KBN Sports

KBN Sports "KBN Sports – Watch live football and cricket matches right here!

Join us for thrilling live action,
"KBN Sports – লাইভ ফুটবল আর ক্রিকেট ম্যাচ দেখার জন্য এখনই ফলো করুন! ঘরে বসে উপভোগ করুন খেলার প্রতিটি উত্তেজনাময় মুহূর্ত। খেলাধুলার ভক্তদের জন্যই এই পেজ!"

খেলাধুলাফুটবলবিশ্বকাপ ২০২৬ এর ড্র অনুষ্ঠান শুরুস্পোর্টস ডেস্ক২৩:০৫, ০৫ ডিসেম্বর ২০২৫ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপ শুরু হতে বা...
05/12/2025

খেলাধুলাফুটবল
বিশ্বকাপ ২০২৬ এর ড্র অনুষ্ঠান শুরু

স্পোর্টস ডেস্ক
২৩:০৫, ০৫ ডিসেম্বর ২০২৫

ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপ শুরু হতে বাকি আর ৬ মাস। এরই মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বিশ্বকাপ-২০২৬ এর নিলাম। যুক্তরাষ্ট্রের জন এফ. কেনেডি সেন্টারে বাংলাদেশ সময় রাত ১১টায় ড্র অনুষ্ঠান শুরু হয়েছে।

বিশাল কলেবরে আয়োজিত হবে ২০২৬ বিশ্বকাপ। আসন্ন আসরেই প্রথমবার দেখা যাবে ৪৮ দেশকে অংশ নিতে। এখন পর্যন্ত ৪২টি দল জায়গা নিশ্চিত করেছে মূলপর্বে। এই ৪২ দল আর অপেক্ষায় থাকা ৬ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ড্র। চারটি করে দল খেলবে ১২টি গ্রুপে ভাগ হয়ে। দলগুলোকে রাখা হয়েছে চারটি পটে।

বিশ্বকাপের তিন আয়োজক মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রকে দিয়ে শুরু হবে ড্র। ‘এ’ গ্রুপে ‘এ-১’ হিসেবে মেক্সিকো, ‘বি’ গ্রুপে ‘বি-২’ হিসেবে কানাডা এবং ‘ডি’ গ্রুপে ‘ডি-১’ দল হিসেবে আছে যুক্তরাষ্ট্র।

স্বাগতিক তিন দেশের সঙ্গে ‘পট-১’ এ আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আরও আছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি। একই পটে থাকায় গ্রুপপর্বে দেখা হওয়ার সুযোগ নেই ব্রাজিল ও আর্জেন্টিনার।

‘পট-২’ এ রাখা হয়েছে ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া।

‘পট-৩’ এ আছেন নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা।

‘পট-৪’ এ জর্দান, ক্যাবো ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড এবং বাকি ছয় দল।

ম্যাচ ডে 🔥⚽🔥 ম্যাচ ডে 🔥⚽🔥ম্যাচ ডেল্যাটিন-বাংলা সুপার কাপ ২০২৫🇧🇩 Bangladesh 0 -3 Brazil 🇧🇷      ゚viralvideo
05/12/2025

ম্যাচ ডে 🔥⚽🔥 ম্যাচ ডে 🔥⚽🔥ম্যাচ ডে
ল্যাটিন-বাংলা সুপার কাপ ২০২৫
🇧🇩 Bangladesh 0 -3 Brazil 🇧🇷

゚viralvideo

Messi has really won 3 trophies in 3 years with Inter Miami 🙌🏻
05/12/2025

Messi has really won 3 trophies in 3 years with Inter Miami 🙌🏻

🗣️ Lionel Messi on the World Cup: “Winning the World Cup is incredibly difficult. Any team can make things tough for you...
04/12/2025

🗣️ Lionel Messi on the World Cup: “Winning the World Cup is incredibly difficult. Any team can make things tough for you and knock you out. Sometimes the ball hits the post and goes out, other times it goes in. Moments like that can decide your entire journey. You can even lose on penalties.” 🥶

🗣️ “In the last World Cup, luck was on our side. Even though we were far superior against the Netherlands and France, both matches still went to penalties.” 🔥

