Shokhi's Lifestyle

Shokhi's Lifestyle “কিছু কথা শব্দে নয়, অনুভূতিতে লেখা।”বাংলা টাইপোগ্রাফি | অনুভূতির অক্ষর”

শুভ সন্ধ্যা। জীবনে সবকিছু সবসময় আমাদের মনের মতো হয় না। কখনো কিছু পরিকল্পনা অনুযায়ী হবে না, কখনো আবার হঠাৎ কোনো সমস্যাও স...
26/08/2026

শুভ সন্ধ্যা।
জীবনে সবকিছু সবসময় আমাদের মনের মতো হয় না। কখনো কিছু পরিকল্পনা অনুযায়ী হবে না, কখনো আবার হঠাৎ কোনো সমস্যাও সামনে আসতে পারে। 🌸

তাই কোনো কিছু হলেই অতিরিক্ত দুশ্চিন্তা না করে নিজেকে একটু সময় দিন, শান্ত থাকুন,মনে রাখবেন, খারাপ সময় চিরস্থায়ী নয় , সময় বদলাবেই। শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন আর এগিয়ে যেতে থাকুন। একদিন ঠিকই সবকিছু সুন্দর হয়ে যাবে। ❤️
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।

ভুল মানুষকে অনেক কিছু শেখায়,কিন্তু সব ভুলের পরে ফিরে আসার পথ খোলা থাকে না।জীবনের কিছু ভুল শিক্ষার সাথে সাথে,কখনো কখনো সে...
26/08/2026

ভুল মানুষকে অনেক কিছু শেখায়,
কিন্তু সব ভুলের পরে ফিরে আসার পথ খোলা থাকে না।

জীবনের কিছু ভুল শিক্ষার সাথে সাথে,
কখনো কখনো সেগুলো আমাদের গন্তব্যটাই পরিবর্তন করে দেয়।
একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল মানুষের সংস্পর্শ,
অথবা একটা ভুল সময়ে নেওয়া কোনো পদক্ষেপ-
জীবনের এমন এক মোড়ে দাঁড় করিয়ে দেয়,
যেখান থেকে ফিরে তাকানো যায়,
কিন্তু ফিরে যাওয়া যায় না।

জীবনের প্রতিটি মোড়ের আলাদা একটা অর্থ থাকে।
কখনো সেই মোড় আমাদের দুর্বল করে দেয়,
কখনো পরিবর্তন করে দেয়,
আবার কখনো এমন কিছু সত্যের মুখোমুখি দাঁড় করায়,
যেটা আগে হাজারবার দেখেও বুঝতে পারিনি।

আবার যখন সময়ের সাথে সাথে ভুলটা বুঝতে পারি,
তখন সময়টা আর আগের জায়গায় থাকে না।

তাই জীবনের প্রতিটি সিদ্ধান্তের আগে একটু স্থির হওয়াটা জরুরী…
কারণ কিছু পথ ভুল হলে
শুধু পথটাই হারায় না,
কখনো কখনো সেই পথের সঙ্গে জীবনের একটা অধ্যায়ও চিরতরে হারিয়ে যায়।
শুভ বিকেল।

26/08/2026

আজকে এমন এক নবীর জন্মদিন! যিনি কিনা আমাদের ছাড়া জান্নাতে প্রবেশ করবে না!🖤
আলহামদুলিল্লাহ 🤲

নসিবে না থাকলে মসজিদে মাথা ঠুকেও মিলে না, তাহাজ্জুদ এ কান্না করেও পাওয়া যায় না, আল্লাহ আমাদের ওইটাই দেয় যেইটা পেলে আমাদে...
26/08/2026

নসিবে না থাকলে মসজিদে মাথা ঠুকেও মিলে না, তাহাজ্জুদ এ কান্না করেও পাওয়া যায় না, আল্লাহ আমাদের ওইটাই দেয় যেইটা পেলে আমাদের জন্য উত্তম। ❤️শুভ দপুর সবাইকে।

আমি যদি আপনাদের বলি কাইন্ডনেস খুব এক্সপেনসিভ একটা জিনিস, আপনারা হাসবেন। কিন্তু পকেটে টাকা না থাকলে কাইন্ডনেস দেখানো অনেক...
26/08/2026

আমি যদি আপনাদের বলি কাইন্ডনেস খুব এক্সপেনসিভ একটা জিনিস, আপনারা হাসবেন।
কিন্তু পকেটে টাকা না থাকলে কাইন্ডনেস দেখানো অনেক কষ্ট। সাদাকা করাও কঠিন।
আমার কাছে যখন টাকা থাকে, এবং রাস্তায় কোনো বিড়ালবাবু, কুকুরবাবু আমি খাওয়ার সময় আমার দিকে তাকায় আমি তারে একটা কেক কিনে দিই। একটা কেক খেয়ে সে আবার তাকাইলে আরেকটা কিনে দিই। এভাবে তিনচারটাও খাওয়ায় আসি অনেক সময়। দেখা যায় একজনকে টাটাবাইবাই করে চলে আসতে যাবো, এমন সময় তার বন্ধু আসছে তখন তারেও খাওয়াই। কিন্তু যেদিন আমার কাছে মাপা টাকা থাকে, শুধু গাড়িভাড়াটা থাকে, সেদিন আমি আশেপাশে তাকাইনা। কোন কুকুরের ক্ষিদা লাগলো সেটা খেয়াল করা আমার পক্ষে সম্ভব হয়না।

