Ritu's Diary

Ritu's Diary হ্যালো ,আমি ঋতু মন্ডল। আমি রান্নাবান্না ঘোরাঘুরি করতে অনেক ভালোবাসি।
(2)

31/05/2026

ডিমের পরিমাণ বেশি হলে খেতে বেশি ভালো লাগে 👌

#সংসারজীবন

উরেএএএএ গরম🥵
31/05/2026

উরেএএএএ গরম🥵

বৌদি আন্টি 🥰❤️নাম টা তাদের দেওয়া। রিমি আর রশ্মি ❤️প্রথম সংসার জীবন যখন শুরু করেছিলাম, মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পা...
30/05/2026

বৌদি আন্টি 🥰❤️
নাম টা তাদের দেওয়া।
রিমি আর রশ্মি ❤️
প্রথম সংসার জীবন যখন শুরু করেছিলাম, মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়ায় ছিল আমার ছোট একটা সংসার। বিয়ের এক মাস পর ই দারোগা বাবু তার কর্মস্থল এ আমাকে নিয়ে যায়। সারা দিন সে থানায় ব্যস্ত থাকতো, বাসায় আসার কোনো ঠিক ঠিকানা ছিল না। সারা দিন একা একা ভালো লাগতো না। এক সময়ে ছবিতে যাদের দেখতে পাচ্ছেন, তারা হয়ে যায় আমার ভিশন প্রিয় বন্ধু 🥰 তাদের বাবা ও পুলিশের একজন কর্মকর্তা। তারা সারাক্ষণ আমার কাছে থাকতো। বিকেল হলেই আমরা ছাদে গিয়ে কত আনন্দ করতাম। মূলত তাদের মা আমাকে বৌদি বলে ডাকতো বলেই তারা আমাকে বৌদি আন্টি বলে ডাকতো🥰

যে বিল্ডিং এ আমরা থাকতাম সেই বিল্ডিং এর বাড়ি মালিক ছিলেন ভীষণ ভালো মানুষ। আমার আন্টি🥰🥰🥰 তিনি আমাকে অনেক আদর করতেন। মাছ কাটা থেকে শুরু করে সংসার এর কম বেশি অনেক কাজ আমি তার থেকে শিখেছি। শিখেছি বলতে আমার বাসায় যত গুলো মাছ আসতো সব গুলো উনিই কেটে দিতেন।
আমি পাশে বসে দেখতাম 🥰

এক কথায় বলতে গেলে সে আমাকে মায়ের সমান আদর করতেন।

প্রায় দেড় বছর সেখানে থেকেছিলাম। পুলিশের চাকরি তে তো ঘন ঘন বদলি হয়। এক পর্যায়ে দারোগা বাবুর বদলি হয়ে যায় অন্য যায়গায়, বাসা ছেড়ে দিতে হবে। কিন্তু আমার ভেতরে কেমন যেন কষ্ট লাগছিল, ওই বাসা ... ওই ছাদ.... ওই বাসার শিড়ি গুলো আমার ভিশন প্রিয়। আন্টি, লিজা, ভাবি, রিমি, রশ্মি তাদের ছেড়ে চলে আসা🥹

রশ্মির বয়স তখন মাত্র দুই বছর, আমার বাবুর মতো।
যে দিন আমি প্রথম ওই বাসায় উঠি আমার মনে আছে নিচে জল আনতে গেছি তখন ও নিচে ছিল। আমাকে আধ আধ গলায় বলছে, কি করছেন?

ভিশন লক্ষ্মী একটা মেয়ে ❤️

কত দিন হয়ে গেছে তাদের সাথে দেখা হয় না!!!

এখনো মন চায় যদি তাদের সাথে আবার থাকতে পারতাম 🥹

ছবিগুলো সামনে আসলো , কিছু ছবি শুধু ছবি নয় 🥹

এক এক করে আট টা বাসা তে এসে থাকতেছি কত নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় কিন্তু তাদের মতো কাউকে আপন মনে হয় না 🥹

30/05/2026

ভীষণ পছন্দের 🥰

29/05/2026

আজ চিকেন টা একটু অন্য রকম ভাবে রান্না করলাম 👌

#সংসারজীবন

29/05/2026

❤️ দারুন 👌
#সংসারজীবন

29/05/2026

ঈদের দিন আমাদের হালকা পাতলা ঘোরাঘুরি ❤️

ট্রাফিক জ্যাম ফ্রি ❤️

28/05/2026
28/05/2026

> একাদশীর পারণে আজ বানালাম সিম্পল কিন্তু মনের মতো আয়োজন 🌿
> পেঁপে ভর্তা, আলু ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা আর বেগুন ভাজি।
>
> এতেই শান্তি, এতেই তৃপ্তি।
> তোমাদের পারণে কী ছিল?
>
>

#পারন #সংসারজীবন

27/05/2026

> আজ থেকে ঈদের ছুটি শুরু...
> সবাই পরিবারের সাথে হাসি-আনন্দে ব্যস্ত।
> কিন্তু দারোগাবুর তো ছুটি নেই 😔
>
> সকাল ৭টা থেকে ডিউটি, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই বানালাম সাবুর খিচুড়ি।
> একাদশী বলে বেশি কিছু রাঁধতেও পারিনি।
>
> ছোট ছোট এই আয়োজন দিয়েই তো সংসার চলে।
> তোমাদের ঈদ কেমন কাটছে?
>
>

#সংসারজীবন

Address

Alipur
Jessore
7440

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ritu's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share