Surat Vaibes

Surat Vaibes Just enjoying the journey.

27/08/2026

বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের এক লোকমা খাবার—এই ছোট্ট দৃশ্যটাই যেন মায়ের কাছে এক পৃথিবী ভালোবাসা। 🥹❤️
ভাইয়ের দায়িত্ব নিতে শিখছে বড় বাবু, আর ছোট বাবু ভাইয়ের ভালোবাসায় মেতে উঠেছে। 🥰🍜

#ভাইভাই #ভাইয়েরভালোবাসা #মায়েরছেলেরা

বন্ধুরা যখন একসাথে থাকে, তাদের এক ফ্রেমে আনা যে কত বড় যুদ্ধ—তা শুধু আমরাই জানি! 😂📸অনেক চেষ্টার পর অবশেষে মোটামুটি একটা ...
27/08/2026

বন্ধুরা যখন একসাথে থাকে, তাদের এক ফ্রেমে আনা যে কত বড় যুদ্ধ—তা শুধু আমরাই জানি! 😂📸
অনেক চেষ্টার পর অবশেষে মোটামুটি একটা গ্রুপ ফটো হলো… যদিও সবাই ফ্রেমে নেই! 😄❤️
তবুও এই অসম্পূর্ণ ছবিটাই একদিন সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। 🥰✨

#বন্ধুত্ব #বন্ধুরা

27/08/2026

এমন যদি হতো

27/08/2026

সমস্যাগুলো মনে হয় আমাকে খুব পছন্দ করে! 😩😂
একটা যায় তো আরেকটা বলে—“হাই, আমি আসছি!” 🤦‍♀️🤣

#ফানি_রিল #মজার_ভিডিও #বাংলা_রিল #রিলস_বাংলাদেশ

27/08/2026

মেহেদির রঙ একদিন মুছে যাবে,
কিন্তু হৃদয়ে লেখা তোমার নামটা কোনোদিন মুছবে না! ❤️🌿

#মেহেদী #ভালোবাসা #স্বামীস্ত্রী #বাংলারিল

26/08/2026

বন্যা ভাবির এত সুন্দর আয়োজন আর আন্তরিকতায় জমে উঠেছিল আমাদের ভাবিদের গেট টুগেদারটা! 💕
খাবার, আড্ডা আর হাসি—সব মিলিয়ে রেখে গেল দারুণ কিছু সুন্দর স্মৃতি। 🥰✨

26/08/2026

আমাদের বন্ধুত্বটা ঠিক এমনই ❤️

#বন্ধুত্ব

কিছু ছবি শুধু ছবি থাকে না, ছবির ভেতর লুকিয়ে থাকে একটা পুরো গল্প… ❤️এই ছবিগুলো তখনকার, যখন আমার দ্বিতীয় প্রেগন্যান্সি চলছ...
26/08/2026

কিছু ছবি শুধু ছবি থাকে না, ছবির ভেতর লুকিয়ে থাকে একটা পুরো গল্প… ❤️

এই ছবিগুলো তখনকার, যখন আমার দ্বিতীয় প্রেগন্যান্সি চলছে—হয়তো তিন মাস, সাড়ে তিন মাস। সেই সময়টায় আমি প্রায় কিছুই খেতে পারতাম না। যা-ই খেতাম, বমি হয়ে যেত। শরীর খারাপ, মন খারাপ—সব মিলিয়ে সময়টা সহজ ছিল না।

কিন্তু পাশে যদি এমন একজন মানুষ থাকে, যে আপনাকে বোঝে, আপনার ছোট ছোট কষ্টগুলোও অনুভব করে, তখন মনে হয় অনেক কঠিন পথও একটু সহজ হয়ে যায়। আমাকে একটু খাওয়ানোর জন্য আমার পছন্দের খাবারগুলো খুঁজে নিয়ে যেতে, আমার কোনো আবদারকে অকারণে না বলতে না। আলহামদুলিল্লাহ, আজও যখন যা চাই, নিজের সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করে।

সব সম্পর্কেই ভালো-মন্দ, মান-অভিমান থাকে। কিন্তু আমি যদি শুধু খারাপটুকুকেই প্রাধান্য দিই, তাহলে ভালোবাসার সুন্দর দিকগুলো খুঁজে পাবো কীভাবে?

