09/04/2026
আমাদের এখানে একজন পাকিস্তানি আছেন। উনি একজন ঘড়ির টেকনিশিয়ান প্রায়ই ভিডিও কলে কথা বলেন। হুটহাট রেগে যান মাঝেমধ্যেই অনেক জোরে জোরে কথা বলেন। কথা বলা অবস্থায় যা কিছুই হোক না কেন ভিডিও কলে উনার বাচ্চা অথবা বউকে দেখান। কাজ করা অবস্থায় ও, কিছুদিন বৃষ্টি হয়েছিল এক সপ্তাহখানেক যখনই বৃষ্টি হতো উনি ভিডিও কল দিয়ে বাসার সবাইকে দেখাতেন। আজকে ভিডিও কল করে বন্দুকটা দেখাচ্ছেন সম্ভবত ফোনের ওপাশে ওনার বাচ্চা কথা বলতেছে। ভিডিও ইডিট করার সময় আমি বারবার উনার হাসিটা দেখতে ছিলাম। অনেক সুন্দর, এতদিন যাবত একই জায়গায় কাজ করতেছি কখনো খেয়াল করেনি। পরিবারের সাথে কথা বলার সময় মানুষ একটু বেশিই খুশি থাকে।