🗣️ “During the penalties we had Dibu Martínez, who helped us win. But you can reach penalties and lose as well. That’s why winning a World Cup is so hard.” 🇦🇷🏆

কি মামা এই হাই ভোল্টেজ ম্যাচটা দেখার জন্য তুমি কি রেডি আছো🥰🥰তারপর কোন টিমকে সাপোর্ট করবা তুমি 🙄🤫আমি বাংলাদেশ আর তুমি❓   ...
04/12/2025

কি মামা এই হাই ভোল্টেজ ম্যাচটা দেখার জন্য তুমি কি রেডি আছো🥰🥰

তারপর কোন টিমকে সাপোর্ট করবা তুমি 🙄🤫

আমি বাংলাদেশ আর তুমি❓


High Commission of Canada to Bangladesh

প্রথমবার বিশ্বকাপ জিতল পর্তুগালফাইনালে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টসেরা দুই দল—পর্তুগাল ও অস্ট্রিয়া। দুই দলেরই লক্ষ্য ছিল...
28/11/2025

প্রথমবার বিশ্বকাপ জিতল পর্তুগাল
ফাইনালে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টসেরা দুই দল—পর্তুগাল ও অস্ট্রিয়া। দুই দলেরই লক্ষ্য ছিল প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ জেতা। কাতারের খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টার লড়াইয়ে ১–০ গোলে জিতে ইতিহাস গড়েছে পর্তুগাল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ–প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধেও অস্ট্রিয়া সমতায় ফিরতে পারেনি। তাতেই প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরে পর্তুগিজরা।

বল দখলে ও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল। ৫৮ শতাংশ বল ছিল তাদের পায়ে। ১০টি শটের মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। অস্ট্রিয়া ৪২ শতাংশ বল দখলে রেখে ৮টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্য বরাবর। ফাউলের ছড়াছড়ি ছিল ম্যাচজুড়ে—দুই দল মিলে করেছে ৪৩টি ফাউল।

ম্যাচ ঘড়ির ৩২তম মিনিটে আনিসিও কাব্রালের গোলে লিড নেয় পর্তুগাল। তবে কাব্রালের চেয়ে বেশি কৃতিত্ব প্রাপ্য কুনহার। ডানদিক থেকে তিনি চাইলে নিজেই শট নিতে পারতেন, কিন্তু ঝুঁকি না নিয়ে নিখুঁত পাস বাড়ান কাব্রালকে। বাঁ-পায়ের নরম টোকে গোল করে দলকে এগিয়ে নেন তরুণ ফরোয়ার্ড।

৪১তম মিনিটে স্পট–কিক থেকে আরও একটি সুযোগ পায় পর্তুগাল। পেনাল্টি বক্সের সামনে কিছুক্ষণ বল ঘুরলেও স্পষ্ট সুযোগ তৈরি করতে না পেরে বল নিজেদের অর্ধে সরিয়ে পুনরায় আক্রমণের প্রস্তুতি নেয় তারা।

প্রথমার্ধ শেষে ১–০ ব্যবধানে এগিয়ে থাকে পর্তুগাল।

দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিষ্কার সুযোগ তৈরি করে অস্ট্রিয়া। বিশেষ করে ৮০তম মিনিটে হোপম্যানের মিডফিল্ড থেকে নেওয়া শট আরেকটু নিখুঁত হলে, কিংবা নুদুকের হেড যদি লক্ষ্যে থাকত, তাহলে সমতায় ফিরতে পারত তারা। দুই মিনিট পর আবারও আক্রমণে যায় অস্ট্রিয়া, তবে এবারও বাধা হয়ে দাঁড়ায় পর্তুগালের সলিড ডিফেন্স।

যোগ করা সময়েও গোলের দেখা পায়নি অস্ট্রিয়া। শেষ পর্যন্ত ১–০ গোলের জয়েই পর্তুগাল লেখে নতুন ইতিহাস—প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ জিতল ফুটবলের এই পরাশক্তি।