তুমি শুধু আমার জীবনসঙ্গী নও, তুমি আমার সবচেয়ে কাছের বন্ধুদের একজন। ছোটবেলা থেকেই অনেকটা একা একাই বড় হয়েছি। মা-বাবার পর জীবনে খুব কম মানুষকেই নিজের মানুষ বলে মনে হয়েছে। আর আমার জীবনে আব্বু-আম্মার পর যদি সত্যি করে কেউ আমার সবচেয়ে কাছের মানুষ হয়ে থাকে, সে তুমি। ❤️

আমার দুটো প্রেগন্যান্সির সময়ই জীবনটা আমাকে অনেক পরীক্ষা নিয়েছে। দুবারই আব্বু-আম্মু অসুস্থ ছিলেন। একদিকে নিজের শারীরিক কষ্ট, অন্যদিকে বাবা-মায়ের চিন্তা—সব মিলিয়ে অনেকটা পথ সংগ্রাম করেই পার হতে হয়েছে। সত্যি বলতে, সেই সময়গুলোতে তুমি পাশে না থাকলে হয়তো দুটো সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আনা আর বাবা-মায়ের পাশে থাকা—সবকিছু একসাথে সামলানো আমার জন্য এতটা সম্ভব হতো না।

আজ আব্বু আমাদের মাঝে নেই… কিন্তু তিনি যতদিন ছিলেন, ততদিনে তোমাকে শুধু আমার স্বামী হিসেবে নয়, নিজের ছেলের মতো ভালোবেসে ফেলেছিলেন।

তুমি আসার পর থেকে আমাদের জীবনে একটা সুন্দর পরিবর্তন এসেছিল। আব্বু আমার খোঁজ নেওয়ার পাশাপাশি তোমার খোঁজটা আগে নিতেন—তুমি খেয়েছো কিনা, কেমন আছো, কোনো কষ্ট হচ্ছে কিনা। কোনো কিছু হলে অনেক সময় আমার থেকেও আগে তোমাকে জানাতেন। তোমার কোনো অর্জনে তিনি যে আনন্দ পেতেন, সেটা নিজের সন্তানের অর্জনের মতোই ছিল। তোমার ওপর তাঁর যে বিশ্বাস আর ভালোবাসা ছিল, সেটা আজও আমার মনে ভীষণভাবে থেকে গেছে।

তুমিও তাঁর ছেলের মতোই দায়িত্ব পালন করেছ। তাঁর নিজের ছেলে থাকলেও, আমার ভাই থাকলেও হয়তো সবকিছু এভাবে করা সম্ভব হতো না। কিছু সম্পর্ক রক্তের হয় না, ভালোবাসা আর দায়িত্ব দিয়ে তৈরি হয়। তোমাদের সম্পর্কটা ছিল ঠিক তেমনই। ❤️

সময় চলে যায়… মানুষ চলে যায়… থেকে যায় শুধু কিছু ছবি, কিছু কথা আর অসংখ্য স্মৃতি।

আজ ছবিগুলো দেখতে গিয়ে মনে হলো—জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর পাশেও কত সুন্দর ভালোবাসা লুকিয়ে ছিল।

আলহামদুলিল্লাহ, আমার জীবনে তোমাকে পাওয়ার জন্য।
আমার জীবনসঙ্গী, আমার সবচেয়ে কাছের বন্ধু—তুমি আমার জীবনের অনেক না-বলা গল্পের সবচেয়ে সুন্দর অংশ। ❤️

26/08/2026

ছুটির সকাল, প্রিয় মানুষগুলো আর এক কাপ চা—ব্যস্ত জীবনে এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কী হতে পারে! ☕❤️
ছোট ছোট আনন্দেই তো আমাদের সুখ। 🥰

Address

Jashore
Jessore
7400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Surat Vaibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share