Hira's Dream world

Hira's Dream world Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hira's Dream world, Digital creator, jessore, Jessore.

জীবনের এই পর্যায়ে এসে জীবনকে আমি এতটুকু বুঝেছি যে জীবন আসলে ধৈর্য ছাড়া কিছু না।কেও ছেড়ে গেলে ধৈর্য, কেও রাগ করলে ধৈর্...
05/02/2026

জীবনের এই পর্যায়ে এসে জীবনকে আমি এতটুকু বুঝেছি যে জীবন আসলে ধৈর্য ছাড়া কিছু না।
কেও ছেড়ে গেলে ধৈর্য, কেও রাগ করলে ধৈর্য, কেও কুৎসা রটালে ধৈর্য, কেও চরিত্রের উপর আঙুল তুললে ধৈর্য, কিছু চাইলে ধৈর্য, না পেলেও ধৈর্য, মূলত ধৈর্য ধরাটা জরুরি। ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোন উপায় নাই, যে যত বেশি ধৈর্যশীল তার জীবন তত বেশি সহজ...! 🤍

যে সম্পর্ক আপনাকে মানসিক যন্ত্রণা দেয়, মনের শান্তি কেড়ে নেয় এবং প্রতিনিয়ত অসম্মানিত করে,সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলাই ...
04/02/2026

যে সম্পর্ক আপনাকে মানসিক যন্ত্রণা দেয়, মনের শান্তি কেড়ে নেয় এবং প্রতিনিয়ত অসম্মানিত করে,সে সম্পর্ক জীবন থেকে মুছে ফেলাই শ্রেয়।
প্রচণ্ড তৃষ্ণা পেলেও যেমন কেউ বিষ পান করে না,ঠিক তেমনি জীবনে
প্রচণ্ড একা লাগলেও—
যার তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়া উচিত নয়।
Rana Choudhuri

সবাই কেমন আছেন??
01/02/2026

সবাই কেমন আছেন??

01/02/2026

ব্যবসা করতে না পারলে বলি আমার মূলধন নাই, আইডিয়া নাই, ভাগ্য নাই – অথচ বিজনেসে যারা সফল হয়েছে তাঁদের কারোই এগুলো ছিল না। তাঁরা স্বপ্ন দেখেছে, সাহস করেছে, শুরু করেছে এবং লেগে থেকেছে... তারা একদিন সফল হয়েছে।

দাওয়াত খেতে গেলে, কিছু বেসিক ম‍্যানার1.ঠিক সময়ে পৌঁছানো একটা ভদ্রতা! মানুষ জন রান্না বান্না করে ক্লান্ত হয়ে বসে থাকে, ...
19/01/2026

দাওয়াত খেতে গেলে, কিছু বেসিক ম‍্যানার

1.ঠিক সময়ে পৌঁছানো একটা ভদ্রতা! মানুষ জন রান্না বান্না করে ক্লান্ত হয়ে বসে থাকে, তাদের বসিয়ে রেখে দেরি করে যাবেন না আবার প্রস্তুতি শেষ হবার অনেক আগে যেয়ে বসে থাকবেন না! যদিও সম্পর্কের উপরে নির্ভর করে, তারপরও সঠিক সময়ে যাওয়ার চেষ্টা করুন!

2.হোস্টকে শুভেচ্ছা জানানো ও কিছু গিফট নিয়ে যাওয়া। খালি হাতে দাওয়াতে না যাওয়ার চেষ্টা করুন, কিছু একটা কিনে নিয়ে যাওয়া ভদ্রতা (সামর্থ্য অনুযায়ী )।

3. মন থেকে ভালো করে খাবারের প্রশংসা করা, রান্না যে করেছেন, প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাটাও একটা ম‍্যানার!

4. অল্প করে খাবার নিন, লাগলে আবার নিন। খাবার অপচয় না করা আদব। যতটুকু লাগবে ততটুকু খান!

5. বাচ্চা নিয়ে এলে খেয়াল রাখুন, যতটা সম্ভব, অন্যদের অসুবিধা যাতে না হয়।

6. ফোনে কম সময় দিন, কেউ আপনাকে নিমন্ত্রণ করলো, কষ্ট করে আয়োজন করলো, খাওয়ার পরে পারলে একটু সাহায্য করুন, না লাগলে at least কথা বলুন, present থাকুন, ফোন সারাজীবন চালাতে পারবেন!

7. পরের দিন চাইলে ছোট একটা মেসেজ দিয়ে ধন্যবাদ জানাতে পারেন তার আয়োজন ও দাওয়াতের জন‍্য! এটাও অনেক সুন্দর আচরণ।

15/01/2026
12/01/2026

যশোর, দড়া টানা

ভালো থাকতে চান?তাহলে মানুষের কথায় অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ করুন। মানুষ কথা বলবেই—আপনার সামনে, পেছনে, মুখে-মুখে, আড়ালে...
12/01/2026

ভালো থাকতে চান?
তাহলে মানুষের কথায় অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ করুন। মানুষ কথা বলবেই—আপনার সামনে, পেছনে, মুখে-মুখে, আড়ালে। কিন্তু সেই মানুষগুলোর খুব কমই আছে যারা আপনার গল্পটা জানার চেষ্টা করবে!
আপনি কী পেরিয়ে এসেছেন, কোন পরিস্থিতিতে আজ এই জায়গায় দাঁড়িয়ে আছেন,সেটা বোঝার আগ্রহ দেখাবে না।

লোকের কথা বেশিরভাগ সময়ই অনুমানভিত্তিক।
তারা দেখে ফলাফল, কিন্তু দেখে না সংগ্রাম, ব্যথা আর নীরব যুদ্ধগুলো। তাই তাদের কথায় মন খারাপ করলে
নিজের শান্তিটাই নষ্ট হয়।

নিজের কাজটা ঠিক রাখুন, নিজের সীমা আর মূল্য বুঝে চলুন। সবাইকে বোঝানো আপনার দায়িত্ব নয়।
যারা বুঝবার, তারা বলার আগেই বুঝে নেবে।

ভালো থাকার জন্য সবচেয়ে জরুরি হলো—লোকের কথার চেয়ে নিজের বিবেক আর মানসিক শান্তিকে
বেশি গুরুত্ব দেওয়া।🩶

10/01/2026

মানুষ হয়েও বিপদে আছি
চারিদিকে শুধু ফেরেশতা আর ফেরেশতা ,
এত জ্ঞান দেয় উফ ফ ফ🤓

07/01/2026

যাও না হয় ঠকেই গেলাম। এইটুকুই তো জীবন, কোন না কোন ভাবে কেটে যাবে। কিন্তু আজ থেকে তুমি কিভাবে আয়না দেখবে ? ওই নির্ল*জ্জ চেহারা নিয়ে? আর কেউ না জানুক তুমি তো জানো, তুমি একজন বেই*মান।

Address

Jessore
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hira's Dream world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share