11/06/2026
মানচিত্রের দিকে তাকালে আমার ভয় হয় । মনে হয়,
আমি যেন পৃথিবীর বইয়ের মাত্র কয়েকটি পৃষ্ঠা পড়েছি।
বাকিগুলো এখনও উল্টে দেখা হয়নি।
কখনও কখনও মনে হয়, আমরা জীবন কাটিয়ে দিই জীবনের প্রস্তুতি নিতে নিতে, ভবিষ্যতের চিন্তায়, দায়িত্বের ভারে, সাফল্যের পেছনে ছুটতে ছুটতে।
জানি না কত দিন সময় আছে হাতে।
শুধু এটুকু জানি, একদিন যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই, দিগন্তের ওপারে থাকা অগণিত গল্পগুলোকে না-জেনে,
অচেনা আকাশের নিচে না-হেঁটে,
অজস্র মানুষের জীবনকে ছুঁয়ে না-দেখে—
তবে সেটাই হয়তো হবে আমার সবচেয়ে বড় আক্ষেপ।
একদিন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যেন আফসোস করতে না হয় যে, আমি পৃথিবীতে ছিলাম, কিন্তু পৃথিবীকে দেখিনি।
Yeh Jawaani Hai Deewani মুভিতে একটা Quotes আছে,
22 tak padhai, 25 pe naukri, 26 pe chokri, 30 pe bachche, 60 pe retirement, aur phir maut ka intezaar.
dhat aaisi ghisi piti life thodi jeena chahta hoon.
“Kahin pahunchne ke liye, kahin se nikalna bahut zaroori hota hai.”