22/07/2026
ফজর মিস মানে আপনি হারাচ্ছেন-
১) দুনিয়ার সবকিছুর চেয়ে দামী দুই রাকাত সুন্নত
নবিজি ﷺ বলেছেন, “ফজরের দুই রাকাত দুনিয়া আর দুনিয়ার ভেতরে যা আছে, সবকিছুর চেয়ে ভালো।” — সহিহ মুসলিম, ৭২৫
২) সকালে যারা কাজ শুরু করে, তাদের জন্য নবীজির বিশেষ দুআ
নবিজি ﷺ তাঁর উম্মতের জন্য দুআ করেছেন, “হে আল্লাহ! আমার উম্মতের জন্য তাদের সকাল বেলায় (কাজে) বরকত দান করুন।” — সুনান আবু দাউদ, ২৬০৬; জামে তিরমিজি, ১২১২
৩) আল্লাহর জিম্মায় থাকার সুযোগ
নবিজি ﷺ বলেছেন, “যে ফজরের সালাত আদায় করল, সে আল্লাহর জিম্মায়।” — সহিহ মুসলিম, ৬৫৭
৪) আখিরাতের অকল্পনীয় পুরস্কার
নবিজি ﷺ বলেছেন, “মানুষ যদি জানত ইশা আর ফাজরের সালাতে কী আছে, হামাগুড়ি দিয়ে হলেও তারা আসত।” — সহিহ বুখারি, ৬১৫
৫) ডিসিপ্লিন, যা আপনাকে সারাদিন এনার্জেটিক রাখত
বিশ্ববিখ্যাত বই 'দ্য ফাইভ এএম ক্লাব' বইতে বলা হয়েছে, “আপনার সকালের রুটিনই ঠিক করে দেয় আপনার সারাদিনের সাফল্য। যে ব্যক্তি নিজের সকালকে জয় করতে পারে, সে নিজের জীবনকেও জয় করতে পারে।”
তাই আজ ঘুমানোর আগেই প্রতিজ্ঞা করুন, আগামীকাল ইনশাআল্লাহ ফজরে জেগে উঠবো।
Wafilife.com