
আপনার আসল নাম পুরোপুরি গোপন থাকবে, আর গ্রুপে দেখাবে শুধুই আপনার Nickname!
এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে Facebook Profile-এর Alternate Name / Nickname ব্যবহার করে নিরাপদে ও প্রাইভেসি বজায় রেখে গ্রুপ আলোচনা করা যায়।
যারা গ্রুপে পড়তে চান প্রাইভেসি সমস্যা ছাড়া—তাদের জন্য পারফেক্ট আপডেট।
facebook update bangla, facebook nickname, fb dhama update, fb group privacy, fb name hide, facebook alternate name, fb trick bangla

28/11/2025

ইমোতে কি ছবি ও ভিডিও অটো সেভ হয়ে আপনার ফোনের গ্যালারি ভর্তি করে ফেলছে?
এই ভিডিওতে দেখানো হলো কিভাবে Imo Auto Save ফিচারটি নিজের ইচ্ছামতো বন্ধ বা চালু করবেন।
স্টোরেজ বাঁচাতে এবং গোপনীয়তা রক্ষা করতে এই সেটিংটি অনেক জরুরি।
পুরো ভিডিওটি দেখুন এবং প্রয়োজনমতো আপনার সেটিং ঠিক করে নিন।
imo auto save off, imo auto save on, imo settings, imo photo save off, imo video save off, imo gallery save, imo tips bangla, imo secret settings

27/11/2025

ফেসবুকে নিজের বা অন্য কারো আইডি সার্চ দিলে না আসে? আইডি হাইড হয়ে গেলে, সার্চে না পাওয়া গেলে বা অ্যাকাউন্ট লিমিট সমস্যায় ভুগলে এই ভিডিওটি আপনার জন্য।
এখানে দেখানো হয়েছে কেন Facebook ID search result-এ আসে না এবং কীভাবে সহজেই সমস্যা ঠিক করে আবার সার্চে দৃশ্যমান করা যায়।
ভিডিওটি দেখুন—২ মিনিটেই বুঝে যাবেন সমস্যার আসল কারণ ও সমাধান।

আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে?
27/11/2025

আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে?

25/11/2025

ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারছেন না? এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে মাত্র ১ ক্লিকে যেকোনো Facebook ভিডিও HD/SD কোয়ালিটিতে ডাউনলোড করবেন।
অ্যাপ লাগবে না, লগইন লাগবে না—শুধু সহজ একটি ট্রিকেই সব ভিডিও সেভ হয়ে যাবে আপনার ফোনে।
যারা FB video save করতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কাজে লাগবে।

Address

Jessore
1214

Alerts

Be the first to know and let us send you an email when Nur Tech BD 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share