Abdull Gaffer

Abdull Gaffer আমাকে দিয়ে কি কোন কিছু হবে, ইনশাআল্লাহ হবে একদিন।

18/05/2025

ভালোবাসা অবিরাম 🥰🥰🥰.. মেরে দিছিচাপা 😄😄😃😀

17/05/2025

চেহারার মতো ব্যবহারের ও যত্ন নিন,
জীবন সুন্দর হবে আর লোকেও ভালোবাসবে...!!

゚viralシfypシ゚

17/05/2025

আপনি যদি আমার পোষ্ট টা দেখেন, তারমানে আপনি আমার গ্রুপের এক্টিভ মেম্বার💞💞 জানতে পারি আপনি কোথা থেকে দেখছেন🥰🌹

পৃথিবীর সবচেয়ে বড় জীব কী? বেশিরভাগ মানুষ ভাবেন, নীল তিমিই সবচেয়ে বড়, কারণ এটি প্রাণীজগতের সবচেয়ে বড় সদস্য। কিন্তু প্রকৃত...
16/05/2025

পৃথিবীর সবচেয়ে বড় জীব কী? বেশিরভাগ মানুষ ভাবেন, নীল তিমিই সবচেয়ে বড়, কারণ এটি প্রাণীজগতের সবচেয়ে বড় সদস্য। কিন্তু প্রকৃতির সবচেয়ে বড় জীব আসলে একটি ছত্রাক।

প্রাণী আর জীব—শব্দ দুটির পার্থক্য এখানে গুরুত্বপূর্ণ। প্রাণী হলো এমন জীব যা সচল, বহুকোষী, এবং খাদ্যগ্রহণ করে বেঁচে থাকে। অন্যদিকে জীব (Organism) শব্দটি আরও বিস্তৃত। জীব বলতে এমন যে কোনো সত্ত্বাকে বোঝায়, যার নিজস্ব জীবনচক্র আছে — যেমনঃ গাছ, ছত্রাক, ব্যাকটেরিয়া, প্রাণী, মানুষ সবই জীব।

যুক্তরাষ্ট্রের ওরেগনের ব্লু মাউন্টেনসে অবস্থিত এই ছত্রাকটির বৈজ্ঞানিক নাম Armillaria ostoyae, যা স্থানীয়ভাবে হানি মাশরুম নামে পরিচিত। ১৯৯৮ সালে বনবিজ্ঞানীদের একটি দল এর সন্ধান পান। প্রায় ২,৩৮৪ একর (৯৬৫ হেক্টর) জায়গা জুড়ে ছড়িয়ে আছে এটি, যা প্রায় ১,৬৬৫ টি ফুটবল মাঠের সমান।এই ছত্রাকটি মূলত গাছের শিকড়ে বাস করে এবং রোগ সৃষ্টি করে। এরা মাটির নিচে ‘হাইফা’ (Hyphae) নামক এক ধরনের সূক্ষ্ম তন্তু গঠন করে একসাথে মিশে যায় এবং গাছের শিকড় থেকে পুষ্টি উপাদান আহরণের জন্য এক ধরণের পাচক এনজাইম নিঃসরণ করে। ‘রাইজোমর্ফ’ (Rhizomorph) নামক জুতার ফিতার মতো অংশ দূর দূরান্তে নতুন খাবারের সন্ধানে ছড়িয়ে পড়ে।

নীল তিমি সবচেয়ে বড় প্রাণী, কারণ এটি চলাফেরা করতে পারে, শ্বাস নেয়, বহুকোষী এবং প্রাণীজগতের শর্ত পূরণ করে। কিন্তু, পৃথিবীর সবচেয়ে বড় জীব Armillaria ostoyae, কারণ এটি একটি একক জিনগত জীব যা হাজার হাজার একর জায়গা দখল করে আছে, যদিও এটি চলাফেরা করতে পারে না।বিজ্ঞানীদের মতে, এই ছত্রাকটির বয়স অন্তত ২,৪০০ বছর, আবার কেউ কেউ বলেন এটি ৮,৬৫০ বছরেরও বেশি পুরোনো। এই সময়ের মধ্যে, এটি নানা পরিবেশ-পরিবর্তনের মধ্যেও টিকে আছে।

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdull Gaffer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share