তাইলে কি হবে?
সাদাকার মতো সওয়াবের একটা আমল থেকে কি আপনি বঞ্চিত হবেন কাছে টাকা নাই বলে?
নাহ।
এখানেই আল্লাহ'র দয়া সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সাদাকার জন্য আরো রাস্তা খোলা রাখসেন।
আপনি ইয়াতীমের মাথায় হাত বুলায়ে দিলেন, সাদাকা।
রাস্তা থেকে একটা কলার খোসা তুলে ফেলে দিলেন, সাদাকা।
কোনো কুকুরছানা মেইনরোডে উঠে যাচ্ছে, আপনি আলগি দিয়ে তুলে তারে রাস্তার পাশে নিরাপদে এনে রাখলেন। সাদাকা।
আপনার হতাশ বন্ধুকে সিড়ি দিয়ে উঠতে উঠতে বললেন, "বন্ধু সব ঠিক হয়ে যাবে, না হলেও আমি তোর বন্ধু থাকবো।" এটাও সাদাকা।
অসুস্থ বন্ধুর জন্য দুয়া করলেন, সাদাকা।
গর্ভবতী কোনো প্রাণীরে পানি পান করাইলেন, সাদাকা।
মানুষের সাথে হেসে কথা বললেন, আপনার হাসিমাখা মুখ দেখে সে খানিকটা স্বস্তি বোধ করলো, সাদাকা।
আপনার গাছ থেকে পাখিরা ফল খাইলো, সাদাকা।

আপনার যদি এমন কোনো গুনাহ থেকে থাকে যার কথা আল্লাহ ছাড়া কাউকে বলা যায়না, তাহলে এমনভাবে সাদাকা করেন যেটা আল্লাহ ছাড়া আর কেউ দ্যাখেনা।

রাস্তার পশুপাখি নিয়ে আদিখ্যেতা করবেন নাকি করবেন না এটা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয়।
কিন্তু বাংলাদেশের কনটেক্সটে শুধু এটুকু মাথায় রাইখেন এই দেশের রাস্তাঘাটের প্রত্যেকটা কুকুর বিড়াল আসলে মাজলুম। শুধুমাত্র "খাবার দিলে ওই জায়গাতেই থেকে যাবে।" এই ভয়ে মানুষ কুকুর বিড়ালকে নিজেও খাবার দেয়না, অন্য কেউ দিলে তারেও আটকানোর সবরকম চেষ্টা করে। কুকুর বিড়াল যে আগে ডাস্টবিনের ময়লা খাইতো এখন বেশিরভাগ জায়গায় সেই ডাস্টবিনও তাদের নাগালের বাইরে। শহরে বসতবাড়ির ভিতরে তাদের এক্সেস নাই বললেই চলে।

আপনার কুত্তাবিড়াল ভালোবাসতে হবেনা, এদের গায়ে হাত দিতে হবেনা, বাসায় নিয়ে যেতে হবে না শুধু ওদের একটু ক্ষুধা মিটানোর চেষ্টা করিয়েন সদাকার নিয়তে।

সুপ্রভাত 🌿☀️সাদামাটা সকাল, এক কাপ চা আর প্রিয় কিছু খাবার—দিনটা হোক শান্তি আর ভালোবাসায় ভরা। 💛
26/08/2026

সুপ্রভাত 🌿☀️
সাদামাটা সকাল, এক কাপ চা আর প্রিয় কিছু খাবার—দিনটা হোক শান্তি আর ভালোবাসায় ভরা। 💛

শুভ  রাত সবাইকে।
25/08/2026

শুভ রাত সবাইকে।

25/08/2026

With প্রাচীন সভ্যতা – I'm on a streak! I've made it onto their weekly engagement list 4 weeks in a row. 🎉

শুভ সন্ধ্যা। বৃষ্টি ভেজা সন্ধ্যা বেলাতে মালাই চায়ের সাথে কিছু সুন্দর মূহুর্ত।
25/08/2026

শুভ সন্ধ্যা।
বৃষ্টি ভেজা সন্ধ্যা বেলাতে মালাই চায়ের সাথে কিছু সুন্দর মূহুর্ত।

শুভ বিকাল। ননীর পুতুল টাইপ মেয়েরাই লাইফে সুখে থাকে। বাপের বাড়িতেও প্রিন্সেস ট্রিটমেন্ট পায়, বিয়ের পরেও। রাস্তা পার হতে প...
25/08/2026

শুভ বিকাল।
ননীর পুতুল টাইপ মেয়েরাই লাইফে সুখে থাকে। বাপের বাড়িতেও প্রিন্সেস ট্রিটমেন্ট পায়, বিয়ের পরেও।
রাস্তা পার হতে পারেনা, চুলা ধরাতে পারেনা, রোদে বের হলে অসুস্থ হয়ে যায়, একা কোথাও যেতে পারেনা এগুলা নিয়ে হাসাহাসি করসি জীবনে অনেক।

কিন্তু বিশ্বাস করেন, এদের কষ্ট করা লাগেই না। এরা কিছু করতে গেলে সবাই চলে আসে, কিছু একটা করে ফেললে তা হয় আজুবা।
জামাই গুলাও কন্সার্ন থাকে ২৪ ঘন্টা। হাচি দিলেও ডাক্তার হাজির।

আর আমরা যারা পরিশ্রমি? আমরা তো লোহা দিয়া বানাইন্না বেডি মানুষ। সব পারি। কারো হেল্প লাগেনা। কারো এপ্রিসিয়েশন ও লাগেনা। শরীর খারাপ লাগলেও কি, মন খারাপ হইলেও কি? আমরা সব সহ্য করতে পারি!

Address

Jessore
7400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shokhi's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share