লাতিন-বাংলা ফুটবল সুপার কাপব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা বাফুফেরস্পোর্টস ডেস্কপ্রকাশিত : ২২:৩৩, ...
28/11/2025

লাতিন-বাংলা ফুটবল সুপার কাপ
ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা বাফুফের
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : ২২:৩৩, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ২৩:২৪, ২৬ নভেম্বর ২০২৫

ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা বাফুফের
জায়ান আহমেদ ও কিউবা মিচেল; ছবি: সংগৃহীত

আগামী ৫ থেকে ১১ ডিসেম্বর ঢাকায় বসছে লাতিন–বাংলা ফুটবল সুপার কাপ। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবেন লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব–২০ পর্যায়ের ফুটবলাররা। ওই টুর্নামেন্টকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে অনূর্ধ্ব-১৭, ২০ ও ২৩ দলের বাছাইকৃত ফুটবলারদের নিয়ে বাংলাদেশের দল গঠন করা হয়েছে।

এদিকে তিন দলের সুপার কাপে খেলতে আগামী ২ ডিসেম্বর ঢাকায় আসবে আর্জেন্টিনার বুয়েনস এইরেসভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব–২০ দল। যারা মূলত স্থানীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচ খেলে থাকে। পরদিন আসবে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব–২০ দল। ক্লাবটি ব্রাজিলের তৃতীয় স্তরের প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেয়।

আরও পড়ুন-

৬ দল নিয়ে ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল
বিপিএল মাতাতে আসছেন সাইম আইয়ুব
সূচি অনুযায়ী, ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের প্রথম দিন ৫ ডিসেম্বর বাংলাদেশ খেলবে ব্রাজিলের বিপক্ষে। এরপর ৮ ডিসেম্বর স্বাগতিকদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। আর ১১ ডিসেম্বর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনার আমন্ত্রিত দুই ক্লাব। সাধারণ দর্শকরা চাইলে টিকিট কেটে ম্যাচগুলো স্টেডিয়ামে বসে সরাসরি উপভোগ করতে পারবেন।

লাতিন-বাংলা সুপার কাপের জন্য বাংলাদেশ দল: কিউবা মিচেল, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম, বীতশোক চাকমা, আলিফ রহমান, তাসিন সিহাব, চন্দ্র সাহা, আজম খান, ইকরামুল ইসলাম, ইহসান হাবিব, সাব্বির ইসলাম, নাসরুল্লাহ শেখ, তারেক হোসেন, মো: রাজ, মাসুদ রানা, মো: আরিফ, আকাশ আহাম্মেদ, আশিক, বাইজিত বোস্তামী, নাজমুল হুদা, তাসান খা, মো: মানিক, হেদায়েতুল্লাহ, অপু রহমান, রিফাত কাজী, আরহাম ইসলাম, সাজেদ হাসান, কামাল মৃধা ও মোরশেদ আলী।

🇮🇳 🆚 🇵🇰The first-ever Asia Cup final showdown between India and Pakistan! 🏆
25/09/2025

🇮🇳 🆚 🇵🇰
The first-ever Asia Cup final showdown between India and Pakistan! 🏆

বিশ্বাস কর ভাই তোদের খেলা দেখে জীবনে অনেক বড় অপরাধ করে ফেলছি।এই নিজের গালে নিজে জুতা মারলাম আর কোনোদিন তোদের খেলা দেখবোন...
25/09/2025

বিশ্বাস কর ভাই তোদের খেলা দেখে জীবনে অনেক বড় অপরাধ করে ফেলছি।এই নিজের গালে নিজে জুতা মারলাম আর কোনোদিন তোদের খেলা দেখবোনা🛐🥵

টাইগারদের হারে হৃদয় ভেঙ্গেছে ভক্তদের, ক্ষোভে ছিড়ে ফেললেন জার্সি!
25/09/2025

টাইগারদের হারে হৃদয় ভেঙ্গেছে ভক্তদের, ক্ষোভে ছিড়ে ফেললেন জার্সি!

4 duck in last 5 match
25/09/2025

4 duck in last 5 match

Address

Jessore
7400

Website

Alerts

Be the first to know and let us send you an email when KBN Sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share